Comprehensive English teaching home & ICT center.

Comprehensive English teaching home & ICT center. Comprehensive English Teaching Home and ICT Center has commenced its advance in 2013 to spread Education to the all students with fantastic techniques.

02/10/2026

এ মাসে ৪৫-তম বিসিএস প্রজ্ঞাপনের কাজ শেষ হলে ৫০-তম বিসিএসের সুখবর পাবেন।

আজ দেশে বিদেশে যত বিশৃঙ্খলা তার প্রধানতম কারণ মহান সৃষ্টি কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে না চলা।এবং এ মেন...
27/09/2026

আজ দেশে বিদেশে যত বিশৃঙ্খলা তার প্রধানতম কারণ মহান সৃষ্টি কর্তা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে না চলা।এবং এ মেনে না চলার যে কঠিন পরিনতি ভোগ করতে হবে তা অনুভব করতে না পারা।
অতিরিক্ত লোভ লালসা,হিংসা, পরশ্রীকাতরতা, নির্দয় মনোভাব,সকল খারাপের প্রতি আসক্তি আমাদের মনের অজান্তে আমাদের সুখ যে কেড়ে নিচ্ছে তা আমরা টের পাচ্ছিনা।

আপনার আমার প্রতিটি খারাপ কাজের প্রভাব যে আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের উপর পড়ছে তা আমরা বেমালুম।
আজ আমরা ভুলে গেছি আত্মপর্যালোচনা, আত্মসংবরণ ও আত্মশুদ্ধির চর্চা করতে।
এগুলো যদি কন্টিনিউ থাকতো সমাজ রাষ্ট্র আরো অনেক অগ্রসর হতো।

আসুন দেশের কল্যাণের স্বার্থে, নিজে বাঁচার স্বার্থে উপরের বিষয় গুলো প্রাকটিস করি।

প্রিয় মাতৃভূমির বুকে শান্তির ফল্গুধারা নেমে আসুক......... 💔

এ কামনায়
ফখরুল ইসলাম মাছুম
ফেনী, বাংলাদেশ
01826-613650

21/08/2026

সূরা কাহাফের একটা ইন্টারেষ্টিং জিনিস খেয়াল করেছেন?

এর প্রতিটা গল্পেই একটা কমন প্যাটার্ন আছে!

গল্পের শুরুতে ভাবে ঘটনা এক বাট পরবর্তীতে দেখা যায় ঘটনা আসলে আরেক

কাহাফের যুবকদের কথাই ধরুন না কেন

ঘুম থেকে উঠে তারা মনে করে যে তারা হয়তো একদিন কিংবা দিনের কিছু অংশ ঘুমিয়েছিলো

পরে টের পায় যে না তারা আসলে ঘুমিয়েছিলো ৩০০ বছরেরও বেশি!

কিংবা দুই বাগানের মালিকের ক্ষেত্রে?

একজন ভাবে তার বিশাল বাগান জীবনেও ধ্বংস হবে না

অথচ পরের দৃশ্যেই এসে দেখে সব কিছু উলোটপালট!

মুসা আ. এবং খিজির আ.-এর ঘটনা তো আরো ইন্টারেস্টিং

তিনি ভাবতে থাকেন খিজির আ কি করে একটার পর একটা ভুল ডিসিশন নিচ্ছেন

পরে রিয়েলাইজ করেন, না তার প্রতিটা অ্যাকশনের পিছনেই একটা লজিক ছিল!

আর ফাইনালি যুলকারনাইনের ঘটনা

তারা ভাবে উনাকে টাকা পয়সা দিলেই কেবল তিনি কাজ করবেন, টাকা পয়সা সাধেও তারা

পরে দেখতে পায় যে না তাঁর মোটিভেশন র ইনটেনশন আসলে ভিন্ন!

এখন প্রশ্ন হচ্ছে

কাহাফের যুবকদের ঘুমের এক্সপেরিয়েন্স কি মিথ্যা ছিল?

একদমই না!

তারা আসলেই ফিল করেছিল যে তারা একদিন কিংবা কিছু অংশ ঘুমিয়েছিলো

তাদের এক্সপেরিয়েন্স তাদের জন্য রিয়ালই ছিল জাস্ট তাদের কনক্লুশনটা ভুল ছিল।

বাগানের মালিকের ক্ষেত্রেও একই ব্যাপার

সে যা দেখেছিলো সেটা তো সত্যই ছিল

চারদিকে ফল, মাঝখান দিয়ে পানি বয়ে যাচ্ছে, সবকিছু ফুলে ফেঁপে উঠছে

তার এপিয়ারেন্স সত্যই ছিল জাস্ট তার রিয়ালিটি ভুল ছিল!

