BPT, Bachelor of Physiotherapy ,Rajshahi medical University

BPT, Bachelor of Physiotherapy ,Rajshahi medical University BPT( Bachelor of physiotherapy)
RMU

ফিজিওথেরাপির জন্য একটি নতুন অধ্যায় সেনাবাহিনী প্রধান কর্তৃক সাভারে আর্মি ইনস্টিটিউট অফ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন এ...
17/03/2026

ফিজিওথেরাপির জন্য একটি নতুন অধ্যায়
সেনাবাহিনী প্রধান কর্তৃক সাভারে আর্মি ইনস্টিটিউট অফ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন এর ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা, ১৫ মার্চ ২০২৬ (রবিবার): আজ (১৫ মার্চ ২০২৬) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এক সংক্ষিপ্ত সফরে সাভার এবং কুমিল্লা সেনানিবাসে গমন করেন। সফরকালে, সেনাপ্রধান প্রথমে সাভার সেনানিবাস সংলগ্ন আর্মি ইন্সটিটিউট অফ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উল্লেখ্য, ২০০ শয্যাবিশিষ্ট এই প্রতিষ্ঠানে স্নায়ুরোগ ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অভিযানিক দায়িত্বে ও বিভিন্ন দুর্ঘটনায় আহত ব্যক্তিবর্গের প্রচলিত ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপির পাশাপাশি আধুনিক রোবোটিক রিহ্যাবিলিটেশন চিকিৎসা প্রদান করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানসমূহে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল; ডাইরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস; ইঞ্জিনিয়ার ইন চীফ; এ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া; জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ব্যক্তিবর্গ ও অধ্যয়নরত শিক্ষার্থীগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন এই আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ ২০০ শয্যা বিশিষ্ট যেখানে থাকবে ফিজিওথেরাপি সকল রোগী চিকিৎসা দিবেন ফিজিওথেরাপি চিকিৎসক।
A New Chapter for Physiotherapy in Bangladesh
​Army Chief Lays Foundation Stone of Army Institute of Physiotherapy and Rehabilitation in Savar
​DHAKA, 15 March 2026 (Sunday): Today (15 March 2026), Chief of Army Staff General Waker-Uz-Zaman, SBP, OSP, SGP, psc, made a brief visit to Savar and Cumilla Cantonments. During the visit, the Army Chief first laid the foundation stone of the Army Institute of Physiotherapy and Rehabilitation adjacent to Savar Cantonment.
​It is noteworthy that this 200-bed institution has been planned to provide conventional Physiotherapy, Occupational Therapy, and Speech & Language Therapy, along with modern Robotic Rehabilitation for individuals with neurological disorders, paralysis, children with special needs, and personnel injured in operational duties or various accidents.
​The events were attended by the Quartermaster General of the Bangladesh Army; Director General of Medical Services; Engineer-in-Chief; Adjutant General; General Officer Commanding (GOC) of the 9th Infantry Division & Area Commander, Savar Area; General Officer Commanding (GOC) of the 33rd Infantry Division & Area Commander, Cumilla Area; senior officials from Army Headquarters and respective areas; professionals and students of the medical college and hospital; and representatives of various media outlets.
​Key Highlights of the Institute:
​Capacity: A 200-bed specialized facility.
​Specialized Care: All patients will receive treatment under the direct supervision of Physiotherapy Doctors.
​Innovation: Integration of robotic technology in rehabilitation, marking a significant milestone in the country's healthcare sector.

22/02/2026
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব ফিজিওথেরাপি ভর্তি পরীক্ষায় মেধাক্রম অনুযায়ী ভর্তির বিজ্ঞপ্তি
22/02/2026

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাস্টার অব ফিজিওথেরাপি ভর্তি পরীক্ষায় মেধাক্রম অনুযায়ী ভর্তির বিজ্ঞপ্তি

সরকারি ২০২৫-২০২৬ সালে ব্যাচেলর ফিজিওথেরাপি ব্যাচেলর অফ মেডিক্যাল টেকনোলজিস ল্যাবরেটরি মেডিসিন, রেডিওগ্রাফি, ফুডসেফটি ডিপ...
08/02/2026

