জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Mymensingh
  • জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, Mymensingh.

02/05/2020

একটা নেশাখোর ছিনতাইকারীকে সাপোর্ট দেয়ার মত ময়মনসিংহ শহরে ৫০০ টা নেতা-পাতিনেতা বাহির হবে।

কিন্তু একটা সঠিক বিচার পাইয়ে দেয়ার মত,অপরাধীকে ধরে জনসমক্ষে এনে কঠোর বিচার করার মত দুই এক জন নেতা পওয়া গেলে সেটা ভাগ্যই বলতে হবে।

যারা ময়মনসিংহ শহরে থেকে আসছে বা ময়মনসিংহ সম্পর্কে মোটামুটি ধারণা আছে তারা আমার কথাটা সহজেই বুঝতে পারবে।

তারপরেও ময়মনসিংহে এক দুইজন নেতা আছে যারা সত্যিই এই সিস্টেমের পরিবর্তন আনতে চায়।এবং প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে।

তারপরেও একটা কথা থেকে যায় সেটা হল এই সিস্টেমপরিবর্তনের চেষ্টা সত্বেও নেশাখোর ছিনতাইকারীরা এতো পাওয়ার কই পায় আসলে?
এর জঘন্যতম উত্তর হল এই নেশাখোর ছিনতাইকারীরাই ময়মনসিংহ রাজনীতির অন্ধকার একটা পার্ট যাদেরকে ভালো খারাপ সব নেতারাই দিনের পর দিন নিজ স্বার্থে প্রটেকশন দিয়ে আসছে।

ময়মনসিংহ আমার খুব পছন্দের শহর।আমার এই পছন্দের শহরের এই ঘটনা গুলো খুব কষ্ট দেয়।তবুও আমি আশাবাদী।এই সিস্টেমের পরিবর্তন একদিন হবে।

ময়মনসিংহ শহরে ২০১৩ সালের পর থেকে রেগুলার যাতায়াত।তখনকার ময়মনসিংহ শহরের পরিস্থিতি আরো বাজে ছিলো।এতোটাই বাজে ছিলো যে ইকরামুল হক টিটু প্রথম মেয়র থাকাকালীন সময়ে নিজেই ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। সেই তুলনায় কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমে ময়মনসিংহ শহরের ব্যাপক পরিবর্তন হয়েছে।শুধু থেকে গেছে নেশাখোর ছিনতাইকারীদের প্রটেকশন দেয়ার সিস্টেমটা।এই সিস্টেমটাই ময়মনসিংহ শহরের শত অঘটনের মূল।

আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের কঠোর বিচার চাই।সেই সাথে এই সিস্টেমেরও পরিবর্তন চাই।যেখানে কোন নেশাখোর ছিনতাইকারীকে কোন নেতা সাপোর্ট দিবে না,অপরাধের সঠিক বিচার হবে অপরাধী যেই হোক।

এই নতুন ময়মনসিংহের অপেক্ষায়।আর যারা এই সিস্টেমের পরিবর্তনে কাজ করে যাচ্ছেন তাদের ধন্যবাদ। ভালোবাসি ময়মনসিংহ শহর।
লিখেছেন.. Masum Billah (ঢাকা বিশ্ববিদ্যালয়)

আমরা শোকাহত।
21/02/2019

আমরা শোকাহত।

28/01/2019

শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজ বলেছেন

- "দশ টাকায় এক কাপ চা, একটি সিঙ্গারা, একটি চপ ও একটা সামুচা পায় যায়; এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব ও ঐতিহ্য।"

আমি তার এই কথা শুনে খুব একটা অবাক হই'নি; অবাক হয়েছি অন্য কারনে!

ভদ্রলোক তো বলেছেন, সে এক ব্যাপার!

তিনি অতীতে এর চাইতেও আজব কথা বলেছেন!

অবাক হয়ে ওই ভিডিও'তে আমি যেটা আবিষ্কার করেছি, সেটা হচ্ছে- তিনি এই কথা বলার পর উপস্থিত সবাই সে-কি হাত তালি!

এটা অবশ্য'ই একটা ভালো এবং অতি ভালো ব্যাপার যে আমাদের বিশ্ববিদ্যালয় গুলো'তে অনেক কম টাকায় খাবার পাওয়া যায়!

তবে অবাক হলাম এই উপাচার্য কিংবা সেখানে উপস্থিত কেউ এটা বুঝতে পারল না- একটা বিশ্ববিদ্যালয়ের গর্ব কিংবা ঐতিহ্য কখনো সিঙ্গারা, চপ, সামুচায় হয় না!

