BAUST Computer Club

BAUST Computer Club Explore innovation in coding, robotics, and technology at BAUST. Join the BAUST Computer Club on an exciting journey!

Bangladesh Army University of Science and Technology - BAUST, Saidpur

Official Page of BAUST Computer Club

17/04/2026

Every second counted, every keystroke mattered .
A short look into the challenge.

BAUST Computer Club-এর আয়োজনে BAUST-এর দক্ষ টাইপিং স্পেশালিস্টদের অংশগ্রহণে গত ১৫ই এপ্রিল ২০২৬ তারিখে সফলভাবে সম্পন্ন হয়...
16/04/2026

BAUST Computer Club-এর আয়োজনে BAUST-এর দক্ষ টাইপিং স্পেশালিস্টদের অংশগ্রহণে গত ১৫ই এপ্রিল ২০২৬ তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে Speed Masters Typing Challenge-এর Final Round

প্রতিযোগিতাটি দুইটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে অনলাইন রাউন্ডে মোট ৪৯ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে সেরা পারফরম্যান্স প্রদর্শনকারী Top 10 প্রতিযোগীকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচন করা হয়। দ্বিতীয় ধাপে BAUST ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারীরা তাদের সর্বোচ্চ টাইপিং স্পিড, একাগ্রতা ও নির্ভুলতা প্রদর্শনের মাধ্যমে চূড়ান্ত বিজয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে।

চূড়ান্ত পর্বে Top 10 প্রতিযোগীর মধ্য থেকে শীর্ষ ৩ জন বিজয়ী নির্বাচিত হন:

🥇 ১ম স্থান: Anindita Roy (CE) — 101 WPM
🥈 ২য় স্থান: Pritam Roy (CSE) — 51 WPM
🥉 ৩য় স্থান: Md. Labib Ahsan (CSE) — 49 WPM

বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে —
Dr. Md. Nakib Hayat Chowdhury স্যার (Associate Professor & Head of the Department, CSE) এবং Dr. S. M. Jahangir Alam স্যার (Professor, CSE), যাঁদের উপস্থিতি, উৎসাহ ও শুভেচ্ছা পুরো অনুষ্ঠানকে আরও অনুপ্রাণিত ও স্মরণীয় করে তুলেছে।

সাথে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের ক্লাব মডারেটরবৃন্দকে —
Ananna Hoque Shathi ম্যাম (Assistant Professor, Department of CSE) এবং Roman Raihan স্যার (Lecturer, Department of CSE), যাদের অব্যাহত পরামর্শ, দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে এবং প্রতিটি ধাপে তাঁদের সক্রিয় সহযোগিতা প্রোগ্রামটিকে আরও সমৃদ্ধ করেছে।

সাথে সকল অংশগ্রহণকারীর প্রতি রইলো আন্তরিক ধন্যবাদ এবং বিজয়ীদের জানাই প্রাণঢালা অভিনন্দন। ভবিষ্যতেও এমন দক্ষতা, উদ্ভাবন ও প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধিকারী আয়োজন অব্যাহত থাকবে এই প্রত্যাশা।

🎉 BAUST Speed Masters – Top 10 Finalists! 🎉Speed Masters Typing Challenge, যা অনুষ্ঠিত হয়েছে ২৯ মার্চ ২০২৬, রাত ৮:০০ টায়...
30/03/2026

🎉 BAUST Speed Masters – Top 10 Finalists! 🎉

Speed Masters Typing Challenge, যা অনুষ্ঠিত হয়েছে ২৯ মার্চ ২০২৬, রাত ৮:০০ টায়, তার রোমাঞ্চকর ৫টি রাউন্ড শেষে আমরা ঘোষণা করছি Top 10 Finalists 🔥⌨️

এবার এই Top 10 ফাইনালিস্টদের নিয়ে onsite final match আয়োজন করা হবে BAUST Campus-এ।
ফাইনাল রাউন্ডের জন্য সবাইকে জানাই শুভকামনা!

27/03/2026

🚀 Build Your Future in Networking!

Are you interested in networking but don’t know where to begin? Or want to turn your skills into a real career path? This session will guide you step by step!