সরকারি ২০২৫-২০২৬ সালে ব্যাচেলর ফিজিওথেরাপি ব্যাচেলর অফ মেডিক্যাল টেকনোলজিস ল্যাবরেটরি মেডিসিন, রেডিওগ্রাফি, ফুডসেফটি ডিপার্টমেন্ট এডমিশন সার্কুলার।
ব্যাচেলর অফ ফিজিওথেরাপি এবং ব্যাচেলর অফ মেডিক্যাল টেকনোলজিস ল্যাবরেটরি মেডিসিন, রেডিওগ্রাফি, ফুডসেফটি ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মেডিসিন অনুষদে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেটির আবেদন আজ থেকে আবেদন শুরু হয়েছে অনেকে কি ভাবে আবেদন করবেন বুঝতে পারছেন না। কারন অনেকে আবেদন এর নিয়ম জানেন না। আবেদন করলে কিছু জিনিস মাথায় রাখতে হবে
★১.ইউজার আইডি পাসওয়ার্ড যেন ভুলে না যান ২.ছবি আপলোড সিগনেচার আপলোড ভুল না করা,।
আপনারা অনেকে আবেদন করবেন কি ভাবে বুঝতে পারছেন না আমাদের থেকে আবেদন এর নিয়ম জানেন নিতে পাড়েন বা আপনারা চাইলে আমাদের দিয়ে আবেদন করে নিতে পাড়েন আমরা সব মিলিয়ে ১১০ টা করে রাখবো এতে আপনাদের কিছু সুবিধা থাকবে
১.আবেদন সঠিক ভাবে করা
২.আপাদের ইউজার আইডি পাসওয়ার্ড আমরা নোট করে রেখে সঠিক ভাবে ছবি সিগানেচার আপলোড করে দিবো.
৩.আলাদা কম্পিউটার দোকানে থেকে টাকা দিয়ে ছবি তুলে বের করতে হবে না আপনার ছবি দিলে আমরা কাজ করে নিবো এতে খরচা কম হবে সময় বেচে যাবে
এডমিশন এর সময় এর মূল্য অনেক
৪ আবেদন যে কোন সমস্যা হলে সেটার ঠিক করার জন্য আমরা কাজ করে দিবো
৫.এডমিট কার্ড ডাউনলোড সময় দোকানে যেয়ে বসে থাকা লাগবে না আমরা ডাউনলোড করে আপনার এডমিট কার্ড সফ্ট কপি পিডিএফ দিয়ে দিবো যেটি যে কোন যায়গা থেকে প্রিন্ট করতে পাড়বেন

এখন যারা নিজেরা করবেন আমাদের পেজে নিয়ম যেওয়া আছে দেখে নিতে পাড়েন।

আর যারা ভাবছেন কি ভাবে প্রেপারেশন নিবেন কেমন প্রশ্ন আসতে পাড়ে জানেন না তাদের জন্য আমাদের একটি প্রেপারেশন ব্যাচ খুলতেছি সেখানে থাকবে চেপ্টা ভিত্তিক পরিক্ষা, দাগানো বই এর পিডিএফ, গুরুত্বপূর্ণ এমসিকিউ পিডিএফ, গুরুত্বপূর্ণ লাইন গুলোর নোট, এবং সেই গুলোর উপর পরিক্ষা সব মিলিয়ে ১৫০ টাকা আমরা অল্প সময়ে সেরা প্রেপারেশন দিবো ইনশাআল্লাহ আমাদের গত বছর এর পেপারেশন এবং বই এর পিডিএফ গুলো যে স্টুডেন্ট গুলো পড়েছে তাদের অনেক কমন আসছে + চান্স পেয়েছে অনেকে। তাই নিতে চাইলে ইনবক্সে নক দিতে পারবেন
ধন্যবাদ

বিএসসি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ 2025-2026 শিক্ষা বর্ষে বি এসসি ইন ফিজিওথেরাপি এবং বিএসসি মেডিক্যাল টেকনোলজিস কোর্সে সমূহের...
05/02/2026

