Satkhira Govt College Rover Scout Unit

Website

Satkhira Govt College Rover Scout Unit স্কাউট করবো সুন্দর জীবন গড়বো

28/10/2026

ডে ক্যাম্প ১৪-১৫ ই এপ্রিল ২০২৬, রাতে গানের আড্ডায় প্রিয় আরএসএল হারুন অর রশিদ স্যারের সাথে সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট এর রোভার সদস্যদের সুন্দর একটা মূহুর্ত.......!!! ⚜️🌼❤️‍🩹

📍স্থান:- সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণ

বিশ্বজুড়ে স্কাউটিংয়ের সংযোগ: JOTA-JOTI 2026! 🌐⚜️​বিশ্ব স্কাউট সংস্থার সর্ববৃহৎ ডিজিটাল ইভেন্ট JOTA-JOTI 2026 (Jamboree O...
22/10/2026

বিশ্বজুড়ে স্কাউটিংয়ের সংযোগ: JOTA-JOTI 2026! 🌐⚜️
​বিশ্ব স্কাউট সংস্থার সর্ববৃহৎ ডিজিটাল ইভেন্ট JOTA-JOTI 2026 (Jamboree On The Air - Jamboree On The Internet)-এ সফলভাবে অংশগ্রহণ করেছে সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট।
​বিশ্বের বিভিন্ন দেশের স্কাউটদের সাথে ডিজিটাল সংযোগ, বন্ধুত্ব স্থাপন ও বিভিন্ন চ্যালেঞ্জিং ব্যাজ অর্জনের মাধ্যমে আমাদের রোভার সদস্যরা এই বৈশ্বিক মিলনমেলাকে সাফল্যমণ্ডিত করেছে।
​অংশগ্রহণকারী সকল রোভারদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা!
​

21/10/2026

প্রার্থনা সংগীত পরিবেশন....! ⚜️🚩

স্থান :- সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট ডেন

⚜️ JOTA-JOTI 2026 ⚜️বিশ্বজুড়ে স্কাউটদের সবচেয়ে বড় ডিজিটাল মিলনমেলা JOTA-JOTI (Jamboree on the Air & Jamboree on the Inte...
19/10/2026

⚜️ JOTA-JOTI 2026 ⚜️
বিশ্বজুড়ে স্কাউটদের সবচেয়ে বড় ডিজিটাল মিলনমেলা JOTA-JOTI (Jamboree on the Air & Jamboree on the Internet)-এ অংশ নিতে আমরা প্রস্তুত! 🌍💻📻
বিশ্বের কোটি রোভার ও স্কাউটদের সাথে প্রযুক্তি ও ইন্টারনেট সংযোগের মাধ্যমে বন্ধুত্ব, অভিজ্ঞতা ও স্কাউটিংয়ের মূলভাব আদান-প্রদান করতে সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ✨
সহযোগিতা, বন্ধুত্ব এবং একটি সুন্দর পৃথিবীর প্রত্যাশায়... 🚩
"Creating a Better World" 🌐🤝
📌 ইউনিট: সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট.

A Scout never gives up; a Scout keeps trying until the mission is accomplished.JOTA-JOTI-2026 পুরো একটা জেনারেশনের মনে থ...
19/10/2026

A Scout never gives up; a Scout keeps trying until the mission is accomplished.

JOTA-JOTI-2026 পুরো একটা জেনারেশনের মনে থাকবে, প্রতিবার জোটা জুটি আসলে আগে মনে পড়বে! 😪

পুরো বিশ্বের স্কাউটরা একটি শেষ কোডের জন্য আটকে ছিল, আর প্রায় সবাই সেই কোড খুঁজে পেতে হিমশিম খাচ্ছিল। এর মধ্যেই অফিসিয়াল পেজ থেকে পোস্ট দেওয়া হলো—৬,৯০০ লাইক পূর্ণ হলেই আনলক হবে কাঙ্ক্ষিত কোড! ( পেজের এডমিন সম্ভবত বাংলাদেশী ছিল🐸)

