Tatihati Ideal School

Tatihati Ideal School Tatihati Ideal School is one of the most leading school in Sherpur. Upazila: Sreebardi
District: Sherpur
EIIN: 113948
School Code: 9385

04/03/2024

জীবনের পরীক্ষায় পাস-ফেল নেই!
অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী

১. পৃথিবীটা একটা বিরাট খেলার মঞ্চ। খুব অদ্ভুত একটা বিষয় হলো- সবাই ভাবছে সে-ই বুঝি সবচেয়ে বড় খেলোয়াড় অথচ নির্মম বাস্তবতা হলো সেও হয়তো কারও খেলার পুতুল। কে কাকে নিয়ে খেলছে, খেলার ছক কে কীভাবে কষছে, সেটা বোঝাই খুব কঠিন। কারণ সব খেলাই তো আর দৃশ্যমান নয়, দৃশ্যের বাইরে অদৃশ্যমান খেলাই তো এখন অনেক বেশি।

যারা চিৎকার করে বলছে, আমরা স্বাধীন, কারও দাস নই, তারাই হয়তো দাসত্বের শৃঙ্খল পরে বসে আছে। কেউ সেটা না জেনে বলছে, কেউ জেনে বলছে। কেউ কেউ তাদের অগোচরে অন্যের খেলনা হয়ে দাস বনে যায়, কেউ কেউ তার লোভ আর নিজের স্বার্থের কারণে অন্যের খেলনা হয়ে দাসত্ব মেনে নেয়। প্রশ্ন হতেই পারে, সবাই কি তবে মানুষ থেকে খেলনা হয়ে গেল, খেলার পুতুলের ভাগ্য বরণ করতে বাধ্য হলো? হয়তো এখন এটাই সত্য, যেখানে মানুষ নিজের বিবেকের চেয়ে নিজেকে বিক্রি করতে বেশি গৌরববোধ করছে।

মনে পড়ছে, ছোটবেলা মেলায় গিয়ে পুতুল নাচের কথা। খুব অবাক হতাম, নিষ্প্রাণ পুতুলগুলো কীভাবে নাচছে, কীভাবে খেলছে দেখে। এখন বুঝি তাদের নাচের পেছনে ছিল সাদা রঙের সুতা, সেই সুতাকে তখন দেখতে পাইনি। এখন সুতাকে দেখি, কিন্তু সুতাও তো অসহায় ছিল, কারণ সুতার পেছনে ছিল মানুষের অদৃশ্য আঙুল, আঙুলের খেলা।
এখন সব বুঝি, কিন্তু যে মানুষটার হাতে সুতা ছিল, তাকে কখনো দেখিনি। পুতুলগুলো দেখেছিলাম, যারা খেলনা ছিল, সেই মানুষটাকে দেখিনি যে খেলোয়াড় ছিল।
এখন আরও বুঝি, সেই খেলা পুতুলনাচের গন্ডি পেরিয়ে মানুষের ভিতর প্রবেশ করেছে। সেই সুতাটা হাত বদল হতে হতে ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে, বয়স বাড়লেও সে খেলার কৌশলগুলো বোঝার মতো এতটা জ্ঞান হয়তো আমার হয়নি। জানি না, আমিও কি কারও খেলার পুতুল হয়ে গেছে কি না? হয়তো এমন জিজ্ঞাসাটা সব মানুষের, কিন্তু প্রশ্ন যতই সহজ হোক, এর উত্তর কি ততটাই সহজ?

সাইক্লোনের মধ্যে পড়েছে মানুষ, আবর্তিত হচ্ছে চারপাশে, নিজের ভিতরে নিজে খন্ডিত-বিখন্ডিত হচ্ছে, কিন্তু নিজের আসল মুখটা চেনানোর সাহস হচ্ছে না কারও।

