Rangamati Public College, Rangamati.

Rangamati Public College, Rangamati. জ্ঞানই শক্তি জ্ঞানই আলো

"রাঙ্গামাটি পাবলিক কলেজ" মানসম্মত শিক্ষা বিস্তারের লক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসন কর্তৃক ১১ মে ২০১৪ খ্রিঃ রাঙ্গামাটি পৌরসভার আসামবস্তির নারিকেল বাগান এলাকায় প্রতিষ্ঠিত হয়। কলেজটি প্রতিষ্ঠা করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ মোস্তফা কামাল ।

যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি সেই বীর শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা।  সবাইকে মহান বিজয় দিবস ২...
16/12/2025

যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি সেই বীর শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। সবাইকে মহান বিজয় দিবস ২০২৫ এর শরভেচ্ছা।

09/12/2025

#বিজ্ঞপ্তি (১০.১২.২০২৫)

রাঙ্গামাটি পাবলিক কলেজ এর ২য় বর্ষ(শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫) শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০/১২/২৫ খ্রি. রোজ বুধবার তোমাদের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হবে। নির্দিষ্ট তারিখে কলেজে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করার নির্দেশ দেয়া গেল।

বি: দ্র: রেজিস্ট্রেশন কার্ডে কোন ধরনের ভুল থাকলে তা অবশ্যই আগামী ১০/০৯/২৫ খ্রি. তারিখের মধ্যে কলেজে অফিসে জানানোর নির্দেশ দেয়া গেল।

অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
রাঙ্গামাটি পাবলিক কলেজ
রাঙ্গামাটি পার্বত্য জেলা।

30/11/2025

#নোটিশ
রাঙ্গামাটি পাবলিক কলেজ এর ১ম ও ২য় বর্ষের (নিয়মিত) শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আন্ত কলেজ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫ এ যে সকল শিক্ষার্থী অংশ গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই আগামী কালের(01/12/25) মধ্যে কলেজ চলাকালীন সময়ে কলেজ অফিসে উপস্থিত হয়ে নাম জমা দেয়ার নির্দেশ দেয়া গেল।


অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
রাঙ্গামাটি পাবলিক কলেজ
রাঙ্গামাটি পার্বত্য জেলা।

 #নোটিশ
19/11/2025

#নোটিশ

নোটিশতারিখঃ ১১ নভেম্বর ২০২৫ খ্রি.এতদ্বারা রাঙামাটি পাবলিক কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অবগত...
11/11/2025

নোটিশ
তারিখঃ ১১ নভেম্বর ২০২৫ খ্রি.

এতদ্বারা রাঙামাটি পাবলিক কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রেজিস্ট্রেশন কার্যক্রম নির্ভুলভাবে সম্পাদনের লক্ষ্যে আগামী ১২ নভেম্বর ২০২৫খ্রি. হতে ১৩ নভেম্বর ২০২৫খ্রি. তারিখের মধ্যে নোটিশ বোর্ডে প্রদর্শিত রেজিস্ট্রেশন তালিকায় নাম, রোল, বিষয় ও অন্যান্য তথ্য যাচাই করে কোনো ভুল বা ঘাটতি থাকলে তা সংশোধন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

উল্লেখ্য, নির্ধারিত তারিখের মধ্যে উল্লিখিত নিয়মে কোনো সংশোধন করা না হলে ভুল তথ্যের জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

রেজিষ্ট্রেশন তালিকাটি সংযুক্ত করা হল

নোটিশ
05/11/2025

নোটিশ

25/09/2025

#নোটিশ

রাঙ্গামাটি পাবলিক কলেজ এর শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, “শ্রী শ্রী দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, শ্রী শ্রী লক্ষ্মী পূজা এবং প্রবারণা পূর্ণিমা” উপলক্ষ্যে আগামী ২৮/০৯/২০২৫ খ্রি. তারিখ হতে ০৯/১০/২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত কলেজের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১২/১০/২০২৫ খ্রি. তারিখ হতে কলেজের শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে।

#বিঃ_দ্রঃ ১ম বর্ষের ৪র্থ পর্যায়ে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের (সেশন ২০২৫ - ২০২৬) ভর্তি কার্যক্রম আগামী ২৮/০৯/২৫ ও ২৯/০৯/২৫ খ্রি. তারিখ সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত চলবে।

অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
রাঙ্গামাটি পাবলিক কলেজ
রাঙ্গামাটি পার্বত্য জেলা।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন, ফলাফল প্রকাশ,নিশ্চায়ন ও কলে...
17/09/2025

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন, ফলাফল প্রকাশ,নিশ্চায়ন ও কলেজ ভর্তি সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

রাঙ্গামাটি পাবলিক কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীকে নিম্নের বিজ্ঞপ্তিটি অনুসরণ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

14/09/2025

#বিজ্ঞপ্তি_ওরিয়েন্টেশন_ক্লাস_সংক্রান্ত (১৪:০৯:২০২৫ খ্রি.)

