Inside BAU

Inside BAU অন্যায়ের সাথে আপস নয়, ন্যায়ের পক্ষে আপসহীন লড়াই

10/09/2026

সরকারি দলের ছাত্র কিংবা চাকুরি প্রার্থী হিসেবে আপনি ভাবছেন, সরকারি চাকরি কনফার্ম!!

কারণ সরকারি চাকুরির মৌখিক পরীক্ষার নম্বর বাড়ছে ৪০০% পর্যন্ত। আর লিখিত পরীক্ষায় পাশ নম্বর কমছে ১৫% পর্যন্ত।

তারমানে লিখিততে কোনমতে পাস করলেই পিও ভাই/পিও অভিভাবক/মামা/খালু/চাচা/লিডারকে দিয়ে সরকারি অফিসে ফোন করিয়ে দিতে পারলেই মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে চাকুরি পেয়ে যাবেন। কারণ গত ১৫-১৭ বছর পার্টিতে সময় দেয়ার কারণে/ক‍্যাম্পাসে না যেতে পারার কারণে/এলাকায় থাকতে না পারার কারণে/মামলা হামলায় জর্জরিত থাকার কারণে/রাজপথে আন্দোলনে ব‍্যস্ত থাকার কারণে আপনি পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেন নি। তাই এতোটুকু সুবিধাতো আপনি আশা করতেই পারেন!! আহা কি আনন্দ আকাশে বাতাসে!!!! এতটুকু পর্যন্ত হলেও ঠিক ছিলো!!

কিন্তু বাস্তবতা কি তাই!!?? যারা এই আশায় বসে আছেন, চাকুরির মৌখিক পরীক্ষার আনুষ্ঠানিকতা শুরু হলেই তাদের সেই আশা দুরাশায় পরিণত হবে।

কারণ আপনার ঐ পিও ভাই/অভিভাবক/মামা/খালু আন্তরিকভাবেই আপনার জন‍্য ফোন করবেন। কারণ সে আপনার ত‍্যাগ/কোরবানির সাক্ষী। কিন্তু তিনি ফোন করলেও একটা জিনিস না দিতে পারলে আপনি মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাবেন না!! চাকুরি দেয়ার দায়িত্বে থাকা ঐ আমলা মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর দিবেন তাকেই, যে চাকুরি প্রার্থী তাকে সর্বোচ্চ মোটা বান্ডিলটা দিতে পারবে। এবং আরো দুঃখজনক হলো, ঐ মোটা বান্ডিলটা নেয়ার সময় দায়িত্বপ্রাপ্ত সেই স‍্যার চাকুরী প্রার্থীর চেহারার দিকে ঘুরেও তাকাবেন না!! চাকুরী প্রার্থী স্বৈরাচারের হাতে নির্যাতিত কি না / গুম ছিলো কি না কিংবা রাজপথে অবদান আছে কি না, তার কাছে তা মোটেই গুরুত্বপূর্ণ নয়। তাঁর কাছে গুরুত্বপূর্ণ হলো মোটা বান্ডিল। এমনকি সেই মোটা বান্ডিল দিয়ে যে কোন নিষিদ্ধ সংগঠনের নেতাও মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বরটি বাগিয়ে নিতে পারবেন!!

আমার কথা বিশ্বাস না হলে, অতীতের দিকে তাকান। খোঁজ খবর নেন। দেখবেন, সব মিলে যাবে…

তাই সরকারি চাকুরিতে মৌখিক পরীক্ষায় নম্বর না বাড়িয়ে বরং মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষা কিভাবে আরো নির্ভুল ও গ্রহণযোগ্যভাবে নেয়া যায়, সেদিকে সকল (সরকারি-বিরোধীদলের) ছাত্র সমাজের নজর দেয়া উচিত।

আর যদি একান্তই আপনি মনে করেন মৌখিক পরীক্ষার মাধ‍্যমেই সর্বোচ্চ নম্বর পেয়ে আপনার চাকুরি পেতে হবে, তাহলে আপনি আজই লিখিত পরীক্ষায় পাসের জন‍্য প্রস্তুতির পাশাপাশি বান্ডিল মোটা করার প্রস্তুতিও নিতে থাকেন!!!
মাহমুদ রাকিব
সঞ্চালক, এখন টিভি

10/09/2026

বিসিএসসহ সরকারি চাকরির ক্ষেত্রগুলো যেন ক্রমেই সংকুচিত হয়ে আসছে। আগের মতো নিয়মিত সার্কুলার নেই। একসময় শুক্র-শনিবারে একই দিনে কয়েকটি চাকরির পরীক্ষা পড়ে যেত। চাকরিপ্রার্থীদের মধ্যে সেই ব্যস্ততা ও প্রতিযোগিতার আমেজ এখন আর তেমন দেখা যায় না।

অল্পসংখ্যক পদের জন্য মাঝেমধ্যে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, কিন্তু বিপুলসংখ্যক চাকরিপ্রার্থীর তুলনায় তা একেবারেই অপ্রতুল।

কয়েকটি বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়ে আছে। বছরও শেষ হয়ে যাচ্ছে, অথচ সংশ্লিষ্ট নিয়োগের গেজেট প্রকাশিত হবার কোন খবর নেই!

