Tirthok Natok

  • Home
  • Tirthok Natok

Tirthok Natok Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tirthok Natok, rajshahi university, .

তীর্থক নাটক is a cultural organization of Rajshahi University conducted by general students who believes in the Liberation War of Bangladesh ,
"নাটক শুধুই শিল্প নয়, শোষণ মুক্তির হাতিয়ার"

"​ধর্ষকের কোনো পরিচয় নেই, তার একমাত্র পরিচয় সে অপরাধী"একটি স্বাধীন, সার্বভৌম দেশে একজন নারী বা একজন মেয়ে অথবা একজন শিশু ...
21/05/2026

"​ধর্ষকের কোনো পরিচয় নেই, তার একমাত্র পরিচয় সে অপরাধী"

একটি স্বাধীন, সার্বভৌম দেশে একজন নারী বা একজন মেয়ে অথবা একজন শিশু কখন, কোথায়, কীভাবে নিরাপদ থাকবেন—এই প্রশ্নটি আমাদের প্রতিনিয়ত করতে হচ্ছে, যা অত্যন্ত লজ্জাকর। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া রামিসার ঘটনা আবারও প্রমাণ করে দিলো যে এদেশ আজও নারীদের নিরাপত্তা দিতে পারেনি। পারেনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে। ​যে বয়সে একটি শিশুর হাতে বই-খাতা থাকার কথা, মাঠে বন্ধুদের সাথে হেসে-খেলে বেড়ানোর কথা, সেই বয়সে তাকে শিকার হতে হয়েছে পাশবিক লালসার। একটি অবুঝ শিশুর ওপর যে বর্বর নির্যাতন চালানো হয়েছে, তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কল্পনাও করতে পারে না। এই নৃশংসতা আমাদের স্তব্ধ করে দেয়, আমাদের বিবেককে কাঠগড়ায় দাঁড় করায়।

​আজ আমাদের প্রশ্ন করতে হবে—আমাদের শিশুরা কোথায় নিরাপদ? নিজের ঘরে, রাস্তায়, নাকি শিক্ষাপ্রতিষ্ঠানে? অপরাধীদের এই দুঃসাহস তৈরি হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি এবং বিচারের দীর্ঘসূত্রতার কারণে। আমরা আর কোনো শিশুর কান্না দেখতে চাই না, আর কোনো পৈশাচিকতার নীরব দর্শক হতে চাই না। আমরা আর কতকাল বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে রাস্তায় দাঁড়িয়ে থাকবো? আর কতকাল বিচারের দীর্ঘসূত্রতার আড়ালে অপরাধীদের পার পেয়ে যাওয়ার উৎসব দেখবো?

​বিচারহীনতার সংস্কৃতিই বারবারই অপরাধীদের জন্ম দেয়। রামিসার ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, চুপ থাকা মানে অপরাধকে পরোক্ষভাবে সমর্থন করা। আমরা আর চুপ থাকব না। ​নিপীড়নের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং রামিসার ন্যায়বিচারের পক্ষে আমাদের আওয়াজ বন্ধ হবে না। অপরাধীদের ফাঁসি চাই, অবিলম্বে রামিসার বিচার চাই!
তীর্থক নাটক সবসময় অন্যায়, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার। রামিসার সঙ্গে ঘটে যাওয়া ন্যক্কারজনক ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে তীর্থক নাটক।


তীর্থক নাটকের পরিবেশনার মধ্য দিয়ে উদ্বোধন হল  "তীর্থক উঠান মঞ্চ"এই আয়োজনকে সফল করতে যাঁরা পাশে ছিলেন— শিক্ষকবৃন্দ, শুভান...
14/05/2026

তীর্থক নাটকের পরিবেশনার মধ্য দিয়ে উদ্বোধন হল "তীর্থক উঠান মঞ্চ"
এই আয়োজনকে সফল করতে যাঁরা পাশে ছিলেন— শিক্ষকবৃন্দ, শুভানুধ্যায়ী, বন্ধু সংগঠন এবং আমাদের সকল সহযোদ্ধা— সবার প্রতি তীর্থক নাটকের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি Mridha Mohammad Sakibul Hasan ভাই এর প্রতি এক নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের কাজ করানোর জন্য।

13/05/2026

আজ সন্ধ্যা ৭ টায় তীর্থক উঠান মঞ্চে আপনারা আমন্ত্রিত।

প্রখ্যাত অভিনেতা,নির্দেশক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং মঞ্চ সারথি আতাউর রহমানের মৃত্যুতে ''...
12/05/2026

প্রখ্যাত অভিনেতা,নির্দেশক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং মঞ্চ সারথি আতাউর রহমানের মৃত্যুতে ''তীর্থক নাটকের'' পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। সেইসাথে মরহুমের আত্মার শান্তি ও বেহেস্ত কামনা করছি।

আবারও মঞ্চায়িত হতে যাচ্ছে  পথনাটক "ভাগ”।🎭 “নাটক শুধুই শিল্প নয়, শোষণ মুক্তির হাতিয়ার” —এই স্লোগানকে ধারণ করেই তীর্থক নাট...
11/05/2026

আবারও মঞ্চায়িত হতে যাচ্ছে পথনাটক "ভাগ”।
🎭 “নাটক শুধুই শিল্প নয়, শোষণ মুক্তির হাতিয়ার” —

এই স্লোগানকে ধারণ করেই তীর্থক নাটকের পথচলা। 🎭

আবারও মঞ্চায়িত হতে যাচ্ছে পথনাটক “ভাগ”।

সমরেশ বসুর গল্প অবলম্বনে নির্মিত এই পথনাটক নতুন আঙ্গিক ও নতুন চরিত্র বিন্যাসে আবারও দর্শকদের সামনে উপস্থিত হতে যাচ্ছে।

