12/05/2024
আলহামদুলিল্লাহ!
৩য় বারের মতো এসএসসিতে শতভাগ ফলাফল অর্জন করল গোসাইনপুর বালিকা উচ্চ বিদ্যালয়। এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন করায় বিদ্যালয় কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ, গ্রামের সর্বস্তরের জনসাধারণ, বিদ্যালয়ে সরকারি বিভিন্ন অনুদান প্রদান কালে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের যারা খেয়ে না খেয়ে শিক্ষার্থীদের পিছনে অক্লান্ত পরিশ্রম করে আজ এই ফলাফল অর্জন করেছেন। পাশাপাশি যে সকল শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে এই ফলাফল অর্জন করেছেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
আশা করি ভুল বুঝাবুঝিকে পেছনে ফেলে আগামীর সুন্দর গোসাইনপুর গড়তে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আমাদের একতা আবার ফিরে আসবে৷ গোসাইনপুর হবে একটি আদর্শ গ্রাম। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। আমীন!