মুসা আ এর ক্ষেত্রেও কিন্তু তাই

-নৌকাটা সত্যিই ফুটো করা হয়েছিল

-ছেলেটিকে সত্যিই হত্যা করা হয়েছিল

-দেয়ালটাও সত্যিই বিনা পারিশ্রমিকে ঠিক করে দেয়া হয়েছিল

পার্থক্য জাস্ট ছিল যে উনার কাছে ফুল পিকচারটা ছিল না তাই উনার জাজসমেন্ট ভুল ছিল

আর যুলকারনাইনের ক্ষেত্রেও তো সেইম

তারা তাঁকে তার ইনটেনশন জাজ করছিলো কারণ বেশির ভাগ মানুষ তো ওই টাকার জন্যই কাজ করে!

সো কাহাফের এই চার গল্পে আমরা বুঝি

-ফিলিংস মানেই ফ্যাক্ট না

-যা দেখছি সেটাই রিয়ালিটি না

-কনটেক্সট না জেনে কাউকে জাজ করা যাবে না

-আর কাউকে দেখে তার ইনটেনশন এজিউম করা যাবে না

এখন খেয়াল করে দেখুন

প্রতিদিনই কিন্তু আমরা এই কাজ গুলোই করছি, হরহামেশা!

বিশেষ করে এই সোশ্যাল মিডিয়াতে!

-মেসেজ সিন হওয়ার পরেও রিপ্লাই না এলে ভাবছি, সে আমাকে “ইগনোর করছে!”

-ফেসবুকে বাড়ি, গাড়ি, ভ্যাকেশন আর হাসিখুশি ফ্যামিলি দেখে ভাবছি “আহা! জীবনটা কতই না সুখের তাদের!”

-২০ সেকেন্ডের একটা ভিডিও দেখে কে ভালো, কে খারাপ, কে ভিক্টিম, কে ভিলেন—সব বের করে ফেলছি

-মতের অমিল থাকলে ঝগড়া করছি

-কোনো পোস্ট আসলে পুরোটা না জেনে শেয়ার করছি

-আর কেউ ভালো কিছু করলেই জাজ করছি যে লোকটার ইনটেনশন কি আসলেই জেনুইন নাকি লোক দেখানো?

এই জায়গাতেই কাহাফ আমাদেরকে ট্রেনিং দেয় যে

যা দেখছো, সেটাকেই পুরো সত্য ধরে নিও না

কারণ দাজ্জাল তো এসে এটাই করবে!

সে দেখাবে একটা কিন্তু রিয়ালিটি হবে আরেকটা

তার সব কিছুই হবে আপেক্ষিক

আর আমরা হারাতে বসবো আমাদের মোরাল কম্পাস

হারাতে বসবো আমাদের রেফারেন্স পয়েন্ট!

এই ক্রান্তিকালে তাই কাহাফই হবে আমাদের গো টু প্লেস

কারণ সে আমাদেরকে রিমাইন্ডার দেয় যে

না! হারানোর কিছু নেই, তোমাদের রেফারেন্স পয়েন্ট ঠিকই আছে

সেটা হচ্ছে "এই কিতাব"!

তাইতো এই সূরার প্রথম আয়াতটাই শুরু হয়েছে এই রিমাইন্ডার দিয়ে

"সকল প্রশংসা ঐ আল্লাহর জন্য যিনি তাঁর বান্দাদের প্রতি এই কিতাব নাজিল করেছেন যাতে রাখেননি কোন "ইওয়াজা"

"ইওয়াজা" হচ্ছে এমন জিনিস যা সময়ের সাথে বেঁকে যায়

এই জন্যই এই কিতাব আমাদের জন্য এবসোলিউট রেফারেন্স পয়েন্ট

কারণ তার শিখানো আদর্শ যে সময়ের সাথে বেঁকে যায় না!

পুরো কিতাব জুড়ে অজস্র রেফারেন্স পয়েন্ট আছে

আজ কেবল প্রাসঙ্গিক কয়েকটা শেয়ার করা!

