Edubuzz

Edubuzz We save students time so they can take better education.

একাদশ শ্রেণির কলেজ ভর্তি আপডেট...
20/07/2025

একাদশ শ্রেণির কলেজ ভর্তি আপডেট...

11/06/2025

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে।

06/11/2024

নারীর ক্ষমতায়নের
গল্প শোনানো আর
নারীকে ক্ষমতায়
বসানো এক নয়!

06/11/2024

আমেরিকা আর আমি একই। কোনো নারী শাসন নাই!

এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। বিলিভ অর নট এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই। এদের আদর্শিক কোনো এমবিশান নাই। প...
06/11/2024

এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। বিলিভ অর নট এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই। এদের আদর্শিক কোনো এমবিশান নাই। পবিত্র কোনো মিশন নাই।

এরা বই পড়ে না, নিউজপেপার পড়ে না। আউটডোর খেলাধুলায়ও এদের অনীহা।

এরা রৌদ্রে হাঁটতে পছন্দ করে না। বৃষ্টিতে ভিজতে চায় না। কাঁদামাটি, ঘাস, লতাপাতায় এদের এলার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে।
এরা অস্থির। প্রচণ্ডরকম অস্থির এক জেনারেশন।

এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না। পাশ কাটিয়ে হনহন করে চলে যাবে। অথবা গা ঘেষে পা পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেণ্ডেন্সি এদের মধ্যে নাই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে। না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক।

আপনি পাব্লিক বাসে চড়ছেন, দেখবেন খালি সীটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে। আপনাকে ধাক্কাটাক্কা দিয়ে সটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুন এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকে না।

বলছিলাম এই জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা, সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে।

সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে।

এরা ফার্স্টফুডে আসক্ত।
এরা আউটডোর খেলা অপছন্দ করে। এরা ইনডোরে স্বস্তি পায়। নিদৃষ্ট করে বললে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি।

এরা ইতিহাস পড়ে না। সাহিত্য বুঝে না। এরা নজরুল চিনে না, রবীন্দ্রনাথ চিনে না, ফররুখ চিনে না। সাদী, রুমি, হাফিজ ত বহু অচেনা প্রসঙ্গ। এরা বই বুঝে না, বই পড়ে না, বই কিনে না৷

এরা নন-স্কিলড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাতার কাটতে পারে না। সাগর পাড়ি দেওয়ার সেই দু:সাহসিকতা নাই, পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই। এদের উচ্ছ্বাস নাই। আবেগ নাই। সৎ সাহস নাই। এদের একটাই স্কিল- স্মার্ট ফোন দ্রুত স্ক্রল করতে পারা৷

এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ।
কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে এরা জানে না। এরা না বুঝে সিনিয়রিটি, না বুঝে জুনিয়িরিটি।

06/11/2024

ষবাই নিছ নিছ ওবস্তান তেকে পালান.....🏃‍♂️

06/11/2024

এ দেশে প্রকৃত
সংখ্যালঘু হচ্ছে
ম্যাংগো পিপলসরা!

“আমার মেয়ে কখনোই একজন গরিব মানুষকে বিয়ে করবে না!”বিল গেটস ব্যাখ্যা করেন কেন তিনি তার মেয়েকে একজন গরিব মানুষের সঙ্গে বিয়ে...
04/11/2024

“আমার মেয়ে কখনোই একজন গরিব মানুষকে বিয়ে করবে না!”

বিল গেটস ব্যাখ্যা করেন কেন তিনি তার মেয়েকে একজন গরিব মানুষের সঙ্গে বিয়ে দিতে নিষেধ করেন।

“কিছু বছর আগে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সম্মেলনে গিয়েছিলাম যা বিনিয়োগ এবং অর্থায়নের উপর ছিল। সেখানে একজন বক্তা ছিলেন বিল গেটস, এবং প্রশ্নোত্তরের সময় আমি এমন একটি প্রশ্ন করেছিলাম যা সবার মধ্যে হাস্যরস তৈরি করেছিল।

আমি জানতে চেয়েছিলাম, বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হিসেবে, তিনি কি তার মেয়ের একজন গরিব বা সাধারণ মানুষের সঙ্গে বিয়ে হতে দিতে পারেন। তার উত্তর আমার জীবনকে একেবারে পাল্টে দিল;

বিলের উত্তর ছিল এরকম:
প্রথমত, আপনাকে বুঝতে হবে যে সম্পদ মানে একটি বড় ব্যাংক অ্যাকাউন্ট থাকা নয়!