গর্ব করা যায়, সেই বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা'র মান, গবেষণার মান কিংবা ছাত্র-ছাত্রী, শিক্ষকদের মান দিয়ে!

কি যুগ আসলো, আমাদের গর্বের ঢাকা বিশ্ববিদ্যালয়'কে এখন সিঙ্গারা, চপ, সামুচা নিয়ে গর্ব করতে হচ্ছে!

আমিনুল ইসলাম

16/06/2017

------- ১৯৮৬ সালের কথা।
বাংলাদেশের বয়স মাত্র ১৫ বছর, আর এদেশের ক্রিকেটের বয়স মাত্র ১ বছর। এশিয়া কাপ খেলতে যাবে, কিন্তু বিমানের টিকিট
কেনার টাকা নেই।
এসিসি টাকা দিতে চেয়েছিলো, বাংলাদেশ রাজি হলো না, বরং বাসে করেই গেলো। আমাদের তখন ব্যায়াম করার জিমন্যাশিয়াম ও নেই। ওরা ১১ জন বিদেশের
জিমে ব্যায়াম করে ক্লান্ত হয়ে গেল। ঐ সময় স্যালাইন খাওয়া দরকার। কিন্তু বিদেশী স্যালাইন কেনার টাকাও যে নেই। দেশীয় উপায়ে লবন দিয়ে স্যালাইন
বানানো হলো।
এ নিয়ে পাকিস্তানি মিডিয়ায় কত হাসাহাসি। পরদিন
শক্তিশালী পাকিস্তানের সাথে খেলা। তাইতো রাতে ঘুম এলো না স্বপ্নচারী ঐ ১১ জনের চোখে । সকালে খুশি মনে ১১ জন আগেই মাঠে ঢুকে গেলো প্র্যাকটিসে, কিন্তু পাকিস্তানের কেউ আসলো না।
টসের সময় পাক ক্যাপ্টেন ইমরান খান মাঠের বাইরে থেকে ইশারায় ডাকলেন বাংলার ক্যাপ্টেন নান্নুকে। ইমরানের আপত্তি --- 'তোমাদের সাথে টস করে কি লাভ?
তোমরাই বলো কী চাও?ব্যাট নাকি বল?'
নান্নু বললোঃ আমরা টস চাই। ম্যাচ রেফারিও চাপ দিলো ইমরানকে। তখন ইমরান বললোঃ তাহলে এখানেই টস করেন। আমি কষ্ট করে মাঠের পিচ পর্যন্ত যাবো না। অবশেষে টস হলো মাঠের বাইরে।
বাংলাদেশ ব্যাট করতে নামলো। ইমরান তার মূল বোলারদের পাশাপাশি পার্টটাইম বোলারদের দিয়ে ও বল করাতে লাগলো, আর আমাদের ১টা করে উইকেট পড়তে থাকলো।
ভাষ্যকার হাসতে হাসতে বলে উঠলো: "আজ
যদি পাকিস্তানীদের স্ত্রী রা বল করতেন, তারাও নিশ্চয়ই উইকেট পেতেন।"
২০১৫ সাল!!!
পাকিস্তানে বহুদিন ধরে ক্রিকেট বন্ধ। স্পন্সররা চলে যাচ্ছে। তাদের একাডেমীগুলো বন্ধ হয়ে যাচ্ছে।
জিম,প্র্যাকটিসের জন্য তারা এখন দুবাইয়ের জিমন্যাসিয়াম ব্যবহার করে। বাংলাদেশে আসার আগে তাদের বিমানের টিকেট কেনার টাকা নেই। কে
দিবে টিকেটের টাকা? এগিয়ে আসলো বাংলাদেশ। যেই দেশটার সামান্য স্যালাইন কেনার টাকা ছিলো না বলে
হাসাহাসি হয়েছিলো, সেই দেশটা তুলে দিলো আড়াই লক্ষ ডলার ! খেলার মাঠে অধিনায়ক মাশরাফি একই কাজ করলেন, যেটা পাকিস্তান করেছিলো ২৯টি বছর
আগে----
মূল বোলারদের বল না দিয়ে বল দিচ্ছিলো নাসির, সাব্বির, রিয়াদদের। আর তাতেই পাকিস্তানের একেকটা করে উইকেট পড়ছিলো। ধারাভাষ্যে তখন বসে
আছেন বাংলাদেশের আতাহার আর পাকিস্তানের আমীর সোহেল। ২৯ বছর আগের সেই দিনটাতেও এই ২জন খেলেছিলেন, ২জনেই ছিলেন ২ দেশের
ওপেনার। কিন্তু ইতিহাস মিললো না। আজ আতাহার কিন্তু সেভাবে হাসি- ঠাট্টা করলো না, যেভাবে ২৯ বছর আগে হেসেছিলো পাকিস্তানী ভাষ্যকার। তবে খেলা শেষে চুপ থাকতে পারলো না পাশে বসে থাকা সেদিনের পাকিস্তানী
খেলোয়াড় আমীর সোহেল। তিনি বললেন: " আমি বাংলাদেশের দর্শকদের চোখে আজ আনন্দের রঙধনু দেখতে পাচ্ছি। আনন্দ, যা পাকিস্তানকে ছুয়ে গিয়েছিলো সুদূর অতীতে। সেই আনন্দ হাতবদল করে
ইসলামাবাদ থেকে ঢাকায় ফিরে এসেছে। আনন্দপ্রিয় এই দেশটি দিন দিন এগিয়ে যাচ্ছে তাদের ক্রিকেটে,তাদের অবকাঠামোয়,তাদের অর্থনীতিতে। "
স্কটল্যান্ডের এডিনবার্গে একটা বাঙালী রেস্টুরেন্ট বা টেক- আওয়ে আছে, যেটার নাম ' জয় বাংলা'!
রেস্টুরেন্টের মালিক রিসিপশনের জন্য ইচ্ছে করেই এক পাকিস্তানি কে রাখছে শুধু ফোন রিসিভ করে জয় বাংলা বলার জন্য!
রেস্টুরেন্টে যতবার ফোন বাজে, সে ফোন তুলেই বলে, ' হ্যালো, জয় বাংলা'! অতিথি আসলে জয় বাংলা বলে স্বাগতম জানাবে! পুরাই বাকশালি আইডিয়া!
ঠিকানা :- ২৫৭ জর্জিয়া রোড, এডিনবার্গ, স্কটল্যান্ড!