যেমন বলা আছে:

[১] অন্যকে নিয়ে ঠাট্টা বা তুচ্ছতাচ্ছিল্য করবে না — সূরা হুজুরাত ৪৯:১১

[২] এমনকি তাকে অপমানজনক নামে ট্যাগও মারবে না — সূরা হুজুরাত ৪৯:১১

[৩] কোনো খবর এলে, আগে সেটা যাচাই করবে, যাতে কারো ক্ষতি না হয়ে যায় — সূরা হুজুরাত ৪৯:৬

[৪] (তার থেকেও বড় কথা) অন্যের ব্যাপারে অ্যাসাম্পশন থেকে বিরত থাকবে — সূরা হুজুরাত ৪৯:১২

[৫] এবং অন্যের দোষও খোঁজাখুঁজি করতে যাবে না — সূরা হুজুরাত ৪৯:১২

[৬] এমনকি কারো অনুপস্থিতিতে তাকে নিয়ে কমেন্ট বা নিন্দা পর্যন্ত করবে না — সূরা হুজুরাত ৪৯:১২

শুধু কি তাই? তিনি আরো আছে,

যে বিষয়ে তোমরা জানো না:

[৭] সেটা মুখে মুখে ছড়াবে না — সূরা আন-নূর ২৪:১৫

[৮] সেটার পেছনে দৌড়াবে না — সূরা আল-ইসরা ১৭:৩৬

[৯] সেটা নিয়ে তর্কও করবে না — সূরা আলে ইমরান ৩:৬৬

ফাইনালি আছে :

[১০] কোনো খবর পেলেই সেটা ছড়িয়ে দিবে না, বরং দায়িত্বশীল ব্যক্তিদের কাছে আগে এস্কেলেট করবে — সূরা আন-নিসা ৪:৮৩

[১১] এবং ভিত্তিহীন কোনো অপবাদের বা একিউসিশনের খবর আসলে সেটা শেয়ার তো করবেই না বরং সেটাকে স্ট্রংলি অপোজ করবে — সূরা আন-নূর ২৪:১৬!

পয়েন্ট গুলো স্কিপ না করে আবার একটু খেয়াল করুন

প্রতিটা পয়েন্টেই একটা জিনিস কমন — আমরা!!!!

তিনি আমাদেরকে সম্মানিত করে পাঠিয়েছেন!

এবং এই সম্মান, মর্যাদা আর ইন্টিগ্রিটিকে প্রটেক্ট করার জন্যই এই আদেশগুলো জারি করেছেন!

সো নেক্সট টাইম কোনো ভিডিও কিংবা নিউজ দেখে রিয়েক্ট বা শেয়ার করার আগে নিজেকে একবার হলেও প্রশ্ন করেন

আমি কি আসলেই পুরো ঘটনাটা জানি নাকি না জেনেই কনক্লুশনে জাম্প করছি?

তার থেকেও বড় প্রশ্ন

তিনি নিজে যেখানে অন্যের ইজ্জত বাঁচাতে সচেষ্ট সেখানে আমি কি করে অন্যের সম্মানহানি করছি?

রোজ হাশরের ময়দানে সেদিন যখন তিনি বজ্র কণ্ঠে আমাকে প্রশ্ন করবেন

তুমি কীসের ভিত্তিতে তাকে জাজ করছিলে?

তুমি কীসের ভিত্তিতে এই ভুল তথ্য ছড়িয়েছিলে?

পারব তো সেদিন ঠিকঠাকভাবে জবাব দিতে?

04/08/2026

Practice session of simple and complex sentence JB 2026

"​هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ ۖ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ"​"হুওয়াল আউওয়ালু ওয়াল আখিরু ওয়ায-...
13/07/2026

"​هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ ۖ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ"

​"হুওয়াল আউওয়ালু ওয়াল আখিরু ওয়ায-য-হিরু ওয়াল বা-ত্বিনু, ওয়া হুওয়া বিকুল্লি শাইয়িন আলীম।"

"তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য এবং তিনিই গোপন; এবং তিনি সর্ববিষয়ে সম্যক পরিজ্ঞাত।" (সূরা হাদীদ, ৫৭:৩)

/

হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ঘুমানোর সময় এই আয়াতটি পড়তেন:

(সহীহ মুসলিম, হাদীস নং-২৭১৩)

