সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা

  • Home
  • Bangladesh
  • Sunamganj
  • সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা

সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা এটি একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান অধ্যক্ষঃ হাফিজ মাওঃ ড: সৈয়দ রেজুয়ান আহমদ।

আমার প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সৈয়দিয়া ফাজিল মাদ্রাসা — জগন্নাথপুর অঞ্চলের একটি সুনামধন্য ও ঐতিহ্যবাহী দ্বীনি...
08/04/2026

আমার প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সৈয়দিয়া ফাজিল মাদ্রাসা — জগন্নাথপুর অঞ্চলের একটি সুনামধন্য ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই মাদ্রাসা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এটি মানুষ গড়ার এক মহান কারখানা, যেখানে জ্ঞান, আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ একসাথে শেখানো হয়।

এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল ডাঃ সৈয়দ রেজওয়ান আহমেদ সাহেব একজন সত্যিকারের মানুষ গড়ার কারিগর। তাঁর নেতৃত্ব, পরিশ্রম, দূরদর্শিতা এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এই মাদ্রাসাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তিনি শুধু একজন প্রিন্সিপাল নন, তিনি আমাদের অভিভাবক, পথপ্রদর্শক এবং অনুপ্রেরণার উৎস।

এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে অনেক ছাত্র আজ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সম্মানের সাথে চাকরি করছেন। শুধু দেশেই নয়, দেশের বাইরে বিদেশেও অনেক ছাত্র উচ্চশিক্ষা গ্রহণ করছে এবং সফলতার সাথে নিজেদের প্রতিষ্ঠিত করছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়, এবং এই গর্বের বড় অংশ জুড়ে রয়েছে আমাদের সম্মানিত প্রিন্সিপাল ও শিক্ষকবৃন্দের অক্লান্ত পরিশ্রম।

আজ আমরা যারা লেখাপড়া করে মানুষ হতে পেরেছি, সমাজে সম্মানের সাথে চলতে পারছি, তার পেছনে এই মাদ্রাসার অবদান অপরিসীম। বিশেষ করে আমাদের সম্মানিত শিক্ষকগণ ধৈর্য, ভালোবাসা এবং নিষ্ঠার সাথে আমাদের শিক্ষা দিয়েছেন, সঠিক পথে চলতে শিখিয়েছেন, নৈতিক মূল্যবোধ গড়ে তুলেছেন।

একটি শিক্ষা প্রতিষ্ঠান তখনই সফল হয়, যখন সেখানে ভালো নেতৃত্ব, ভালো শিক্ষক এবং শিক্ষার সুন্দর পরিবেশ থাকে। আলহামদুলিল্লাহ, সৈয়দপুর সৈয়দিয়া ফাজিল মাদ্রাসা এই তিনটি গুণেই সমৃদ্ধ। তাই এই মাদ্রাসা আজ জগন্নাথপুর অঞ্চলের গর্ব, আমাদের গর্ব।

আল্লাহ তাআলা আমাদের সম্মানিত প্রিন্সিপাল ডাঃ সৈয়দ রেজওয়ান আহমেদ সাহেবকে নেক হায়াত দান করুন, সুস্থতা দান করুন এবং তাঁর মাধ্যমে যেন আরও হাজারো ছাত্র মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে সেই তাওফিক দান করুন।

এছাড়াও এই মাদ্রাসার সকল সম্মানিত শিক্ষকবৃন্দের জন্য দোয়া করি — আল্লাহ তাঁদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং তাঁদের এই মানুষ গড়ার মহান কাজকে কবুল করুন।

আমরা গর্বিত — আমরা সৈয়দপুর সৈয়দিয়া ফাজিল মাদ্রাসা এর ছাত্র।
আমরা গর্বিত — আমাদের আছে একজন আদর্শ প্রিন্সিপাল ও সম্মানিত শিক্ষকবৃন্দ।

আল্লাহ এই প্রতিষ্ঠানকে আরও উন্নতি ও সফলতা দান করুন।
আমিন 🤲

( Syed Mazharul এর ফেইসবুক থেকে।)

আলহামদুলিল্লাহ! I've just reached 2K followers! Thank you for continuing support. I could never have made it without eac...
02/01/2026

আলহামদুলিল্লাহ!
I've just reached 2K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ...
01/01/2026

২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করছেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ।
"

16/10/2025

আলহামদুলিল্লাহ!
প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষায়
মোট পরীক্ষার্থী- ৭১জন
পাশ- ৬৩জন
পাশের হার-৮৯%
এ বছর (২০২৫ সালের) বাংলাদেশের পাশের হার খুবই কম। এর মধ্যে ৮৯% রেজাল্ট করা আশানুরূপ বলা যায়।
অভিনন্দন মাদ্রাসায় শিক্ষক ও শিক্ষার্থীদের।

