Bangladesh Air Force Shaheen College Shamshernagar, Moulvibazar

Bangladesh Air Force Shaheen College Shamshernagar, Moulvibazar টানা ৭ বার মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত
(1)

✨ CAREER OPPORTUNITY | BAF SHAHEEN COLLEGE SHAMSHERNAGAR  দেশসেরা শিক্ষা পরিবারে যোগ দিয়ে গড়ুন আপনার ভবিষ্যৎ। স্থায়ী পদে...
08/06/2026

✨ CAREER OPPORTUNITY | BAF SHAHEEN COLLEGE SHAMSHERNAGAR
দেশসেরা শিক্ষা পরিবারে যোগ দিয়ে গড়ুন আপনার ভবিষ্যৎ। স্থায়ী পদে (এমপিও বহির্ভূত) দক্ষ জনবল নিয়োগ দেওয়া হচ্ছে:
💼 Positions:
* Demonstrator (College): Physics, Chemistry, Biology (Grade-10)
* Assistant Teacher (Secondary): Bangla (Grade-10/11)
* Assistant Teacher (Primary): General - English Version (Grade-10/11 + Special Allowance)
* Administrative: Office Super | Accountant (Grade-12)
🎁 Perks & Benefits:
Basic Salary (Govt. Scale) + House Rent + Medical Allowance + 2 Festival Bonuses + Baishakhi Allowance + 10% Provident Fund + Gratuity + Health Insurance.
⏳ Deadline: 21 June 2026
🗓️ Exam Date: 04 July 2026 (09:00 AM)
🔗 Apply Online: www.bafss.edu.bd

📘 *দশম শ্রেণির “অভিভাবক সমাবেশ-২০২৬” অনুষ্ঠিত*বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেনগর-এ আজ ২১ মে ২০২৬, বৃহস্পতিবার উৎসব...
21/05/2026

📘 *দশম শ্রেণির “অভিভাবক সমাবেশ-২০২৬” অনুষ্ঠিত*

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেনগর-এ আজ ২১ মে ২০২৬, বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে দশম শ্রেণির “অভিভাবক সমাবেশ-২০২৬” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের মান্যবর অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রাহাত শামস,বিপিপি, পিএসসি স্যার।

সমাবেশে আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জনের লক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে অভিভাবকদের সাথে প্রাণবন্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাই শিক্ষার্থীদের সাফল্যের মূল চাবিকাঠি—এ বিষয়টি সমাবেশে বিশেষভাবে গুরুত্ব পায়।

কবিতার শিল্প ও বিজ্ঞানকে ছুঁয়ে দেখার এক অনন্য প্রয়াস: শাহীন কলেজে ওয়ান-আওয়ার স্টুডেন্টস ওয়ার্কশপশিক্ষার্থীদের সৃজনশীল মন...
17/05/2026

কবিতার শিল্প ও বিজ্ঞানকে ছুঁয়ে দেখার এক অনন্য প্রয়াস: শাহীন কলেজে ওয়ান-আওয়ার স্টুডেন্টস ওয়ার্কশপ

শিক্ষার্থীদের সৃজনশীল মননশীলতা, প্রকাশভঙ্গি ও চিন্তাশক্তির বিকাশে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর-এ অনুষ্ঠিত হলো এক বিশেষ ওয়ান-আওয়ার স্টুডেন্টস ওয়ার্কশপ। নবম ও দশম শ্রেণির (Class: IX-X) শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এই ব্যতিক্রমী কর্মশালার মূল বিষয় ছিল “THE SCIENCE OF POETRY”।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও Guest of Honour হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রাহাত শামস্, বিপিপি, পিএসসি। এছাড়া উপস্থিত ছিলেন কলেজ অ্যাডজুটেন্ট, শিক্ষকবৃন্দ এবং নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটির পরিচালনা ও উপস্থাপনায় (Facilitator) ছিলেন ইংরেজি ভার্সনের সহকারী শিক্ষক আল আমিন চৌধুরী।

ওয়ার্কশপে কবিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান যেমন— ছন্দ (Rhythm), শব্দের যথাযথ ব্যবহার (Words), অন্তর্নিহিত অর্থ (Meaning), প্রেক্ষাপট (Context), গভীর চিন্তাধারা (Thoughts), অনুধাবন ক্ষমতা (Understanding), সুন্দর ও কার্যকর প্রকাশভঙ্গি (Expressive Ability) এবং poem-based questions নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় বলেন, সাহিত্যচর্চা ও কবিতার অন্তর্নিহিত বিজ্ঞান শিক্ষার্থীদের চিন্তার জগৎকে আরও সমৃদ্ধ করবে এবং তাদের ভেতরের সৃজনশীল প্রতিভাকে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কবিতার মাধ্যমে ইংরেজি ভাষার শব্দভাণ্ডার, ভাব, প্রেক্ষাপট, উচ্চারণ ও প্রকাশভঙ্গি সহজে অনুধাবন করা যায় বলে উল্লেখ করেন এবং ইংরেজি ভাষা বুঝার ক্ষেত্রে Poetry-এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি তিনি বর্তমান বিশ্বে ইংরেজি ভাষার গুরুত্ব ও ক্রমবর্ধমান চাহিদার কথাও ব্যক্ত করেন।

শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দায়িত্ববোধে উজ্জীবিত বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগরের বিএনসিসি ক্যাডেটরা বিভিন্ন জাতীয় ...
14/05/2026

শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দায়িত্ববোধে উজ্জীবিত বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগরের বিএনসিসি ক্যাডেটরা বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় ক্যাম্পিং-২ ও ৩ এ অংশগ্রহণকারী ক্যাডেট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ক্যাডেটদের মাঝে মেডেল ও সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগরের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রাহাত শামস্ বিপিপি, পিএসসি।

এ সময় অধ্যক্ষ মহোদয় ক্যাডেটদের শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

শাহীন কলেজ পরিবারের পক্ষ থেকে সকল কৃতী ক্যাডেটকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 🇧🇩✨

"ফটোগ্রাফি ক্লাব শমশেরনগর শাহীন কলেজ" কর্তৃক ২ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ ই মে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন সম্মান...
09/05/2026

"ফটোগ্রাফি ক্লাব শমশেরনগর শাহীন কলেজ" কর্তৃক ২ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ ই মে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন সম্মানিত কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রাহাত শামস,বিপিপি,পিএসসি। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইবতেশাম চৌধুরী ও দেবাশীষ বণিক তনয়। ৯ ই সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মহোদয় বলেন, ফটোগ্রাফি নেশার মত। আমাদের পথচলা কেবল শুরু। অনুষ্ঠানে অংশগ্রহণ কারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। ২ দিনের কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো সমাপণী অনুষ্ঠানে ফটোগ্রাফি ক্লাবের আগামী ১ বছরের কমিটি ঘোষণা এবং পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরিশেষে শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই কর্মশালা শেষ হয়।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়,মৌলভীবাজার জেলা প্রশাসন...
29/04/2026

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্ত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়,
মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬- এ বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর নিম্নোক্ত শিক্ষার্থীরা বিজয়ী হয়।
বিজ্ঞান অলিম্পিয়াড :( সিনিয়র গ্রুপ)
প্রথম স্থান : আজওয়াদ নূর মোহাম্মদ শাফি
দ্বিতীয় স্থান : সায়মা আকন্দ তুলি
বিজ্ঞান অলিম্পিয়াড (জুনিয়র গ্রুপ)
দ্বিতীয় স্থান : আফ্রিদা জান্নাত অরিন
চতুর্থ স্থান : অর্পণ শর্মা
অলিম্পিয়াডের বিজয়ী শিক্ষার্থীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
★বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর পক্ষ থেকে বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন।★

"উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্ব...
22/04/2026

"উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কমলগঞ্জ উপজেলায় ১৯-২০ এপ্রিল ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর নিম্নোক্ত শিক্ষার্থীরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখে।