কারণ মানুষ এখন সাহসী হওয়ার চেয়ে কাপুরুষ হতেই বেশি নিরাপদ বোধ করে। হয়তো এটাই সময়ের খেলা, রংবেরঙের আয়নাবাজি মেলা। যেখানে অখন্ডিত আয়না নেই, খন্ডিত আয়না, টুকরো টুকরো কাচ, কাচের ভিতর অনেকগুলো মুখ, কাচের টুকরোর ওপর দিয়ে হেঁটেচলা খালি পায়ের মানুষ, অনেকগুলো রক্তপাত! কে খেলোয়াড়, কে খেলনা, কাচের ভিতরের মুখগুলো নাকি খালি পায়ে চলা রক্তাক্ত মানুষগুলো! -খুব কঠিন এক গোলকধাঁধা, অসমাপ্ত উপসংহারের মতো।
খুব ছোট ছিলাম, যখন মেলায় যেতাম মা-বাবার দুই পাশের দুই হাতে বন্দি আমি, যেন হারিয়ে না যাই, না ঠিক পরাধীন না, তবে ভালোবাসা, মায়া-মমতা কখনো কখনো মানুষকে পরাধীন করে ফেলে। ভালোবাসি বললেই ভালোবাসা হয় না, ভালোবাসা কখনো কখনো কারও কারও খেলার একটা কৌশল হয়। আনুগত্য ভালো, তবে অতি আনুগত্য মানুষকে খেলনা বানিয়ে দেয়, কারণ মানুষ যেটাকে সহজ করে ভাবছে, যে খেলছে তার কাছে সহজ করে দেখানোটাই একটা খেলা।

এখন আর ঘুড়ি উড়াই না, কারণ ঘুড়ির ভিতরে মানুষ দেখি, যে সুতোয় বন্দি, সুতোর ভিতরে মানুষ দেখি, যে নাটাইয়ে বন্দি, নাটাইয়ের দুই পাশে হাত দেখি, যে মানুষের হাতে বন্দি অথচ সেই নাটাই ধরা মানুষটাকে দেখি না। এমন অনেক কিছুই দেখি না, কারণ সবটাই যে এখন চেনা-অচেনার দুঃসহ খেলা। এ খেলাটাই বুঝি এখন জীবন, যদিও জীবন খুব কঠিন একটা বিষয়, এর পরীক্ষাটাও কঠিন, কারণ জীবনের পরীক্ষায় পাস-ফেল নেই।

২. পৃথিবী কত বদলে যাবে, কত মানুষ রং পাল্টাবে, হয়তো তাকিয়ে তাকিয়ে অবাক বিস্ময়ে দেখতে হবে, কিছুই বলা যাবে না। কারণ সবাই যে সুবিধাবাদিতার স্রোতে গা ভাসিয়েছে, ভাসতে ভাসতে এতটাই নিজেকে বদলে নিয়েছে যে, এখন তাদের চিনতে গেলেও নিজেকে অচেনা মনে হয়।

যারা ভাসতে পারেনি, নিজেকে ভাসাতে পারেনি, তাদের হয়তো আর খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু পুরো সমাজ যদি এমনটাই হয়ে যায়, সুবিধাবাদিতাকে তার অধিকার বলে মনে করে, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য শঙ্কিত হতে হয়।

ক্ষমতার চারপাশে এখন কত মানুষ, কত তাদের রংবেরঙের খেলা অথচ এ মুখগুলোতে সেই মানুষগুলো নেই, মুখোশ আছে, যে মুখোশে সেই মানুষগুলো নেই, মানুষের মতো বন্দি সুবিধাবাদী কতগুলো মুখ আছে। ক্ষমতাও খুব অন্ধ, তারা আনুগত্যের নামে সুবিধাবাদিতাকেই চিনে, সুবিধাবাদিতাকে বুকে টেনে নেয় অথচ স্বার্থহীন ভালোবাসা ও সততাকে ছুড়ে ফেলে আস্তাকুঁড়ে, কারণ তাদের ভিতরেও যে সুবিধাবাদিতা রোগের মতো বাসা বেঁধেছে। চারপাশে মানুষ কমছে, সুবিধাবাদীর সংখ্যা বাড়ছে। কেউ ক্ষমতার লোভে অন্ধ, কেউ ক্ষমতার মধু নিতে মগ্ন। ক্ষমতাই যেন সব। চারপাশে এখন তাকালেই দেখি সুবিধাবাদীর দল, যারা নিজেরটাই বেশি বোঝে, এ সুবিধাবাদীদের লালন করে যারা ভাবছে তারা সুরক্ষিত, তারা ভাবতে পারছে না এ সুবিধাবাদীরা কত দ্রুত তাদের রূপ পাল্টে ফেলতে পারে। পথে পথে অনেক জ্ঞানী-গুণী মানুষ, কার সময় আছে তাদের দিকে তাকানোর, মাটির কাছাকাছি অসংখ্য সাধারণ মানুষ, অসাধারণ তাদের চিন্তাশক্তি, বিস্ময়কর তাদের মনের সৌন্দর্য, কিছুই হয়তো নেই তাদের, তবে যে সারল্য, আন্তরিকতা, ভালোবাসা তাদের আছে সেটা কারও চেয়ে কোনো অংশেই কম নয়, অথচ তাদেরওবা মূল্য কতটুকু। সবটাই যে সুবিধাবাদীদের দখলে।