/

হযরত আবু জামিল (রা.) থেকে বর্ণিত, তিনি ইবনে আব্বাস (রা.)-কে বললেন, "আমার অন্তরে কেমন যেন একটা খটকা বা সংশয় তৈরি হয়।" ইবনে আব্বাস (রা.) হাসলেন এবং বললেন, "কেউই এই ওয়াসওয়াসা থেকে পুরোপুরি মুক্ত নয়। যখনই তোমার মনে এমন কোনো সংশয় আসবে, তখন তুমি এই আয়াতটি পাঠ করবে: 'هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ ۖ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ'।"

(সুনানে আবু দাউদ, হাদীস নং-৫১১০)

/

​রাসূলুল্লাহ (সা.) প্রতি রাতে ঘুমানোর আগে সূরা হাদীদসহ "মুসাব্বিহাত" (যে সূরাগুলো আল্লাহর তাসবীহ বা প্রশংসা দিয়ে শুরু হয়েছে) সূরাগুলো তিলাওয়াত করতেন।
​
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "এই সূরাগুলোর মধ্যে এমন একটি আয়াত রয়েছে যা হাজার আয়াতের চেয়েও উত্তম (উত্তম ফজিলতপূর্ণ)।"

(জামে আত-তিরমিযী, হাদীস নং-৩৪অব)
​মুফাসসিরগণের মতে, সেই মহামূল্যবান আয়াতটি হলো এই ৩ নম্বর আয়াত। আর ঘুমানোর আগে এই আয়াত সম্বলিত দোয়াটি পড়লে মানুষ আল্লাহর হেফাজতে থাকে এবং দুঃস্বপ্ন বা শয়তান থেকে মুক্ত থাকে।

আর এই ছোট্ট একটি আয়াত পাঠের বিনিময়ে হাজারের অধিক আয়াত পাঠের পুরস্কার তো রয়েছেই।

/

এই আয়াতটি পাঠ করে ঋণ মুক্তির জন্য আল্লাহর কাছে চাইতে পারেন ।

আল্লাহর রাসূল সাঃ রাতে ঘুমানোর আগে এই আয়াতটি পড়ে বলতেন,
.হে আল্লাহ! আমাদের পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দিন এবং আমাদেরকে অভাবগ্রস্ততা থেকে মুক্ত করে ধনী (স্বাবলম্বী) বানিয়ে দিন।" (সহীহ মুসলিম, হাদীস নং-২৭১৩)

26/06/2026

Topic: Prefix Suffix
For class Nine,Ten

SSC Batch 2023
26/06/2026

SSC Batch 2023

এখন আমি “having”–এর সব ব্যবহার বাংলায় স্পষ্টভাবে ব্যাখ্যা করছি।🔹 “Having” এর ব্যবহার“Having” হলো verb “have”–এর -ing for...
09/06/2026

