20/07/2021
****গোশত খাওয়ার উপকারিতা ও অতিরিক্ত খাওয়ার ক্ষতিকর দিকগুলো আসুন জেনে নিই****
#গোশত খুবই পুষ্টিকর,সুস্বাদু ও জনপ্রিয় একটি খাবার। ঈদুল আযহা আসলেই ধনী-গরীব নির্বিশেষে গোশত খাওয়ার যেন ধুম আসে মুসলিম সমাজের মাঝে। আমরা অনেকেই জানিনা এই গোশতের পুষ্টি তথ্য, উপকারিতা ও ক্ষতিকর দিক? চলুন দেখে নেওয়া যাক গোশতের সম্পর্কে বিস্তারিত----
#গোশত খাওয়ার নিয়মাবলী:
দৈনিক ৮৫গ্রাম লাল গোশত খাওয়া যেতে পারে তবে সাথে পর্যাপ্ত সালাদ ও সবজি রাখতে হবে।
#গোশতের উপাদানগত বিষয়াবলী:
গোশতে রয়েছে প্রোটিন,ভিটামিন বি- ২,৩,৬,৭,১২, ফসফরাস, সেলেনিয়াম, জিংক, সোডিয়াম, আয়রন ইত্যাদি।
#গোশতের উপকারিতা:
১. গোশতে প্রয়োজনীয় প্রায় ৯-১০টি পুষ্টি উপাদান রয়েছে।
২. শারীরিক ক্ষয়পূরন ও বৃৃদ্ধিসাধন করে থাকে। ১০০গ্রাম গরুর গোশতে থাকে ২২.৬ গ্রাম প্রোটিন।
৩. বুদ্ধিবৃৃত্তিক ও রক্তবর্ধন গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
৪. প্রায় ৩ আউন্স গরুর মাংসে আছে ৯-১৩ বছর বয়সী বাচ্চার দৈনিক চাহিদার ১২৫% ভিটামিন বি১২, ৯০% প্রোটিন, ৭৪% জিঙ্ক, ৪২% সেলেনিয়াম, ৩২% ভিটামিন বি৬, ৩২% আয়রন, ২৯% নায়াসিন, ২৩% রিবোফ্লেভিন এবং ১৬% ফসফরাস।
৫. গোশত খনিজ লবনের চাহিদা পুরন করে থাকে।
৬. হাড়,মগজ ও কলিজা গুরুত্বপূর্ণ উপকার সাধন করে।
৭. গোশতে থাকা জিংক রক্ত গঠনে সহায়তা করে।
৮. গোশতে থাকা সোডিয়াম(Na) ব্লাড প্রেশার বাড়াতে সহায়তা করে।
#অতিরিক্ত গোশত খাওয়ার ক্ষতিকর দিকগুলো:
১.গোশতে থাকা ফ্যাট বা চর্বি গ্রহনের ফলে ব্লাড প্রেশারের রোগীদের জন্য ঝুকি।
তাছাড়া যারা হৃৎরোগে আক্রান্ত তাদের জন্য মারাত্মক বিপদ ফ্যাট বা চর্বি।হার্ট এটাকের সম্ভাবনা থাকে।
তাই তাদের জন্য উচিৎ যথা সম্ভব চর্বি বা ফ্যাট মুক্ত গোশত খাওয়া।
বিশেষ করে যাদের বয়স ৫৫ থেকে ৬৫ উর্ধে তাদের ক্ষেত্রে হার্ট ফেইলের ঝুকি ৩ গুন পর্যন্ত বেড়ে যায়।
২. যাদের ব্লাড প্রেশারে সমস্যা আছে তাদের জন্য সীমিত পরিমানে গোশত খাওয়া উচিৎ।গোশতে থাকা সোডিয়াম(Na) ব্লাড প্রেশার বৃৃদ্ধিতে অনেক কার্যকর।
৩. অতিরিক্ত গোশত খাওয়াতে ফুসফুস,লিভার,খাদ্যনালি,মলাশয় ও অগ্ন্যাশয়ে ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে।
৪. পশুকে দ্রুত বৃৃদ্ধি,ওজন বাড়ানো ও রোগমুক্ত রাখার জন্য অ্যান্টিবায়োটিক খাওয়ানো হলে সে গোশত খাওয়া হলে মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
৫.নিয়মিত অতিরিক্ত গোশত খেলে হার্ট এট্যাক ও ডায়াবেটিস এর ঝুকি বাড়ে ৪২%ও ১৯%।
লেখা-
FOOD & Nutritional TECH