Sher-e-Bangla Agricultural University

Sher-e-Bangla Agricultural University Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sher-e-Bangla Agricultural University, College & University, Sher-e-Bangla Nagar, Nagar.

শেকৃবি কর্তৃক ঢাকাস্থ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ সফলভাবে সম্পন্নআজ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কর্তৃক ঢা...
03/01/2026

শেকৃবি কর্তৃক ঢাকাস্থ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ সফলভাবে সম্পন্ন

আজ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কর্তৃক ঢাকায় কৃষি বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ বছর ঢাকাস্থ শেকৃবি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৪৫,১৬৪ জন শিক্ষার্থী আবেদন করে। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে শেকৃবি ক্যাম্পাসের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এবং সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়। সকল কেন্দ্রের পরীক্ষা কার্যক্রম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে পরিচালিত হয়। ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ কেন্দ্রসমূহের সার্বিক ভর্তি পরীক্ষা কার্যক্রম সরাসরি তদারকি ও দক্ষতার সঙ্গে পরিচালনা করেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। এ সময় তিনি ভর্তি পরীক্ষা পরিচালনায় নিয়োজিত শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।

এ বছর বিভিন্ন কেন্দ্রের দায়িত্ব পালন করেন— ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে শেকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কোষাধ্যক্ষ মুহাম্মদ আবুল বাশার, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ কেন্দ্রে কৃষি অনুষদের ডিন অধ্যাপক এ এম এম শামসুজ্জামান, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন।

এছাড়াও শেকৃবি ক্যাম্পাসের বিভিন্ন কেন্দ্রের দায়িত্বে ছিলেন— টিএসসি কেন্দ্রে অধ্যাপক ড. এম. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় লাইব্রেরিতে অধ্যাপক এ টি এম সামছুদ্দোহা, ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্রে অধ্যাপক ড. নাহিদ জেবা ও অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ,
কৃষি অনুষদ ভবনে অধ্যাপক ড. এইচ. এম. এম. তারিক হোসেন ও অধ্যাপক ড. মোঃ রজ্জব আলী, এম মহবুবউজ্জামান একাডেমিক ভবনে অধ্যাপক গাজী এম এ জলিল, অধ্যাপক জুলফিকার আহম্মেদ রেজা, অধ্যাপক ড. এ কে এম রুহুল আমিন, অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম।

উল্লেখ্য, ঢাকাস্থ ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯০.৩৭ শতাংশ, যা শিক্ষার্থীদের আগ্রহ ও পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনার প্রতিফলন।

Agriculture Cluster Admission System-(2025-26)                                          Seat Plan                       ...
02/01/2026

Agriculture Cluster Admission System-(2025-26)
Seat Plan
( Jagannath University, Dhaka )

Agriculture Cluster Admission System-(2025-26)                                          Seat Plan                       ...
02/01/2026

Agriculture Cluster Admission System-(2025-26)
Seat Plan
( Dhaka University, Dhaka )

Agriculture Cluster Admission System-(2025-26)                                          Seat Plan           ( Dhaka Resi...
02/01/2026

Agriculture Cluster Admission System-(2025-26)
Seat Plan
( Dhaka Residential Model College, Dhaka )

Agriculture Cluster Admission System-(2025-26)                                          Seat Plan           ( Govt. Moha...
02/01/2026

Agriculture Cluster Admission System-(2025-26)
Seat Plan
( Govt. Mohammadpur Model School & College, Dhaka )

Agriculture Cluster Admission System-(2025-26)                                          Seat Plan                      (...
02/01/2026

Agriculture Cluster Admission System-(2025-26)
Seat Plan
( Sher-e-Bangla Agricultural University )

কৃষি গুচ্ছ ভর্তি ঃ ২০২৫-২০২৬পরীক্ষার তারিখ ও সময়: ০৩ জানুয়ারি ২০২৬, শনিবার, বিকাল ০২:০০ - ০৩:০০ ঘটিকা ।কৃষি বিষয়ে গুচ্ছ ...
02/01/2026

কৃষি গুচ্ছ ভর্তি ঃ ২০২৫-২০২৬
পরীক্ষার তারিখ ও সময়: ০৩ জানুয়ারি ২০২৬, শনিবার, বিকাল ০২:০০ - ০৩:০০ ঘটিকা ।
কৃষি বিষয়ে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ এর (আসন বিন্যাস এবং পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলি)।

30/12/2025

শোকবার্তা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬:০০ ঘটিকায় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বেগম খালেদা জিয়া তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দৃঢ় নেতৃত্বগুণ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে অসামান্য অবদানের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। রাষ্ট্র ও সমাজের বিভিন্ন সংকটময় সময়ে তাঁর বলিষ্ঠ ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি মহান আল্লাহ তায়ালার নিকট মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন। একই সঙ্গে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও তাঁর অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
স্বাক্ষরিত/-
(মোঃ নজরুল ইসলাম)
জনসংযোগ কর্মকর্তা
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

Send a message to learn more

শেকৃবিতে আলোকিত মানুষের উদ্যোগে শীতবস্ত্র বিতরণশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিত...
24/12/2025

শেকৃবিতে আলোকিত মানুষের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন “আলোকিত মানুষ”। বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এটি সংগঠনটির ধারাবাহিক সামাজিক উদ্যোগ ‘৭ম উষ্ণতা’ কর্মসূচির অংশ।

কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের আশপাশের বস্তিবাসী, রিকশাচালক, শেকৃবির বিভিন্ন হলের ক্যান্টিন ও ডাইনিং বয়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ বছর সংগঠনটি দেশের উত্তরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি বলেন, “শীতের দিনে গরম কাপড়ের বিকল্প আর কিছু নেই। ‘আলোকিত মানুষ’-এর মতো সংগঠনগুলো যদি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী গরিব ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সমাজ আরও মানবিক হয়ে উঠবে।” এ ধরনের মহত উদ্যোগের জন্য তিনি সংগঠনের সকল সদস্যকে সাধুবাদ জানান।

আলোকিত মানুষ-এর মডারেটর মীর মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী এবং সংগঠনটির প্রধান উপদেষ্টা ও অপরাজিতা ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. তাহমিনা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে “আলোকিত মানুষ”।

শেকৃবিতে নতুন আঙ্গিকে আইডি কার্ড প্রদানশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন ...
21/12/2025

শেকৃবিতে নতুন আঙ্গিকে আইডি কার্ড প্রদান

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন আঙ্গিকে আইডি কার্ড প্রদান করা হয়েছে। আজ ২১ ডিসেম্বর ২০২৫ (রবিবার) বিকাল ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪র্থ তলার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোট ১১১৫ জনকে এই আইডি কার্ড প্রদান করা হয়। এর মধ্যে ২৯৫ জন শিক্ষক, ২৮৭ জন কর্মকর্তা এবং ৫৩৩ জন কর্মচারী রয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা সূচিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। তিনি বলেন, এই আইডি কার্ড প্রণয়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একটি আধুনিক ডেটাবেজ ব্যবস্থার শুভ সূচনা হলো। ভবিষ্যতে এই ডেটাবেজের তথ্য ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও সমন্বিত ও গতিশীল করা হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিয়মিত আইডি কার্ড পরিধান করে অফিস কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানান।

আইডি কার্ড মুদ্রণ কমিটির আহ্বায়ক ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ রজ্জব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক এ এম এম শামসুজ্জামান, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস) অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, ফিসারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবিব, শরীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক মোঃ নূর উদ্দীন মিয়া, ইনস্টিটিউট অব সিড টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. নাজনীন সুলতানা, ড. কাজী এম বদরুদ্দোজা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. নাহিদ জেবা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী, পরিবহন পুলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, টিএসসি’র পরিচালক অধ্যাপক মোঃ আক্তার হোসেন, লাইব্রেরিয়ান ড. মোঃ আনোয়ারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার আসাদুজ্জামান কিটনসহ বিশ্ববিদ্যালয়ের ৮৬টি বিভাগ, দপ্তর ও শাখার প্রধানগণ।

শেকৃবিতে বায়োইনফরমেটিক্স বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরুশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালি...
18/12/2025

শেকৃবিতে বায়োইনফরমেটিক্স বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “Enhancement of Quality Education and Research through Bioinformatics and Its Application in Agriculture” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আজ শুরু হয়েছে।

আজ সকাল সাড়ে ৯টায় ড. কাজী এম. বদরুদ্দোজা রিসার্চ সেন্টারের এনটোমোলজি কনফারেন্স রুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোঃ. রজ্জব আলী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ. আব্দুল লতিফ বলেন, বর্তমান বিশ্বে কৃষি গবেষণা ও উচ্চশিক্ষায় বায়োইনফরমেটিক্সের গুরুত্ব দ্রুত বাড়ছে। আধুনিক প্রযুক্তিনির্ভর এ জ্ঞানক্ষেত্র গবেষণার মান উন্নয়ন ও আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে বায়োইনফরমেটিক্সের মৌলিক ধারণা, জৈবিক ডেটাবেস ব্যবহার, BLAST বিশ্লেষণ, প্রাইমার ডিজাইন, ফাইলোজেনেটিক অ্যানালাইসিস, বিশ্ববিদ্যালয় ও জার্নাল র‌্যাংকিং, স্কোপাস ডাটাবেস, ওপেন অ্যাকসেস রিসোর্স, প্লেজিয়ারিজম ও প্রিডেটরি জার্নাল সংক্রান্ত বিষয়ে তাত্ত্বিক আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ পরিচালনা করছেন শেকৃবি’র কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুর রহিম ও অধ্যাপক ড. মোঃ. জামিলুর রহমান। উদ্বোধনী দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক ও গবেষকরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

ইউনেস্কো ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত “Let’s Talk Well-Being” শীর্ষক জাতীয় সামাজিক ও মানসিক সু...
17/12/2025

ইউনেস্কো ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত “Let’s Talk Well-Being” শীর্ষক জাতীয় সামাজিক ও মানসিক সুস্থতা কর্মসূচির আওতায় আয়োজিত ভিডিও প্রতিযোগিতায় দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি প্রথম স্থান অর্জন করেছে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্লাবসমূহের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় ক্যাম্পাস জীবনে সামাজিক ও মানসিক সুস্থতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও নির্মাণ করতে হয়। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির নির্মিত ভিডিওটি এর গল্প বলার ধরণ, সামাজিক বার্তা ও সৃজনশীল উপস্থাপনার জন্য বিচারকমণ্ডলীর সর্বোচ্চ প্রশংসা অর্জন করে।

এই অর্জন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।

Address

Sher-e-Bangla Nagar
Nagar
1207

Alerts

Be the first to know and let us send you an email when Sher-e-Bangla Agricultural University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Sher-e-Bangla Agricultural University:

Share