CSE Society, BAUST proudly brings you an exclusive session on “Career Roadmap in Networking”—designed to help you explore, understand, and prepare for a future in networking.

🔍 What you’ll learn:
• Core networking fundamentals
• Real career paths and opportunities
• Essential skills & certifications to focus on
• Latest industry trends and insights

🎤 Speaker: Zahid Hassan
Lecturer, Aviation and Aerospace University
Former Assistant Professor, CSE, BAUST

📅 Date: 30 March 2026
⏰ Time: 8:00 PM – 9:00 PM
💻 Platform: Google Meet
🔗 Google Meet Link: https://meet.google.com/ydr-jymf-ugt
📡 Live Streaming: CSE Society, BAUST page

✨ As part of our commitment to empowering CSE students, CSE Society, BAUST invites you to join this session and take a confident step toward your future career!

📌 Scan the QR code from the poster to join the session

18/03/2026

আমরা খুঁজছি একজন সোশ্যাল মিডিয়া হিরো। তুমিই কি সেই সুপারস্টার? 🎯

তুমি কি ফেসবুক স্ক্রল করতে করতে কখনো ভেবেছো, “এই পোস্টটা আমি করলে ভাইরাল হয়ে যেতো”?
ইউটিউবে ভিডিও দেখে মনে হয়েছে, “এটার ক্যাপশন আমি লিখলে আরও জোশ হতো”?
তুমি কি সরাসরি ডে টু ডে ঝংকার মাহবুব ভাইয়ার সাথে কাজ করতে চাও?
AI & ML নিয়ে অনেক বেশি আগ্রহ তোমার? এই বিষয়গুলোতে দুনিয়ায় কবে কী হচ্ছে, তা নিয়ে একদম রিয়েল টাইম আপডেটেড থাকো?

ইনস্টাগ্রামে রিল দেখে কি ভাবো, “এটা তো আমি আরও ভালো বানাতে পারি”?
তুমি কি ইউটিউব চ্যানেলের জন্য মাথায় ৫০টা ভিডিও আইডিয়া জমিয়ে রেখেছো?
মাথায় কি সবসময় মারদাঙ্গা ক্রিয়েটিভ কন্টেন্ট ঘোরে তোমার?
তুমি কি নিজেকে একজন ভবিষ্যৎ সোশ্যাল মিডিয়া ও কন্টেন্ট এক্সপার্ট হিসেবে দেখতে চাও?

যদি তাই হয়, তাহলে তোমাকেই খুঁজছি আমরা!
তুমি হবে আমাদের সোশ্যাল মিডিয়া কমিউনিটির ‘গার্ডিয়ান’। ক্রিয়েটিভ আইডিয়ার “ম্যাজিক মেকার”, অনলাইন ক্যাম্পেইনের “গেম চেঞ্জার” আর একজন সুপার ফাস্ট “এক্সিকিউটর”।

🔥 তুমি যা করবে (Key Responsibilities):
১. পেজ ও চ্যানেল ম্যানেজমেন্ট: Jhankar Mahbub Facebook পেজ আর YouTube চ্যানেলকে ২৪/৭ না হলেও, চোখের আড়াল হতে দেবে না। ভিউ, শেয়ার, রিঅ্যাকশন—এই সংখ্যাগুলো দেখে তুমি খুশিতে নাচবে, দুঃখে কান্না করবে (কিন্তু মন খারাপ করে বসে থাকবে না)।
২. স্ট্র্যাটেজি ও কন্টেন্ট ক্রিয়েশন: নতুন স্ট্র্যাটেজি বানিয়ে এনগেজমেন্ট ও ফলোয়ার বাড়াবে। ভিডিওর দারুণ সব স্ক্রিপ্ট লিখবে। যেকোনো ধরনের রিসার্চ রিলেটেড কাজে যুক্ত হয়ে বেস্ট আউটপুট বের করে আনবে।
৩. ডেটা ডিটেকটিভ: ডেটা দেখে বুঝবে কী কাজ করছে, কী করছে না। তারপর সেই সমস্যার মাস্টারপ্ল্যান বানাবে, আর প্ল্যান বানানোর পর ঘুমিয়ে পড়লে হবে না। কাজে নেমে রাস্তাটা উদ্ধার করতে হবে।
৪. ক্যাম্পেইন প্ল্যানিং: ফেসবুক আর ইউটিউব কমিউনিটির জন্য এমন ক্যাম্পেইন বানাবে, যাতে কেউ মিস করলে পরে আফসোস করে।
৫. মাস্টার অফ এক্সিকিউশন: ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার, গ্রোথ টিম, মার্কেটিং টিম সবার সাথে মিলে কাজ এক্সিকিউট করবে। ডিজাইনার-এডিটরদের প্যারা দিয়ে হলেও সেরা ডিজাইন-ভিডিও বের করে আনতে হবে।
৬. কন্টেন্ট ম্যাজিশিয়ান: এমন পোস্ট, ক্যাপশন, কপি বানাতে হবে—যা দেখলে সবাই বলবে, “এটা তো শেয়ার করতেই হবে!” 😍 কমিউনিটিতে আগুন কুইজ, চ্যালেঞ্জ, মজার অ্যাক্টিভিটি আর মিম দিয়ে মাতিয়ে রাখতে হবে।

