Ruhia College & University, Thakurgaon

Ruhia College & University, Thakurgaon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ruhia College & University, Thakurgaon, College & University, Ruhia degree college, Thakurgaon.

15/01/2024

#অনার্স_ভর্তি_প্রসঙ্গে...
((সেশন ২০২৩-২৪))
🔰জাতীয় বিশ্ববিদ্যালয়

✅ অনলাইন আবেদন শুরু আগামী ২২ জানুয়ারি বিকাল ৪টা থেকে। চলবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

✅ ব্যাক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতা....

✅ বাংলাদেশের অধিকাংশ স্টুডেন্ট এর GPA দুটো মিলে (৬.৫০-৭.৫০) সেজন্য বুঝেশুনে College চোজ করা খুব জরুরি । শেষ পর্যন্ত দেখা যায় অনেক স্টুডেন্ট এর College চয়েজ ভুল হ‌ওয়ার কারণ এ ভর্তি হতে পারে না ।

✅ GPA যাদের ৮ এর উপর শুধু তারাই জেলা পর্যায়ে সরকারি কলেজে আবেদন করবেন।

✅ GPA যাদের ৭ থেকে ৮ এর মধ্যে তারা উপজেলা পর্যায়ে সরকারি কলেজে আবেদন করবেন।

✅ GPA যাদের ৬.৫০ থেকে ৭ এর মধ্যে তারা (উপজেলা/জেলা) পর্যায়ে বেসরকারী কলেজে আবেদন করবেন।
ভালো হয় উপজেলা পর্যায়ে করলে।

✅ আর যাদের GPA ৬.৫০ এর নিচে তার‌ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো কলেজে 'অনার্স' করতে পারবেন না ।

✅ হঠাৎ দুই একজন একটু কম GPA নিয়ে জেলা পর্যায়ে ভর্তি হতে পারে, ঐ যে কপাল বলেও তো একটা কথা আছে, সেটা আলাদা বিষয় আপনার এতো প্যারা নেওয়ার কি দরকার...

✓এর পর আসে Subject চয়েজ

✅ আপনার যেই subject ভালো লাগে সেই Subject এই ১ম এ দিবেন। পরিবার এর কথায় বা বন্ধু-বান্ধব এর কথায় তাদের পছন্দের Subject দিবেন না। দিন শেষ আপনাকেই পড়তে হবে, পরিবার বন্ধু-বান্ধব পড়ে দিবে না।

✅ অনেক সময় দেখা যায় 'সরকারি' তে অপছন্দের Subject এসে পরলে অনেকে ভর্তি হয়ে যায়, এই ভুল কখনোই করবেন না, আপনাকে ৪ বছর পড়তে হবে, ১ বছর পড়ার পর দেখবেন ভালো লাগে না, রেজাল্ট ভালো হবে না, তখন আর কিছু করার থাকবে না

✅ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 'সরকারি'
'বেসরকারী' 'কলেজ' তেমন বেশি কোনো পার্থক্য নেই, শুধুমাত্র টাকা ছাড়া।

✓ এরপর কোন জায়গার কলেজ আবেদন করবেন আগেই একটু খোঁজ নেওয়া, সম্ভব হলে গিয়ে দেখে আসা....

✅ অনেকে দেখা যায় খোঁজ খবর না নিয়ে ভর্তি হয়ে যায়, কলেজে পরে যায় একেবারে গ্ৰাম সাইটে, পরে যাতায়াতের অসুবিধা হয় বিশেষ করে মেয়েদের....

✅ কলেজের চেহারা টা ভালো লাগাও অনেক important কারণ ৪টা বছর পরতে হবে ।

✅ সবচেয়ে ভালো হয় কিছু বন্ধু-বান্ধব মিলে, এক কলেজে আবেদন করলে, তাহলে পরে আর মানুষ না খুঁজলেও হয় ।

✅ এভাবে আবেদন করলে ৯৯% sure ইনশাআল্লাহ আপনার ১ম মেরিটে কলেজ আসবে ।
দিনশেষে একেক জনের চিন্তা ভাবনা একেক রকম, অনেক বলবে ৬.৫০ হলেই তো আমি যেকোনো টাতে আবেদন করতে পারি কেন করবো না, সেটা একান্তই আপনার ব্যাক্তিগত বিষয়...

তবে এটুকু বলতে পারি আমাদের ২২-২৩ সেশন এ আসেপাশে পরিচিত অনেকে college চয়েজ ভুল করার কারণে ১ বছর শেষ, আবার অনেক এ অনেক দূরে college ভর্তি হয়ে এখন অনেক ভুগান্তিতে আছে...

_নিজে অর্জন করা অভিজ্ঞতা গুলো,নিজের জীবনে কাজে লাগানো যায় না, সেজন্য‌ই শেয়ার করা....

Note :- একান্তই আমার ব্যক্তিগত মতামত, ভুল টুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ 💝

মাহবুব

20/09/2023
20/09/2023
Ruhia degree college
20/09/2023

Ruhia degree college

Address

Ruhia Degree College
Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruhia College & University, Thakurgaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share