#মূলপোষ্ট_সংগৃহীত

http://www.kalerkantho.com/print-edition/shuvosongho/2017/04/02/481730
02/04/2017

http://www.kalerkantho.com/print-edition/shuvosongho/2017/04/02/481730

স্বাধীনতা তুমি সাম্যবাদে, ভালোবাসি মানবতা স্বাধীনতা তুমি বুকের বাগান, জীবন জয়ের আশা। স্বাধীনতা তুমি শোষকের

বিজ্ঞপ্তিঃআগামী ২৭ মার্চ, ২০১৭ সোমবার "সিলেট এসোসিয়েশন" এর এক জরুরী আলোচনা সভার আহ্বান করা হয়েছে। উক্ত আলোচনা সভায় ২০১৬-...
24/03/2017

বিজ্ঞপ্তিঃ
আগামী ২৭ মার্চ, ২০১৭ সোমবার "সিলেট এসোসিয়েশন" এর এক জরুরী আলোচনা সভার আহ্বান করা হয়েছে। উক্ত আলোচনা সভায় ২০১৬-১৭ শিক্ষা বর্ষের নবীন বরণ, বনভোজনসহ আর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও পরামর্শ করা হবে।
এতে সিলেট বিভাগের সকল শিক্ষার্থীদেরকে আগামী ২৭ মার্চ, ২০১৭, সোমবার বিকাল ৪:৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের "প্রীতিলতা চত্ত্বর" এ উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে আহ্বান করা হলো।

ধন্যবাদান্তে
মাহফুজ অর্ণব
সাধারণ সম্পাদক
সিলেট এসোসিয়েশন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

20/03/2017

তর্কে নেমেছে,নেমেছে বাঙ্গালী আজকে কোমড় বেঁধে,
মাঝখানে পড়ে মরছে শিল্প পাথর চোখে কেঁদে

06/03/2017

একের রক্ত অন্যের জীবন।
রক্তই হোক আত্নার বাঁধন।।
"বাঁধন" (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন)
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি।
স্থান : বিশ্ববিদ্যালয় স্বাধীনতা স্তম্ভ সংলগ্ন
তারিখ : ৭ ই মার্চ ২০১৭
সময়: সকাল ৯:০০ টা থেকে বিকাল ২:০০ টা পর্যন্ত।

Address

Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share