🧩 তোমার যা লাগবে (Requirements):
মাস্টার রিকয়ারমেন্ট: আমরা এমন একজন পার্সন চাচ্ছি যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং (AI & ML) শেখা, জানা ও বোঝার প্রতি জানপ্রাণ আগ্রহ আছে। এই রিলেটেড যেকোনো R&D করতে সে এক পায়ে খাঁড়া। সেই সাথে কন্টেন্টের ব্রেইন খুব শার্প হতে হবে।

১. ডেটা দেখে সিদ্ধান্ত নিতে পারা; “ফিলিং” আর “Prove” দুইটা দিয়েই কাজ করা।
২. আগে এজেন্সি, পারসোনাল ব্র্যান্ড বা EdTech-এ কাজের অভিজ্ঞতা থাকলে, তুমি তো আমাদের VIP গেস্ট!
৩. সোশ্যাল মিডিয়ার জন্য ক্যাম্পেইন ডিজাইন করতে জানা।
৪. ক্রিয়েটিভিটি দিয়ে কমিউনিটি কাঁপানোর শয়নে-স্বপনে চিন্তা থাকা।
৫. ট্রেন্ড দেখে তৎক্ষণাৎ পোস্ট/কন্টেন্ট বানানোর মতো ফ্লেক্সিবল মাথা।
৬. চাল্লু ব্রেইন—যে ব্রেইন ধুমধাম আইডিয়া বের করে চটাং করে রাতের মধ্যে ক্যাম্পেইন নামাবে।
৭. সুপার এফিশিয়েন্ট ও ক্রিয়েটিভ AI ইউজার হলে তো কথাই নেই।
৮. কন্টেন্ট/কপি রাইটিং, ক্যাপশন ক্রিয়েশন, ভিজ্যুয়াল আইডিয়া দেওয়া ও কো-অর্ডিনেশনে অসাধারণ দক্ষতা।
৯. মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে ভালোবাসা আর কমিউনিটি এনার্জি ধরে রাখতে পারার তীব্র ইচ্ছা।
১০. ফিউচারে মার্কেটিং গুরু হওয়ার তীব্র আকাঙ্ক্ষা।
১১. ভাবনা-চিন্তা বড়, এক্সিকিউশনে সুপার ফাস্ট। ⚡
১২. আটকে গেলে হেল্প চেয়ে ফেলার মানসিকতা। তবে তার আগে নিজের ব্রেইনকে ৩৬০ ডিগ্রি কাজে লাগানো।

💼 চাকরির ধরন ও সুবিধা:
✅ ফুল টাইম: দিনে ৮ ঘণ্টা, সপ্তাহে ৫ দিন।
📍 লোকেশন: ১০০% রিমোট (তুমি চাইলে তোমার বাড়ির সামনের গাছের নিচে বা সমুদ্রের ধারে বসেও কাজ করতে পারো 🌊)।
💰 স্যালারি: মাসে ২০ ,০০০ - ২৫,০০০ টাকা।

🎁 পার্মানেন্ট হওয়ার পর বেনিফিটস:
বছরে ২টা ফেস্টিভ্যাল বোনাস
পারফরম্যান্স বোনাস
টিম ট্যুর + রিমোট মিলস
বার্ষিক বেতন Increment
হেলথ কেয়ার প্যাকেজ
জন্মদিনের সারপ্রাইজ ও নিউ ইয়ার গিফট
নিউ প্যারেন্ট সারপ্রাইজ
পেইড কোর্স ফর লার্নিং
মার্কেটিং ও গ্রোথ টিমের মূল প্রজেক্টে কাজ করার দারুণ সুযোগ!

