18/04/2026
রঙ, সুর আর প্রাণের উচ্ছ্বাসে ভরে উঠেছিল আমাদের “ইইউবি বর্ষবরণ উৎসব–১৪৩৩”।
ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কালচারাল ক্লাবের আয়োজনে এই বর্ণিল আয়োজনটি অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম মর্তুজা স্যার। তিনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ে সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ সাংস্কৃতিক চর্চার গুরুত্বের উপর আলোকপাত করেন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন ইইউবি কালচারাল ক্লাবের মডারেটর প্রকৌশলী মো. শাকিল আহমেদ স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন—
অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ জনাব মো. মোশাররফ হোসেন সরকার স্যার
রেজিস্ট্রার ড. এস. এম. জুবায়ের এনামুল করিম স্যার
সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. ফাতাহ-উর রহমান স্যার
IQAC এর সম্মানিত পরিচালক এবং পুরকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম আজাদ স্যার
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন CCC এর সম্মানিত সদস্য এবং ছাত্রকল্যাণ উপদেষ্টা ইমদাদুল হক স্যার। তাঁরা সকলেই তাঁদের বক্তব্যে বাংলা সংস্কৃতির ঐতিহ্য, মূল্যবোধ এবং সাংস্কৃতিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ সহ আরও অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাগণ। তাঁদের আন্তরিক উপস্থিতি, উৎসাহ এবং দিকনির্দেশনায় পুরো আয়োজনটি হয়ে উঠেছে আরও প্রাণবন্ত ও অর্থবহ।
নাচ, গান, আলপনা এবং নানা সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আমরা একসাথে উদযাপন করেছি নতুন বছরের আগমন। এই সুন্দর মুহূর্তগুলো আমাদের সবার মনে রেখে যাবে একগুচ্ছ স্মরণীয় ও আনন্দঘন স্মৃতি।
এই সফল আয়োজনকে সুন্দরভাবে সম্পন্ন করতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আগামী দিনেও আমরা এমনই আরও সুন্দর, প্রাণবন্ত ও স্মরণীয় আয়োজন নিয়ে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ।