BNCC-Army Wing, Khulna University

BNCC-Army Wing,  Khulna University Train the students of Khulna University in order to make good citizens who can randers their services

Heartiest Congratulations and Best Wishes to the Newly Promoted Cadet Under Officer (CUO) Faruk Khan!on his well-deserve...
04/07/2026

Heartiest Congratulations and Best Wishes to the Newly Promoted Cadet Under Officer (CUO) Faruk Khan!

on his well-deserved promotion from Cadet Sergeant to Cadet Under Officer (CUO) under the 21 Battalion (D-Company), Sundarban Regiment.

We are confident that your leadership, integrity, and sense of responsibility will continue to motivate other cadets and enhance the performance of our wing. We wish you honor, pride, and glory in your new role as BNCC!

BNCC Army Wing,
University
21 Battalion, Sundarban Regimentment

খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা শাখার পদোন্নতিপ্রাপ্ত সকল ক্যাডেটকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
01/06/2026

খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা শাখার পদোন্নতিপ্রাপ্ত সকল ক্যাডেটকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।


গত ৩০ শে এপ্রিল থেকে ৩রা মে পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর  আওতাধীন সেনা শাখা,খুলনা বিশ্ববিদ্যালয় ...
04/05/2026

গত ৩০ শে এপ্রিল থেকে ৩রা মে পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর আওতাধীন সেনা শাখা,খুলনা বিশ্ববিদ্যালয় প্লাটুনের উদ্যোগে আয়োজিত শিক্ষা সফর সফল ও গৌরবের সঙ্গে সম্পন্ন হয়।

সফর চলাকালীন সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের পাশাপাশি জাফলং এলাকায় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ে পর্যটক ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সামাজিক কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ক্যাডেটগণ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক বার্তা প্রদান করে।

উক্ত কার্যক্রম ক্যাডেটদের দায়িত্ববোধ, শৃঙ্খলা ও সামাজিক সচেতনতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি স্থানীয় জনগণ স্বেচ্ছায় এই কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং আমাদের উদ্যোগকে সাধুবাদ জানান। তারা নিজেরা সচেতনতা সৃষ্টি ও অন্যদের উৎসাহিত করতে অগ্রণী ভূমিকা পালন করেন।

বিএনসিসি
সেনা শাখা
খুলনা বিশ্ববিদ্যালয়

দীর্ঘ একমাসের সিয়াম সাধনা, আত্মসংযম ও শৃঙ্খলার পর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ। 🌙✨পবিত্র ঈদুল ফিতরে খুলনা বিশ্ববি...
20/03/2026

দীর্ঘ একমাসের সিয়াম সাধনা, আত্মসংযম ও শৃঙ্খলার পর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ। 🌙✨

পবিত্র ঈদুল ফিতরে খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা শাখার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা
~ঈদ মোবারক।

সবাইকে পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা। অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, বিএনসিসি সেনা শাখা  খুলনা বিশ্ববিদ্যালয় ...
02/03/2026

সবাইকে পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা।

অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, বিএনসিসি সেনা শাখা খুলনা বিশ্ববিদ্যালয় এর ক্যাডেটদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের সেনা শাখার বর্তমান সকল ক্যাডেটদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হচ্ছে। আসুন, আমরা রমজানের বরকত ও ভ্রাতৃত্বের মহিমা ভাগ করে নিই।
অনুষ্ঠানের সময় ও স্থান:
তারিখ: ৩ মার্চ ২০২৬ (মঙ্গলবার)
স্থান: ৪১০১, কবি কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগার, খুলনা বিশ্ববিদ্যালয়।
সময়: বিকাল ৫ টা

ধন্যবাদান্তে,
বিএনসিসি
সেনা শাখা
খুলনা বিশ্ববিদ্যালয়

বিএনসিসি (সেনা শাখা)খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৪ ব্যাচের ক্যাডেট নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।নির্বাচিত সকলকে...
06/02/2026

বিএনসিসি (সেনা শাখা)
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৪ ব্যাচের ক্যাডেট নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত সকলকে আন্তরিক অভিনন্দন।

আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬ (শনিবার) সকাল ৭.০০ ঘটিকায় বিএনসিসি সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হবে।
নির্বাচিত সকলকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকা বাধ্যতামূলক।

বিএনসিসি (সেনা শাখা)
খুলনা বিশ্ববিদ্যালয়

আজ ২১ শে জানুয়ারি ২০২৬ তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৪ ব্যাচের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত বিএনসিসি (সেনা শাখা) নতুন ব...
31/01/2026