বিএসসি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
2025-2026 শিক্ষা বর্ষে বি এসসি ইন ফিজিওথেরাপি এবং বিএসসি মেডিক্যাল টেকনোলজিস কোর্সে সমূহের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
আবেদন শুরু হবে ৮-০২-২৬ তারিখ হতে
আবেদন শেষ হবে২২-২-২০০২৬ তারিখ
প্রবেশপত্র ডাউনলোড ৩-৩-২৬তারিখ
ভর্তি পরীক্ষা ৬-৩-২০২৬
আবেদন যোগ্যতা
যারা এইএচসি ২০২৩,২০২৪,২০২৫ এর মধ্যে এইচএসসি পাশ করেছে তারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে
আবেদন সম্পর্কে জানতে আমাদের পেজে যোগাযোগ করবেন।

★Master’s of physiotherapy admission 2026যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগে...
19/01/2026

★Master’s of physiotherapy admission 2026

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের পূর্ণকালীন দুই বছর মেয়াদী (এমপিটি)মাস্টার অব ফিজিওথেরাপি (পেশাগত) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি
ভর্তি যোগ্যতা :
১.ফিজিওথেরাপি বিভাগে ৫ বছর ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে
২. অবশ্যই ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নিশিপ থাকতে হবে
৩.বয়স সীমা ৩৫ বছর এবং চাকরিজীবী দের ক্ষেত্রে পূর্ণ কালিন ছুটি নিয়ে ভর্তি হতে হবে
1.Master’s of physiotherapy in musculo-skeletal medicine
2.Master’s of physiotherapy in Neurology
3. Master’s of physiotherapy in pediatric
4.Master’s of physiotherapy in Gynecology and Women health
5.Master’s of physiotherapy in sports medicine
বিদ্র: এবার ২ টি সাবজেক্ট বৃদ্ধি হয়েছে
এবং ডিপ্লোমা থেকে যারা বিএসসি করেছেন তাড়া করতে পাড়বে।

★NITOR admission circular 2025-2026যাদের এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে এডমিশন চান্স হয়নি বা বিশেষ করে যাদের  সপ্ন মেডি...
17/01/2026

★NITOR admission circular 2025-2026

যাদের এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়ে এডমিশন চান্স হয়নি বা বিশেষ করে যাদের সপ্ন মেডিকেল MBBS, BDS হয়নি ২য় বার হওয়ার সম্ভাবনা কম কিন্তু স্বপ্ন মেডিকেল পড়া তাদের জন্য । BPT- নিটোর শিক্ষার্থীদের জন্য আশীর্বাদ। বিপিটি কম্পিলিট করে নামের আগে ডাক্তার লিখতে পারবেন এটি ৫ বছর এর ব্যাচেলর ডিগ্রি
NITOR- National Institute Of Traumatology And Orthopaedic Rehabilitation পুরো বাংলাদেশের মানুষ "বাংলাদেশ পঙ্গু হাসপাতাল(নিটোর)" নামে চিনে থাকে।
নিটোর সরকারি মেডিকেল।নিটোরে মোট দুটি কোর্স রয়েছে। ১.পোষ্টগ্রেজুয়েশন- এম.এস অর্থো।
২.আন্ডারগ্রেজুয়েট- বিপিটি(ব্যাচেলর অব ফিজিওথেরাপি)
বিপিটি আরো সরকারি ভাবে আরো চালু রয়েছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এর মেডিসিন অনুষদ এর আন্ডারে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
বিপিটি-নিটোর কি?
ব্যাচেলর অব ফিজিওথেরাপি বাংলাদেশের অন্যতম একটি সাব্জেক্ট যা ঢাকা ভার্সিটির মেডিসিন অনুষদ থেকে পরিচালিত।আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এমবিবিএস ও বিডিএসও সেইম মেডিসিন অনুষদ থেকে পরিচালিত।
সরকারি নাকি বেসরকারি?
সরকারি মেডিকেল,এডমিশন দিয়ে চান্স পেতে হবে।
এডমিশন প্রসেস ও বিস্তারিত?
৩১ তম ব্যাচ অথবা ২০২৫-২৬ সেশনের পরীক্ষা মেডিকেল এডমিশন পরিক্ষা শেষ হওয়ার সাথে সাথে হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি।
এক্সাম নাম্বার: মোট এক্সাম ২০০ মার্ক।
জিপিএ-১০০ এমসিকিউ-১০০
ভর্তি পরীক্ষা- ৮.০০ পয়েন্ট হলে এক্সাম দেওয়া যাই।
নিটোর ভর্তি পরীক্ষায় মোট প্রশ্ন থাকবে 100টি - 100 নাম্বার , নির্ধারিত সময় হইল 60 মিনিট । এডমিশন টেস্টের মোট মার্ক 200 (জিপির-100) SSC -40 & HSC -60
সার্কুলারের তথ্য অনুসারে: Bio-30, Phy-30,Chem-30 & Eng+GK-10 জিপিএ কাউন্ট: এসএসসি রেজাল্টের সাথে ৮ গুন,এইচএসসি রেজাল্টের সাথে ১২ গুন। সিট কয়টি? সিট ৪০ টি,ওয়েটিং থেকে ৬০ পর্যন্ত যাই প্রতি বছর।
কাটমার্ক কত?
সর্বোচ্চ মার্ক- ১৭৯.৭৫ (২০২২) কাটমার্ক- ১৬০(২০২২)
সেকেন্ড টাইম আছে?
জ্বী,৫ মার্ক কাটা যাই না।
মোট কত বছর?
মোট ৫ বছর। ৪ বছর একাডেমিক ও ১ বছর ইন্টার্নি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুতনানা অভিযোগ তুলে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) তিন ...
16/01/2026

