Momtaj Uddin Ahamad - মমতাজ উদ্দিন আহমদ

Momtaj Uddin Ahamad - মমতাজ উদ্দিন আহমদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Momtaj Uddin Ahamad - মমতাজ উদ্দিন আহমদ, Community College, Alikadam, Chittagong, Bandarban.

দৈনিক সাঙ্গুতে প্রকাশিত প্রকাশিত আমার লেখা উপসম্পাদকীয়... "পীড়নের পরিণতি: মানবতাবাদী দৃষ্টিভঙ্গির বিশ্লেষণ"
16/12/2025

দৈনিক সাঙ্গুতে প্রকাশিত প্রকাশিত আমার লেখা উপসম্পাদকীয়...
"পীড়নের পরিণতি: মানবতাবাদী দৃষ্টিভঙ্গির বিশ্লেষণ"

16/12/2025

আলীকদমের ইতিহাসে চাঁদাবিহীন বিজয় দিবস উদযাপন করলো উপজেলা প্রশাসন।

অন্যান্য বছর পান দোকানী থেকে শুরু করে ব্রিকফিল্ড পর্যন্ত বিজয় দিবস উদযাপনের নামে চাঁদা তোলা হতো।

মাতামুহুরী রিজার্ভ ফরেস্টের বুক চিরে উঠে আসা আলীকদম-পোয়ামুহুরী সড়কের বাঁকে, ঘন সবুজের ঢেউ খেলানো পাহাড়ের চূড়ায় অবস্থিত ভ...
16/12/2025

মাতামুহুরী রিজার্ভ ফরেস্টের বুক চিরে উঠে আসা আলীকদম-পোয়ামুহুরী সড়কের বাঁকে, ঘন সবুজের ঢেউ খেলানো পাহাড়ের চূড়ায় অবস্থিত ভিউ পয়েন্ট-১। অনন্ত সবুজের অরণ্য মাঝে দাঁড়িয়ে আছে ঈদগাঁও প্রেসক্লাব এবং আলীকদম প্রেসক্লাবের সাংবাদিকরা।

পাহাড়ের গায়ে লেগে থাকা মেঘ আর সূর্যের আলোর প্রতিচ্ছবির মাঝে আমাদের সেদিনের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছিল। অনেকে রোদচশমার আড়ালে এবং কেউ কেউ চশমাবিহীন দৃষ্টি দিয়ে ভরদুপুরে দেখছিলেন চারপাশের প্রকৃতি ও সুদূর দিগন্ত।

আলীকদম উপজেলার এই জায়গাটিতে আকাশ আর পাহাড়ের অরণ্য হাত ধরাধরি করে মিশেছে। নিচে সাপের মতো এঁকেবেঁকে চলে যাওয়া সড়ক পথ, আর চারদিকে আদিম, নিবিড় ঘন অরণ্যের নীরবতা। পর্যটকরা সেখানে নীরব দর্শক নন, সকলেই যেন হয়ে যান এই প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ, সৌন্দর্যের প্রতীকী প্রতিমূর্তি।

এই ভিউ পয়েন্টের উন্মুক্ত রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালে মনে হয় প্রকৃতির মাঝে আমি আত্মবিশ্বাসী। সবুজ পাহাড়ের রুক্ষতা আর ঘন মেঘে ঢাকা আকাশের বিশালতার মাঝে যে কারো উপস্থিতি এক স্নিগ্ধ, প্রাণবন্ত কাব্য রচনা করে।

প্রকৃতির এই নান্দনিক পটভূমিতে দাঁড়ানোর মুহূর্তটি যেন স্থিরচিত্রে ধরে রাখা কোনো চিরকালীন শিল্পকর্ম, যেখানে মানুষ আর প্রকৃতি একে অপরের পরিপূরক হয়ে উঠে।

05/09/2025

🌹 আলীকদম কলেজের প্রথম বর্ষপূর্তি 🌹

📅 আজ, ৫ই সেপ্টেম্বর ২০২৫।
আজ থেকে ঠিক এক বছর আগে— ২০২৪ সালের এই দিনে, আমরা সূচনা করেছিলাম আলীকদম কলেজের একাডেমিক কার্যক্রম।
একটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারা আমাদের জন্য এক অনন্য সৌভাগ্যের বিষয়।

✨ সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া, কারণ তাঁর অসীম রহমত ও করুণাই আমাদের এই যাত্রাকে সম্ভব করেছে। আমরা বিশ্বাস করি, তাঁর অনুগ্রহেই আলীকদম কলেজ আজ আলোর দিশারী হয়ে দাঁড়িয়েছে।

💐 এই পথচলার প্রতিটি ধাপে আমরা পেয়েছি অসংখ্য মানুষের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা।
👉 আলীকদম উপজেলাবাসীর আন্তরিক ভালোবাসা আমাদের সবচেয়ে বড় প্রেরণা।
👉 যারা ভিত্তি স্থাপন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত পাশে ছিলেন— তাদের সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।

🌿 এই এক বছরের পথচলা সহজ ছিল না। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের দিয়েছে নতুন কিছু শেখার সুযোগ এবং সামনে এগিয়ে যাওয়ার শক্তি।

