26/04/2026
“এগিয়ে যাব, এগিয়ে নিব, শিক্ষিত সমাজ গড়ে তুলব”, এই স্লোগানকে ধারণ করে শিক্ষা, সংহতি ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব শায়েস্তাগঞ্জ ( ইউসাস )- এর নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৭ ঘোষণা করা হলো।
গঠনতন্ত্রের ধারা ১০(১) অনুযায়ী গঠিত এবং ধারা ১১ মোতাবেক ঘোষিত এই কমিটি আগামী এক বছর সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবে।
শিক্ষিত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে আমরা এগিয়ে যাব এবং সমাজের প্রতিটি স্তরে শিক্ষার আলো ছড়িয়ে দেব। এই যাত্রায় সবার সহযোগিতা, আন্তরিকতা ও অংশগ্রহণ কাম্য। নতুন কমিটি গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন ও সদস্যদের সম্পর্ক উন্নয়ন, শায়েস্তাগঞ্জের শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করবে এবং এলাকার শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে।
সবাইকে অভিনন্দন ও শুভকামনা।