Bogra Science and Technology University

  • Home
  • Bogra Science and Technology University

Bogra Science and Technology University This is the official page of the Bogra Science and Technology University (BSTU) run by the University Administration

Officially Verified ✅
06/03/2026

Officially Verified ✅

পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (PUST)-এর স্প্রিং-২০২৬ সেমিস্টারে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে ন...
28/02/2026

পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (PUST)-এর স্প্রিং-২০২৬ সেমিস্টারে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আজ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান মহোদয়। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য মহোদয় নবীন শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আলহামদুলিল্লাহ।বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান মহোদয় বাংলাদেশ ব...
23/02/2026

আলহামদুলিল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান মহোদয় বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর মহোদয়ের নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাননীয় ডেপুটি গভর্নর নূরুন নাহার মহোদয়।

গভর্নর মহোদয়ের আন্তরিক আতিথেয়তা ও সহযোগিতায় আমরা মুগ্ধ ও কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর জন্য ইতিবাচক ও ফলপ্রসূ কিছু অর্জিত হবে।

মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম মহোদয়ের সাথে ববিপ্রবির মাননীয় উপাচার্য মহোদয় প...
22/02/2026

মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম মহোদয়ের সাথে ববিপ্রবির মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান এর সৌজন্য সাক্ষাত
----------------------------------------------

বগুড়া, ২২ ফেব্রুয়ারি ২০২৬:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও ববিপ্রবির রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য জনাব মীর শাহে আলমের সাথে তাঁর নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বগুড়ার কৃতী সন্তান মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন।

মাননীয় শিক্ষা মন্ত্রী জনাব আ ন ম এহছানুল হক মিলন মহোদয়ের সাথে ববিপ্রবির মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহ...
22/02/2026

মাননীয় শিক্ষা মন্ত্রী জনাব আ ন ম এহছানুল হক মিলন মহোদয়ের সাথে ববিপ্রবির মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান এর সৌজন্য সাক্ষাত
----------------------------------------------

বগুড়া, ২২ ফেব্রুয়ারি ২০২৬:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব আ ন ম এহছানুল হক মিলনের সাথে তাঁর নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে মাননীয় মন্ত্রীর সাথে উপাচার্য মহোদয় সংক্ষিপ্ত আলোচনা করেন।

২১ ফেব্রুয়ারি, ২০২৬বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় "মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা ...
21/02/2026

২১ ফেব্রুয়ারি, ২০২৬
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় "মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" পালিত

বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকাল ৭.৩০ মিনিটে বগুড়ার খোকন পার্কস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে অমর একুশের বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বার্তা প্রেরক:
মো: মোস্তফা ফয়সাল
পিএস টু ভিসি
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

১৮ ফেব্রুয়ারি ২০২৬বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘শহীদ ড. শামসুজ্জোহা ও শিক্ষক দিবস’ উদয...
18/02/2026

১৮ ফেব্রুয়ারি ২০২৬
বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘শহীদ ড. শামসুজ্জোহা ও শিক্ষক দিবস’ উদযাপিত।

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় ‘শহীদ ড. শামসুজ্জোহা ও শিক্ষক দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শহীদ ড. সৈয়দ মুহম্মদ শামসুজ্জোহা ছিলেন এদেশের শিক্ষক সমাজের আলোকবর্তিকা। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানকালে ছাত্রদের রক্ষা করতে গিয়ে তিনি যে আত্মত্যাগ করেছেন, তা বিশ্ব ইতিহাসে বিরল। ড. শামসুজ্জোহার সেই ঐতিহাসিক উক্তি স্মরণ করে তিনি বলেন, "আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এরপর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে”—এই সাহসী উচ্চারণ আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। উপাচার্য মহোদয় তাঁর বক্তব্যে ড. শামসুজ্জোহার জীবনী ও দেশের শিক্ষাব্যবস্থায় তাঁর অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং ১৮ ফেব্রুয়ারিকে "জাতীয় শিক্ষক দিবস" হিসেবে ঘোষণার জোর দাবি জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন—উপাচার্য মহোদয়ের একান্ত সচিব (সেকশন অফিসার) মোঃ মোস্তফা ফয়সাল, হিসাবরক্ষণ কর্মকর্তা ক্যামেলীয়া এলিজা নীলা এবং সহকারী প্রকৌশলী মোঃ মাহদী হাসান।

বক্তারা ড. শামসুজ্জোহার আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে শহীদ ড. শামসুজ্জোহার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

BSTU Programs for Great Martyrs’ Day & International Mother Language Day.
16/02/2026

BSTU Programs for Great Martyrs’ Day & International Mother Language Day.


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সভায়  ববিপ্রবি উপাচার্যের  অংশগ্রহণ গত  ৪ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ, বুধ...
06/02/2026

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির সভায় ববিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

গত ৪ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখ, বুধবার সন্ধ্যার পর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৮৬তম সভায় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ববিপ্রবি) এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত ই জাহান অংশগ্রহণ করেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের মাননীয় সভাপতি ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা'র প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Asia Pacific Advanced Network Conference (APAN61) শীর্ষক প্রোগ্রামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো....
27/01/2026

Asia Pacific Advanced Network Conference (APAN61) শীর্ষক প্রোগ্রামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হাছানাত আলী, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলরবৃন্দ অংশগ্রহণ করেন।

আলহামদুলিল্লাহ। একটি অনুষদ ও দুইটি বিভাগ অনুমোদনের সুপারিশ পেলো বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
20/01/2026

আলহামদুলিল্লাহ।
একটি অনুষদ ও দুইটি বিভাগ অনুমোদনের সুপারিশ পেলো বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০ত...
19/01/2026

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৯০তম জন্মবার্ষিকীতে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

Address

Uposhohor

5800

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Bogra Science and Technology University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your university to be the top-listed University?

Share