⏳ আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ ২০২৬
📝 আবেদন ফর্ম: https://forms.gle/1U5yoQkaxmXCV8zn6

⌨️ Speed Masters Typing ChallengeBAUST Computer Club-এর উদ্যোগে কিছুদিন আগে অনুষ্ঠিত “Type Like a Pro! | Typing Session”...
16/03/2026

⌨️ Speed Masters Typing Challenge

BAUST Computer Club-এর উদ্যোগে কিছুদিন আগে অনুষ্ঠিত “Type Like a Pro! | Typing Session” এর ধারাবাহিকতায় এবার আমরা আয়োজন করতে যাচ্ছি একটি Exciting Typing Contest, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের Typing Speed, Accuracy এবং Consistency প্রদর্শনের সুযোগ পাবে।

যদি তুমি মনে করো তোমার keyboard speed অন্যদের থেকে দ্রুত, তাহলে এই প্রতিযোগিতা তোমার জন্যই! ⌨️⚡

📅 Date: 18 March 2026
⏰ Time: 3:00 PM
💻 Platform: TypeRacer
🌐 Mode: Online (Preliminary Rounds)

🏁 Contest Format
• সকল অংশগ্রহণকারীকে কয়েকটি গ্রুপে বিভক্ত করা হবে
• প্রতিটি গ্রুপ TypeRacer এ আলাদা race এ অংশগ্রহণ করবে
• প্রতিটি গ্রুপ থেকে ১ জন করে বিজয়ী পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হবে
• এভাবে নির্বাচিত Top 10 প্রতিযোগী Final Round এ অংশগ্রহণ করবে

🏆 Final Round:
Top 10 প্রতিযোগীকে নিয়ে Eid-ul-Fitr এর পর BAUST ক্যাম্পাসে Offline Final Round আয়োজন করা হবে।

🎖️ Extra Incentives:
• Top 10 প্রতিযোগী পাবেন Certificate
• Top 3 অংশগ্রহণকারীদের জন্য থাকবে Special Prizes

📝 Registration & WhatsApp Group
🔗 Registration Link: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeXhczUkOApT8QXMwh-1epxwNhSFRGHwRVBoWqJWH2cgdE4ew/viewform?usp=publish-editor

📱 WhatsApp Group:
Registration করার পর প্রতিটি অংশগ্রহণকারীকে অবশ্যই এই WhatsApp Group-এ join করতে হবে, যাতে রাউন্ড সংক্রান্ত সব আপডেট এবং announcements দেওয়া যায়।
🔗 Join Here: https://chat.whatsapp.com/EumstU8tQ2l051ppTWq86a

🔥 Show your speed. Test your accuracy. Become the ultimate typing champion!

🌙 Lailatul Qadr — A Night of Endless Blessings ✨Among the nights of Ramadan, Laylatul Qadr holds immense significance. I...
16/03/2026

🌙 Lailatul Qadr — A Night of Endless Blessings ✨

Among the nights of Ramadan, Laylatul Qadr holds immense significance. It is the night when the Holy Qur’an was revealed and when Allah’s mercy descends upon the believers. Acts of worship on this blessed night are greater in reward than a thousand months.

The Prophet ﷺ encouraged us to recite this beautiful dua:

📿 “Allahumma innaka ‘afuwwun tuhibbul ‘afwa fa’fu ‘anni.”
— O Allah, You are the Most Forgiving and You love to forgive, so forgive me.

Let us spend this sacred night in prayer, remembrance, and gratitude 🤲✨.

16/03/2026

🚀 BAUST Computer Club এখন YouTube এ!

