Jumma Students Association , jkkniu

Jumma Students Association , jkkniu Jumma” comes from “Jhum cultivation.”

The Jumma Students Association was formed at Jatiya Kabi Kazi Nazrul Islam University through the initiative of hill indigenous students coming from the Chittagong Hill Tracts (Khagrachari, Rangamati, Bandarban).

🏐 In the highly competitive phase of the Inter-University Volleyball Tournament, despite a 2–0 set defeat against Univer...
18/05/2026

🏐 In the highly competitive phase of the Inter-University Volleyball Tournament, despite a 2–0 set defeat against University of Rajshahi, a remarkable 2–0 set victory was achieved against Sylhet Agricultural University.
Defeat is never a reflection of the end; rather, it serves as an inspiration for self-evaluation, experience, and resurgence. With the determination to overcome limitations, there remains a strong aspiration to face every upcoming challenge with greater resilience and unwavering confidence. 🔥🏐

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল টিমে সুযোগ পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খেলতে যাচ্ছে আমাদের জুম্ম ...
11/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল টিমে সুযোগ পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খেলতে যাচ্ছে আমাদের জুম্ম ছাত্ররা—তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও গর্বভরা শুভেচ্ছা।
তোমাদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমগ্র জুম্ম ছাত্র সমাজের জন্য গৌরব ও অনুপ্রেরণার বিষয়। আশা করি তোমরা মাঠে তোমাদের দক্ষতা, সাহস ও পরিশ্রম দিয়ে বিশ্ববিদ্যালয় এবং জুম্ম পরিচয়কে সম্মানের সাথে তুলে ধরবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল টিমে আমাদের জুম্ম এসোসিয়েশন থেকে যারা খেলার সুযোগ পেয়েছে তাদের সবাই...
10/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল টিমে আমাদের জুম্ম এসোসিয়েশন থেকে যারা খেলার সুযোগ পেয়েছে তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এবং অন্যান্য যারা খেলার সুযোগ পেয়েছেন সবাইকে অভিনন্দন। আপনাদের এই অর্জন আমাদের জুম্ম পরিবারের জন্য গর্বের বিষয়। আশা করি আপনারা নিজেদের দক্ষতা ও পরিশ্রম দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও উজ্জ্বল করবে।

Happy Buddha Purnima “There is no path to happiness: happiness is the path.”― Gautam Buddha
01/05/2026

Happy Buddha Purnima
“There is no path to happiness: happiness is the path.”
― Gautam Buddha

GST স্কোর কম? তবুও সুযোগ শেষ নয়!প্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা,GST ফলাফল দেখে হতাশ? মনে হচ্ছে কম নম্বরের...
18/04/2026

GST স্কোর কম? তবুও সুযোগ শেষ নয়!
প্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা,
GST ফলাফল দেখে হতাশ? মনে হচ্ছে কম নম্বরের কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন আর সম্ভব না?
👉 এই ধারণাটা ভুল।
✨ সৃজনশীল বিভাগগুলোই হতে পারে আপনার নতুন সুযোগের দরজা।

চারুশিল্পীর খোঁজে এই পোস্ট ,,
যদি কারোর "চারুকলা" নিয়ে পড়ার আগ্রহ থাকে তাহলে
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ হতে পারে আপনার শিল্পের জগতে প্রবেশের এক অনন্য সুযোগ।

গুচ্ছ স্কোর পাশ মার্ক দিয়ে আবেদন করে প্র্যাকটিক্যাল পরিক্ষায় অংশগ্রহণ করে হবে।তার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি আবশ্যক।

তাই প্র্যাকটিক্যাল পরিক্ষার প্রস্তুতির জন্য এই অনুষদে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরা পরিপূর্ণ বিনা পারিশ্রমিকে সাহায্য করবে।

যাদের চারুকলার প্রতি অদূর সৃষ্টিশীল চিন্তা আছে তাদের আহ্বান রইলো। যদি পাবলিক ভার্সিটিতে একটি সিট দরকার বিধায় চারুকলায় ভর্তি হবেন তাহলে এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ রইলো।

