H.S.C Batch 18 of BGC

H.S.C Batch 18 of BGC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from H.S.C Batch 18 of BGC, Bandarban.

Permanently closed.
25/08/2022
19/03/2020
03/08/2018
01/08/2018

★★সব ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ পোষ্ট★★

যারা গ্রুপে নতুন তারা পোষ্টে,কমেন্টে,ম্যাসেজে
কিছু কমন প্রশ্ন করে থাকো ।তাদের নিয়ে এবারের
আলোচনা পর্ব।

★★★(১)ভাই,কোন ইউনিট কাদের জন্য?

উত্তরঃঢাবিতে ৫ টা ইউনিট।
A ইউনিট সাইন্সের জন্য

B ইউনিট মানবিকের জন্য

C ইউনিট কমার্সের জন্য

D ইউনিট সকলের জন্য।

E ইউনিট সকলের জন্য (চারুকলা)

প্রত্যেকে ২ টা ইউনিটে পরীক্ষা দিতে পারবে।
একটা নিজের ইউনিট আরেকটা ডি ইউনিট এ।

★★★(২)ভাই পরীক্ষা টোটাল কত নম্বরে হয়?

উত্তরঃ পরীক্ষা হয় টোটাল ২০০ নম্বরে।
৮০ নম্বর হয় এসএসসি ও এইচএসসি এর
নম্বরের ভিত্তিতে।হিসেব টা হয় এভাবে,

এসএসসি-এর জিপিএ-কে ৬ দ্বারা গুন
আর এইচএসসি-এর জিপিএ-কে ১০ দ্বারা গুন।

অর্থ্যৎ কেউ যদি এসএসসি তে জিপিএ ৪.৮০ পায়
আর এইচএসসিতে জিপিএ ৪.৫৬ পায় তাহলে
তার ৮০ এর মধ্যে নম্বর পাবে;

৪.৮০*৬=২৮.৮০
৪.৫৬*১০=৪৫.৬০
----------------
প্রাপ্ত নম্বর=৭৪.৪০ (৮০ এ)

এভাবে তুমাদের জিপিএর নম্বর মোট নম্বরের সাথে
যোগ হবে।

আর নাকি ১২০ নম্বরে পরীক্ষা হয়।

★এর মধ্যে এ ইউনিট এ~
-------------------
রসায়ন থেকে ৩০

পদার্থ থেকে ৩০

জীব: থেকে ৩০

গনিত থেকে ৩০

বাংলা থেকে ৩০

ইংরেজি থেকে ৩০

প্রত্যেক পার্থীকে ৬ টির মধ্যে ৪ টি বিষয়ের
ওপর পরীক্ষা দিতে হবে।

যেসকল প্রার্থী উচ্চ মাধ্যমিক পর্যায়ে
জীব,রাসায়ন,পদার্থ,গনিত এ অধ্যয়ন করেছে
তাদের এ চারটিতেই এক্সাম দিতে হবে।
তবে চাইলে চতুর্থ বিষয় বাদে বাংলা/ইংলিশ
আনসার করতে পারে।

আর যেসকল প্রার্থী যেসব বিষয় পড়েনি
(সর্বোচ্চ ২ টি) সেসকল বিষয়ের বদলে
বাংলা বা ইংলিশ আনসার করতে পারবে।

★খ ইউনিট এ

বাংলা ৩০

ইংলিশ ৩০

জিকে ৬০

★গ ইউনিট এ

বাংলা ২৪

ইংরেজি ২৪

হিসাববিজ্ঞান ২৪

ম্যানেজমেন্ট ২৪

মার্কেটিং/ফিন্যান্স ২৪

★ঘ ইউনিট ঃ ঘ ইউনিট এর মানবন্টন খ ইউনিটের
মতই এক।

★★★(৩)আবেদনের নূন্যতম যোগ্যতা কত ভাইয়া?

