21/02/2024
তখন আমি ঠিক এতটা হইনি বুড়ো
দুচোখে ঘুরছি নিয়ে কাচের গুঁড়ো
কলেজ লাইফ জীবনের সবচেয়ে স্মরণীয় অথচ সবচেয়ে সংক্ষিপ্ত সময়। তিন-চার বছরের এই ছোট্ট সময়টুকুতে আমরা যেন ঝপ করে বড় হয়ে যাই। কখনও ভবিষ্যতের ভাবনা ভুলে উড়ব বলে ঝাঁপ দিই, কখনও শুকনো ডাঙায় আছাড় খাই, কখনও রংধনু ঢুকে যায় চোখে। প্রেম, পড়াশুনো, ভবিষ্যতের চিন্তা, আবার সব বাধা ভেঙে উড়ে যাওয়া— সবই এই বয়সটার লক্ষণ। আসলে বয়েস্টাই খারাপ, বুঝলেন তো!
এই বয়েসটাকে নিয়ে, এই বয়েসের গান নিয়ে আসছেন দেবদীপ মুখার্জি। গান, গিটার, স্বপ্ন… ২২ শে ফেব্রুয়ারি, বিকেল পাঁচটা, ফাদার ডেপেলচিন অডিটোরিয়াম। দেখা হবে!