Women's Of The Sirah Studies

Women's Of The Sirah Studies হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী সম্পর্কে অনলাইন কোর্স।।।

🎁 সীরাহর শিক্ষা থেকে সুন্নাহর পথে—ভালোবাসার ছোট্ট উপহার 🎁সীরাহ ক্লাসের মাধ্যমে সুন্নাহকে জীবনে ধারণ করার আন্তরিক প্রচেষ্...
03/06/2026

🎁 সীরাহর শিক্ষা থেকে সুন্নাহর পথে—ভালোবাসার ছোট্ট উপহার 🎁
সীরাহ ক্লাসের মাধ্যমে সুন্নাহকে জীবনে ধারণ করার আন্তরিক প্রচেষ্টা আমাদের মুগ্ধ করেছে। কোরআন আমার পাথেয় সুমনা আর্ফি আপু কে আমাদের পক্ষ থেকে সামান্য একটি মেসওয়াক হাদিয়া। আল্লাহ তাআলা আপনাকে সুন্নাহর ওপর অবিচল থাকার তাওফিক দান করুন। আমীন। 🤍🌿

আলহামদুলিল্লাহ, আমাদের সীরাহ প্রতিযোগিতায় ৭ জন অংশগ্রহণ করেছিলেন। সবার লেখা এতটাই চমৎকার ও হৃদয়স্পর্শী ছিল যে মাত্র ৩ জন...
03/06/2026

আলহামদুলিল্লাহ, আমাদের সীরাহ প্রতিযোগিতায় ৭ জন অংশগ্রহণ করেছিলেন। সবার লেখা এতটাই চমৎকার ও হৃদয়স্পর্শী ছিল যে মাত্র ৩ জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা আমাদের জন্য সত্যিই কঠিন হয়ে গিয়েছিল।

প্রথমে আমরা ৩ জনকে হাদিয়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু নির্বাচিতদের পাশাপাশি বাকি অংশগ্রহণকারীদের লেখাগুলোও পুনরায় দেখে আমরা কাউকেই ফিরিয়ে দিতে পারিনি। কারণ আপনারা কেউ পুরষ্কারের জন্য অংশগ্রহণ করেন নি সবাই রাসুল সাঃ কে ভালবেসেই অংশগ্রহণ করছেন যার জন্য সবাজ হাদিয়া দিচ্ছি 😍😍,,,

তাই আল্লাহর রহমতে ও NahWa Ad-Deen এর সহযোগিতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি—বাকি ৪ জন অংশগ্রহণকারীকেও হাদিয়া প্রদান করা হবে, ইনশাআল্লাহ। 🤍
Husna Aktar, Rima Akther, Nadia Islam , Maria Islam,।
জাযাকামুল্লাহ খাইরন আপনাদের সকল কে এত সুন্দর সিরাতের বিষয়ে লেখার জন্য

সকল অংশগ্রহণকারীর জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা। আল্লাহ তাআলা আপনাদের ইলম, আমল ও দ্বীনের পথে চলার তাওফিক দান করুন। আমীন।

সহযোগিতায়: Nawha Add Deen

🏆 বিজয়ী ঘোষণাআলহামদুলিল্লাহ, সিরাত আলোচনা ও কুইজ সফলভাবে সম্পন্ন হয়েছে।অংশগ্রহণ, আন্তরিকতা, , reflection শেয়ার এবং কুইজে...
02/06/2026

🏆 বিজয়ী ঘোষণা

আলহামদুলিল্লাহ, সিরাত আলোচনা ও কুইজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

অংশগ্রহণ, আন্তরিকতা, , reflection শেয়ার এবং কুইজের ফলাফল বিবেচনায় বিজয়ী হয়েছেন—