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত
নানা অভিযোগ তুলে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। গত ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১২ জানুয়ারি) সংশ্লিষ্ট তিন কর্মকর্তার চাকরিচ্যুতি কার্যকর করে চিঠি ইস্যু করা হয়।

চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন- রামেবির লিয়াজোঁ ও প্রটোকল অফিসার মো. ইসমাঈল হোসেন, সেকশন অফিসার ও চলতি দায়িত্বপ্রাপ্ত সাবেক সহকারী রেজিস্ট্রার এবং সহকারী কলেজ পরিদর্শক মো. রাসেদুল ইসলাম ও সেকশন অফিসার মো. জামাল উদ্দীন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, লিয়াজোঁ ও প্রটোকল অফিসার মো. ইসমাঈল হোসেনের বিরুদ্ধে জাল শিক্ষাগত সনদে চাকরি গ্রহণের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। নিয়োগের সময় তিনি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত বিবিএ সনদ দাখিল করেছিলেন, যা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাচাই-বাছাই শেষে লিখিতভাবে ‘জাল সনদ’ বলে নিশ্চিত করে। যাচাই-বাছাইয়ের আগে ওই জাল সনদ দিয়েই তিনি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি নেন।

সিন্ডিকেট সভায় বিষয়টি বিস্তারিত পর্যালোচনার পর সিদ্ধান্ত হয়, জাল সনদের মাধ্যমে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি গ্রহণ আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ হওয়ায় মো. ইসমাঈল হোসেনের নিয়োগ শুরু থেকেই বাতিল ও অকার্যকর হিসেবে গণ্য হবে। সে অনুযায়ী তার নিয়োগ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে জালিয়াতির মাধ্যমে চাকরিকালে তিনি যে বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা গ্রহণ করেছেন, তা বিশ্ববিদ্যালয়ের পাওনা হিসেবে গণ্য করে প্রচলিত আইন অনুযায়ী আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া জাল সনদ ব্যবহারের মাধ্যমে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি মামলার উদ্যোগ নেওয়ার বিষয়েও সিন্ডিকেট অনুমোদন দেয়।

তবে তদন্ত কার্যক্রম স্থগিত চেয়ে মো. ইসমাঈল হোসেনের দায়ের করা একটি রিট পিটিশন হাইকোর্ট বিভাগে বিচারাধীন থাকায় আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে তার বিরুদ্ধে চলমান বিভাগীয় কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এরপরও জালিয়াতির মাধ্যমে অর্জিত নিয়োগের কোনো বৈধতা না থাকায় বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষা ও সরকারি অর্থের অপচয় রোধে প্রশাসনিক আদেশে তার নিয়োগ বাতিল করা হয়।