সুবিধাবাদী একটা সমাজ তৈরি হচ্ছে, সুবিধাবাদী একটা প্রজন্ম তৈরি হচ্ছে, সুবিধাবাদিতার জাঁতাকলে পিষ্ট হয়ে মরছে মেধা, চিন্তা, মননশীলতা ও স্বকীয়তা। এসবে কার কী আসে-যায়, সবাই যে স্বপ্নে বিভোর। স্বপ্নটা সর্বজনীন নয়, আত্মকেন্দ্রিক, ধ্বংসাত্মক।

খুব অদ্ভুত মানুষ, কেবল নিজের স্বার্থের কারণে তার প্রিয় সন্তানদের জন্য এমন একটা সমাজ রেখে যাচ্ছে, যেখানে হয়তো তাদের সন্তানদের সুবিধাবাদিতা একদিন গ্রাস করবে। মানুষ কেবল বর্তমান নিয়েই ভাবে, অথচ বর্তমানের সঙ্গে ভবিষ্যতের যে একটা নিবিড় সম্পর্ক থাকে, সেটা নিয়ে ভাবে না। এভাবেই হয়তো মানুষ তার বর্তমানকে সুরক্ষিত করতে গিয়ে তাদের ভবিষ্যৎকে ধ্বংস করে, অথচ এ বর্তমানও তো খুব ভঙ্গুর। আর ভবিষ্যৎ সেটা দেখা যায় না, তবে বোঝা যায় সেটা হয়তো হবে আরও ভঙ্গুর, অনেকটা উইপোকার গড়া মাটির ঢিপির মতো, যা হালকা ধাক্কা দেওয়ার আগেই ধসে পড়বে।

৩. সাহসী হও, চিৎকার করে তোমার চারপাশের মানুষকে জানিয়ে দাও, তোমার ভিতরে কোনো লোভ নেই, চাওয়া- পাওয়ার কিছু নেই। তোমার ভিতরে চাওয়া-পাওয়া থাকলে মানুষ তোমাকে চাওয়া-পাওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করবে, তোমার ভিতরের স্বাধীন চিন্তার মানুষটাকেই পরাধীন করে ফেলবে। সিদ্ধান্ত তোমার, সোনার খাঁচায় বন্দি পাখি হবে, নাকি খোলা আকাশে ডানা মেলতে মেলতে নিজের ইচ্ছামতো উড়েচলা পাখি হবে? মনে রেখ, প্রতিদিন কাপুরুষ হয়ে মরার চেয়ে সর্বস্বান্ত হওয়া অনেক গর্বের, অনেক আনন্দের।

আবার বলছি, বারবার বলছি, যদি কাপুরুষ না হয়ে সাহসী হতে চাও, তবে নিজের ভিতরের সব লোভ-লালসা, চাওয়া-পাওয়াকে জয় করতে শেখ, নিজের ভিতরের সেই মানুষটাকে চিনতে শেখ, যে মানুষটা তুমি নিজে, অন্য কেউ নয়, তখন দেখবে যারা তোমাকে নিয়ে এতদিন খেলায় মেতেছিল, তোমার লোভের ফায়দা নিয়ে তোমাকে রাজনীতির পণ্য বানিয়েছিল, তাদের মুখগুলো কেমন করে ফ্যাকাশে হয়ে যায়। হয়তো লোভ আর চাওয়া-পাওয়াকে ত্যাগ করতে গিয়ে তোমাকে সব হারাতে হবে, হয়তো তুমি মঞ্চের অনেক পেছনে চলে যাবে কিংবা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে, কিন্তু সব হারিয়েও নিজের ভিতরে এমন একটা মানুষ পাবে, যে মানুষটা সিংহের মতো বেঁচে থাকবে আমৃত্যু। পরাধীনতায় হয়তো ভোগবাদী সুখ থাকে, কিন্তু স্বাধীনচেতা মনটাই মরে যায়। এমন সুখের পরাধীনতা ধুঁকে ধুঁকে মৃত্যুর চেয়েও ভয়ংকর। বিজয়ের কৃত্রিম হাসি মুখে ধরে রেখে বড় বড় মানুষ হওয়ার চেয়ে সূর্যের কঠিন উত্তাপে পুড়তে পুড়তে পিচঢালা রাস্তায় খালি পায়ে চলা সাধারণ মানুষ হওয়া অনেক সুখের। যে সুখে আনন্দ আছে, সেটা সুখ নয়, সেটা নিজেকে বিক্রি করা গোলামের মতো, সাহেবও নয়, বিবিও নয়, যে সুখে দুঃখ আছে, পরাজয় আছে, লড়াই আছে, পথে পথে কাঁটা বিছানো আছে, সেই সুখে নিজেকে বিকিয়ে না দিয়ে পরম তৃপ্তি আছে। স্বার্থবাদী তত্ত্বের ভারে আক্রান্ত এ দুনিয়া এসব নিয়ে কি আর এখন ভাবে। কারণ ভাবনাতেই যে মরিচা পড়েছে, সেই মরিচা সারানোর মানুষ কি আর আছে। মানুষ, হায়রে মানুষ, রঙের মানুষ, এত চেনা, তবু কত অচেনা, এত কাছে, অথচ যোজন যোজন দূরে।

৪. খুব চেনা চেনা মানুষ অথচ কতটা অচেনা। এরাই একদিন তোমাকে হ্যামিলনের বাঁশিওয়ালা বানিয়ে তোমার পেছনে অন্ধের মতো ছুটেছিল। তুমি হয়তো ভেবেছিলে, তুমি হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে গেছ। নারে বোকা, এমনটা নয়, তোমাকে তারা হ্যামিলনের বাঁশিওয়ালা বানিয়ে তোমার বাঁশিটা কেড়ে নিয়ে নিজেরাই কীভাবে হ্যামিলনের বাঁশিওয়ালা হতে পারে, সেজন্য তোমাকে বোকা বানিয়েছিল। তুমি যেটা সত্য ভেবেছিলে সেটা মিথ্যা ছিল, তুমি যাদের তোমার প্রতি বিশ্বাসভাজন ভেবেছিলে, তারা বিশ্বাসঘাতক ছিল।

মনে রেখ, মানুষ যেটা তোমাকে দেখানোর চেষ্টা করে সেটা তার অভিনয়, মানুষ সব পারে, মানুষের মতো এত দ্রুত পরিবর্তনশীল প্রাণী বুঝি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। তোমাকে যে আলো দিয়ে পথ দেখাচ্ছে বলে মনে করছ, সেটা তোমার জন্য নয়, বরং সেই আলো তার নিজের পথ চিনে নেওয়ার জন্য। পৃথিবীতে প্রায় সব মানুষই স্বার্থপর, সবটাই স্বার্থকেন্দ্রিক। তুমি হয়তো ভেবেছিলে তারা যেভাবে তোমাকে আগলে রেখেছে তাদের ভিতরে কোনো স্বার্থ নেই। এটা তোমার ভুল ধারণা, তারা তোমাকে আগলে রাখেনি বরং তোমাকে আগলে রাখার নামে তোমাকেই কীভাবে খেয়ে ফেলা যায় তেমনটাই তাদের ভিতরে কাজ করেছিল।

হাত বাড়ালেই মানুষ বন্ধু হয় না, পাশে থাকলেই মানুষ আপনজন হয় না, শত্রুরাও পাশে থাকে, বন্ধু হয়, বিশ্বাসঘাতকরাও আপনজন হয়, আত্মার পরম আত্মীয় হয়। পৃথিবীর ইতিহাসের দিকে তাকাও, চোখ খুলে যাবে, মানুষকে আমরা যেভাবে দেখি, মানুষ আমাদের যেভাবে দেখানোর চেষ্টা করে, সবটাই মনে হয় সত্য, কিন্তু প্রায় সবটাই মিথ্যা।

