বাংলা বিভাগ, সরকারি বাঙলা কলেজ

  • Home
  • Bangladesh
  • Mirpur
  • বাংলা বিভাগ, সরকারি বাঙলা কলেজ

বাংলা বিভাগ, সরকারি বাঙলা কলেজ Welcome! This page is managed by students of Bangla Department, Govt. Bangla College.

এই পেজ ক্রিয়েটরের পরিচয়, পেজ ক্রিয়েটের #ইতিহাস ও #উদ্দেশ্য:

প্রথমে ইতিহাস দিয়ে শুরু করি।
তারিখ: ২৪ জানুয়ারি, ২০১৮ খ্রিস্টাব্দ। সেসময় আমি পূর্ব নাখালপাড়া, তেজগাঁও অবস্থান করছিলাম। এমন সময় সাবজেক্ট চয়েসের রেজাল্টে আসে বাংলা বিভাগ, সরকারি বাঙলা কলেজ।

আমি খুব খুশি ছিলাম এসময়। কারণ এটা আমার শেষ অবলম্বন ছিল। তা না হলে আর ঢাকায় পড়ার ইচ্ছা পূরণ হতো না। তখন আমি বাঙলা কলেজ সম্পর্কে কিছুই জানতাম নাম না।

তাই জানার জন্য আগ্রহ সহকারে ফেসবুকে প্রথমে বাংলা বিভাগ, সরকারি বাঙলা কলেজ নামে সার্চ দেই। কিন্তু কোনো ফল আসে না। তারপর কলেজের নাম সার্চ দেই এতেও কোনো কিছু আসে নি।

এরপর নির্দিষ্ট তারিখে ভর্তির জন্য ক্যাম্পাসে যাই। পুরো ক্যাম্পাস ঘুরেছি। তারপর আমার বিভাগে গিয়েছিলাম।
বাংলা বিভাগে প্রথম যে মানুষটির সাথে সাক্ষাৎ হয়েছিল তিনি হলেন ফজলু ভাই। ফজলু ভাই কোনোরকম জটিলতা, ঝামেলা ছাড়াই ২-৩ মিনিটের মধ্যেই আমার ভর্তির যাবতীয় কাজ সম্পন্ন করেছিলেন। তার অমায়িক ব্যবহার, স্মার্টনেস, কাজের ক্ষিপ্রগতি আমাকে মুগ্ধ করেছিল। (আল্লাহ তাকে জান্নাতবাসী করুক)

এরপর ফজলু ভাই বললেন, ১০৫ নম্বর রুমে ওরিয়েন্টেশন হচ্ছে সেখানে যাও। আমি যেতে ধরেছি এমন সময় সকল ছাত্র-ছাত্রী ফুল হাতে বের হয়ে যাচ্ছে দেখতে পেলাম �
আমাকে আর বরণ করে নেয়া হলো না। ভাবলাম ক্যাম্পাসে তো অনেক সংগঠন থাকে তারা হয়ত নবীন বরণ করে নিবে।
আফসোস!তখন কোথাও কোনো সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রম আমি পাই নি।

আমি দেখলাম আমাদের কলেজের ছাত্র-ছাত্রীরা বিক্ষিপ্ত। কেউ সংঘবদ্ধ, একতাবদ্ধ নয়।

আমি তখন এই বাংলা বিভাগের পেজটা ক্রিয়েট করি। #আমার_উদ্দেশ্য_ছিল প্রথমে আমার বিভাগকে একত্রিত করা। তাদের সাথে পাঠচক্র, সাহিত্যালাপ /Sahittalap, সাহিত্য সেমিনার এসব আয়োজন করতে চেয়েছিলাম।

আমি যেসব তথ্য ও সহযোগিতা আশা করেছিলাম কিন্তু পাই নি সেসব যেনো আমার ছোট ভাই বোনেরা পায়। সেই জন্য এই পেজ ক্রিয়েট করেছিলাম।

আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত এই পেজের মাধ্যমে আমি আমার বন্ধু-সহপাঠী ও ছোটদের সাহায্য করতে পেরেছি। আমি এতেই খুশি।সাহিত্য নিয়ে কাজ করার স্বপ্ন বাস্তবায়ন করতেও কাজ করে যাচ্ছি। বাঙলা কলেজ সাহিত্য সংসদ গ্রুপে এডমিনের দায়িত্ব পালন করছি।

আমাদের মূল প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের আবাসিক সংকট। আমাদের পর্যাপ্ত হল না থাকায় বাইরে থাকতে হয়। ফলে প্রতি মাসে কমপক্ষে ৬ হাজার টাকার প্রয়োজন হয়। আমরা মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় এই টাকা আমাদের অনেকের পরিবার বহন করতে পারে না। ফলে আমরা একাডেমিক পড়াশোনায় পিছিয়ে পড়ি।

সংগঠনের জন্য সময় বের করা আমাদের জন্য বিলাসিতা। তারপরেও কিছু উদ্দমী বড় ভাইদের সহযোগিতায় বর্তমানে আমরা চেষ্টা করছি, বাঙলা কলেজের নবজাগরণ ঘটাতে।

আশা করছি নবীনেরা আমাদের এই ধারা অব্যাহত রাখবে।

আমি মো: সাব্বির হোসেন
বাংলা বিভাগ (২০১৭-১৮)
https://www.facebook.com/sabbirhossain12333/

05/05/2026
সম্মান প্রথম বর্ষ (২০২৪-২৫) এর জন্য...
09/04/2026

সম্মান প্রথম বর্ষ (২০২৪-২৫) এর জন্য...

এম,এ শেষ বর্ষ( ২০২৩-২০২৪)  এর জন্য..
09/04/2026

এম,এ শেষ বর্ষ( ২০২৩-২০২৪) এর জন্য..

সম্মান ১ম বর্ষ (২০২৪-২৫) এর শিক্ষার্থীদের জন্য
07/04/2026

সম্মান ১ম বর্ষ (২০২৪-২৫) এর শিক্ষার্থীদের জন্য

05/04/2026

"জরুরি বিজ্ঞপ্তি"

এম.এ শেষ পর্ব (২০২৩-২৪) এর পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে,অনিবার্য কারণবশত তাদের মৌখিক পরীক্ষা আগামী ০৮/০৪/২০২৬ তারিখের পরিবর্তে ১৩/০৪/২০২৬ তারিখ সোমবার অনুষ্ঠিত হবে।
*বিস্তারিত পরবর্তী নোটিশে জানিয়ে দেয়া হবে*

সম্মান ৩য় বর্ষ মৌখিক পরীক্ষার রুটিন।
30/03/2026

সম্মান ৩য় বর্ষ মৌখিক পরীক্ষার রুটিন।

এম.এ শেষ পর্ব মৌখিক পরীক্ষার রুটিন।
30/03/2026

এম.এ শেষ পর্ব মৌখিক পরীক্ষার রুটিন।

সম্মান ৩য় বর্ষ (২০২১-২২) এর মৌখিক পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসের রুটিন।
29/03/2026

সম্মান ৩য় বর্ষ (২০২১-২২) এর মৌখিক পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসের রুটিন।

এম.এ শেষ পর্ব (২০২৩-২৪) এর মৌখিক পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসের রুটিন।
29/03/2026

এম.এ শেষ পর্ব (২০২৩-২৪) এর মৌখিক পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাসের রুটিন।

Address

Darussalam Road Mirpur 1
Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা বিভাগ, সরকারি বাঙলা কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share