Agricultural Club City University-ACCU

Agricultural Club City University-ACCU “From Classroom To Field, We Learn To Lead”
“শ্রেণিকক্ষ থেকে মাঠ,নেতৃত্বের শিক্ষা"

এগ্রিকালচারাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬এগ্রিকালচারাল ক্লাব সিটি ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে এর ...
06/05/2026

এগ্রিকালচারাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬

এগ্রিকালচারাল ক্লাব সিটি ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত
এই ক্রিকেট টুর্নামেন্টে এর
আজ ৬ তারিখ
উদ্বোধনী ম্যাচটি সকাল ১০টায় অনুষ্ঠিত হয়
ষষ্ঠ ব্যাচ ও দশম ব্যাচের মধ্যে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ষষ্ঠ ব্যাচ বিজয় অর্জন করে।

পরবর্তীতে, দুপুর ১২টায় দ্বিতীয় ম্যাচ মাঠে গড়ায়,
যেখানে নবম ব্যাচ ও একাদশ ব্যাচ মুখোমুখি হয়।
উত্তেজনাপূর্ণ এই খেলায় শেষ ওভারে অসাধারণ নৈপুণ্যে
একাদশ ব্যাচ জয়লাভ করে।

উল্লেখ্য, টুর্নামেন্টের উভয় ম্যাচই সিটি ইউনিভার্সিটির বাইরের ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।

কৃষি অনুষদের সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান রইল
আপনারা সবাই মাঠে উপস্থিত হয়ে নিজ নিজ দলকে উৎসাহ ও অনুপ্রেরণা দিন এবং প্রাণবন্ত এই টুর্নামেন্ট উপভোগ করুন।

কৃষি অনুষদের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে অর্ধদিনব্যাপী। শিক্ষাসফরের আয়োজন করা হয়।শিক্ষাসফরের অংশহিসেবে শিক্ষার্থীরা "ম...
06/05/2026

কৃষি অনুষদের ৯ম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে অর্ধদিনব্যাপী। শিক্ষাসফরের আয়োজন করা হয়।শিক্ষাসফরের অংশহিসেবে শিক্ষার্থীরা "মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট,সাভার,ঢাকা"প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং মাশরুম সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

এসময় শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন

ড.খন্দকার শরীফুল হক
ডীন,কৃষি অনুষদ

ড.সহিদুল হক বীর
সহকারী অধ্যাপক
কৃষি বিভাগ

ড.লুৎফুন্নাহার লায়লা
সহকারী অধ্যাপক,
কৃষি বিভাগ

ড.হাসিনা বেগম
সহকারী অধ্যাপক
কৃষি বিভাগ

আবু দারদা সাহান
প্রভাষক
কৃষি বিভাগ

বিভিন্ন গবেষণাগার এবং বিভিন্ন প্রজাতির মাশরুম উৎপাদন কর্মকাণ্ড পরিদর্শন এবং মাশরুম সম্পর্কিত জ্ঞান লাভ করেন।

সেখানে ছাত্রদের জন‍্য সকালের নাস্তা এবং দুপুরের মধ‍্যাহৃভোজের সুব‍্যবস্থা করা হয় যার সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন ড.লুৎফুন্নাহার লায়লা

মাশরুম সেন্টারের পক্ষ থেকে ছাত্রদের সঙ্গে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়
যেখানে বক্তব্য রাখেন
ড.মোঃ ফেরদৌস আহমেদ, উপপরিচালক মাশরুম উন্নয়ন ইন্সটিটিউট, সাভার,ঢাকা

আরো বক্তব‍্য রাখেন এবং তথ‍্যচিত্র প্রদর্শন করেন
কৃষিবিদ ড. আখতার জাহান কাঁকন, প্রকল্প পরিচালক মাশরুম চাষ সম্প্রসারণ প্রকল্প।

সকল অংশগ্রহণকারীর উৎসাহী অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষা সফর টি অত্যন্ত সফল ও প্রাণবন্ত হয়ে ওঠে।

আমরা বিশ্ববিদ্যালয়র কতৃপক্ষের নিকট আবেদন জানাই যাতে এই ধারা অব‍্যাহত থাকে আগামীতেও যেন আমাদের জন‍্য আরো গুরুত্বপূর্ণ সকল গবেষণা প্রতিষ্ঠানে ভ্রমণ ও পরিদর্শনে সুযোগ করে দেওয়া হয় ।

A special seminar  “Breaking Boundaries: How to Build a Global Career in Agro-Research & Business” Was successfully held...
04/05/2026

A special seminar
“Breaking Boundaries: How to Build a Global Career in Agro-Research & Business”

Was successfully held today, Monday, 04 May 2026 at
the Central Auditorium of City University.