তোমার প্রতি না ছিল তাদের আবেগ, না ছিল তাদের অনুভূতি, না ছিল তাদের আনুগত্য, অথচ এগুলোই তারা তোমাকে দেখিয়েছিল, যেটি ছিল অনেক বড় ফাঁদ। বড়শির মাথায় লোভনীয় খাবার আটকে মাছদের বোকা বানানোর কৌশল তো তুমি জান, তুমিও তাদের কাছে তেমন একটা মাছ ছিলে। যে ভেবেছিল অনেক বড় করে, কিন্তু বড় ভাবনাটাই নিমিষে বিধ্বস্ত হয়েছিল। সত্য সত্যই, সত্যকে প্রমাণ করা যায় না, অথচ মিথ্যাকে কত সহজে সত্য বলে প্রমাণ করা যায়।

লেখক : শিক্ষাবিদ, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর

JSC Result 2018Tatihati Ideal School
24/12/2018

JSC Result 2018
Tatihati Ideal School

তাতিহাটী আইডিয়াল স্কুলে ২০১৮ সেশনের  ষষ্ঠ শ্রেনীতে ছাত্রছাত্রী ভর্তির জন্য পরীক্ষা চলাকালিন হলের কিছু চিত্র।।Courtesy : ...
07/01/2018

তাতিহাটী আইডিয়াল স্কুলে ২০১৮ সেশনের ষষ্ঠ শ্রেনীতে ছাত্রছাত্রী ভর্তির জন্য পরীক্ষা চলাকালিন হলের কিছু চিত্র।।
Courtesy : Nuruzzaman Badal Sir

দূর্যোগ নিরোধ ও সবুজ শ্রীবরদী গড়ার লক্ষে তাল গাছ সহ এক লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে ২৪/১০/২০১৭ তারিখে ত...
24/10/2017

দূর্যোগ নিরোধ ও সবুজ শ্রীবরদী গড়ার লক্ষে তাল গাছ সহ এক লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে ২৪/১০/২০১৭ তারিখে তাতিহাটী আইডিয়াল স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে বৃক্ষ রোপন করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন মহোদয়,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার,একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন,প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক বৃন্দ।

১০/৮/২০১৭ ইং তাতিহাটী আইডিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এ ডি পি কর্তৃক আয়োজিত "শিশুর শারিরীক ন...
12/08/2017

১০/৮/২০১৭ ইং তাতিহাটী আইডিয়াল স্কুল মাঠে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এ ডি পি কর্তৃক আয়োজিত "শিশুর শারিরীক নির্যাতন বন্ধে সরকারের পদক্ষেপই যথেষ্ট" শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হিসাবে প্রাপ্ত ক্রেষ্ট সহ প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল,ইংরেজী শিক্ষক মাহবুব স্যার ও তার্কিকবৃন্দ।

RESULT 2017 ssc of TATIHATI IDEAL SCHOOL
04/05/2017

RESULT 2017 ssc of TATIHATI IDEAL SCHOOL

জে এস সি বৃত্তি - ২০১৫- Tatihati Ideal Schoolcongrats.. ,  .....
25/05/2016

জে এস সি বৃত্তি - ২০১৫- Tatihati Ideal School

congrats.. , .....

বসে বসে এবারের রেজাল্ট দেখতেছিলাম। বিজ্ঞানের রেজাল্ট ভাল হইছে এবার, কিন্তু মানবিক আর ব্যবসায় শিক্ষা।?? এ নিয়ে বিস্তারিত ...
25/05/2016

বসে বসে এবারের রেজাল্ট দেখতেছিলাম। বিজ্ঞানের রেজাল্ট ভাল হইছে এবার, কিন্তু মানবিক আর ব্যবসায় শিক্ষা।?? এ নিয়ে বিস্তারিত আলোচনা আসছে। আপাতত তাতিহাতটী আইডিয়াল স্কুলের এবারের
A+ প্রাপ্তদের Mark-sheet দেওয়া হল।

11/05/2016
07/04/2016

মঙ্গলবার শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ঐতিহ্যবাহী গড় জড়িপার কালীদহ সাগরে হিন্দু ধর্মাবম্বীদের বারুনী স্নান অনুষ্ঠিত হয়েছে। এসময় হাজার হাজার ভক্ত কুল এ স্নানে আসে। স্নানের পাশাপাশি চলে মেলা...

Address

Tatihati
Sherpur
2130

Opening Hours

Monday 10:00 - 04:00
Tuesday 10:00 - 04:00
Wednesday 10:00 - 04:00
Thursday 10:00 - 04:00
Saturday 10:00 - 04:00
Sunday 10:00 - 04:00

Alerts

Be the first to know and let us send you an email when Tatihati Ideal School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share