🥇 মালিহা নাওয়ার
🥈 আবিদা সুলতানা
🥉 হালিমা তুস সাদিয়া

ইন শা আল্লাহ, বিজয়ীদের সিরাতের বই হাদিয়া প্রদান করা হবে।

বিশেষভাবে বলতে চাই, আমাদের এই আয়োজনে মোট ৭ জন অংশগ্রহণ করেছিলেন। সত্যি বলতে, আপনাদের প্রত্যেকের লেখা ও অনুভূতি এতটাই সুন্দর ছিল যে আমাদের ইচ্ছে ছিল সবাইকে হাদিয়া দেওয়ার। কিন্তু সীমিত সামর্থ্যের কারণে আমরা মাত্র ৩ জনকে নির্বাচন করতে বাধ্য হয়েছি।

যারা এবার হাদিয়া পাচ্ছেন না, তারা মন খারাপ করবেন না। আপনাদের লেখাগুলো পড়ে স্পষ্ট বোঝা গেছে—এসব কোনো পুরস্কারের জন্য নয়; বরং রাসূলুল্লাহ সাঃ এর প্রতি ভালোবাসা ও সিরাত থেকে শেখার আন্তরিক প্রচেষ্টা থেকেই এসেছে। আর এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

সকল অংশগ্রহণকারীকে আন্তরিক জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ আমাদের সবাইকে সিরাতের শিক্ষা জীবনে বাস্তবায়নের তাওফিক দান করুন। 🤍

28/05/2026

تَقَبَّلَ اللّهُ مِنَّا وَ مِنْكُم-🌸🌺
“তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম”
𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 🌙✨

আজকে আমাদের লাস্ট কুইজ বাচ্চারা সবাই অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ
23/05/2026

আজকে আমাদের লাস্ট কুইজ বাচ্চারা সবাই অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ

🌸 বিজয়ী নির্ধারণের নতুন পদ্ধতি 🌸আলহামদুলিল্লাহ, সিরাত কুইজে প্রায় সবাই সঠিক উত্তর দিয়েছেন। তাই বিজয়ী নির্ধারণে আমরা নতুন...
22/05/2026

🌸 বিজয়ী নির্ধারণের নতুন পদ্ধতি 🌸

আলহামদুলিল্লাহ, সিরাত কুইজে প্রায় সবাই সঠিক উত্তর দিয়েছেন। তাই বিজয়ী নির্ধারণে আমরা নতুন একটি পদ্ধতি গ্রহণ করেছি।

যারা এই কয়েকদিন ক্লাস করেছেন, তারা প্রতিদিনের ক্লাস নিয়ে নিজেদের অনুভূতি রিহলাতুল ইলম গ্রুপে পোস্ট করবেন। এতে আপনার নিজেরও চর্চা হবে এবং রাসূল সাঃ-এর সিরাত সম্পর্কে উপলব্ধি আরও গভীর হবে ইন শা আল্লাহ।
যে গ্রুপে পোস্ট করবেন:https://www.facebook.com/share/g/1BJtNm1jmd/

📌 নিয়মঃ
• প্রথমে লিখবেন: “১ম/২য়/৩য় দিনের সিরাত ক্লাসের অনুভূতি” এরকম করে
• নিজের ভাষায় লিখবেন
• কোনো ফোন/AI/অন্যের পোস্ট কপি করা যাবে না
• রাসূল সাঃএর জীবন থেকে যা শিখেছেন ও অনুভব করেছেন সেটাই লিখবেপোস্ট করার পর আমাদের পেজে স্ক্রিনশট জমা দিবেন

✨ আন্তরিকতা, উপলব্ধি ও উপস্থাপনার ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে ইন শা আল্লাহ।

আয়োজনে:https://www.facebook.com/share/1BDzobipiL/
সহযোগিতায়:https://www.facebook.com/share/1YriBeFddk/

গতকাল ক্লাসের কুইজ,,,আজকে দেওয়া হলো
19/05/2026

গতকাল ক্লাসের কুইজ,,,আজকে দেওয়া হলো

🌙 আলহামদুলিল্লাহ! আগামীকাল থেকে জিলহজ্জের বরকতময় ১০ দিন শুরু হচ্ছে।আল্লাহ তা’আলা আমাদের সবাইকে এই মহান দিনগুলোতে বেশি বে...
17/05/2026