এ বিষয়ে এফিডেভিটের মাধ্যমে আদালতকে অবহিত করা এবং আদালতের চূড়ান্ত নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে সেকশন অফিসার ও চলতি দায়িত্বপ্রাপ্ত সাবেক সহকারী রেজিস্ট্রার ও সহকারী কলেজ পরিদর্শক মো. রাসেদুল ইসলামের বিরুদ্ধে লিয়াজোঁ ও প্রটোকল অফিসার মো. ইসমাঈল হোসেনের জাল সনদে চাকরি গ্রহণে সহায়তা করতে গিয়ে ফাইল টেম্পারিংয়ের মাধ্যমে অসদাচরণ এবং একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুস গ্রহণের মাধ্যমে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ ওঠে।

অভিযোগের পর্যাপ্ত ভিত্তি পাওয়ায় গত ৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রতিবেদনে মো. রাসেদুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো বিধিমালার ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এবং ৩(ঘ) অনুযায়ী ‘দুর্নীতিপরায়ণতা’ হিসেবে প্রমাণিত হয়। বিষয়টি ১৯তম সিন্ডিকেট সভায় পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, অভিযুক্ত কর্মকর্তা প্রায় ২০ বছর ইউজিসি ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছেন। উপাচার্যের সহানুভূতিশীল অভিমত ও সিন্ডিকেট সদস্যদের মানবিক বিবেচনায় তাকে চাকরি থেকে স্থায়ী অপসারণ না করে গুরুদণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসর প্রদান করা হবে।

এদিকে সেকশন অফিসার মো. জামাল উদ্দীন ২০২৩ সালের ৮ অক্টোবর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। নিয়োগপত্রের শর্ত অনুযায়ী তার দুই বছরের প্রবেশনকাল চলমান ছিল। সিন্ডিকেট সভা মনে করে, তার নিয়োগকালীন শর্তাবলি, প্রবেশনকালীন সার্বিক কর্মকাণ্ড ও কর্মদক্ষতা সন্তোষজনক নয়। ফলে নিয়োগপত্রের শর্ত অনুযায়ী প্রবেশনকাল সন্তোষজনক না হওয়ায় তাকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হাসিবুল হোসেন জানান, তিন কর্মকর্তার চাকরিচ্যুতির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং সোমবার (১২ জানুয়ারি) তাদের নামে চিঠি ইস্যু করা হয়েছে। তবে তারা চিঠিগুলো গ্রহণ করেছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

চাকরিচ্যুত হওয়া সেকশন অফিসার মো. জামাল উদ্দীন বলেন, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া সম্পূর্ণ বেআইনিভাবে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি এর বিরুদ্ধে আইনি লড়াই শুরু করব।

বিএসসি ইন মেডিক্যাল টেকনোলজিস ল্যাব রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় জানুয়ারি ২০২৩ রেজাল্ট
29/12/2025

বিএসসি ইন মেডিক্যাল টেকনোলজিস ল্যাব রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় জানুয়ারি ২০২৩ রেজাল্ট

বিএসসি ইন ফিজিওথেরাপি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়  জানুয়ারি ২০২৩ রেজাল্ট
29/12/2025

বিএসসি ইন ফিজিওথেরাপি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় জানুয়ারি ২০২৩ রেজাল্ট

🌹🎉অভিনন্দন সকল নতুন ফিজিওথেরাপি চিকিৎসক দের জন্য। আপনাদের ভবিষ্যৎ জীবন এর জন্য শুভকামনা রইল। সঠিক চিকিৎসা এবং সেবা দিয়ে ...
27/11/2025

🌹🎉অভিনন্দন সকল নতুন ফিজিওথেরাপি চিকিৎসক দের জন্য। আপনাদের ভবিষ্যৎ জীবন এর জন্য শুভকামনা রইল। সঠিক চিকিৎসা এবং সেবা দিয়ে দেশ, জাতি এবং নিজের প্রফেশন কে এগিয়ে নিয়ে যাবেন।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when BPT, Bachelor of Physiotherapy ,Rajshahi medical University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share