এখন আমি “having”–এর সব ব্যবহার বাংলায় স্পষ্টভাবে ব্যাখ্যা করছি।
🔹 “Having” এর ব্যবহার
“Having” হলো verb “have”–এর -ing form। এটি বিভিন্নভাবে ব্যবহৃত হয়।
১️⃣ Continuous Tense–এ (চলমান কাজ বোঝাতে)
Structure:
Subject + am/is/are + having + object
এখানে “having” মানে হচ্ছে — খাচ্ছে, করছে, উপভোগ করছে, অভিজ্ঞতা করছে ইত্যাদি।
উদাহরণ:
I am having lunch.
👉 আমি দুপুরের খাবার খাচ্ছি।
She is having a bath.
👉 সে গোসল করছে।
They are having a meeting.
👉 তারা মিটিং করছে।
We are having fun.
👉 আমরা আনন্দ করছি।
⚠️ লক্ষ্য করুন:
“have” যখন অধিকার (possession) বোঝায়, তখন সাধারণত continuous হয় না।
❌ She is having a car. (ভুল)
✔ She has a car. (সঠিক)
২️⃣ Gerund হিসেবে (Noun রূপে)
“Having” কখনও noun হিসেবে ব্যবহৃত হয়।
উদাহরণ:
Having too much sugar is harmful.
👉 বেশি চিনি খাওয়া ক্ষতিকর।
Having a good education is important.
👉 ভালো শিক্ষা পাওয়া গুরুত্বপূর্ণ।
এখানে “having” একটি কাজকে noun হিসেবে প্রকাশ করছে।
৩️⃣ Perfect Participle (Having + V3)
Structure:
Having + past participle (V3)
একটি কাজ আগে শেষ হয়েছে — তারপর আরেকটি কাজ হয়েছে — এটা বোঝাতে ব্যবহার হয়।
উদাহরণ:
Having finished the work, he went home.
👉 কাজ শেষ করে সে বাড়ি গেল।
Having eaten dinner, she slept.
👉 রাতের খাবার খেয়ে সে ঘুমাল।
অর্থ:
আগে কাজ শেষ → পরে বাড়ি যাওয়া।
৪️⃣ Causative Structure–এ
Structure:
have/has + object + V3
Continuous রূপে:
She is having her hair cut.
👉 সে তার চুল কাটাচ্ছে।
I am having my house painted.
👉 আমি আমার বাড়ি রং করাচ্ছি।
অর্থ:
কাজটি অন্য কেউ করে দিচ্ছে।
৫️⃣ “Having to” (বাধ্যতা বোঝাতে)
Structure:
having to + verb
উদাহরণ:
I am having to work hard.
👉 আমাকে কঠোর পরিশ্রম করতে হচ্ছে।
She is having to stay home.
👉 তাকে বাড়িতে থাকতে হচ্ছে।
অর্থ: বাধ্য হয়ে কিছু করা।
৬️⃣ কারণ বোঝাতে (Reason)
Structure:
Having + noun
উদাহরণ:
Having no money, he could not buy the book.
👉 টাকা না থাকায় সে বইটি কিনতে পারেনি।
Having little time, we hurried.
👉 সময় কম থাকায় আমরা তাড়াহুড়া করেছি।
এখানে “having” মানে হচ্ছে — “যেহেতু ছিল…”
৭️⃣ অন্যান্য ব্যবহার
Having been warned, they were careful.
👉 সতর্ক করা হয়েছিল বলে তারা সাবধান ছিল।
Not having studied, he failed.
👉 পড়াশোনা না করায় সে ফেল করেছে।
🔹 সংক্ষিপ্ত সারাংশ
ব্যবহার
অর্থ
am/is/are having
করছে / অভিজ্ঞতা করছে
Having + V3
আগে কাজ শেষ হয়েছে
Having + noun
কারণ বোঝায়
Having to + verb
বাধ্যতা
Having + object + V3
করাচ্ছে

২০২৬ ফিফা বিশ্বকাপ: ২৫টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (GK)বেসিক ও ভেন্যু সংক্রান্ত প্রশ্নোত্তর১. ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্...
08/06/2026

২০২৬ ফিফা বিশ্বকাপ: ২৫টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান (GK)

বেসিক ও ভেন্যু সংক্রান্ত প্রশ্নোত্তর

১. ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ কততম আসর?
উত্তর: ২৩তম আসর।

২. ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল যৌথভাবে কোন কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: ৩টি দেশে—যুক্তরাষ্ট্র (USA), কানাডা এবং মেক্সিকো।

৩. ফুটবল ইতিহাসে এবারই প্রথম কতটি দল নিয়ে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে?
উত্তর: ৪৮টি দল (আগে ছিল ৩২টি)।

৪. ২০২৬ বিশ্বকাপে সর্বমোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে?
উত্তর: ১০৪টি ম্যাচ।

৫. তিন দেশ মিলিয়ে সর্বমোট কয়টি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলো খেলা হবে?
উত্তর: ১৬টি স্টেডিয়ামে।

৬. ইতিহাসের প্রথম দেশ হিসেবে তিনবার (১৯৭০, ১৯৮৬ এবং ২০২৬) বিশ্বকাপ আয়োজন করার গৌরব অর্জন করেছে কোন দেশ?
উত্তর: মেক্সিকো।

৭. ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১১ জুন, ২০২৬।

৮. বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি কোন ঐতিহাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?
উত্তর: মেক্সিকোর এস্তাদিও আজতেকা (Estadio Azteca) স্টেডিয়ামে।

৯. ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৯ জুলাই, ২০২৬।

১০. আয়োজক তিন দেশের মধ্যে কোন দেশটিতে সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে?
উত্তর: যুক্তরাষ্ট্রে।

