09/08/2026
নোটিশ:
তারিখ: ০৯/০৮/২০২৬ খ্রি.
বিষয়: ডিএইচএমএস নির্বাচনী পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে।
এতদ্বারা নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিএইচএমএস ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী ডিএইচএমএস নিয়মিত পরীক্ষা-২০২৬-এ অংশগ্রহণের জন্য নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উক্ত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিজ নিজ বর্ষের সকল বিষয়ে যথাযথ প্রস্তুতি গ্রহণ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।
কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত কোনো শিক্ষার্থী চূড়ান্ত/বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না। অতএব, সকল শিক্ষার্থীকে নির্বাচনী পরীক্ষায় উপস্থিত হয়ে কৃতকার্য হওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।
নির্বাচনী পরীক্ষার সময়সূচি: পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানানো হবে।
বিশেষ নির্দেশনা:
১। সকল শিক্ষার্থীকে নিয়মিত ক্লাস ও পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে হবে।
২। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।
৩। পরীক্ষায় অনুপস্থিতি বা অকৃতকার্যতার কারণে পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে কোনো জটিলতা সৃষ্টি হলে তার দায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকেই বহন করতে হবে।
৪। কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও ফি যথাসময়ে জমা দিতে হবে।
বিষয়টি অতীব জরুরি।
অধ্যক্ষ
নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
নওগাঁ