Department of Civil Engineering, DUET

Department of Civil Engineering, DUET Official page of the Department of Civil Engineering, DUET, Gazipur.

Call for Papers: APMCE 2026The Civil Engineering Division, IEB, in collaboration with the Department of Civil Engineerin...
11/03/2026

Call for Papers: APMCE 2026

The Civil Engineering Division, IEB, in collaboration with the Department of Civil Engineering, DUET, invites researchers, academicians, professionals, and students to submit original research papers for the 6th Annual Paper Meet of Civil Engineering (APMCE 2026) to be held on 19–20 June 2026 at IEB, Ramna, Dhaka.

Full Paper Submission Deadline: 23 April 2026

Details: https://apmce.iebbd.org/

We warmly encourage the academic and professional community to contribute their research and participate in this important platform for advancing civil engineering knowledge and innovation.

পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নূর মোহাম্মদ নাঈম সম্প্রতি এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জাতীয় অর্থোপেডিক ...
09/03/2026

পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নূর মোহাম্মদ নাঈম সম্প্রতি এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছে। গত বৃহস্পতিবার জয়দেবপুর থেকে ঢাকা আসার পথে ট্রেনে বসে থাকার সময় ছিনতাইকারীরা তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে তা প্রতিহত করার চেষ্টা করেছে। এ সময় ছিনতাইকারীরা তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছে, ফলে সে ট্রেনের নিচে পড়ে মারাত্মকভাবে আহত হয়েছে। চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তার বাম পা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে এবং বর্তমানে সে ICU-তে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল রাতে পুরকৌশল বিভাগের পক্ষ থেকে নবনিযুক্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আবু তৈয়ব, মহিমান জিন্নুরাইন, সহকারী অধ্যাপক, এবং মো: জামিল মাহমুদ, প্রভাষক হাসপাতালে গিয়ে নাঈমকে দেখে এসেছেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে মানসিক সাহস ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
নাঈমের দ্রুত আরোগ্য কামনা করে বিভাগের পক্ষ থেকে সবার কাছে তার জন্য দোয়া কামনা করা হয়েছে।

ডুয়েটের পুরকৌশল বিভাগে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে নবনিযুক্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আবু তৈয়বকে বিভাগের শিক্ষকবৃন্দ...
08/03/2026

ডুয়েটের পুরকৌশল বিভাগে এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে নবনিযুক্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আবু তৈয়বকে বিভাগের শিক্ষকবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আয়োজিত এই সভায় সদ্য সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় বিভাগের শিক্ষকবৃন্দ তাঁর দায়িত্ব পালনকালীন সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং বিভাগের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

উক্ত সভায় কো-অর্ডিনেটর (পোস্টগ্র্যাজুয়েট প্রোগ্রাম) পদেও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। অধ্যাপক ড. মোঃ মনোয়ার হোসেন দায়িত্বভার হস্তান্তর করেন এবং নবনিযুক্ত কো-অর্ডিনেটর হিসেবে সহযোগী অধ্যাপক ড. মোঃ জাকির হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়।

এ দিনের অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল পুরকৌশল বিভাগের অফিসিয়াল ফেসবুক পেইজের শুভ উদ্বোধন। নবনিযুক্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আবু তৈয়বের হাত দিয়ে এই পেইজের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়, যা বিভাগের একাডেমিক কার্যক্রম ও তথ্য আদান-প্রদানে নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করা হয়।

Address

Department Of CE, Old Academic Building, DUET
Gazipur
1707

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Department of Civil Engineering, DUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share