Milan Chandra Gain

Milan Chandra Gain This page is about the life experience of a a Science Teacher and a life long science activist.

17/06/2026

বলছেন শান্তনুচক্রবর্তী,সবুজ মঞ্চ
এবং তুষার ঘোষ, সংগঠক মৎসজীবী সমিতি।
১৬.০৬.২০২৬,নাজিরাবাদ।
পূর্বকলকাতা রামসার সাইট।

পূর্ব কলকাতা জলাভূমি রক্ষা য়  পদ যাত্রার বেশ ক'টা আলোকচিত্র দেওয়া হলো শুভাকাঙ্ক্ষী দের জন্যে।
17/06/2026

পূর্ব কলকাতা জলাভূমি রক্ষা য় পদ যাত্রার
বেশ ক'টা আলোকচিত্র দেওয়া হলো শুভাকাঙ্ক্ষী দের জন্যে।

১৬ জুন২০২৬,  জলাভূমি দিবস।******************************১৬ জুন,'২৬  পশ্চিম বঙ্গে জলাভূমি দিবস পালন উপলক্ষে পশ্চিম বঙ্গের...
17/06/2026

১৬ জুন২০২৬, জলাভূমি দিবস।
******************************
১৬ জুন,'২৬ পশ্চিম বঙ্গে জলাভূমি দিবস পালন উপলক্ষে পশ্চিম বঙ্গের একমাত্র "রামসার সাইট "
, পূর্ব কলকাতা জলাভূমি , বাঁচাতে পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চ,সবুজ মঞ্চ সহ মোট ১০টা সংগঠনের কলকাতার উপকন্ঠে ; রুবি মোড় থেকে নাজিরাবাদ পদযাত্রা র বেশ ক'টা আলোকচিত্র দেওয়া হলো।
ভয়ংকর প্রমোটাররাজের সঙ্গে বিগত রাজ্য সরকারের গভীর গটবন্ধনে বিস্তৃর্ণ জলাভূমি জমি হাঙরদের কবলে আজ ধূকছে। এখানে
বেআইনিপথে গড়ে উঠছে, ছোট বড় সহ আকাশ চুম্বি অট্টালিকা।
চাষি -মৎসজীবী প্রান্তিক মানুষ, বাহুবলীদের দাপটে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন।
গড়ে উঠছে বেআইনি গুদামঘরের সারি।
" রামসার সাইট" ঘোষণার আগে, পূর্ব কলকাতা জলাভূমির আয়তন ছিল ১২,৫০০ হেক্টর। পরে যুক্ত হয় ২৪১.৩ হেক্টর।
এখনমোট ১২,৭৪১.৩০ হেক্টর।
এর মধ্যে ৩৮৯৮.৭০ হেক্টরের ময়লাজলে মৎস চাষ হয়। এই জলে কঠিন বর্জ্য রাতের অন্ধকারে
ফেলে ভরাট করে দিনের পর দিন তা সংকুচিত হয়ে আসছে। ফলে মৎস চাষীরা আজ বিপন্ন।

এই জলাভূমি রক্ষায় বর্তমান নতুন সরকারকে কঠোর এবং যথাযথ ভূমিকা পালন করার দাবি জানানো হয় নাজিরাবাদের পথসভায়।
এই রামসার সাইট জলাভূমি, পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে অবস্থান করছে।
এটাকে ই কলকাতার প্রাকৃতিক ফুসফুস বলা হয়েছে। কলকাতা শহরের বর্জ্য জল, এই বিশাল জলাধারে
প্রাকৃতিক পদ্ধতিতে থিতিয়ে, মৎস্য চাষের মাধ্যমে পরিশোধিত হয়।
সংস্কারের (নিয়মিত খনন করা) অভাবে ময়লা জল বানতলা,বাগজলা খাল দিয়ে ঘুষি ঘাটা স্লুইস গেট দিয়ে, সরাসরি বিদ্যাধরি এবং কিছু অংশ ছোট কলাগাছিয়া নদীতে পড়ছে। যা সরাসরি এক ভাটিতে সুন্দর বনের ভেতরে খাঁড়িতে পৌঁছে যায়।
নদী, সাগর দূষণের জন্যে তা বিপদজ্জনক।

01/06/2026
17/05/2026

নায্য দাবি।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Milan Chandra Gain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share