উত্তরঃ
★ক ইউনিটে~ এসএসসি ও এইচএসসি
মিলে ৪র্থ বিষয়সহ জিপিএ ৮.০০ লাগবে।

★খ ইউনিট~এসএসসি ও এইচএসসি
মিলে ৪র্থ বিষয়সহ জিপিএ ৭.০০ লাগবে।

★গ ইউনিট~এসএসসি ও এইচএসসি
মিলে ৪র্থ বিষয় সহ জিপিএ ৭.৫০ লাগবে।

★ঘ ইউনিট~এসএসসি ও এইচএসসি
মিলে ;

মানবিকে ৭.০০
সায়েন্সে ৮.০০
কমার্সে ৭.৫০
সকল ক্ষেত্রেই ৪র্থ বিষয়সহ....

★★★কোন ইউনিট এ পাস মার্ক কত?

★A ইউনিটে পাস মার্ক ৪৮।

★B ইউনিটে পাস মার্ক ৪৮।
এছাড়া আলাদাভাবে বাংলাতে ৮
ইংলিশে ৮
জিকেতে ১৭ পেতে হবে।

★C ইউনিটে পাস মার্ক তবে
আলাদাভাবে ইংলিশে ১০
পেতে হবে।

★D ইউনিটে পাস মার্ক ৪৮।
তাছাড়া বাংলা,ইংলিশ,
সাধারন জ্ঞান বাংলাদেশ
অংশ ও সাধারন জ্ঞান
আর্ন্তজাতিক অংশ আলাদাভাবে
৮ পেতে হবে।

★★★আসনসংখ্যা

★ ক ইউনিটে ~~১৬৮০ টি

★খ ইউনিটে~~২২৪১ টি

★গ ইউনিটে~~১২৫০ টি

★ঘ ইউনিটে~~১৭২৫ টি

পরবর্তীতে এসব অজানা বিষয়ে আরো
বিস্তারিতভাবে পোষ্ট দেওয়া হবে।

দেখা হবেই হবে, দেখা হবে বিজয়ে ✌😍✌

জয়নাল আবেদিন ইমরান
ইতিহাস বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

28/07/2018

How to survive the HSC storm, and get a healthy GPA along the way!

28/07/2018

বাংলা ১ম পত্রের গদ্য স্মার্টবুকের মাধ্যমে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলো সহজেই। এখানে তুমি পড়ার সাথে সাথ.....

28/07/2018
23/07/2018

বোর্ড চ্যালেঞ্জ এর নিয়মাবলিঃ
পুনঃনিরিক্ষনের আবেদন গ্রহনের সময়ঃ ২০ জুলাই-২৬ জুলাই
নিয়মঃ
শুধু টেলিটক সিম দিয়ে ফল পুনঃনিরিক্ষনের আবেদন করা যাবে। মোবাইল মেসেজ অপশনে গিয়ে RSC লিখে দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে দিয়ে রোল নাম্বার লিখে আবার দিয়ে সাবজেক্ট কোড (যে যে পত্রের জন্য আবেদন করতে ইচ্ছুক সে পত্রের কোড লিখতে হবে) লিখে sms করো 16222 নম্বরে।
উদাহারনঃ RSC DHA 123456 101
Sms করো 16222 নম্বরে।
একই sms এর মাধ্যমে একাধিক পত্রের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে সাবজেক্ট কোড পর্যায়ক্রমে (,) দিয়ে লিখতে হবে। যেমন 101, 102, 107, 108
ফিরতি sms এ Pin number প্রদান করা হবে। তারপর মেসেজ অপশনে গিয়ে RSC লিখে দিয়ে YES লিখে দিয়ে Pin number লিখে দিয়ে contact number(যে কোনো অপারেটর) লিখতে হবে, তারপর সেন্ড করো 16222 নাম্বারে
উদাহারনঃ RSC YES 12345 017********
পাঠিয়ে দেও 16222 নম্বরে
প্রতিটি পত্রের জন্য আবেদন ফি ১৫০ /= টাকা