Coding Session 💻 | Workshop 🛠️ | Tech Talk 🎤 | Robotics 🤖 | Club Activities 🎉 — সবকিছু এখন এক জায়গায়।

🔔 সাবস্ক্রাইব করুন: https://www.youtube.com/

🥧 ১৪ই মার্চ—শুধুমাত্র ক্যালেন্ডারের একটি দিন নয়, বরং গণিত, বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্সের উদযাপন। এই দিনটিকে “π Day” বলা ...
14/03/2026

🥧 ১৪ই মার্চ—শুধুমাত্র ক্যালেন্ডারের একটি দিন নয়, বরং গণিত, বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্সের উদযাপন। এই দিনটিকে “π Day” বলা হয়। 🗓️

🤔 পাই দিবস কেন?
US ক্যালেন্ডার অনুযায়ী আজকের তারিখ ৩/১৪, যা পাই (π)-এর প্রথম তিনটি সংখ্যা 3.14-এর সঙ্গে মিলে।
আর যদি ঘড়ি দেখো দুপুর ১:৫৯:২৬, পাই-এর মান দাঁড়ায় 3.1415926…—প্রায় নিখুঁত!

🚀 পাই-এর ব্যবহার জীবনের নানা ক্ষেত্রে--

মহাকাশে: নাসার মঙ্গল অভিযানে রোভার ল্যান্ড করাতে যথেষ্ট মাত্র ১৫টি ডিজিট ।
মাপজোক ও সিমুলেশন: মহাবিশ্বকে সূক্ষ্মভাবে মাপতে লাগে মাত্র ৪০টি ডিজিট ।
প্রতিদিনের জীবন: স্থাপত্য, ইঞ্জিনিয়ারিং, কৃষি গবেষণা, ডিজাইন—সবখানেই π ব্যবহার হয় ।

💻 CSE-এর দিক থেকে π
π কেবল একটি সংখ্যা নয়, এটি কম্পিউটার সায়েন্সে গুরুত্বপূর্ণ হাতিয়ার ।

1️⃣ কম্পিউটার গ্রাফিক্স ও গেম ডেভেলপমেন্ট -
বৃত্ত, অ্যানিমেশন, রোটেশন এবং 3D মডেল তৈরিতে π ব্যবহার হয় ।
Physics engine-এ object rotation এবং trajectory ক্যালকুলেশনে π অপরিহার্য ।

2️⃣ Machine Learning & Data Science -
সাইন, কোসাইন এবং ট্রিগনোমেট্রিক ফাংশনের হিসাব π-এর উপর নির্ভর করে ।
Fourier Transform, signal processing, pattern recognition-এ π ব্যবহার হয় ।

3️⃣ Algorithm & Programming Challenges -
Monte Carlo simulation এবং Pi approximation algorithms প্রোগ্রামিং চ্যালেঞ্জে প্রায়ই ব্যবহৃত হয় ।
High-precision computation, Big Data analysis, cryptography—π-এর অসীম দশমিক অনেক কাজে লাগে ।

4️⃣ Robotics & Simulation
Path planning, sensor modeling, এবং rotational dynamics-এ π অপরিহার্য

💡 মজার ও চমকপ্রদ তথ্য--

১. π-এর দশমিকের সংখ্যা অসীম এবং কোনো নিয়মিত প্যাটার্ন নেই ।
বিশ্বের প্রথম 31.4 ট্রিলিয়ন ডিজিট পর্যন্ত হিসাব করা হয়েছে ।

২.π ব্যবহার করে CSE-স্টুডেন্টরা অ্যালগরিদম, সিমুলেশন, গ্রাফিক্স, AI/ML এবং Robotics শিখতে পারে ।

৩.শুধু বৃত্ত নয়, π-এর অসীম সম্ভাবনা কম্পিউটার সায়েন্সের জগতে নতুন আইডিয়া এবং চ্যালেঞ্জ তৈরি করে।


🧠 কুইজ টাইম
π-এর দশমিকের পরে প্রথম ৫টি সংখ্যা কারো মুখস্থ আছে? কমেন্টে লিখে ফেলুন! 👇👀

Address

Bangladesh Army University Of Science And Technology (BAUST), Saidpur Https://maps. App. Goo. Gl/KyeuMyvyEgnUKgzx 5
Saidpur
SAIDPUR5311

Alerts

Be the first to know and let us send you an email when BAUST Computer Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share