12/10/2025
Approve plz 🙏🏼🥺
ভেবেছিলাম তোমায় একটা চিঠি লিখবো,
পরক্ষণেই ভাবলাম,এখন তো চিঠির যুগ নয়।
ফেসবুকে মেসেজ দেবো
সেটাও তো আমি করতে পারছিলাম না, প্রথম কারন নেই তোমার নাম জানা, নেই তোমার ফেসবুক / সোশ্যাল মিডিয়া সর্ম্পকে অজানা।
প্রথমেই বলি আমি অপরিচিত মানুষ তোমার কাছে, তোমার মনে কেউ আছে কিনা তাও জানিনা... কিন্তু প্রথমবার তোমাকে দেখে কেমন একটা অনুভূতি কাজ করলো, এরকম যেনো আগে হয়নি, মনে হচ্ছিল কত জন্মের আপনজন তুমি। এত সুন্দর তোমার হাসি, সেই হাসির মায়ায় নিজেকে হারিয়ে ফেলি বারবার।
দশমীর দিন আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা (ধর্মসভা) দুর্গাবাড়ি মন্দিরে
তুমি নাচছিলে — মনে হচ্ছিল যেন সুরটা তোমার শরীরের ভেতর থেকে বেরোচ্ছে, বাইরের সাউন্ড সিস্টেম/ ঢাকের , ঢোল এর শব্দ থেকে নয়।
আমি তাকিয়ে ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না—আমি কি তোমার নাচে মুগ্ধ,
না কি ওর মধ্যে তোমার মধ্যে যে আলোটা নাচছিল, তাতে?
তোমার প্রতিটা ভঙ্গি, প্রতিটা চোখের দৃষ্টি,
মনে হচ্ছিল বাতাসেও ছন্দ আছে,
আর আমার মনটা যেন অজান্তেই তালে তালে দুলে উঠছে।
তোমার ঐ সিঁদুর মাখা মুখ , ওই দুইটি অজানা চোখের মায়ায় কিছু মুহূর্তেই কেন জানি জড়িয়ে পড়লাম।
পরক্ষনেই ভাবলাম আমি কি শুধু তোমার ঐ নাচের সৌন্দর্যে হারিয়ে গেছি,
না কি তোমার ভেতরের সেই অজানা বাচ্চা পনা ও চঞ্চলতা আমাকে আকৃষ্ট করে তুললো।
যা নাচের সীমানা ছাড়িয়ে আমার ভাবনাকেও ছুঁয়ে গেল?
আমি জানি না তুমি কে, নাম কি তোমার ।
শুধু এই টুকু জানি এই চোখ দুটো হাজারো ভিড়ের মধ্যে তোমাকেই খুঁজেছে।
৩ টা অজাগা রাত তোমার একটা নাম জানার জন্যই অতন্দ্র প্রহরীর মত জেগেছে।
আর সরি তোমার ভালো কোনো ছবি ছিল না আমার কাছে 🙄🥺
সাহস ছিল না সামনে এসে কথা বলার,
হাজার মানুষের ভিড়ে হারিয়ে ফেলেছিলাম।
ভালোবাসার সংজ্ঞা বলতে আমার কাছে কোনো নির্দিষ্ট উত্তর জানা নেই। আমি জানি না ভালোবাসা কেমন কিংবা এর অস্তিত্ব আদৌ আছে কিনা। তোমাকে আমি ভালোবেসে ফেলেছি কিনা তারও নিশ্চয়তা দিতে পারছি না। তবে এইটুকু বলতে পারি যে যেদিন তোমাকে দেখলাম,সেই দশমী থেকে আজ অবধি তোমার প্রতি কেমন জানি এক অদ্ভুত ভালো লাগা কাজ করে যাচ্ছে যেই ফিলিংসটা আমি তোমাকে বুঝাতে পারবো না। হয়তো এই ফিলিংসটাকেই অনেকে 'love at first sight ' বলে আখ্যা দিয়ে থাকেন। তবে আমি এসব ভালোবাসায় , প্রেমে পড়ার কখনো বিশ্বাস করি নাই। আর তাই এসব চিন্তা বাদ দেওয়ার অনেক চেষ্টা করলাম। কিন্তু তোমাকে দেখামাত্র এসব ভাবনা আবার কোথা থেকে আমার মাথায়।
ইতি
👀👀😇
কোন এক শহর থেকে আগত আগন্তুক
সব সময় ভালো থেকো।
To.......
নাম না জানা গুলুমুলু 🌼🥰🤗
Crush and Confession of Mymensingh