আমরা দৃঢ়ভাবে আশা করি—
📖 আলীকদম কলেজ আগামী প্রজন্মের জন্য জ্ঞানের আলো ছড়িয়ে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করবে।

🙏 সবার ভালোবাসা, সহযোগিতা ও দোয়া নিয়ে আমাদের এই যাত্রা হোক আরও সুদৃঢ় ও সফল।

আলীকদম কলেজ— জ্ঞানের আলোয় আলোকিত আগামী। ✨

“বাংলাদেশে ‘আদিবাসী’ ইস্যুর অসারতা’ ইতিহাস, সংবিধান ও জাতীয় ঐক্যের আলোকে এক বিশ্লেষণ*দৈনিক নতুন বাংলাদেশ পত্রিকায় প্রকাশ...
31/08/2025

“বাংলাদেশে ‘আদিবাসী’ ইস্যুর অসারতা’ ইতিহাস, সংবিধান ও জাতীয় ঐক্যের আলোকে এক বিশ্লেষণ
*
দৈনিক নতুন বাংলাদেশ পত্রিকায় প্রকাশিত আমার নিবন্ধ।

21/08/2025

‘আলীকদম উপজেলা সদরে আসতে কিংবা আলীকদম থেকে থানচি যেতে আর গাইড লাগবে না।’ সিদ্ধান্ত জানালো স্থানীয় প্রশাসন।

আলীকদম কলেজ এর EIIN নাম্বার
10/08/2025

আলীকদম কলেজ এর EIIN নাম্বার

আলীকদম কলেজ: বেনবেইসের EIIN নম্বর প্রাপ্তি ও কৃতজ্ঞতা জ্ঞাপনআলহামদুলিল্লাহ! দীর্ঘ এক সপ্তাহের নিরলস প্রচেষ্টার পর অবশেষে...
10/08/2025

আলীকদম কলেজ: বেনবেইসের EIIN নম্বর প্রাপ্তি ও কৃতজ্ঞতা জ্ঞাপন

আলহামদুলিল্লাহ! দীর্ঘ এক সপ্তাহের নিরলস প্রচেষ্টার পর অবশেষে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (বেনবেইস) থেকে আলীকদম কলেজের EIIN নম্বর সার্টিফিকেট পাওয়া সম্ভব হয়েছে।

এই গুরুত্বপূর্ণ অর্জনে আমাদের পক্ষ থেকে আলীকদম উপজেলার সাবেক ইউএনও জাবের মো. সোয়াইব স্যারের প্রতি অশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। তার সহযোগিতা ছাড়া এই কাজটি এত দ্রুত সম্পন্ন করা সম্ভব হতো না।

আলহামদুলিল্লাহ!অবেশেষে সুখবর এলো! https://xiclassadmission.gov.bd ওয়েব সাইটে Alikadam College  এর নাম অন্তর্ভূক্ত হয়েছে।...
10/08/2025

আলহামদুলিল্লাহ!
অবেশেষে সুখবর এলো! https://xiclassadmission.gov.bd ওয়েব সাইটে Alikadam College এর নাম অন্তর্ভূক্ত হয়েছে। এখন দেশের যেকোনো প্রান্ত থেকে আলীকদম কলেজে অনলাইনে ভর্তির আবেদন করতে শিক্ষার্থীদের আর কোনো বাধা রইলো না।

**স্বপ্নের দুয়ারে আলীকদম কলেজ**কোনো স্বপ্ন যখন দীর্ঘ প্রতীক্ষার পর বাস্তবে ধরা দেয়, তখন কৃতজ্ঞতায় হৃদয় ভরে ওঠে, মাথা নত ...
10/08/2025

**স্বপ্নের দুয়ারে আলীকদম কলেজ**
কোনো স্বপ্ন যখন দীর্ঘ প্রতীক্ষার পর বাস্তবে ধরা দেয়, তখন কৃতজ্ঞতায় হৃদয় ভরে ওঠে, মাথা নত হয়ে যায় মহান আল্লাহর দরবারে। বহুদিনের পরিশ্রম, আশা আর প্রার্থনার পথ পেরিয়ে আজ সেই আনন্দঘন মুহূর্ত—আলীকদম কলেজ এখন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অন্তর্ভুক্ত, শিক্ষার্থীদের জন্য খুলে গেল অনলাইনে ভর্তির সুবর্ণ সুযোগ। এই যাত্রাপথে যাঁরা পাশে থেকে অক্লান্ত সহযোগিতা ও প্রেরণা দিয়েছেন, সেই সকল সম্মানিত কর্মকর্তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও অন্তহীন কৃতজ্ঞতা।

21/07/2025

আলীকদমে বন্ধুর অসতর্ক গুলিতে পর্যটক মৃত্যু

Address

Alikadam, Chittagong
Bandarban
4650

Alerts

Be the first to know and let us send you an email when Momtaj Uddin Ahamad - মমতাজ উদ্দিন আহমদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Momtaj Uddin Ahamad - মমতাজ উদ্দিন আহমদ:

Share