Bangladesh Gas Fields School & College - Official

Bangladesh Gas Fields School & College - Official Founded in 2003, Bangladesh Gas Fields School & College is renowned for the outstanding holistic edu

27/02/2026

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজে ৬৮ শ...

আলহামদুলিল্লাহ। আজ ২৪.২.২০২৬ রোজ বুধবার জুনিয়র (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষা ২০২৫-এর প্রকাশিত ফলাফলে আমাদের প্রতিষ্ঠান থেকে...
25/02/2026

আলহামদুলিল্লাহ।
আজ ২৪.২.২০২৬ রোজ বুধবার জুনিয়র (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষা ২০২৫-এর প্রকাশিত ফলাফলে আমাদের প্রতিষ্ঠান থেকে ৬৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তন্মধ্যে ৩৪ জন ট্যালেন্টপুলে এবং ৩৪ জন সাধারণ গ্রেডে।
অভিনন্দন আমাদের কৃতি শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকগনকে।

03/10/2025
আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ নুরুল্লাহ স্যারের জানাজার নামাজ আগামীকাল (শনিবার) সকাল ১০:০০ ঘটিকায় মর...
03/10/2025

আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ নুরুল্লাহ স্যারের জানাজার নামাজ আগামীকাল (শনিবার) সকাল ১০:০০ ঘটিকায় মরহুমের নিজ বাসস্থান নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে অনুষ্ঠিত হবে।

সকলকে জানাজায় শরীক হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

 #শোকবার্তাআমাদের প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মোহাম্মদ নুরুল্লাহ (ইসলাম ও নৈতিক শিক্ষা) দীর্ঘদিন ফুসফুস ক্যান্সারে আক্র...
03/10/2025

#শোকবার্তা

আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মোহাম্মদ নুরুল্লাহ (ইসলাম ও নৈতিক শিক্ষা) দীর্ঘদিন ফুসফুস ক্যান্সারে আক্রান্ত থাকার পর আজ ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন।
إنا لله وإنا إليه راجعون

প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্যসহকারে সহ্য করার তৌফিক দান করেন।

মরহুমের জানাজা ও দাফন নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নে অবস্থিত তার নিজ বাসস্থানে অনুষ্ঠিত হবে।

👉 জানাজার সময় পরবর্তী পোস্টে জানিয়ে দেওয়া হবে।

29/07/2025

বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া, একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যা বছরের পর বছর ধরে গুণগত শিক্ষায় অনন্য উদাহরণ তৈরি করেছে।

পূর্ববর্তী বছরগুলোতে সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম চলছে।

ভর্তির নুন্যতম GPA
বিজ্ঞান 3.50
মানবিক 2.75
ব্যবসায় শিক্ষা 2.75

আসনসংখ্যা যথাক্রমে
বিজ্ঞান ২৫০
মানবিক ১৫০
ব্যবসায় শিক্ষা ১৫০

আবেদনকারীদের জন্য বিশেষ সুবিধা:
আপনি চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসেই
সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন,
যেখানে আমরা আপনাকে সহযোগিতা করব পুরো প্রক্রিয়াটিতে।

তাই সময় নষ্ট না করে এখনই সিদ্ধান্ত নিন।
ভর্তির ক্ষেত্রে বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ - ই হোক আপনার প্রথম পছন্দ।

যোগ দিন একটি গঠনমূলক ও নিরাপদ শিক্ষার পরিবেশে, যেখানে আপনি পাবেন দক্ষ শিক্ষকমণ্ডলী, আধুনিক সুযোগ-সুবিধা ও উচ্চমানের শিক্ষা ব্যবস্থা।

📍 ঠিকানা: বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল এন্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়া

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে  বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ষবরণ আ...
14/04/2025

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।।

"মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫" উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সূর্যোদয়ের সাথে ...
26/03/2025

"মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫" উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে ফারুকী পার্কস্থ স্মৃতিসৌধে প্রতিষ্ঠানের পক্ষে শিক্ষকদের নিয়ে অধ্যক্ষ মহোদয় পুষ্পস্তবক অর্পণ করেন।

'২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৫' পালন উপলক্ষে অদ্য ২৫/০৩/২০২৫ তারিখ সকাল ১১.০০ ঘটিকায়  বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কল...
25/03/2025

'২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৫' পালন উপলক্ষে অদ্য ২৫/০৩/২০২৫ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ- এ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোহাম্মদ কামরুল হাসান।

"মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ " উদযাপন উপলক্ষে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ-বিভিন্ন প্রতিযো...
21/02/2025

"মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ " উদযাপন উপলক্ষে বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ-বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফুল আলম, মহাব্যবস্থাপক (অপারেশন), বিজিএফসিএল ও সদস্য, গভর্নিং বডি, বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোহাম্মদ কামরুল হাসান।
সেইসাথে একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়ীয়ার নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ শহীদ মিনারেও বিজিএফএসসি'র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ-এর ২৩ তম আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতর...
29/01/2025

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ স্কুল এন্ড কলেজ-এর ২৩ তম আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবীবুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন), বিজিএফসিএল ও সভাপতি, গভর্নিং বডি, বিজিএফএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোহাম্মদ কামরুল হাসান।

Address

Brahmanbaria

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Gas Fields School & College - Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Bangladesh Gas Fields School & College - Official:

Share