আজ ২১ শে জানুয়ারি ২০২৬ তারিখে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৪ ব্যাচের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত বিএনসিসি (সেনা শাখা) নতুন ব্যাচের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
লিখিত, মৌখিক ও ব্যবহারিক।এই তিন ধাপের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

নির্বাচনী পরীক্ষার ফলাফল খুব দ্রুত জানিয়ে দেওয়া হবে।

বিএনসিসি (সেনা শাখা ) ২৬ব্যাচে( খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৪ ব্যাচ) ক্যাডেট হিসেবে ভর্তিচ্ছুদের আগামী ৩১ শে জানুয়ারী (শনিবার...
25/01/2026

বিএনসিসি (সেনা শাখা ) ২৬ব্যাচে( খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৪ ব্যাচ) ক্যাডেট হিসেবে ভর্তিচ্ছুদের আগামী ৩১ শে জানুয়ারী (শনিবার)সকাল ৯.০০ ঘটিকায় পোস্ট অফিসের পিছনে বিএনসিসি প্লাটুনে সবাইকে উপস্থিত থাকতে বলা হলো।

বিঃদ্রঃ : সকল ভর্তি ইচ্ছুকদের জন্য অবশ্যই করনীয়

ড্রেস কোডঃ
➡️ছেলে
ক্লিন সেভ, শার্ট+প্যান্ট(ফরমাল),সু পরিহিত আসা (স্যুট বাধ্যতামূলক নয়)।
➡️মেয়ে
ফরমাল থ্রি পিস।

➡️সবাই ক্লিপ বোর্ড এবং পেন সাথে আনবেন।
➡️ গুগল ফর্ম পূরণ (যারা পূরণ করবেন না তারা অংশগ্রহণ করতে পারবেন না)।
➡️ গুগল ফর্ম পূরণের সময়সীমা আগামী ৩০ শে জানুয়ারী রাত ১০ ঘটিকা, ২০২৬ (এরপর পূরণ করলে তার ফর্ম টি বাতিল বলে গণ্য হবে)।

➡️ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হচ্ছে সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় সারির,আধা-সামরিক,সেচ্ছাসেবী বাহিনী।

➡️ বিএনসিসি'র মূলমন্ত্র হলো - 'জ্ঞান, শৃঙ্খলা ও সেচ্ছাসেবক।'

➡️ বিএনসিসি'র উদ্দেশ্য স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া যাতে তারা ভালো নাগরিক হতে পারে এবং শান্তি ও যুদ্ধের সময় সংগঠিত ও সুশৃঙ্খল স্বেচ্ছাসেবক হিসেবে জাতির জন্য তাদের সেবা প্রদান করতে পারে।

➡️ বিএনসিসিতে যেকোনো ডিসিপ্লিনের ২৪ ব্যাচের শিক্ষার্থী, ছেলে - মেয়ে উভয়ই অংশগ্রহণ করতে পারবেন।

➡️ বিএনসিসি করার সুযোগ - সুবিধা :

১) বিএনসিসি-র পোশাক দেওয়া, এর বিভিন্ন ক্যাম্পেইন, জাতীয় দিবসের যাবতীয় কার্যক্রমে অংশ গ্রহণ এবং যাবতীয় জিনিসের সকল খরচ বিএনসিসি'র প্লাটুন বহন করে।

২) বাংলাদেশ সেনাবাহিনীর ইন্সট্রাক্টর কর্তৃক নানান ধরনের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।

৪) বিভিন্ন সময়ে (সেনাবাহিনীদের সাথে শীতকালীন ক্যাম্প, ফায়ারিং ক্যাম্প, বাৎসরিক ক্যাম্প, আত্ম-উন্নয়নমূলক, মেডিকেল ও অন্যান্য ক্যাম্প) করার সুযোগ আছে।

৩) বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অফিসার পদে নিয়োগ এর ক্ষেত্রে,
প্রাথমিক লিখিত, মেডিকেল, ভাইবা পরীক্ষা ছাড়াই সরাসরি ISSB পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

৪) দক্ষতার ভিত্তিতে ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রাম(YEP) আবেদন করার মাধ্যমে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ ভ্রমণের এবং আমাদের বাংলাদেশকে তাদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন।
এবং দেশে আগত বিদেশি ক্যাডেটদের সাথে সাক্ষাৎকার এবং সাংস্কৃতিক সন্ধ্যা অংশ গ্রহণের সুযোগ পাবেন।

