Public University Student Association of Gopalpur

Public University Student Association of Gopalpur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Public University Student Association of Gopalpur, College & University, Gopalpur, Tangail.

আসসালামু আলাইকুম ,আশা করি সকলেই ভালো আছেন।একটি বিশেষ বিজ্ঞপ্তি :যারা গোপালপুর ,টাংগাইল থেকে ২৩-২৪ ও ২৪-২৫ শিক্ষাবর্ষে পা...
13/01/2026

আসসালামু আলাইকুম ,আশা করি সকলেই ভালো আছেন।

একটি বিশেষ বিজ্ঞপ্তি :
যারা গোপালপুর ,টাংগাইল থেকে ২৩-২৪ ও ২৪-২৫ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জি -বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি তাদের এই ফর্মটি পূর্ণ করে তথ্য গুলো দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
"পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গোপালপুর " এর পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হবে, সে লক্ষ্যে আপনাদের তথ্য দিয়ে সাহায্য করার জন্য পুনরায় অনুরোধ করা যাচ্ছে।
ধন্যবাদ....

আস্সালামু-আলাইকুম , আশা করি সবাই ভালো আছেন। আমরা খুব শীগ্রই কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছি। যারা...

বিশেষ বার্তা আপনার ক্ষণিকের আনন্দ যেন কোনো প্রাণের অকাল মৃত্যুর কারণ না হয়। থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা ফুটানো থ...
31/12/2025

বিশেষ বার্তা

আপনার ক্ষণিকের আনন্দ যেন কোনো প্রাণের অকাল মৃত্যুর কারণ না হয়। থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও পটকা ফুটানো থেকে বিরত থাকুন।🕊️



"আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্...
17/11/2025

"আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার।
এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না।"

আজ ১৭ ই নভেম্বর, মজলুম জননেতা "মওলানা আব্দুল হামিদ খান ভাসানী" হুজুরের আজ ৪৯তম মৃত্যুবার্ষিকী তে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

08/11/2025

আমাদের টাংগাইল🫶

টাংগাইলকে ময়মনসিংহ বিভাগের অধীনে স্থানান্তরের যে প্রস্তাব করা হয়েছে, তা সম্পূর্ণ অনুচিত এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে মেলে...
12/10/2025

টাংগাইলকে ময়মনসিংহ বিভাগের অধীনে স্থানান্তরের যে প্রস্তাব করা হয়েছে, তা সম্পূর্ণ অনুচিত এবং স্থানীয় বাস্তবতার সঙ্গে মেলে না। টাংগাইল ঐতিহাসিক, প্রশাসনিক ও সাংস্কৃতিকভাবে দীর্ঘদিন ধরে ঢাকা বিভাগের অংশ। ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষাগত প্রতিষ্ঠানসমূহের পরিপ্রেক্ষিতে টাংগাইল ঢাকা বিভাগের সঙ্গে সুসংহত। ময়মনসিংহ বিভাগের সঙ্গে টাংগাইলের সংযোগ সীমিত ও দূরবর্তী। তাই টাংগাইলকে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত রাখাই জনস্বার্থ ও যৌক্তিকতা উভয়ের দিক থেকেই প্রাসঙ্গিক।
তাই Public University Student Association of Gopalpur এই প্রস্তাব পুন:বিবেচনা করার জন্য আহব্বন জানাচ্ছে।

07/10/2025

বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি-২০২৫

অদ্য সকাল ৮টায় “পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব গোপালপুর”-এর উদ্যোগে জোত আতাউল্লা তালিমুল কুরআন নুরানি মাদরাসা (মির্জাপুর, গোপালপুর) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি-২০২৫।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ১০০টি ফলজ গাছের চারা (পেয়ারা, জাম, লেবু ও জলপাই) বিতরণ করা হয়।

“চল করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন” প্রতিপাদ্যে কর্মসূচির মূল লক্ষ্য ছিল। পরিবেশের ভারসাম্য রক্ষা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলা, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য সকল সদস্য ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

চলুন, একসাথে গড়ে তুলি সবুজ, টেকসই ও সুন্দর বাংলাদেশ।

🌳 বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৫ 🌳অদ্য সকাল ৮ ঘটিকায় “পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব গোপালপুর”-এর উদ্যোগে...
07/10/2025

🌳 বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৫ 🌳

অদ্য সকাল ৮ ঘটিকায় “পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব গোপালপুর”-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি-২০২৫।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ১০০টি ফলজ(পেয়ারা, জাম, লেবু, জলপাই) গাছের চারা বিতরণ করা হয়।

প্রতিপাদ্য:
🌱 “চল করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন” 🌱

সবুজ ও নির্মল পরিবেশ গড়ে তোলার অঙ্গীকারে আমাদের এই কার্যক্রমের মূল লক্ষ্য—
👉 পরিবেশের ভারসাম্য রক্ষা
👉 ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলা
👉 জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি

বিতরণের স্থান:
📍 জোত আতাউল্লা তালিমুল কুরআন নুরানি মাদরাসা, মির্জাপুর, গোপালপুর

অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

বিশেষ ধন্যবাদ জানাচ্ছি —
💚 “এএফএম লিফট-টেক এন্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড”-কে,
প্রোগ্রামটির স্পনসর হিসেবে পাশে থাকার জন্য।

চলুন, একসাথে গড়ে তুলি সবুজ, টেকসই ও সুন্দর বাংলাদেশ। 🌾🌿

#সবুজবাংলা #বৃক্ষরোপণ২০২৫

আসসালামু আলাইকুম, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোপালপুর (PUSAG)প্রথম কার্যকরী সভার প্রতিবেদনতারিখ: ১১...
12/08/2025

