18/05/2026
দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা,
বাঁকা, জীবননগর, চুয়াডাঙ্গা-তে
চলছে ব্যতিক্রমধর্মী হাতের লেখা প্রশিক্ষণ কার্যক্রম। ✍️
কিতাব বিভাগের সকল শিক্ষার্থীর প্রাণবন্ত অংশগ্রহণে পুরো পরিবেশ যেন রূপ নিয়েছে এক অনন্য শিক্ষামূলক কর্মশালায়।
একসাথে এত শিক্ষার্থীর কলমের চলন, মনোযোগ এবং শেখার আগ্রহ—সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।
বর্তমান সময়ে অনেক মেধাবী ছাত্রও শুধু খারাপ হাতের লেখার কারণে পিছিয়ে পড়ে।
পড়া সুন্দর হলেও উপস্থাপন সুন্দর না হলে তার পূর্ণ মূল্যায়ন হয় না।
এই বাস্তবতা উপলব্ধি করেই প্রতিষ্ঠানটিতে হাতে-কলমে সুন্দর লেখার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা শিখছে—
🖋️ কিভাবে খাতা পরিচ্ছন্ন ও আকর্ষণীয় করতে হয়
🖋️ কিভাবে দ্রুত কিন্তু সুন্দরভাবে লিখতে হয়
🖋️ কিভাবে লেখাকে পাঠকের কাছে সহজ ও গ্রহণযোগ্য করে তুলতে হয়
একজন তালিবুল ইলমের পরিচয় শুধু তার ইলমে নয়, বরং তার লিখনশৈলী, উপস্থাপন ও পরিপাটিতেও প্রকাশ পায়।
আর সুন্দর হাতের লেখা সেই ব্যক্তিত্বকে আরও সমৃদ্ধ করে তোলে।
✨ সত্যিই এটি শুধু একটি কোর্স নয়,
বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের একটি যুগোপযোগী উদ্যোগ।
📌 কোর্স পরিচালনায়:
মাওলানা মুফতী আল আমিন সাহেব হাফিঃ
হাফেজ মাওলানা মুফতী আহসান হাবীব সাহেব হাফিঃ