ঘড়িতে তখন গভীর রাত, ১২টা ৪২ মিনিট। আমাদের দেশের সাধারণ মানুষ যখন প্রায় সবাই ঘুমে, তখন আমরা সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিটের সদস্যরা গ্রুপ কলে যুক্ত হয়ে সেই শেষ কোড পাওয়ার চেষ্টা করছিলাম। মধ্যরাত অবদি জেগে চলছিল খোঁজাখুঁজি, আলোচনা আর নানা রকম চেষ্টা। কিন্তু কিছুতেই মিলছিল না সঠিক কোড! সঠিক কোড পাওয়ার জন্য ইনবক্সে অটো মেসেজের নোটিফিকেশন একটা পর্যায়ে ফোন হ্যাং মারতে শুরু করে 😭🙌

একটি কোডের জন্য এত রাত পর্যন্ত অপেক্ষা, এত চেষ্টা, সব মিলিয়ে মুহূর্তগুলো ছিল সত্যিই অন্যরকম,নতুন একটা অভিজ্ঞতা ❤️‍🩹
অবশেষে শেষ কোডটি আনলক করে দেওয়া হলো! ✌️( যখন কোড মিলেছিল তখন যে কি মজা হচ্ছিল 😑) দীর্ঘ অপেক্ষার পর যেন স্বস্তি ফিরে এল সবার মাঝে।

এটা শুধু একটি কোড পাওয়ার গল্প ছিল না এটা একসঙ্গে চেষ্টা করা হাল না ছাড়া আর স্কাউট স্পিরিটের গল্প।❤️‍🩹

৬৯তম JOTA ও ৩০তম JOTI ২০২৬ উদ্‌যাপন ⚜️🌍📡বাংলাদেশ স্কাউটস, সাতক্ষীরা জেলা রোভারের আয়োজনে ৬৯তম JOTA (Jamboree on the Air) ...
17/10/2026

৬৯তম JOTA ও ৩০তম JOTI ২০২৬ উদ্‌যাপন ⚜️🌍📡

বাংলাদেশ স্কাউটস, সাতক্ষীরা জেলা রোভারের আয়োজনে ৬৯তম JOTA (Jamboree on the Air) ও ৩০তম JOTI (Jamboree on the Internet) উপলক্ষে ১৭ অক্টোবর ২০২৬ তারিখে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সাতক্ষীরা জেলা রোভারের সম্পাদক জনাব মো. আবু তালেব, কোষাধ্যক্ষ কাজী আব্দুর সবুর, সাতক্ষীরা জেলা রোভারের সাবেক কমিশনারবৃন্দ, স্বপ্নসিঁড়ি মুক্ত স্কাউট ইউনিটের সংগঠক মো. নাজমুল হক, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিটের সিনিয়র রোভার মেট মো. ফয়সাল আজম এবং সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ রোভার স্কাউট ইউনিটের গার্ল-ইন-সিনিয়র রোভার মেট বন্যা খাতুন।

এ ছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ রোভার স্কাউট ইউনিট ও সীমান্ত আদর্শ কলেজ রোভার স্কাউট ইউনিটের রোভার সদস্যবৃন্দ।

এই আয়োজন স্কাউটদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটিংয়ের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ-বিদেশের স্কাউটদের সঙ্গে সংযোগ স্থাপন, নতুন অভিজ্ঞতা অর্জন এবং সেবার আদর্শ ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

"The Scout Movement is a world-wide brotherhood.”
— Lord Baden-Powell (Scouting for Boys)🌍📡⚜️

#সাতক্ষীরা_জেলা_রোভার #সাতক্ষীরা_সরকারি_কলেজ_রোভার_স্কাউট_ইউনিট

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও খাল পরিষ্কার কর্মসূচির শুভ উদ্বোধন 🌿✨পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সাত...
17/10/2026

