30/08/2025
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের মুট টিম প্রথম বারের মত বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক মুট Henry Dunant Memorial Moot Court competition 2025 অংশ নিয়েছে এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছে।
তবে একটু কষ্টের কথা যে এই মুট টিমের চ্যাম্পিয়ন হবার মত প্রিপারেশন ও পটেনশিয়াল থাকা সত্বেও আমাদের প্রতিযোগিতা কোয়ার্টার ফাইনাল শেষ হয়েছে। তবে আইন বিভাগ নি:সন্দেহেই সামনের দিনগুলোতে আরো ভালো করবে।
টিমের ওরালিস্ট ২৬ ব্যাচের ইসরাত জাহান ইপ্সিতা ও মেহের নিগার মিথিলা এবং রিসার্চার হিসেবে ছিলো ২৫ ব্যাচের তানজিলা আখতার।
আইন বিভাগের সহকারী অধ্যাপক অরুপ রতন সাহা কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৫ সালে এ পর্যন্ত আইন ও মানবাধিকার বিভাগের অর্জন গুলো দেখি,
১.প্রথম অংশগ্রহণ Jessup - 18তম, (৪৫ দল)
২.প্রথম অংশগ্রহণ Mock Trial - তৃতীয় (৩০ এর বেশি দল)
৩.প্রথম অংশগ্রহণ- CU NILS Legal Debate - চ্যাম্পিয়ন ( ৫০ উপরে দল)
৪. প্রথম অংশগ্রহণ Henry Dunant Memorial moot - Quarter Final
আমরা LHR পরিবার অনেক গর্বিত।
এই সব অর্জনে পর্দার সামনে এবং পেছন থেকে অনুপ্রেরণা এবং দিক নির্দেশনা দিয়েছেন সম্মানিত বিভাগীয় প্রধান ড. সেলিনা আক্তার। আপনার সাহস এবং উদ্যমে Department of Law & Human Rights, RPSU টিম এত দূর এসেছে। এছাড়াও অন্যান্য সকল শ্রদ্ধেয় শিক্ষকদের আন্তরিক চেষ্টা এই অর্জনকে সম্ভব করেছে।
অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা।
আগামীর দিনগুলোর জন্যে অনেক শুভকামনা।