অন্যদিকে বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও মন্ত্রণালয়ের অধীনে অসংখ্য পদ শূন্য থাকা সত্ত্বেও প্রত্যাশিত হারে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে না। ফলে চাকরিপ্রার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই অনিশ্চয়তা বাড়ছে।

এর মধ্যেই সরকারি নিয়োগব্যবস্থায় বেশ কিছু বড় পরিবর্তনের আলোচনা সামনে এসেছে। দশম গ্রেডের চাকরির নিয়োগ পিএসসির আওতা থেকে সরিয়ে বিশেষ কমিটির অধীনে নেওয়ার উদ্যোগের কথা শোনা যাচ্ছে।

১১ থেকে ২০তম গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর কয়েক গুণ বাড়ানোর আলোচনা চলছে। সংবাদমাধ্যমগুলো বলছে যেকোনো দিন গ্যাজেট হতে পারে!

একই সঙ্গে লিখিত পরীক্ষার পাস নম্বর কমানোর কথাও আলোচনায় রয়েছে।

পুরো সরকারি চাকরির ক্ষেত্রকে যেন একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার তোরজোর লক্ষণীয়।

তা না হলে নির্বাচনের পূর্বে বর্তমান সরকারে থাকা একজন মন্ত্রী থেকে বলা হলো যে, দুর্নীতিটা হয় মূলত ভাইভাতে, ভাইভার মার্কস কমিয়ে এখন ১০০ করা হয়েছে। এটা আরও কমিয়ে ৫০ এ নিয়ে আসা উচিত। সেই সরকারই এখন ক্ষমতায় এসে কেন ৪০০ শতাংশ পর্যন্ত মার্কস বৃদ্ধির কথা বলছে?

ভাইভার মার্কস বৃদ্ধি করার পাশাপাশি লিখিত পাশ পার্কস কমানো হবে কাদেরকে সুবিধা দেওয়ার জন্য সেটাও বোধগম্য নয়!

লিখিত পরীক্ষায় প্রার্থীর জ্ঞান, বিশ্লেষণক্ষমতা ও প্রস্তুতি তুলনামূলকভাবে স্বচ্ছতার সাথে যাচাই করা যায়। অন্যদিকে ভাইভায় মূল্যায়নের একটি অংশ স্বাভাবিকভাবেই পরীক্ষকের বিবেচনার ওপর নির্ভরশীল। পরীক্ষকের মর্জির উপর নির্ভর করে কাকে কতো মার্কস দেওয়া হবে। ফলে লিখিত পরীক্ষার গুরুত্ব কমিয়ে ভাইভার গুরুত্ব বাড়ানো হলে মেধাভিত্তিক প্রতিযোগিতা কতটা সুরক্ষিত থাকবে সেটার উত্তর স্পষ্ট নয়। আর এখানেই রাজনৈতিক প্রভাবের আশঙ্কা তৈরি হচ্ছে।

বাংলাদেশে সরকারি চাকরির দলীয়করণের ইতিহাস অনেক পুরনো। নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়, আনুগত্য কিংবা সুপারিশের ভিত্তিতে নিয়োগ, পোস্টিং ও পদোন্নতি নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। ফলে নিয়োগব্যবস্থায় এমন কোনো পরিবর্তন আনা হলে, যেখানে স্বচ্ছ লিখিত মূল্যায়নের তুলনায় ব্যক্তিনির্ভর সিদ্ধান্তের সুযোগ বাড়ে, সেখানে চাকরিপ্রার্থীদের সন্দেহ তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়।

কয়েকদিন আগে শিক্ষক কমিটির নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে নেওয়ার বন্দোবস্তও প্রায় চূড়ান্ত করে ফেলা হয়েছিল। যদিও সমালোচনার চাপে পরবর্তীতে সেটা থেকে ফেরত এসেছে।

সবকিছু মিলিয়ে সরকারি চাকরির ক্ষেত্রে দলীয়করণের পুরোনো সংস্কৃতি ফিরে আসার প্রেক্ষাপট তৈরি হচ্ছে কিনা এমন উদ্বেগ দেখা দিয়েছে চাকরি প্রত্যাশিত বেকারদের মনে।

