Ali Akbar Model High School & College

Ali Akbar Model High School & College This Page Represent the Notice board of this School

১৩ এপ্রিল আলী আকবর হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয় এসএসসি ব্যাচ ২০২৬-এর মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ...
20/04/2026

১৩ এপ্রিল আলী আকবর হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয় এসএসসি ব্যাচ ২০২৬-এর মিলাদ ও দোয়া অনুষ্ঠান

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতাদ্বয় প্রফেসর এ.এস.এম. কামরুজ্জামান এবং প্রফেসর নিজাম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলাদ ও দোয়া পরিচালিত হয়। এ সময় মহান আল্লাহর নিকট শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, নৈতিক উন্নয়ন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় সর্বাঙ্গীন সফলতা কামনা করা হয়।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/মানবিকশাখায় যে সকল ছাত্র/ছাত্রী ভর্তি হয়নি বা ভর্তি হতে পারে...
05/04/2026

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা/মানবিকশাখায় যে সকল ছাত্র/ছাত্রী ভর্তি হয়নি বা ভর্তি হতে পারেনি,

আগামী ০৮/০৪/২০২৬ইং তারিখের মধ্যে আলী আকবর স্কুল এন্ড কলেজ-এ কলেজ শাখায় তারা ভর্তির আবেদন করতে পারবে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা উক্ত তারিখের মধ্যে কলেজের অফিসে সরাসরি যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

বি.দ্র: মাদরাসা বোর্ডের শিক্ষার্থীরাও ভর্তির আবেদন করতে পারবে এবং কোন শিক্ষার্থী টিসির মাধ্যমে কলেজ পরিবর্তন করতে চাইলে তারাও আবেদন করতে পারবে।

আলী আকবর হাই স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সম্মানিত অভিভাবক, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীদের জানাই পবিত্র ঈদুল ...
21/03/2026

আলী আকবর হাই স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সম্মানিত অভিভাবক, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীদের জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদের আনন্দে ভরে উঠুক সবার জীবন—ঈদ মোবারক 🌙✨

📢 জুনিয়র বৃত্তি পরীক্ষায় আমাদের সাফল্যগর্বের সাথে জানানো যাচ্ছে যে, জুনিয়র বৃত্তি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা চমৎকা...
26/02/2026

📢 জুনিয়র বৃত্তি পরীক্ষায় আমাদের সাফল্য

গর্বের সাথে জানানো যাচ্ছে যে, জুনিয়র বৃত্তি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীরা চমৎকার ফলাফল অর্জন করেছে।

🏅 ট্যালেন্টপুল বৃত্তি — ১ জন
🏅 সাধারণ গ্রেড বৃত্তি — ৮ জন

বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন। তোমাদের এই অর্জন আমাদের জন্য গর্বের এবং আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।

সবার জন্য রইলো উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা।

28/01/2026

Two students. One vision. Discussing the importance and benefits of ICT in today’s world.




19/01/2026

Finally it’s happening! 🎉

08/01/2026

আলী আকবর হাই স্কুল এন্ড কলেজের গর্বিত প্রাক্তন শিক্ষার্থী মিয়াদ আহমেদ শুভ—তার অনন্য সাফল্যের গল্প নিয়ে হাজির আজকের সপ্তম ও এই সিজনের শেষ পর্ব ✨

✨ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
✨ জকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী
✨ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ
✨ ভ্রাম্যমান বিদ্যাপীঠ–এর প্রতিষ্ঠাতা

স্বপ্ন দেখা থেকে শুরু করে কঠোর পরিশ্রম আর সফলতার পথে এগিয়ে চলার এই গল্প নিঃসন্দেহে আপনাকে অনুপ্রাণিত করবে—
ঠিক যেমন করে সে হয়ে উঠেছে আমাদের বিদ্যালয়ের গর্ব।

📌 আমরা আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করছি।
আপনি কি আমাদের প্রাক্তন শিক্ষার্থী?
তাহলে অনুগ্রহ করে কমেন্টে দেওয়া ফর্মটি পূরণ করুন।

#আলী_আকবর_হাই_স্কুল
#স্বপ্ন_ছুয়েছে_যারা
#প্রাক্তন_শিক্ষার্থী

জিনিয়াস ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছে আলী আকবর হাই স্...
03/01/2026

জিনিয়াস ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেছে আলী আকবর হাই স্কুল-এর বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা।
তাদের এই অর্জনে আমরা গর্বিত।

আলী আকবর হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে এক আনন্দঘন মুহূর্ত 🎉📚আমাদের প্রতিষ্ঠাতা দ্বয়—অধ্যাপ...
02/01/2026

আলী আকবর হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে এক আনন্দঘন মুহূর্ত 🎉📚
আমাদের প্রতিষ্ঠাতা দ্বয়—অধ্যাপক এ এস এম কামরুজ্জামান ও অধ্যাপক নিজামউদ্দিন স্যার কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
যারা চমৎকার ফলাফল অর্জন করেছো—তোমাদের জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তোমাদের পরিশ্রম, শৃঙ্খলা আর আত্মবিশ্বাস আজ সাফল্যের আলো হয়ে ফুটে উঠেছে। 🌟
আর যারা এবার প্রত্যাশিত ফল করতে পারোনি—মন খারাপ করার কিছু নেই। এই ফলাফল তোমার সামর্থ্যের পরিমাপ নয়; এটি শুধু নতুন করে আরও ভালো করার একটি অনুপ্রেরণা।
আলী আকবর হাই স্কুল এন্ড কলেজ বিশ্বাস করে—পরিশ্রম করলে প্রতিটি শিক্ষার্থীই একদিন সাফল্যের শিখরে পৌঁছাবে।

শোকবার্তা অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, আলী আকবর হাই স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক কামরুজ্জ...
30/12/2025

শোকবার্তা
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, আলী আকবর হাই স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক কামরুজ্জামান স্যার ও অধ্যাপক নিজামউদ্দিন স্যারের বড় ভাই
জনাব মনিরুজ্জামান সাহেব আজ দিবাগত রাত ১:৪৫ মিনিটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের ইন্তেকালে আলী আকবর হাই স্কুল এন্ড কলেজ পরিবার গভীরভাবে শোকাহত।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন। আমিন।

25/12/2025

আলী আকবর হাই স্কুল এন্ড কলেজের গর্বিত প্রাক্তন শিক্ষার্থী লামিয়া আক্তার লুবনা তার অনন্য সাফল্যের গল্প নিয়ে হাজির আজকের পঞ্চম পর্ব
✨ এসএসসি ২০২৫ পরীক্ষায় সর্বমোট ১১৮১ নম্বর অর্জন
✨ গোল্ডেন এ প্লাস
✨ এসএসসি ২০২৫-এ সাধারণ গ্রেডে সরকারি বৃত্তি অর্জন
তার স্বপ্ন দেখা, কঠোর পরিশ্রম আর সফলতার পথচলার গল্প আপনাকে অনুপ্রাণিত করবে
ঠিক যেমন সে হয়ে উঠেছে আমাদের বিদ্যালয়ের গর্ব।

📌 আমরা আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করছি।
তুমি কি প্রাক্তন শিক্ষার্থী? দয়া করে কমেন্টে দেয়া ফর্মটি পূরণ করো।
#আলী_আকবর_হাই_স্কুল #স্বপ্ন_ছুয়েছে_যারা #প্রাক্তন_শিক্ষার্থী

Address

Ali Akbar School Road, Ward No 3, Narayanganj City Corporation
Siddhirganj
1430

Alerts

Be the first to know and let us send you an email when Ali Akbar Model High School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Ali Akbar Model High School & College:

Share