23/07/2018
21/07/2018

সুপ্রিয় HSC ফল প্রার্থীরা,
অনেক টেনশনে আছো তা জানি।কালকে রেজাল্ট কতই না উদ্বিগ্নতা কাজ করতেছে মনের মাঝে।এটা অস্বাভাবিক কিছু না।রেজাল্ট নিয়ে টেনশন করে সময় ব্যয় করা অনুচিত।টমাস আলভা এডিসনের কথা মনে আছে?তাবৎ দুনিয়া যার কাছে চির কৃতজ্ঞ তিনিই বলেছিলেন,"A single sheet of paper can't decide my future".আসলে তাই সত্য যে,পরিক্ষার একটি খাতা আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেনা।হয়তো তোমাদের expectation অনুযায়ী রেজাল্ট নাও আসতে পারে।কিন্তু এটা নিয়ে চিন্তা করতে করতে বিলাপ করে সময় পার করে দেয়াটা হবে জীবনের সবচেয়ে বড় ভুল।জীবনে যেকোন সময় যেকোন সমস্যা আসতে পারে।যেমনটা পরিক্ষার ফল বিপর্যয়।স্রষ্টা না করুক যদিও রেজাল্ট কম আসে তবুও তুমি ভেঙ্গে পড়বেনা এটাই প্রত্যাশা।যদিও রেজাল্টটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় প্রভাব ফেলে সেটা তেমন বড় কোন বিষয় না।তোমার রেজাল্ট যা ই আসুক না কেন তুমি সেই GPAকে মূলধন করে সামনে এগিয়ে যাও পরিশ্রম,একাগ্রতা আর অধ্যবসায়ের সাথে।একটা কথা মনে রাখবে, যাদের ফল বিপর্যয় হয় তাদের সংখ্যাই কিন্তু ভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি।একটা কথা বলি তোমাদের, কেউ কি এখন তোমাকে জিজ্ঞেস করে "তুমি JSC তে কি পাইছো অথবা SSC তে কি পাইছো"? আশা করি কেউ এমনটা জিজ্ঞেস করেনা।কারণ বর্তমানটাই আসল,যার দরুন সবাই জিজ্ঞাসা করে তুমি কোন কলেজে অধ্যয়ন করো।ঠিক তদ্রুপভাবে আগামী ২ থেকে ৩ মাস পর তোমাকে কেউ জিজ্ঞেস করবেনা যে, HSC তে তুমি কি পাইছো? সবাই জিজ্ঞেস করবে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো।এখন যা বললাম এটাই কিন্তু সত্যি।কাউকে রেজাল্ট নিয়ে কিছু বলার দরকার নাই।তুমি টার্গেট করো ভার্সিটিতে তোমার টিকতেই হবে।তোমার আগ্রহটাই তোমার চালিকা শক্তি হিসেবে কাজ করবে তখন।মনে রাখিও"One hour a single OMR is strong enough to decide your future" এক ঘন্টার একটি OMR শীট ই যথেষ্ট তোমার ভবিষ্যত নির্ধারণ করার জন্য।আমি আবারো বলতেছি রেজাল্ট কোন ফ্যাক্ট না।এই সময়টা পরিবার,বন্ধুবান্ধবের সাথে কাটানোর চেষ্টা করিও।কেননা একা থাকলে টেনশনটা বেড়েই যাবে।নিজেকে Public University তে আবিষ্কার করার লক্ষ নিয়ে এগিয়ে যাও মনের মতো করে।অনেক শুভ কামনা রইলো।শুভ রাত্রি।Always depend upon Allah.

11/06/2018

জীবনের সব চাইতে গুরুত্বপূর্ণ এবং lyf changing time হলো কলেজ lyf আর আমরা সেটা পার করেছি Bandarban government college -এ

Address

Bandarban

Website

Alerts

Be the first to know and let us send you an email when H.S.C Batch 18 of BGC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share