এই আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে উন্মোচন হতে যাচ্ছে “তীর্থক উঠান মঞ্চ” — তীর্থক নাটকের নতুন সাংস্কৃতিক পরিসর।

আপনাদের উপস্থিতি আমাদের এই যাত্রাকে আরও অর্থবহ করে তুলবে।

📅 ১৩ মে ২০২৬

🕖 সন্ধ্যা ৭:০০টা

📍 তীর্থক উঠান মঞ্চ

ইবলিশ মাঠ সংলগ্ন পুরাতন টিনশেড স্কুল প্রাঙ্গণ

— তীর্থক নাটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়

 #শুভ যাত্রা, তীর্থক উঠান মঞ্চের শুভ যাত্রাসাংস্কৃতিক সংগঠনগুলোই যেন বিশ্ববিদ্যালয় এ প্রাণ সঞ্চার করে। তারই ধারাবাহিকতায়...
11/05/2026

#শুভ যাত্রা, তীর্থক উঠান মঞ্চের শুভ যাত্রা

সাংস্কৃতিক সংগঠনগুলোই যেন বিশ্ববিদ্যালয় এ প্রাণ সঞ্চার করে। তারই ধারাবাহিকতায় তীর্থক নাটক উপস্থাপন করতে চলেছে নাটক....
'ভাগ'
১৩ই মে ২০২৬, স্থান তীর্থক উঠান মঞ্চ,ইবলিশ মাঠ সংলগ্ন পুরাতন টিনশেড স্কুল প্রাঙ্গন। সময় সন্ধ্যা ৭টা
সরাসরি থিয়েটার উপভোগ করতে সবাই সবান্ধব আমন্ত্রিত। আসুন, উপভোগ করুন, আর সাথে নিয়ে যান আমাদের কথা, গণমানুষের কথা, জীবনবোধ এবং শিল্পের ছোঁয়া।
আর সেই সাথে ধারণ করি, 'নাটক শুধুই শিল্প নয়, শোষণ মুক্তির হাতিয়ার '

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহারের সবুজ চত্বরে ৭৩ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জানাই তীর্থক নাটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে...
10/05/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহারের সবুজ চত্বরে ৭৩ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের জানাই তীর্থক নাটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

তীর্থক নাটক
রাজশাহী বিশ্ববিদ্যালয়
০১৭৮৪-১৪১৯৯৪
ইবলিস মাঠ সংলগ্ন পুরাতন টিনশেড শেখ রাসেল স্কুল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী।

নাটক শুধুই শিল্প নয়, শোষণ মুক্তির হাতিয়ার " - এ স্লোগান কে ধারণ করেই তীর্থক নাটকের পথচলা। ১লা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্...
02/05/2026

নাটক শুধুই শিল্প নয়, শোষণ মুক্তির হাতিয়ার " - এ স্লোগান কে ধারণ করেই তীর্থক নাটকের পথচলা।
১লা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের আয়োজনে তীর্থকের পরিবেশনা সমরেশ বসুর গল্প "আদাব" অবলম্বনে পথনাটক “ভাগ” সফলভাবে মঞ্চস্থ হয়েছে।
রূপান্তর ও নির্দেশনায়: মৃধা সাকিব।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসংগ্রহশালা মুক্তমঞ্চে আয়োজিত এই পরিবেশনায় উপস্থিত সকল দর্শক, শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

নাটকটির প্রতি আপনাদের ভালোবাসা, উৎসাহ ও প্রশংসা আমাদের আগামী পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিশেষভাবে ধন্যবাদ তীর্থক নাটক পরিবারের সকল সদস্য, নির্দেশক, কলাকুশলী এবং আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে।

সহজন,শুভেচ্ছা জানবেন। "নাটক শুধুই শিল্প নয় ,শোষণ মুক্তির হাতিয়ার "এই স্লোগান কে ধারণ করে তীর্থক নাটক এর পথচলা।আজ ১লা ম...
01/05/2026

সহজন,
শুভেচ্ছা জানবেন। "নাটক শুধুই শিল্প নয় ,শোষণ মুক্তির হাতিয়ার "এই স্লোগান কে ধারণ করে তীর্থক নাটক এর পথচলা।

আজ ১লা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের আয়োজনে তীর্থক নাটকের পরিবেশনায় পরিবেশিত হতে যাচ্ছে সমরেশ বসুর গল্প "আদাব" অবলম্বনে

নাটক

" ভাগ"

রুপান্তর ও নির্দেশনায়: মৃধা শাকিব।

পরিবেশনায়: তীর্থক নাটক

স্থান: শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সময়: সন্ধ্যা ৬.০০ঘটিকা

আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ।

"নাটক শুধুই শিল্প নয় ,শোষণ মুক্তির হাতিয়ার "এই স্লোগান কে ধারণ করে তীর্থক নাটক এর পথচলা।"২রা ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ...
03/02/2026

"নাটক শুধুই শিল্প নয় ,শোষণ মুক্তির হাতিয়ার "এই স্লোগান কে ধারণ করে তীর্থক নাটক এর পথচলা।"
২রা ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, তীর্থক নাটক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় পরিবেশিত হয়েছে
নাটক "চৌর্যানন্দ"

রচনায়: তুলসী লাহিড়ী
নির্দেশনা ও পরিবেশনায়: তীর্থক নাটক।
স্থান: সিরাজী ভবনের সামনে, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Address

Rajshahi University

6205

Telephone

01779246880

Website

http://www.twitter.com/

Alerts

Be the first to know and let us send you an email when Tirthok Natok posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Tirthok Natok:

  • Want your university to be the top-listed University?

Share