আসসালামু আলাইকুম,

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোপালপুর (PUSAG)
প্রথম কার্যকরী সভার প্রতিবেদন
তারিখ: ১১ আগস্ট ২০২৫, সোমবার

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোপালপুর (PUSAG)-এর ২০২৫-২৬ সেশনের নবগঠিত কার্যকরী কমিটির প্রথম সভা ১১ আগস্ট ২০২৫, সোমবার অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নিম্নোক্ত বিষয়সমূহ নিয়ে গঠনমূলক আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়—

১. আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে গোপালপুর কলেজ প্রাঙ্গণে "গোপালপুরের বর্তমান শিক্ষাব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা" শীর্ষক সেমিনার আয়োজনের উদ্যোগ গ্রহণ। এ বিষয়ে গোপালপুরের গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগের ক্ষেত্রে সংগঠনের সম্মানিত উপদেষ্টা মহোদয় সার্বিক সহযোগিতা করবেন।

২. গোপালপুরের বিভিন্ন স্কুল ও কলেজে প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন— বৃত্তি পরীক্ষা, বিজ্ঞান অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড ইত্যাদি আয়োজনের পরিকল্পনা গ্রহণ।

৩. নবগঠিত কমিটির উদ্যোগে গোপালপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন।

৪. সংগঠনের সকল সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ কার্যক্রম পরিচালনা। সদস্য ফরম এর শুভেচ্ছা মূল্য - ৫০ টাকা ধার্য করা হয়,

৫. কার্যকরী কমিটির প্রতিটি সদস্যের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ মাসিক চাঁদা আদায়।

উক্ত সভার সভাপতিত্ব করেন,
MD Shihab Uddin
সভাপতি,
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোপালপুর (PUSAG)
সঞ্চালনা করেন,
Mahmudul Hasan Matin
সাধারণ সম্পাদক,
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোপালপুর (PUSAG)

উক্ত সভা সফলভাবে সমাপ্ত হয় এবং নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের জন্য সকলে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

"পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব  গোপালপুর",এর আগামি ১ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হলো।নবনির্বাচি...
05/08/2025

"পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গোপালপুর",
এর আগামি ১ বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হলো।

নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন।

12/07/2025

আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।
কিছুদিন পূর্বে আমাদের সংগঠনের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এ জন্য আমরা আহ্বায়ক কমিটিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে আমরা খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ, আগামী কয়েক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

আমরা আশাবাদী, পূর্বে যারা আমাদের সংগঠনের সাথে সময় দিয়েছেন ও কাজ করেছেন, তাদের যথাযথ মূল্যায়ন করতে সক্ষম হবো।

এছাড়াও বিনীতভাবে জানানো যাচ্ছে, সংগঠনে কোনো পদ পাওয়া মানেই বড় কিছু নয়। বরং আমরা যেন শৃঙ্খলিত ও যৌথভাবে কাজ করতে পারি, সে লক্ষ্যে একটি ফর্ম তৈরি করা হয়েছে। আমাদের সংগঠনের প্রতিটি সদস্যই অমূল্য, এবং তাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এবার যারা কমিটিতে সরাসরি যুক্ত হতে পারছেন না, আশা করি ভবিষ্যতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন। আপনাদের নিষ্ঠা ও কর্মপ্রচেষ্টার মাধ্যমেই আমাদের সংগঠন আরও এগিয়ে যাবে এবং গোগাপুরে গৌরব অর্জন করবে, ইনশাআল্লাহ।

সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা রইলো।

মো শিহাব উদ্দিন
সভাপতি
পাবলিক ইউনির্ভাসি স্টুডেন্ট এসোসিয়েশন,গোপালপুর

আসসালামু আলাইকুম"এসো মিলি প্রাণের টানে, ভাতৃত্বের বন্ধনে" স্লোগান কে ধারন করে গঠিত হয়- বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ু...
05/07/2024

আসসালামু আলাইকুম
"এসো মিলি প্রাণের টানে, ভাতৃত্বের বন্ধনে" স্লোগান কে ধারন করে গঠিত হয়- বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন "Public University Students' Association of Gopalpur"

বিগত সময়ে আমরা অনলাইন অফলাইন বেশ কয়েকটি মিটিং করেছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক, বর্তমান শিক্ষার্থীদের সরব উপস্হিতি লক্ষ্য করেছি।

সিনিয়র জুনিয়র সকলের আগ্রহ ও মতামতের ভিত্তিতে
একটি সমন্বয় কমিটি প্রস্তুত করা হয়েছে।

আমাদের যারা পথ প্রদর্শক, তাদের দিক নির্দেশনায় আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে সামনে এগিয়ে যাবো।

সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

আর হ্যাঁ-
Together We Can, Together We Will💙

গোপালপুর প্রেসক্লাবে ঈদ আড্ডা ও ফল উৎসবদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন " University S...
21/06/2024

গোপালপুর প্রেসক্লাবে ঈদ আড্ডা ও ফল উৎসব

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন " University Student Association of Gopalpur ''এর অংশগ্রহণে এবং গোপালপুরের কৃতিসন্তান মানবিক ডাক্তার জনাব বিদ্যুৎ চন্দ্র দেবনাথের আয়োজনে গোপালপুর প্রেসক্লাবে ঈদ আড্ডাসহ ফল উৎসবের আয়োজন করা হয়।
এতে সাংবাদিক, কবি, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Address

Gopalpur
Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Public University Student Association of Gopalpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share