রাঙ্গামাটি পাবলিক কলেজ এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ খ্রী. ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে।উক্ত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল।

নিন্মলিখিত সময়নুযায়ী কলেজ বাস চলাচল করবে।

তাই শিক্ষার্থীদের যথাস্থানে যথাসময়ে কলেজ বাস যোগে যাতায়াতের জন্য নির্দেশ দেয়া গেল।

যানবাহন চলাচলের সময় সূচি_

সকাল ০৭:৩০ মিনিট আসামবস্তি,
সকাল ০৭:৩০ মিনিট যুবউন্নয়ন,
সকাল ০৭:৩০ মিনিট ভেদভেদী,
সকাল ০৭:৩৫ মিনিট কলেজগেইট,
সকাল ০৭:৩০ মিনিট কোর্ট বিল্ডিং,
সকাল ০৭:৩৫ মিনিট বনরুপা,
সকাল ০৭:৩০মিনিট রিজার্ভ বাজার,
সকাল ০৭:৪০ মিনিট তবলছড়ি।

আহবায়ক
ভর্তি কমিটি ২০২৫
রাঙ্গামাটি পাবলিক কলেজ
রাঙ্গামাটি পার্বত্য জেলা।

10/08/2025

#বিজ্ঞপ্তি (১০.০৮.২০২৫)

রাঙ্গামাটি পাবলিক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তোমরা যারা এখনো পর্যন্ত ২য় বর্ষে ভর্তি হওনি তাদেরকে অবশ্যই আগামী ১১.০৮.২৫ খ্রি. তারিখ হতে ১৪.০৮.২৫ খ্রি. তারিখের মধ্যে ২য় বর্ষে ভর্তি হওয়ার নির্দেশ প্রদান করা গেল এবং ২য় বর্ষের সকল শিক্ষার্থীকে প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকার নির্দেশ প্রদান করা গেল। অনুপস্থিত শিক্ষার্থীরা আগামীতে অনুষ্ঠিতব্য পরীক্ষায় কোন ভাবেই অংশগ্রহণ করতে পারবে না।

বি:দ্র: ভর্তির সময় অবশ্যই অভিভাবক সহকারে কলেজে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করা গেল। অভিভাবকসহ দেখা করার সময় সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত।

অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
রাঙ্গামাটি পাবলিক কলেজ
রাঙ্গামাটি পার্বত্য জেলা।

রাঙ্গামাটি পাবলিক কলেজ- এ একাদশ শ্রেণিতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থী ভর্তি চলছে......
31/07/2025

রাঙ্গামাটি পাবলিক কলেজ- এ একাদশ শ্রেণিতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থী ভর্তি চলছে......

29/07/2025

#বিজ্ঞপ্তি (৩০.০৭.২০২৫)
রাঙ্গামাটি পাবলিক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যে সকল শিক্ষার্থী ২য় বর্ষে ভর্তি হয়েছ তোমাদের শ্রেণি কার্যক্রম আগামী ০৩/০৮/২৫ খ্রি. তারিখ রোজ বরিবার সকাল ৮:৩০ হতে শুরু হবে।
যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি তাদেরকে নির্দিষ্ট তারিখ এর মধ্যে ভর্তি হওয়ার নির্দেশ প্রদান করা গেল এবং বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবক সহকারে কলেজে উপস্থিত হওয়ার নির্দেশ প্রদান করা গেল।

বি: দ্র: দেখা করার সময় সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত।

বি.দ্র. কলেজ বাস পূর্ব নির্ধারিত সময়ে চলাচল করবে।

অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
রাঙ্গামাটি পাবলিক কলেজ
রাঙ্গামাটি পার্বত্য জেলা।

Address

Asambosti
Rangamati
4500

Telephone

035163782

Alerts

Be the first to know and let us send you an email when Rangamati Public College, Rangamati. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Rangamati Public College, Rangamati.:

Share