28/07/2022
গুচ্ছ ভর্তির আসন গাজীপুর। কিভাবে যাব?
ইতিমধ্যে সকলেই গুচ্ছ ভর্তি পরিক্ষার ছিট প্ল্যান পেয়ে গেছ। গাজীপুরে এবার পরিক্ষার কেন্দ্র ৩ টি।
1. ভাওয়াল বদরে আলম কলেজ (চৌরাস্তা) ,
2. জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ (চন্দ্রা) এবং
3. জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল (চন্দ্রা)।
যেহেতু কেন্দ্র একটাই নির্বাচন করার সুযোগ ছিল এবার সুতরাং এটা ধরেই নেয়া যাইয় যে সবাই কমবেশি গাজীপুরের বা তার আশেপাশের।
এখন, একজন শিক্ষার্থীকে যেকোন ১ জায়গায় আসতে হবে। সেটা হতে পারেঃ
1. চন্দ্রা বা
2. চৌরাস্তা।
প্রথমত আসি যারা চন্দ্রা আসবে। চন্দ্রায় পরিক্ষার কেন্দ্র ২টি। জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ এবং জাতির পিতা বঙ্গবন্ধু স্কুল একদম পাশাপাশি। কিছু সাম্ভাব্য স্থানসমূহ যেখান থেকে তোমরা চন্দ্রা আসতে পারোঃ
১) টঙ্গী থেকে চন্দ্রাঃ
◉ আজমেরী গ্লোরি বাস দিয়ে টঙ্গী থেকে সরাসরি চন্দ্রা আসে ভোগড়া বাইপাস হয়ে। ফলে চৌরাস্তার ঝামেলা নেই। তবে এই বাস কোনবাড়ি ফ্লাইওভারের নিচ দিয়ে যায়।
◉ ভোগড়া বাইপাস যেকোন বাসে এসে তারপর তাকওয়া তে উঠা যায়। তাকওয়া বাস কোনাবাড়ি ফ্লাইওভারের উপর দিয়ে যায় যেটা কিছুটা সময় বাচাবে এবং কোনাবাড়ির জ্যামে পড়বে না।
২) জয়দেবপুর, চৌরাস্তা, মাওনা থেকে চন্দ্রাঃ
◉ সবার আগে গাজীপুর চৌরাস্তা আসতে হবে। এরপর চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনে করে সরাসরি চন্দ্রা আসা যায়।
◉ এছাড়াও পলাশ পরিবহন, কালিয়াকৈর পরিবহন এরা চন্দ্রা আসে। তবে আমার পরামর্শ থাকবে তাকওয়া তে উঠা। তাহলে তুলনামূলক তাড়াতাড়ি আসা সম্ভব।
৩) ঢাকা, সাভার, নবীনগর থেকে চন্দ্রাঃ
◉ রাজধানী পরিবহন (মিরপুর থেকে চন্দ্রা)
◉ মৌমিতা পরিবহন (চাষাড়া থেকে চন্দ্রা)
◉ সুভেচ্ছা পরিবহন (চিটাগাং রোড় থেকে চন্দ্রা)
◉ ঠিকানা পরিবহন (সাইন বোর্ড থেকে চন্দ্রা)
এবার আসি যাদের কেন্দ্র ভাওয়াল কলেজ, তারা আসবে গাজীপুর চৌরাস্তা। তবে এটা চৌরাস্তার পশ্চিমে প্রায় ১ কি.মি দূরে। কিছু সাম্ভাব্য স্থানসমূহ যেখান থেকে তোমরা চন্দ্রা আসতে পারোঃ
১) টঙ্গি, মাওনা, জয়দেবপুর থেকে চৌরাস্তাঃ চৌরাস্তাগামী যেকোন বাসে আসা যায়।
২) ঢাকা, সাভার, নবীনগর, কালিয়াকৈর থেকে চৌরাস্তাঃ
◉ প্রথমে চন্দ্রা আসতে হবে। তারপর চন্দ্রা থেকে তাকওয়া পরিবহনে উঠে হেল্পারকে ভাওয়াল কলেজ নামব বললেই হবে। এছাড়াও নবীনগর থেকে পলাশ পরিবহনে করে সরাসরি ভাওয়াল কলেজ আসা যায়।
◉ যেই বাসে উঠা যাবে না সেটা হলোঃ আজমেরী গ্লোরী। এটা চন্দ্রা থেকে নাওজোড় হয়ে ভোগড়া বাইপাস চলে যাবে। এই বাসে উঠলে তোমাকে নাওজোড় নেমে যেতে হবে। নাওজোড় থেকে ভাওয়াল কলেজ ৩ কি.মি. দূরে।
এছাড়াও অন্য কোন রুট থেকে পরিক্ষা কেন্দ্রে যাওয়ার ব্যাপারে কোন জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্টে জানাতে পার। আমরা সর্বাত্মক সহযোগীতা করব।
MD Fayazur Rahman
ICT in Education
Session: 2018-2019
BDU.