The Seminar was graced by the Chief Guest:
Brig Gen Prof. Dr. Engr. Md. Lutfor Rahman,
Honorable Vice-Chancellor of City University,

Attended the Seminar as Special Guests:Prof. Dr. Kazi Shahdat Kabir,
Pro Vice-Chancellor of City University,
Lt. Col. M. M. Golam Mohaimen, psc, G+ (Retd.),
Registrar of City University,

The keynote speech was delivered by:
Dr. Mohammad Abu Tayeb,
Head of Business of Babylon Agro & Dairy Ltd.,

who discussed various aspects of building an international career in Agro-Research and Business.

The seminar was chaired by:
Professor Dr. Khandakar Shariful Islam,
Dean of the Faculty of Agriculture.

All respected faculty members, students, and interested participants from the Department of Agriculture, City University, were present at the seminar.

During the seminar, the speakers shared valuable motivational and educational insights with the students. They emphasized the importance of improving academic standards, developing professional skills, and preparing themselves confidently for future corporate life.

The speakers also highlighted the vast career opportunities available in the agricultural sector both at home and abroad, including research, innovation, and modern agro-business prospects. They encouraged students to develop globally competitive skills and stressed the importance of gaining updated knowledge and practical experience.

The seminar was jointly organized by the Agricultural Club City University-ACCU, Faculty of Agriculture, and IQAC,

The seminar became highly successful and lively through the enthusiastic participation and sincere cooperation of all attendees.

কৃষি অনুষদের সকল ব্যাচের ছাত্র-ছাত্রীদের ৪ই মে, রোজ: সোমবার, সকাল ১০ ঘটিকার আগেই অডিটোরিয়ামে উপস্থিত থাকার জন্য বিশেষভা...
30/04/2026

কৃষি অনুষদের সকল ব্যাচের ছাত্র-ছাত্রীদের ৪ই মে, রোজ: সোমবার, সকাল ১০ ঘটিকার আগেই অডিটোরিয়ামে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হলো।
বিদ্র: সবার জন‍্য সকালের নাস্তার ব্যবস্থা আছে।

Let’s get ready to roar✊
27/04/2026

Let’s get ready to roar✊

আজ কৃষি অনুষদের পক্ষ থেকে  সিটি ইউনিভার্সিটির নবনিযুক্ত রেজিস্ট্রার, লে. কর্নেল  এম. এম. গোলাম মোহায়েমেন (অব.) স্যারকে আ...
26/04/2026

আজ কৃষি অনুষদের পক্ষ থেকে সিটি ইউনিভার্সিটির নবনিযুক্ত রেজিস্ট্রার, লে. কর্নেল এম. এম. গোলাম মোহায়েমেন (অব.) স্যারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় ।

কৃষি অনুষদের মাননীয় ডিন মহোদয়ের সভাপতিত্বে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই নতুন দায়িত্বের জন্য স্বাগত জানানো হয়।

আমরা বিশ্বাস করি, তাঁর সুদক্ষ নেতৃত্ব এবং সুশৃঙ্খল দিকনির্দেশনায় আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম আরও বেগবান ও উন্নতির শিখরে পৌঁছাবে।
​কৃষি অনুষদের সকল শিক্ষক ও শিক্ষার্থী তাঁর সফল ও ফলপ্রসূ কর্মজীবন এবং সুস্বাস্থ্য কামনা করছে।

🌱🌍 Earth Day 2026 Message 🌍🌱On this Earth Day, we are reminded that our planet is a shared responsibility one that we mu...
22/04/2026

🌱🌍 Earth Day 2026 Message 🌍🌱

On this Earth Day, we are reminded that our planet is a shared responsibility one that we must protect for both the present and future generations. Small, conscious actions can lead to meaningful change in preserving our environment and building a sustainable future.