এমনটি হলে সামনের দিনগুলোতে বিসিএস সহ সরকারি চাকরিতে মেধাবীদের ক্যারিয়ার গড়া অনেকটা ঝুকিপূর্ণ হিসেবে বিবেচিত হবে। নির্দিষ্ট দলের অনুগত না হলে ভালো জায়গায় পোস্ট পদোন্নতির সম্ভাবনা ক্ষীণ হয়ে উঠবে। এমনিতেই সততা কিংবা স্বচ্ছতা বজায় রাখতে গেলে একদিনের মধ্যে বদলি করে দেওয়া মামুলি বিষয় হয়ে গিয়েছে এদেশে।

এতে রাষ্ট্র ভবিষ্যতে সুদূরপ্রসারী ক্ষতির সম্মুখীন হবে। প্রচলিত এই রাষ্ট্রব্যবস্থায় শিক্ষার্থীরাও একটা চাকরি পাওয়ার আশায় ক্যাম্পাসে ক্যাম্পাসে পুরনো দলীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হবে। যা এখনিই অনেক ক্যাম্পাসে দৃশ্যমান হয়ে উঠেছে।

তাই সরকারকে বলব, সরকারি চাকরির নিয়োগব্যবস্থার মতো সংবেদনশীল বিষয় সীমিত কয়েকজন উপদেষ্টা কিংবা ইউটিউব বিশ্লেষকদের মতামতের ওপর ছেড়ে না দিয়ে চাকরিপ্রার্থী এবং সংশ্লিষ্ট অংশীজনদের কথা শুনুন। চাকরির মতো এই সেক্টরে তরুণদের আস্থা হারালে বড় ধরনের সংকটের সম্মুখীন হতে হবে।
Muhammad Miraj Mia

তালাবদ্ধ ভিসি মহোদয়ের কার্য্যালয়ে তরুণ ছাত্রদল নেতাদের হস্তক্ষেপ
10/09/2026

তালাবদ্ধ ভিসি মহোদয়ের কার্য্যালয়ে তরুণ ছাত্রদল নেতাদের হস্তক্ষেপ

বাকৃবিতে চীফ ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের মামলার আসামী ইঞ্জিনিয়ার এনামুল হককে, যার মামলা এ...
09/09/2026

বাকৃবিতে চীফ ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের মামলার আসামী ইঞ্জিনিয়ার এনামুল হককে, যার মামলা এখনও চলমান। অফিসার পরিষদের ক্ষো ভ

ভিসি ও একাউন্টস অফিসে তালা দিয়েছে অফিসার পরিষদ, আগামীকাল আন্দোলনের ডাক
09/09/2026

ভিসি ও একাউন্টস অফিসে তালা দিয়েছে অফিসার পরিষদ, আগামীকাল আন্দোলনের ডাক

09/09/2026

নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার নামে বিএনপি সরকার আরেকটি বাজে কাজ করতে যাচ্ছে। ১০ম গ্রেডের নিয়োগ পিএসসির কাছ থেকে সরিয়ে নিয়ে নিজেদের কমিটি গঠন করে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অন্যান্য ১০ম গ্রেডের পদের মত উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগও সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসির মাধ্যমে নিয়োগ চলছে অনেক বছর ধরেই। মন্ত্রণালয় শূন্য পদের সংখ্যা জানায়। পিএসসি পরীক্ষা নিয়ে যোগ্য প্রার্থীরা তালিকা প্রকাশ করে। মন্ত্রণালয় নিয়োগ দেয়। ফলে নিয়োগটা ভালোভাবেই চলছে।

কিন্তু বিএনপি সরকার কেনো জানি সব নিয়োগ সরকারের নিয়ন্ত্রণে নিতে চাইছে। পিএসসির অধীনে যে নিয়োগ হয় সেটা তরান্বিত (!) করতে জনপ্রশান প্রতিমন্ত্রী নেতৃত্বে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী মূখ্য সচিব এবং জনপ্রশাসন সচিবকে নিয়ে কমিটি করেছে। প্রজ্ঞাপনে বলা হচ্ছে, এই কমিটি নিয়োগ কার্যক্রম তরান্বিত করতে কাজ করবে।

কেনো পিএসসি কী পারছে না? পিএসসি কী কোথায় বলেছে, 'আমরা পারছি না'। খালি চোখেই বোঝা যাচ্ছে, সরকার নিয়োগকে নিয়ন্ত্রণ করতে চাইছে। উদ্দেশ্য হতে পারে পছন্দের ব্যক্তিদের নিয়োগ করা কিংবা দুর্নীতির মাধ্যমে নিয়োগ করা।

কিন্তু তারা কী চব্বিশ ভুলে গেছে? সরকারি চাকরির নিয়োগে বৈষম্য করার কারণেই কিন্তু এই দেশের ছাত্ররা আন্দোলনের সূত্রপাত করেছিল। যা থেকে কালজয়ী অভ্যুত্থান হয়েছে।

