05/05/2026
Tujhe koi yaad karega Q?
Koi Teri baat Q sunega?
Koi Teri saat Chalega Q?
কারন আপনি ভাইভাবোর্ডে নার্ভাস ছাত্রটির প্রতিরক্ষা ঢাল।কারন আপনি সর্বদা সাহায্যকারী ছিলেন।কারন আপনি মানবিক গুনের অধিকারী।
যাইহোক একটু ফ্লাশব্যাকে যাই, ২০১৯ এ যখন ভর্তি হই,তখন ভাবতাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বুঝি রাগী ও গুরুগম্ভীর হয়।কিন্তু আমার ভুল ভাঙতে সময় লাগলো না।যথেষ্ট ফ্রেন্ডলি ও হেল্পফুল শিক্ষক আমরা পেয়েছি।তাদের মধ্যে সাজিয়া ম্যামও অন্যতম।সাজিয়া ম্যাম ডিপার্ট্মেন্টের শুরু থেকেই আছেন।শুরু থেকেই সবকিছু আগলে রেখে ডিপার্টমেন্টের সম্প্রসারণ করেছেন।আজ উনি চলে যাচ্ছেন, কিন্তু ডিপার্টমেন্টকে রেখে যাচ্ছেন।
আজ মনের মধ্যে একটা মিশ্র অনুভূতি কাজ করছে।খুশি কারন একজন মহান মানুষকে সম্মান জানাতে পারছি আর বেদনা কারন উনার অধ্যায়ের পরিসমাপ্তি ঘটছে।
ম্যামের সম্পর্কে যদি একটি শব্দ বলি অসাধারণ আর ম্যামের ক্লাস নেওয়ার ধরন সম্পর্কে যদি বলি- ম্যাম সর্বদা রিয়েলিস্টিক ও জীবনমুখী উদাহরণ যেমন সিএনজিওয়ালা,রিকশাওয়ালা, কাজের বুয়া, নিজের পরিবারের সদস্যদের মাধ্যমে কঠিন বিষয়কেও সহজে বুঝিয়ে দিতেন।ম্যাম ক্লাসে আমাদেরকে শুধু পড়ানই নয়, জীবমলর মানে খুজতে শিখিয়েছেন।
Wo Ustad hi kya jo sirf Sabaq sikha de,
Ustad to wo hai jo jindagi Sikha de.
ম্যাম সেই শিক্ষক যিনি বইয়ের বাইরে বাস্তব দুনিয়ার অনেক কিছুই শিখিয়েছেন। ম্যামের একটি বিখ্যাত উক্তি রয়েছে," আমরা আবেগি হবো কিন্তু আবেগ দ্বারা পরিচালিত হবো না।"
আমাদের জীবনের প্রতিটি মোড়ে আপনার কথা, উপদেশ পথ দেখাবে।আপনি অবসর নিলেও এর প্রভাব কখনোই অবসর নিবে না।
Rukhsat to ho rahe ho,magar yaad rakhna,
Har dil main apka ek maqam rehega.
আপমার অবসরোত্তর জীবন সুখ, শান্তি, আনন্দ, গৌরবের হোক।আপনি আমাদের হদয়ে থাকবেন চিরকাল।ধন্যবাদ আমাদের গুরু হওয়ার জন্য, ধন্যবাদ আমাদেরকে শিখানোর জন্য।