Planting trees, conserving water and energy, and reducing plastic use are simple steps that can make a big difference. Let us come together to take responsibility and work towards a greener, healthier, and more livable world.

🌿 Together, we can make a difference for our planet, for our future.

— Agricultural Club, City University (ACCU)








Think Green, Answer Smart!"এগ্রিকালচার ক্লাব সিটি ইউনিভার্সিটি আয়োজিত 🏆 “এগ্রি কুইজ ২৬” 🏆📆 তারিখ: ২৪ তারিখ (শুক্রবার)⏰ ...
22/04/2026

Think Green, Answer Smart!"

এগ্রিকালচার ক্লাব সিটি ইউনিভার্সিটি আয়োজিত
🏆 “এগ্রি কুইজ ২৬” 🏆

📆 তারিখ: ২৪ তারিখ (শুক্রবার)
⏰ সময়: সকাল ১০:০০ টা – ১১:০০ টা
📍 স্থান: এগ্রিকালচার ডিপার্টমেন্ট ভবন, সিটি ইউনিভার্সিটি।
🎯 ইভেন্ট টাইপ: অনলাইন কুইজ প্রতিযোগিতা।

🏅 পুরস্কারঃ

🎁 বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার থাকবে।

📌 নিয়মাবলীঃ

🔹 প্রতিযোগিতা শুরুর ঠিক আগে গুগল ফর্মের লিংক চালু করা হবে
🔹 নির্ধারিত সময় শেষ হলে ফর্ম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে
🔹 সকল অংশগ্রহণকারীকে নির্দিষ্ট সময়ের মধ্যেই উত্তর জমা দিতে হবে
🔹 কোনো ধরনের কারচুপি, অসদুপায় বা অনৈতিক কার্যকলাপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ
🔹 প্রতিযোগিতার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা সকলের দায়িত্ব

🤝 বার্তা

🌿 আমরা সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি এই জ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য।
আসুন, সততা ও মেধার মাধ্যমে প্রতিযোগিতাকে সফল করি এবং জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করি।

শুভ নববর্ষ ১৪৩৩ 🌼বাংলা নববর্ষ আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ মানেই নতুন সূচনা গ...
13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ 🌼
বাংলা নববর্ষ আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালির প্রাণের উৎসব। পহেলা বৈশাখ মানেই নতুন সূচনা গ্রাম বাংলার মাটির গন্ধ, হালখাতা, মেলা, পান্তা-ইলিশ আর লাল-সাদা রঙের উৎসবমুখর আবহ। এই দিনটি আমাদের শিকড়ের সাথে নতুন করে বন্ধন গড়ে তোলে এবং একসাথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।
এই শুভক্ষণে সিটি ইউনিভার্সিটির এগ্রিকালচারাল ক্লাব ও কৃষি অনুষদের পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলার অর্থনীতি ও সংস্কৃতির মূলভিত্তি কৃষি। আমাদের কৃষক, ফসল, ঋতুচক্র এবং প্রকৃতির সাথে নিবিড় সম্পর্কই গড়ে তুলেছে এই সমৃদ্ধ ঐতিহ্য। নতুন বছরে আমরা প্রত্যাশা করি আধুনিক প্রযুক্তি ও টেকসই পদ্ধতির মাধ্যমে কৃষিকে আরও উন্নত ও শক্তিশালী করে তুলতে পারবো। সবুজ শস্যে ভরে উঠুক আমাদের মাঠ, সমৃদ্ধ হোক দেশ এই আমাদের অঙ্গীকার।
আসুন, শিক্ষক, শিক্ষার্থী ও সকল শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রচেষ্টায় ঐতিহ্যকে ধারণ করে এবং কৃষিকে সামনে রেখে গড়ে তুলি একটি সবুজ, সমৃদ্ধ ও টেকসই বাংলাদেশ।

এগ্রিকালচারাল ক্লাব সিটি ইউনিভার্সিটি -এসিসিইউ

We feel proud, our honourable teacher Dr. Md. Shahidul Haque Bir (Assistant Professor) Sir is received the Best Poster P...
12/04/2026

We feel proud, our honourable teacher Dr. Md. Shahidul Haque Bir (Assistant Professor) Sir is received the Best Poster Presentation Award in 2nd International Conference of W**d Science Society of Bangladesh (WSSB). It is a great achievement of the Department of Agriculture as well as City Unversity. So grand Congratulations Sir for your great success.

অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছাআমাদের কৃষি বিভাগের ৫ম ব্যাচের কৃতি শিক্ষার্থী এবং এগ্রিকালচারাল ক্লাব, সিটি ইউনিভার্সিটি-এর ...
01/04/2026

অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা
আমাদের কৃষি বিভাগের ৫ম ব্যাচের কৃতি শিক্ষার্থী এবং এগ্রিকালচারাল ক্লাব, সিটি ইউনিভার্সিটি-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট মোঃ জাকিউল ইসলাম, আজ ০১ লা এপ্রিল ২০২৬, তার পেশাগত জীবনের নতুন অধ্যায় শুরু করলেন AgroSal Ltd.-এ Marketing Officer হিসেবে।
এই গর্বের অর্জনটি সম্ভব হয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ড. মোঃ সহিদুল হক বীর স্যারের সার্বিক তত্ত্বাবধান, একান্ত সহযোগিতা ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে, যা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।
এই গুরুত্বপূর্ণ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার মেধা, নেতৃত্বগুণ, পরিশ্রম ও নিষ্ঠা আগামীর কর্মজীবনে আরও সাফল্য বয়ে আনবে এই প্রত্যাশা রইল।
এগ্রিকালচারাল ক্লাবের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং সকলের দোয়া প্রার্থনা করছি ।

🌍♻️ World Zero Waste Day উপলক্ষে সচেতনতার বার্তা ♻️🌍বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা আজ ...
30/03/2026

🌍♻️ World Zero Waste Day উপলক্ষে সচেতনতার বার্তা ♻️🌍

বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা আজ এক বড় চ্যালেঞ্জ। প্রতিদিন শহর ও গ্রাম মিলিয়ে বিপুল পরিমাণ প্লাস্টিক, পলিথিন, খাদ্যবর্জ্য এবং শিল্পবর্জ্য তৈরি হচ্ছে—যার বড় একটি অংশ সঠিকভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে না।

❗ সমস্যার বাস্তব চিত্র:
🔸 অপরিকল্পিত বর্জ্য ফেলা হচ্ছে রাস্তা, খাল-বিল ও নদীতে
🔸 প্লাস্টিক ও পলিথিন মাটির উর্বরতা নষ্ট করছে
🔸 বর্জ্য পোড়ানোর ফলে বায়ু দূষণ বাড়ছে
🔸 ড্রেন বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা
🔸 স্বাস্থ্যঝুঁকি—ডেঙ্গু, শ্বাসকষ্টসহ নানা রোগ বৃদ্ধি পাচ্ছে

🌱 Zero Waste কেন গুরুত্বপূর্ণ?
Zero Waste মানে শুধু বর্জ্য কমানো নয়—বরং এমন জীবনধারা গড়ে তোলা, যেখানে আমরা যতটা সম্ভব পুনঃব্যবহার (Reuse), পুনঃপ্রক্রিয়াজাত (Recycle) এবং বর্জ্য উৎপাদন কমিয়ে (Reduce) পরিবেশ রক্ষা করি।

✅ আমাদের করণীয়:
✔️ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার করা
✔️ কাপড়ের ব্যাগ ও পুনঃব্যবহারযোগ্য পণ্য ব্যবহার
✔️ ঘরে জৈব বর্জ্য থেকে কম্পোস্ট তৈরি
✔️ বর্জ্য আলাদা করে ফেলা (Dry & Wet waste segregation)
✔️ সচেতনতা ছড়িয়ে দেওয়া পরিবার ও সমাজে

🌿 মনে রাখুন:
“আজকের ছোট সচেতনতা আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী উপহার দিতে পারে।”

আসুন, World Zero Waste Day-এ আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি
“Reduce, Reuse, Recycle” এই তিনটি নীতি মেনে একটি পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তুলবো। 🇧🇩💚

Address

Savar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agricultural Club City University-ACCU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share