★★★সিনিয়র গ্রুপ (কুইজ) ★★★
প্রথম স্থান : সাইমা আকন্দ তুলি (দ্বাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ "খ" শাখা , রোল-৯৫)

★★★জুনিয়র গ্রুপ : বিজ্ঞান অলিম্পিয়াড ★★★
প্রথম স্থান :আফ্রিদা জান্নাত অরিন(দশম শ্রেণি, বিজ্ঞান বিভাগ"ক" শাখা রোল-১)
দ্বিতীয় স্থান :অর্পণ শর্মা দশম শ্রেণি, বিজ্ঞান বিভাগ"ক" শাখা রোল-৪)
পঞ্চম স্থান : আরিবা আশফিন দশম শ্রেণি, বিজ্ঞান বিভাগ"ক" শাখা রোল-৩)

★★★সিনিয়র গ্রুপ :বিজ্ঞান অলিম্পিয়াড★★★
প্রথম স্থান : আজওয়াদ নূর মোহাম্মদ শাফি ( দ্বাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ "খ" শাখা , রোল ৮৯)
দ্বিতীয় স্থান : সায়মা আকন্দ তুলি ( দ্বাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ "খ" শাখা , রোল-৯৫)
তৃতীয় স্থান : অজয় দেবনাথ ( দ্বাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ "ক" শাখা , রোল-৪৭)

★★★জুনিয়র গ্রুপ প্রকল্প উপস্থাপন ★★★
প্রথম স্থান (দলীয়)
১.রাইয়ান আহমেদ তাসিন দশম শ্রেণি, বিজ্ঞান বিভাগ"ক" শাখা রোল-২)
২.শাশ্বত দে দশম শ্রেণি, বিজ্ঞান বিভাগ"ক" শাখা রোল-২৮)
৩.কাব্য পাল সূর্য দশম শ্রেণি, বিজ্ঞান বিভাগ"ক" শাখা রোল-৫৫)
★★★সিনিয়র গ্রুপ প্রজেক্ট ★★★
প্রথম স্থান(দলীয়)
১. জিকরুল আক্বা ফাহিম ( একাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ, "ক" শাখা, রোল ০৩)
২. মুশফিকুর রহিম ( একাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ, "ক" শাখা, রোল ৩৮)
৩. রিয়াজ রহমান ( একাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ, "ক" শাখা, রোল ৮০)
৪. শরৎ কৈরি ( একাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ, "ক" শাখা, রোল ০৪)
★★★অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ★★★

★★★বিডিবিও( BDBO) বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২৬★★★গত ১১/৪/২০২৬ ইং তারিখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সিলেট অঞ্চলের জীববিজ্...
22/04/2026

★★★বিডিবিও( BDBO) বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০২৬★★★
গত ১১/৪/২০২৬ ইং তারিখে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সিলেট অঞ্চলের জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজওয়াদ নূর মোহাম্মদ শাফি উচ্চমাধ্যমিক গ্রুপ থেকে চ্যাম্পিয়ন অফ দা চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও উচ্চমাধ্যমিক গ্রুপে দ্বাদশ শ্রেণির শাহরিয়ার রশিদ রয়েল
এবং শৈবাল রায় ২য় রানার আপ হয়েছে।
★★★মাধ্যমিক গ্রুপে শামীম রহমান জামিল,তন্ময় দাস এবং মো: ফারদিন ভুইঁয়া ২য় রানার আপ হয়েছে।★★

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর পক্ষ থেকে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন।

■ এসএসসি পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিলবাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরন...
18/04/2026

■ এসএসসি পরীক্ষা-২০২৬ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ শমশেরনগর এর উদ্যোগে আজ "এসএসসি পরীক্ষা-২০২৬"এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন রাহাত শামস্, বিপিপি, পিএসসি। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেন।এসময় তিনি শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের অ্যাডজুটেন্ট, সহকারী প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
17/04/2026

অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

Address

Shamshernagar
Shamshernagar

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Air Force Shaheen College Shamshernagar, Moulvibazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Bangladesh Air Force Shaheen College Shamshernagar, Moulvibazar:

Share