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও খাল পরিষ্কার কর্মসূচির শুভ উদ্বোধন 🌿✨
পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সাতক্ষীরা সরকারি কলেজ ও বিডি ক্লিন (BD Clean) এর যৌথ উদ্যোগে আয়োজিত হলো বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
উক্ত পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় সাতক্ষীরা সরকারি কলেজের অভ্যন্তরীণ খাল পরিচ্ছন্নতা অভিযানের শুভ সূচনা করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাবা কাউসার আজিজ মহোদয়,অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় মো আবুল হাসেম, উপস্থিত ছিলেন বিভিন্ন সিনিয়র কর্মকর্তাবৃন্দ।
📍 স্থান: সাতক্ষীরা সরকারি কলেজের অভ্যন্তরীণ খাল ও ক্যাম্পাস প্রাঙ্গণ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ, রোভার স্কাউট সদস্য-সদস্যাবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

17/10/2026

সাতক্ষীরা সরকারি কলেজে আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান⚜️🇧🇩

অভিনন্দন ও শুভকামনা ! 🌼⚜️সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিটের যেসব রোভার World Scouting এবং JOTA-JOTI 2026-এর অনলা...
15/10/2026

অভিনন্দন ও শুভকামনা ! 🌼⚜️

সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিটের যেসব রোভার World Scouting এবং JOTA-JOTI 2026-এর অনলাইন কোর্সসমূহ সফলভাবে সম্পন্ন করেছে, তাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🤝

এই অর্জন তোমাদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতার ভান্ডারকে আরও সমৃদ্ধ করুক। স্কাউটিংয়ের চেতনায় নিজেদের দক্ষ করে গড়ে তুলে দেশ ও মানুষের সেবায় এগিয়ে যাও—এই প্রত্যাশা রইল।

সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক, বিশ্ব স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত হোক নতুন সম্ভাবনার পথচলা। 🌐⚜️

শুভকামনায়—
সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট 💚

12/10/2026

নবগত রোভার সহচরদের 'ওরিয়েন্টেশন অনুষ্ঠান-''২০২৬''💐⚜️
সেবা, আত্মত্যাগ ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে শুরু হলো নতুন পথচলা। 🎉
সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে নবগত রোভার সহচরদের বরণ ও সুশৃঙ্খল স্কাউটিং জীবনের দিকনির্দেশনা দিতে সফলভাবে অনুষ্ঠিত হলো 'ওরিয়েন্টেশন অনুষ্ঠান-২০২৬'।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এবং নবগত সহচরদের ফুল দিয়ে বরণ করে নেন সম্মানিত অতিথি ও শিক্ষকমণ্ডলী।
* প্রধান অতিথি: প্রফেসর মোঃ আব্দুল হাশেম (অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি, সাতক্ষীরা সরকারি কলেজ)
* বিশেষ অতিথি: প্রফেসর মোহাঃ আল মুস্তানছির বিল্লাহ (উপাধ্যক্ষ ও সহ-সভাপতি, সাতক্ষীরা সরকারি কলেজ)
* বিশেষ অতিথি: বিপাশা বিশ্বাস (রোভার নেতা, সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ)
* বিশেষ অতিথি: প্রোফেসর ডাঃ মোঃ শাহিনুর রহমান
সম্পদক, শিক্ষক পরিষদ, ও বিভাগীয় প্রধান ইংরেজি বিভাগ (রোভার নেতা, সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ)

* সভাপতি: মোঃ শরিফুল ইসলাম (রোভার নেতা ও গ্রুপ সম্পাদক, সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ)
নতুন এই রোভার সহচরদের উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে উঠেছিল উৎসবমুখর। তারা স্কাউটিং মূল্যবোধ লালন করে দেশ ও সমাজের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবগত সকল রোভার সহচরকে জানাই সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও লাল গোলাপের অভিনন্দন! 🌹✨

Address

Satkhira
Satkhira
9400

Alerts

Be the first to know and let us send you an email when Satkhira Govt College Rover Scout Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share