ক্ষমতা আর সংখ্যাগরিষ্ঠতার জোরে তা ভুলে গেলে সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে।

নিয়োগে হাত দিয়ে দুর্নীতি করে লাভবান হওয়ার যে চিন্তা করছেন, এটা কিন্তু কখনোই ইতিবাচক ফল বয়ে আনবে ন।
Hasnat Abdullah

09/09/2026

বাকৃবিতে নতুন ভিসি নিয়োগের আগের রাতে অবৈধভাবে ব্যাকডেট সিগনেচারে ১২ জনের নিয়োগ, প্রায় ২ কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ

নতুন ভিসি নিয়োগের আগের রাতে অবৈধভাবে ব্যাকডেট সিগনেচারের মাধ্যমে বাকৃবিতে ১২ জনকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদলের আতিক ও শফিক, তৎকালীন ভিসি, রেজিস্ট্রার ও গোলাপের সংশ্লিষ্টতার অভিযোগও সামনে এসেছে।
অভিযোগ অনুযায়ী, এসব নিয়োগের মাধ্যমে প্রায় ২ কোটি টাকার নিয়োগ বাণিজ্য হয়েছে।

09/09/2026

সরকারি চাকরির পরীক্ষায় পাস নম্বর কমানো এবং ভাইভায় বরাদ্দকৃত নম্বর চার গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব অত্যন্ত উদ্বেগজনক! লিখিত পরীক্ষার গুরুত্ব কমিয়ে ভাইভায় অস্বাভাবিকভাবে বেশি নম্বর রাখা মানে মেধার চেয়ে ব্যক্তিগত পছন্দ, তদবির, স্বজনপ্রীতি ও দলীয় প্রভাব বিস্তারের সুযোগ বাড়ানো। এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হবেন এবং দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে পুরো রাষ্ট্র।

বর্তমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগে গত বছর বলেছিলেন, স্বৈরাচারের আমলে বিসিএসের ভাইভায় ২০০ নম্বর রাখার উদ্দেশ্য ছিল দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয় লোকজনকে নিয়োগের সুযোগ সৃষ্টি করা। তাহলে এখন যেকোনো গ্রেডের সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর ব্যাপকভাবে বাড়ানোর প্রস্তাব করা হলে মানুষ স্বাভাবিকভাবেই একই উদ্দেশ্যের কথা মনে করবে এবং এর পেছনে একই ধরনের আশঙ্কা দেখবে। বিসিএসে যে ব্যবস্থা দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ তৈরি করে, অন্য সরকারি চাকরিতে সেটি কীভাবে স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করবে?

সরকারের প্রতি আহ্বান, বিসিএসসহ সকল গ্রেডের সরকারি চাকরিতে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর কীভাবে যৌক্তিক, ভারসাম্যপূর্ণ ও স্বচ্ছ রাখা যায়, তা গভীরভাবে বিবেচনা করুন। প্রয়োজনে শিক্ষাবিদ, নিয়োগকারী প্রতিষ্ঠান এবং অতীতে সরকারি কর্ম কমিশনসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরীক্ষকের দায়িত্ব পালন করা অভিজ্ঞ ব্যক্তিদের মতামত নিন। সংশ্লিষ্ট অংশীজনদের মতামত উপেক্ষা করে এমন সিদ্ধান্ত নেওয়া হলে সর্বস্তরে আপত্তি, সন্দেহ ও অবিশ্বাস তৈরি হবে।

যুক্তি যা-ই দেওয়া হোক, বাংলাদেশের বাস্তবতায় মৌখিক পরীক্ষার নম্বর অস্বাভাবিকভাবে বাড়ানো মানেই দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয় নিয়োগের ঝুঁকি বহুগুণ বাড়ানো। রাষ্ট্রের এত বড় ক্ষতি করবেন না। এই আত্মঘাতী, বিপজ্জনক ও ভুল প্রস্তাব পুনর্বিবেচনা করুন। সরকারি নিয়োগে মেধা, যোগ্যতা, ন্যায্যতা ও স্বচ্ছতার সুরক্ষা নিশ্চিত করুন।

এম. এল. রায়হান
বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং গবেষক

সরকারি চাকরিতে ভাইভার নম্বর অস্বাভাবিকভাবে বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত। কোটা পদ্ধতির থেকেও বাজে সিদ্ধান্ত হতে যাচ্ছে....
09/09/2026

সরকারি চাকরিতে ভাইভার নম্বর অস্বাভাবিকভাবে বাড়ছে, খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত। কোটা পদ্ধতির থেকেও বাজে সিদ্ধান্ত হতে যাচ্ছে....

09/09/2026

সিনিয়রকে "ভাই" না বলে "ব্রো" বলায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তুমুল মা/রা/মা/রি

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inside BAU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share