নতুন ফরম্যাট ও বাছাইপর্ব সংক্রান্ত প্রশ্নোত্তর

১১. ২০২৬ বিশ্বকাপের নতুন ফরম্যাটে মোট কয়টি গ্রুপ থাকবে?
উত্তর: ১২টি গ্রুপ।

১২. নতুন ফরম্যাট অনুযায়ী প্রতিটি গ্রুপে কয়টি করে দল থাকবে?
উত্তর: ৪টি করে দল।

১৩. গ্রুপ পর্ব থেকে কোন কোন দল পরবর্তী রাউন্ডে (শেষ ৩২ বা নকআউট) খেলার সুযোগ পাবে?
উত্তর: প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল এবং সব গ্রুপ মিলিয়ে সেরা ৮টি তৃতীয় স্থানে থাকা দল।

১৪. আয়োজক বা স্বাগতিক দেশ হিসেবে কোন ৩টি দেশ বাছাইপর্ব ছাড়াই সরাসরি বিশ্বকাপে খেলছে?
উত্তর: কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

১৫. স্বাগতিক ৩টি দেশ বাদে বাকি কতটি দলকে বাছাইপর্ব পার হয়ে মূল পর্বে আসতে হচ্ছে?
উত্তর: ৪৫টি দলকে।

১৬. ইউরোপিয়ান কনফেডারেশন (UEFA) থেকে সর্বোচ্চ কতটি দল ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে?
উত্তর: ১৬টি দল।

১৭. আফ্রিকা মহাদেশ (CAF) থেকে সরাসরি এবং ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ মিলিয়ে সর্বোচ্চ কতটি দল অংশ নিতে পারবে?
উত্তর: ১০টি দল (৯টি সরাসরি + ১টি ইন্টারকন্টিনেন্টাল)।

১৮. এশিয়া মহাদেশ (AFC) থেকে সর্বমোট কয়টি দল বিশ্বকাপে যাওয়ার সুযোগ রয়েছে?
উত্তর: ৯টি দল (৮টি সরাসরি + ১টি ইন্টারকন্টিনেন্টাল)।

১৯. দক্ষিণ আমেরিকা (CONMEBOL) অঞ্চল থেকে সর্বোচ্চ কতটি দল মূল পর্বে যেতে পারবে?
উত্তর: ৭টি দল (৬টি সরাসরি + ১টি ইন্টারকন্টিনেন্টাল)।

২০. ওশেনিয়া (OFC) অঞ্চল থেকে ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফসহ মোট কয়টি দল অংশ নিতে পারবে?
উত্তর: ২টি দল (১টি সরাসরি + ১টি ইন্টারকন্টিনেন্টাল)।

২১. ২০২৬ বিশ্বকাপের মূল আসরে জায়গা পাওয়ার জন্য ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফে মোট কয়টি দল লড়াই করবে?
উত্তর: ৬টি দল, যেখান থেকে শেষ ২টি দল মূল বিশ্বকাপে জায়গা পাবে।

তারকা খেলোয়াড়, সম্প্রচার ও অন্যান্য তথ্য

২২. ২০২৬ বিশ্বকাপে নজর কাড়বেন এমন কয়েকজন তরুণ বিশ্বসেরা ফুটবলারের নাম কী?
উত্তর: কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম, জামাল মুসিয়ালা, ভিনিসিয়াস জুনিয়র এবং ফিল ফোডেন।

২৩. নরওয়ের কোন তারকা স্ট্রাইকার এবার বিশ্বকাপে কোয়ালিফাই করলে অন্যতম বড় চমক হবেন বলে ধারণা করা হচ্ছে?
উত্তর: আর্লিং হালান্ড (Erling Haaland)।

২৪. ভারতীয় উপমহাদেশ বা ভারতে খেলা দেখার অফিশিয়াল স্বত্ব পেয়েছে কোন মিডিয়া গ্রুপ?
উত্তর: জি এন্টারটেইনমেন্ট (ZEE5 এবং Unite8 Sports)।

২৫. অফিশিয়াল ফিফা পোর্টাল অনুযায়ী ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের টিকিটের প্রাথমিক মূল্য কত ডলার থেকে শুরু হয়েছে?
উত্তর: ৬০ ডলার থেকে।

⚽ ২০২৬ ফিফা বিশ্বকাপ হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, যেখানে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবং ৩টি দেশ যৌথভাবে এই মহাযজ্ঞের আয়োজন করবে। 🌍🏆

আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিক
06/06/2026

আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিক

Address

আতাতুর্ক স্কুল মার্কেটের ৪র্থ তলা, বনফুল বরাবর, রুম নং ডি ৫৭, দাগনভূঞা, ফেনী।
Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comprehensive English teaching home & ICT center. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share