🌙 আলহামদুলিল্লাহ! আগামীকাল থেকে জিলহজ্জের বরকতময় ১০ দিন শুরু হচ্ছে।
আল্লাহ তা’আলা আমাদের সবাইকে এই মহান দিনগুলোতে বেশি বেশি নেক আমল করার তাওফীক দান করুন, আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং সকল ইবাদত কবুল করে নিন। আমীন।

এই ১০টি দিন আমাদের আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের বিশেষ সময়। তাই আসুন—
📖 বেশি বেশি কুরআন তিলাওয়াত করি
🤲 দোয়া ও ইস্তিগফার করি
🕌 নামাজের প্রতি যত্নবান হই
❤️ দরুদ, তাকবীর, তাহমীদ ও তাহলীল বেশি বেশি পাঠ করব নিম্ন ১০০ বার করে

রাসূল সাঃ এই দিনগুলোতে বেশি বেশি যিকির করার প্রতি উৎসাহ দিয়েছেন। 🌸

এছাড়াও জিলহজ্জের প্রথম ৯ দিন রোজা রাখার চেষ্টা করি। সবগুলো রাখা সম্ভব না হলেও অন্তত আরাফার দিনের রোজা যেন না ছাড়ি।
কারণ আরাফার দিনের রোজা সম্পর্কে রাসূল সাঃ বলেছেন, এটি বিগত এক বছর ও আগত এক বছরের গুনাহের কাফফারা হওয়ার আশা করা যায়। ✨

আর নিজেদের চরিত্র ও অন্তরকে সুন্দর করার উদ্দেশ্যে আমরা চেষ্টা করবো অপ্রয়োজনীয়ভাবে ফোন ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে।
যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করবো, বাকি সময়টুকু আল্লাহর স্মরণে ব্যয় করবো ইনশাআল্লাহ।

“আল্লাহর নিকট জিলহজ্জের প্রথম ১০ দিনের আমলের চেয়ে অধিক প্রিয় কোনো আমল নেই।” — সহীহ বুখারী
Arfiin Jannat Mishu

আলহামদুলিল্লাহ ৩য় দিনের কুইজ,,,,
17/05/2026

আলহামদুলিল্লাহ
৩য় দিনের কুইজ,,,,

16/05/2026

আলহামদুলিল্লাহ 🌸
আজকের সিরাতের ২য় ক্লাসটা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ছিল।
আমাদের Saima Rahman আপুর আলোচনা এতটাই প্রাণবন্ত ও চমৎকার ছিল যে সবাই মুগ্ধ হয়ে শুনেছে। জাযাকিল্লাহু খাইরান আপু 🤍
বিশেষ করে মক্কার মুশরিকদের সেই হত্যার পরিকল্পনার অংশটুকু, আর আবু জাহলের অপমানিত ও ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার ঘটনাগুলো এমনভাবে উপস্থাপন করেছেন যে প্রত্যেকটা স্টুডেন্ট গভীর আগ্রহ নিয়ে শুনেছে। আবু জেহেল যেভাবে নাস্তানাবুদ হইছে এটা শুনে তো সবাই খুব হাসি 🤣🤣😂😂😂😂
মনে হচ্ছিল যেন আমরা ইতিহাসের সেই মুহূর্তগুলো চোখের সামনে দেখতে পাচ্ছি!

সিরাত শুধু গল্প নয়, বরং ঈমানকে জীবন্ত করে তোলার এক অনন্য মাধ্যম। তাই আসুন বোনেরা কষ্ট করে রাসুলের জীবনীটা শুনুন।

Address

বগুড়া, শিবগঞ্জ, বিহার, বড় পোনেরটিকা
Rajshahi
JANNAT

Website

Alerts

Be the first to know and let us send you an email when Women's Of The Sirah Studies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share