26/02/2026
শোক সংবাদ
অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজের দীর্ঘদিনের কর্মচারী, আমাদের সবার পরিচিত ও শ্রদ্ধেয় দারোয়ান, মিল্লাত হোসেন (ছাত্র-ছাত্রীদের প্রিয় মিল্লাত মামা) আর আমাদের মাঝে নেই। ইন্নাল্লিলাহে ওয়া ইন্না ইল্লাইহে রাজিওন।
মরহুমার জানাজার নামাজের সময় পরবর্তীতে জানানো হবে।
তিনি প্রায় ২০ বছরেরও বেশি সময় নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে উক্ত প্রতিষ্ঠানে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।
প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে তিনি ছিলেন পরিচিত এক নির্ভরযোগ্য মুখ। প্রতিদিনের নীরব দায়িত্ব পালনের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটির শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর ব্যবহার ছিল ভদ্র, শান্ত ও সহযোগিতাপূর্ণ, যা সকলের মনে গভীর ছাপ রেখে গেছে।
তাঁর ইন্তেকালে আমরা একজন বিশ্বস্ত কর্মচারীকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি। আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
আমিন।