৫) বাৎসরিক শিক্ষা সফরে অংশগ্রহণ করার সুযোগ আছে।

৬) সামরিক পোশাক পরে নিজের বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করার সুযোগ, বিভিন্ন দিবসে নিজের সাংস্কৃতিক দিক উপস্থাপনের সুযোগ, বিভিন্ন জাতীয় দিবসে অংশগ্রহণ সহ
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ও ভর্তি প্রক্রিয়ায় আগত শিক্ষার্থীদের সহায়তা করার সুযোগ পাবেন।

৭) নিজের পারফরম্যান্সের উপরে
বিএনসিসি তে পদোন্নতির সুযোগ রয়েছে।

৮) ৩ বছরের ক্যাডেটশিপ শেষে
বিএনসিসি থেকে সামরিক সার্টিফিকেট পাবেন।

৯) প্রতিবছর আত্নরক্ষা প্রশিক্ষণ (কারাতে / নাকাশিকে)
প্রদান করা হয় (ঐচ্ছিক)।

➡️যোগাযোগ

ক্যাডেট কর্পোরাল ফারুক খান
মোবাইল নাম্বার: ০১৯৪২-৬৬৯৩৭১

ক্যাডেট কর্পোরাল অনন্যা বাছাড়
মোবাইল নাম্বার:
০১৯৯৯-৫৫৪০৫৮

শুভকামনা সকলের জন্য ।💐

বিএনসিসি
(আর্মি প্লাটুন)
খুলনা বিশ্ববিদ্যালয়।

https://forms.gle/c9SHC5rJ8BVTA5xF7

আজ ১৬ই জানুয়ারি, ২০২৬ তারিখে অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তায় সার্বক্ষ...
16/01/2026

আজ ১৬ই জানুয়ারি, ২০২৬ তারিখে অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তায় সার্বক্ষণিক নিয়োজিত ছিল খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা শাখা।
পরীক্ষার্থীদের সুবিধার্থে ক্যাডেটগণ সকাল থেকেই ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবস্থান নেন। তারা পরীক্ষার্থীদের আসন খুঁজে দেওয়া থেকে শুরু করে পরীক্ষা পরবর্তী সময়ে সুশৃঙ্খলভাবে কেন্দ্র ত্যাগে দিকনির্দেশনা প্রদান করেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পরীক্ষার্থীদের মানসিক স্বস্তি নিশ্চিতে ক্যাডেটদের সজাগ দৃষ্টি ও আন্তরিক প্রচেষ্টা ছিল প্রশংসনীয়।
খুলনা বিশ্ববিদ্যালয় প্লাটুনের এই সুশৃঙ্খল কার্যক্রম পরীক্ষার সার্বিক পরিবেশকে সাফল্যমণ্ডিত করতে বিশেষ ভূমিকা রেখেছে।

বিএনসিসি
সেনা শাখা
খুলনা বিশ্ববিদ্যালয়

আজ ৩রা জানুয়ারি, ২০২৬ তারিখে অনুষ্ঠিত কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তায় সার্বক্ষণিক নিয়োজিত ছিল খুলনা বি...
03/01/2026

আজ ৩রা জানুয়ারি, ২০২৬ তারিখে অনুষ্ঠিত কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তায় সার্বক্ষণিক নিয়োজিত ছিল খুলনা বিশ্ববিদ্যালয় বিএনসিসি সেনা শাখা।
পরীক্ষার্থীদের সুবিধার্থে ক্যাডেটগণ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবস্থান নেন। তারা পরীক্ষার্থীদের আসন খুঁজে দেওয়া থেকে শুরু করে পরীক্ষা পরবর্তী সময়ে সুশৃঙ্খলভাবে কেন্দ্র ত্যাগে দিকনির্দেশনা প্রদান করেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং পরীক্ষার্থীদের মানসিক স্বস্তি নিশ্চিতে ক্যাডেটদের সজাগ দৃষ্টি ও আন্তরিক প্রচেষ্টা ছিল প্রশংসনীয়।
খুলনা বিশ্ববিদ্যালয় প্লাটুনের এই সুশৃঙ্খল কার্যক্রম পরীক্ষার সার্বিক পরিবেশকে সাফল্যমণ্ডিত করতে বিশেষ ভূমিকা রেখেছে।

বিএনসিসি
সেনা শাখা
খুলনা বিশ্ববিদ্যালয়

Address

Khulna University
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNCC-Army Wing, Khulna University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share