সম্পদ মূলত সম্পদ তৈরি করার ক্ষমতা।

উদাহরণস্বরূপ: একজন ব্যক্তি লটারি বা জ্যাকপট জিতলে। যদিও সে 100 মিলিয়ন ডলার জিতেছে, সে আসলে একজন ধনী মানুষ নয়: সে প্রচুর টাকা সহ একজন গরিব মানুষ, এবং এ কারণে 90% লটারি বিজেতা 5 বছরের মধ্যে আবার গরিব হয়ে যায়।

আপনার কাছে এমন ধনীরা আছে যারা টাকায় নিঃস্ব। উদাহরণস্বরূপ, অধিকাংশ উদ্যোক্তা।

তারা আসলে সম্পদের পথে আছেন, যদিও তাদের কাছে টাকা নেই, কারণ তারা তাদের আর্থিক বুদ্ধিমত্তা বিকাশ করছেন এবং সেটাই হলো সম্পদ।

ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য কি?

এটি আসলে এরকম: ধনীরা মারা যেতে পারে ধনী হওয়ার জন্য, যখন গরিবরা ধনী হওয়ার জন্য হত্যা করতে পারে।

যদি আপনি একটি যুবককে দেখেন যে স্নাতক হতে চায়, নতুন জিনিস শিখতে চায়, এবং সবসময় নিজেকে উন্নত করতে চায়, তবে জানবেন সে একজন ধনী ব্যক্তি।

যদি আপনি একটি যুবককে দেখেন যে বিশ্বাস করে সমস্যা সরকারের, এবং সব ধনী লোককে চোর মনে করে এবং তাদের প্রতি সমালোচনা করে, তবে জানবেন সে একজন গরিব, কারণ তার চিন্তাভাবনা গরিব!

ধনীরা বিশ্বাস করে যে তারা শুধু তথ্য এবং প্রশিক্ষণের প্রয়োজন উন্মোচন করার জন্য, যখন গরিবরা মনে করে অন্যদের তাদের জন্য টাকা দিতে হবে শুরু করার জন্য।

শেষে, যখন আমি বলি যে আমার মেয়ে গরিব মানুষের সঙ্গে বিয়ে করবে না, আমি টাকার কথা বলছি না। আমি ওই ব্যক্তির সম্পদ তৈরি করার ক্ষমতার কথা বলছি।

আমি যা বলব সে জন্য দুঃখিত, কিন্তু অধিকাংশ অপরাধী গরিব। যখন তারা প্রচুর টাকা সামনে পান, তারা তাদের মাথা হারিয়ে ফেলে, এবং এ কারণেই তারা চুরি করে, লুট করে ইত্যাদি…

তাদের জন্য, এটি একটি আশীর্বাদ, কারণ তারা জানে না তারা কিভাবে নিজেদের জন্য টাকা উপার্জন করতে পারে।

একদিন, একজন ব্যাংক নিরাপত্তারক্ষক একটি ব্যাগ ভর্তি টাকা পায়, এবং সে ব্যাগটি ব্যাংকের পরিচালকের কাছে দেয়।

মানুষজন এই ব্যক্তিকে বোকা মনে করেছিল, কিন্তু সে আসলে কেবল একজন ধনী ব্যক্তি ছিল যার কাছে টাকা নেই।

এক বছরের মধ্যে, ব্যাংক তার জন্য একজন রিসেপশনিস্টের পদ প্রস্তাব করে, এবং তিন বছরের মধ্যে সে গ্রাহক ব্যবস্থাপক হয়ে যায়, এবং দশ বছরের মধ্যে সে ওই ব্যাংকের আঞ্চলিক শাখা পরিচালনার দায়িত্বে আসে, যেখানে সে শতাধিক কর্মচারী পরিচালনা করে এবং তার বার্ষিক পুরস্কার সেই ব্যাগের মূল্যকে অতিক্রম করে!

সম্পদ প্রথমে একটি মানসিক অবস্থা, বন্ধু…”

#সংগৃহীত

31/10/2024

৭ কলেজ!❌
ঢাবিসহ ৮ কলেজ! ✅

31/10/2024

আত্মীয় স্বজনই মানুষকে কবরে শুইয়ে দেয়। কাউকে মৃত আর কাউকে জীবিত।

30/10/2024

রাজধানী ঢাকার পূর্বনাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করেন। মুসলিম বিশ্ববিদ্যালয় নামে এটি ছিল দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়।

এরপর ১৯৭১ সালের ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
১৯৭৩ সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়টির নামকরণ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা শহরের মুঘল আমলের নাম ‘জাহাঙ্গীরনগর’ থেকে এই নামকরণ হয়।

Address

Uttar Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Edubuzz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share