আলহামদুলিল্লাহ
12/05/2024

আলহামদুলিল্লাহ

অভিনন্দন মাদ্রাসার প্রিন্সিপাল ড. হাফিজ মাওলানা সৈয়দ রেজুয়ান আহমেদ সাহেবকে, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের। জাতীয় শিক্ষা সপ...
07/05/2024

অভিনন্দন মাদ্রাসার প্রিন্সিপাল ড. হাফিজ মাওলানা সৈয়দ রেজুয়ান আহমেদ সাহেবকে, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ খ্রি.
সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা জেলা পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্ঠান নির্বাচিত।

যৌবনের দেখিয়াছি তাহাদের মাঝে যারা মৃত ব্যক্তির লাশ বহন করিয়া যায় গোরস্থানে, অনাহারে থাকিয়া অন্ন পরিবেশন করে দুর্ভিক্...
16/03/2024

যৌবনের দেখিয়াছি তাহাদের মাঝে যারা মৃত ব্যক্তির লাশ বহন করিয়া যায় গোরস্থানে, অনাহারে থাকিয়া অন্ন পরিবেশন করে দুর্ভিক্ষের মুখে, পথে-পথে দুর্দশাগ্রস্তদের জন্য ভিখারী সাজিয়া ভিক্ষা করে, দুর্বলের পাশে বল হইয়া দাঁড়ায়, হতাশের বুকে আশা জাগায়।

স্বপ্নভরা চোখে জীবনের ঊষালগ্নে মরণব্যধি নামক ব্লাড ক্যান্সারে আক্রান্ত সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া ফাজিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর বাবাহারা এতিম ছাত্র "সৈয়দ আকিব" (১২ বছর)। ডাক্তারের কাছ থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার রিপোর্ট হাতে পাওয়ার পর জীবনের একমাত্র অবলম্ভন এতিম শিশুকে নিয়ে বিধবা মায়ের দুশ্চিন্তার অন্তনাই। ক্যান্সার ব্যধির ব্যয়বহুল চিকিতসা যেন বিধবা মা এর জন্য মরার উপর খড়ার ঘা।

একজন অসহায় বিধবা বোনের পাশে দাড়িয়ে পবিত্র এ রমজান মাসে আমরা সৈয়দপুর গ্রাম (জগন্নাথপুর, সুনামগঞ্জ)'র যুবকগণ ব্লাড ক্যান্সারে আক্রান্ত এতিম "আকিব'র" চিকিতসার জন্য আপনাদের সহযোগীতার ভিখারী হয়ে আপনাদের কাছে দুহাত পেতেছি। ইনশা আল্লাহ আমাদের মমতাময়ী সৈয়দপুর গ্রামবাসী নিকট অতীতের ন্যায় এবারও আমাদের পাশে থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত আকিব'র চিকিতসা সহযোগীতায় এগিয়ে এসে আমাদের সৈয়দপুরে যুবকদের কৃতার্থ করবেন।

(বিঃদ্রঃ শিগ্রয়ই গ্রামের সম্মানিত মুরুব্বিগণ ও যুবকগণের সমন্বয়ে চিকিতসা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে)

অনুরোধক্রমেঃ ছাত্র ও যুব সমাজ, সৈয়দপুর।

10/03/2024
09/03/2024

আল্লাহ তা‘আলা মানব জাতিকে আশরাফুল মাখলূকাত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। আর তাদের সার্বিক জীবন পরিচালনার জন্য ইসল...

গরীবের অধিকার যাকাত : সম্পদকে পবিত্র ও সম্পদশালীদের পরিশুদ্ধ করে- ড. সৈয়দ রেজওয়ান আহমদ
08/03/2024

গরীবের অধিকার যাকাত : সম্পদকে পবিত্র ও সম্পদশালীদের পরিশুদ্ধ করে- ড. সৈয়দ রেজওয়ান আহমদ

সৈয়দপুর আলিয়া মাদ্রাসা নিয়ে একটি ভিডিওগ্রাফি।
20/02/2024

সৈয়দপুর আলিয়া মাদ্রাসা নিয়ে একটি ভিডিওগ্রাফি।

ঈশান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ঈশান ইউটিউব চ্যানেল ভিবিন্ন সময় আপনাদের মনুরঞ্জন দিয়ে আসছে। তারই ধারাব...

Address

Sunamganj

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share