প্রতিটি রেখা হোক প্রতিবাদের ডাক,

প্রতিটি রঙে জাগুক সাহস, ভাঙুক সব ভয়ের খোরাক।

রঙতুলি হোক কণ্ঠ, হোক নতুন পরিচয়।

🟥বিস্তারিত আরও জানতে যোগাযোগ করুন -

থোয়াই অং সিং

প্রিন্ট মেকিং বিভাগ

+880 16 7548 2148

অলইন চাকমা

ড্রইং এন্ড পেইন্টিং বিভাগ

01577257938

সুই থোয়াই মারমা

ড্রইং এন্ড পেইন্টিং বিভাগ

+880 18 7598 3962

16/04/2026

বাংলা নববর্ষ ১৪৩৩ এবং সাংগ্রাইন ১৩৮৮(၁၃၈၈)এর শুভেচ্ছা।

সাংগ্রাইনের শুভক্ষণে সবার জীবনে নেমে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। জলকেলির আনন্দে ধুয়ে যাক সব দুঃখ-কষ্ট, নতুন বছর হোক সুখময়।

14/04/2026

পাহাড়ী আদিবাসীদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংক্রান ও চাংলান এর উপলক্ষে সকলকে জানাই মৈত্রিময় শুভেচ্ছা ও অভিনন্দন।
ছবি কৃতজ্ঞতা : Tufan's Artbin

জলকেলি উৎসব ১৪৩৩ মুছে যাক গ্লানি, দূর হোক সব ক্লান্তি ও দুঃখের ছায়া।নতুন বছরের আগমনে আমাদের জীবন ভরে উঠুক নতুন আশা, নতুন...
13/04/2026

জলকেলি উৎসব ১৪৩৩
মুছে যাক গ্লানি, দূর হোক সব ক্লান্তি ও দুঃখের ছায়া।
নতুন বছরের আগমনে আমাদের জীবন ভরে উঠুক নতুন আশা, নতুন স্বপ্ন আর অসীম সম্ভাবনায়।
শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

জুম্ম  শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য মহোদয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।আদিবাসী সংস্কৃত...
08/04/2026

জুম্ম শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য মহোদয় ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

আদিবাসী সংস্কৃতি, পরিচয় ও অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করে বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই, চাংক্রান ও পাতা-২০২৬ উপলক্ষে সেমিস্টারসহ অন্যান্য পরীক্ষায় অব্যাহতি প্রদান একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত।

এই উদ্যোগ আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতি ইতিবাচক স্বীকৃতি দিয়েছে এবং আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা জুগিয়েছে।

আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি, আগামী বছর থেকে সকল বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস ও পরীক্ষা স্থগিতকরণ, সার্বজনীন ছুটি ঘোষণা এবং উক্ত ছুটিকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে।

ভবিষ্যতেও এমন সহমর্মিতাপূর্ণ পদক্ষেপ অব্যাহত থাকবে—এই প্রত্যাশা রইল।
ধন্যবাদান্তে,
জুম্ম স্টুডেন্ট অ্যাসোসিয়েশন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
ত্রিশাল, ময়মনসিংহ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর ফোকলোর বিভাগের ২০১৬–১৭ সেশনের শিক্ষার্থী সংগীতি চাকমা উচ্চ শিক্ষার জন্য  Eur...
06/04/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর ফোকলোর বিভাগের ২০১৬–১৭ সেশনের শিক্ষার্থী সংগীতি চাকমা উচ্চ শিক্ষার জন্য European College of Innovation-এ, Masters in Tourism and Hospitality Management প্রোগ্রামে উচ্চশিক্ষার জন্য ইউরোপের মাল্টা-এর শেনজেন (Schengen) ভিসা অর্জন করেছেন।
জুম্ম স্টুডেন্ট এসোসিয়েশন এই গৌরবময় অর্জনে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও উজ্জ্বল ভবিষ্যতের কামনা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জুম্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক পার্বত্য চট্টগ্রামের জুম্ম আদিবাসীদের প্রধ...
01/04/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জুম্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক পার্বত্য চট্টগ্রামের জুম্ম আদিবাসীদের প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব—বিঝু, বিষু, বৈসু, বিহু, সাংগ্রাই, সাংগ্রাইন, চাংক্রান ও সাংক্রান উদযাপন উপলক্ষে ১২ এপ্রিল ২০২৬ হতে ১৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস ও পরীক্ষা স্থগিতকরণ, সার্বজনীন ছুটি ঘোষণা এবং উক্ত ছুটিকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্তকরণের জন্য মাননীয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়েছে।
আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, শিক্ষার্থীদের সাংগঠনিক অধিকার নিশ্চিতকরণ এবং সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়নে যথাযথ ও প্রভাবশালী পদক্ষেপ গ্রহণ করবেন।

Address

Trishal
Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when Jumma Students Association , jkkniu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Jumma Students Association , jkkniu:

Share