Abdur Razzaq College.

Abdur Razzaq College. Abdur Razzaq College stands at Burirhat,Shariatpur-8000

14/06/2026

প্রিয়াঙ্কা দেবনাথ
সাবেক ছাত্রী আব্দুর রাজ্জাক কলেজ
সেশন: ২০১১-১২ (১ম ব্যাচ)
বিভাগ : মানবিক
জিপিএ : ৫
বর্তমান কর্মস্থল : সিনিয়র অফিসার, অগ্রণী ব্যাংক পি এল সি,

14/06/2026

মো: নাদিম হোসেন
সাবেক ছাত্র আব্দুর রাজ্জাক কলেজ
এইচএসসি ব্যাচ ২০১৬
ব্যবসায় শিক্ষাবিভাগ
জিপিএ ৫

আলহামদুলিল্লাহ।অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, আব্দুর রাজ্জাক কলেজ কর্তৃক আয়োজিত বুড়িরহাট উচ্চ বিদ্যালয় থেকে অ...
14/06/2026

আলহামদুলিল্লাহ।

অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, আব্দুর রাজ্জাক কলেজ কর্তৃক আয়োজিত বুড়িরহাট উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষক অভিভাবক মতবিনিময় অনুষ্ঠান অত্যন্ত সুশৃঙ্খল, প্রাণবন্ত এবং সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই সফল আয়োজনের পেছনে যাঁদের আন্তরিক সহযোগিতা, শ্রম, পরামর্শ ও উপস্থিতি ছিল, তাঁদের সকলের প্রতি কলেজ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

বিশেষভাবে ধন্যবাদ জানাই—
🌹 সম্মানিত অতিথিবৃন্দকে, যাঁরা তাঁদের মূল্যবান সময় দিয়ে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন।

🌹 অভিভাবকবৃন্দকে, যাঁদের উপস্থিতি ও উৎসাহ আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে।

🌹 আমাদের প্রিয় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের, যাদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে সফল ও অর্থবহ করেছে।

🌹 কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে, যাঁদের নিরলস পরিশ্রম, দায়িত্বশীলতা এবং আন্তরিক সহযোগিতার ফলে পুরো আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
🌹 আন্তরিক কৃতজ্ঞতা বামাটি কে তাদের সার্বিক সহযোগিতার জন্য।

আজকের এই অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না; বরং এটি ছিল শিক্ষার্থীদের স্বপ্ন, সম্ভাবনা ও আগামী দিনের সাফল্যের পথে এগিয়ে যাওয়ার একটি প্রেরণার মঞ্চ।

আমরা বিশ্বাস করি, আজকের এই অনুপ্রেরণা ও দিকনির্দেশনা আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং তারা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করে নিজেদের, পরিবার, প্রতিষ্ঠান ও দেশের মুখ উজ্জ্বল করবে।

সবার আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও দোয়ার জন্য আবারও জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আব্দুর রাজ্জাক কলেজ পরিবার
"শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের অঙ্গীকারে"






অভিনন্দন!!! বাংলাদেশ ক্রিকেট দলকে,,, ইতিহাসে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই  ওডিআই...
11/06/2026

অভিনন্দন!!! বাংলাদেশ ক্রিকেট দলকে,,, ইতিহাসে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওডিআই সিরিজ জয়,,,

10/06/2026

একটি জরুরী ঘোষণা :
আব্দুর রাজ্জাক কলেজের সাবেক শিক্ষার্থীরা যারা বিভিন্ন সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছো ,, তোমরা তোমাদের পরিচয় প্রদানপূর্বক,, আব্দুর রাজ্জাক কলেজ থেকে কত সালে কোন বিভাগ থেকে পাশ করেছো,,,তা জানিয়ে এক থেকে দুই মিনিটের ভিতর একটি ভিডিও বার্তা আগামী দুইদিন অর্থাৎ শুক্রবারের মধ্যে নিম্মোক্ত whatsapp নাম্বারে পাঠানোর জন্য অনুরোধ করা হলো,,,
01710561389
(বিস্তারিত জানতে এবং ভিডিও বার্তার নমুনা পেতে প্রদত্ত whatsapp নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো)

অভিনন্দন বাংলাদেশ,,,
09/06/2026

অভিনন্দন বাংলাদেশ,,,

এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের চূড়ান্ত মডেল টেস্ট,,,
08/06/2026

এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের চূড়ান্ত মডেল টেস্ট,,,

আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস 🌿পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ দূষণ সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭৪ সালে Unite...
05/06/2026

আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস 🌿
পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ দূষণ সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭৪ সালে United Nations দিনটিকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছে।

পরিবেশ রক্ষা শুধু একটি দায়িত্ব নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। আসুন, আমরা সবাই পরিবেশ সংরক্ষণে সচেতন হই এবং একটি সবুজ ও সুন্দর পৃথিবী নির্মাণে ভূমিকা রাখি। 🌿🌎

দেশের এবং প্রবাসের সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা,,ঈদ মোবারক,,,
27/05/2026

দেশের এবং প্রবাসের সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা,,ঈদ মোবারক,,,

Address

Shariatpur

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Razzaq College. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share