DEPTC Barishal & SPTI Madaripur, BIWTA

DEPTC Barishal & SPTI Madaripur, BIWTA Deck & Engine Personnel Training Center a Govt. Institute under Bangladesh Inland Water Transport Authority(BIWTA) for Public welfare.

22/09/2023
ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র (ডিইপিটিসি), বরিশালে ও শিপ পার্সোনেল ট্রেনিং ইন্সটিটিউট, মাদারিপুরে ডেক ও ইঞ্জিন শা...
13/08/2022

ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র (ডিইপিটিসি), বরিশালে ও শিপ পার্সোনেল ট্রেনিং ইন্সটিটিউট, মাদারিপুরে ডেক ও ইঞ্জিন শাখায় এক বছর মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারেন অথবা সরাসরি "ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র (ডিইপিটিসি), বান্দরোড, বরিশালে" বা "শিপ পার্সোনেল ট্রেনিং ইন্সটিটিউট, চরমুগুরিয়া, মাদারিপুরে" উপস্থিত হয়ে আবেদন পত্র জমা দিতে পারেন।
অনলাইনে আবেদনের জন্য নিম্নলিখিত নিয়ম অনিসরণ করুনঃ
১। www.deptcbarishal.com এই ওয়েব সাইটে প্রবেশ করুন।
২। Apply Online অপশনে প্রবেশ করুন।
৩। Choose An Option এ প্রবেশ করুন।
৪। আপনার পছন্দ অনুযায়ী Marine Apprenticeship Course in Nautical Science অথবা Marine Apprenticeship Course in Marine Engineering এই দুটি শাখার মধ্যে যে শাখায় আপনি ভর্তি হতে আগ্রহী সেটি নির্বাচন করুন। (একজন প্রার্থী কেবল মাত্র একটি শাখাই নির্বাচন করতে পারবেন)
৫। সম্পূর্ণ ফর্ম পূরণ করুন এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি সহ প্রয়োজনীয় কাগজপত্রের ছবি তুলে ফর্মে সংযুক্ত করুন। ফর্মে আপনার মোবাইল নাম্বার টি নির্ভুলভাবে উল্লেখ করুন।
৬। নির্দেশিত কোড নাম্বার ব্যবহার করে রকেটের মাধ্যমে ফি জমা দিন। (অফেরতযোগ্য)। আপনার মোবাইলে ভর্তি ফি জমা নিশ্চিত করনের একটি এসএমএস পাঠানো হবে, ভবিষ্যতে ব্যবহারের জন্য এসএমএস টি সংরক্ষণ করুন।
৭। আপনার ফর্ম জমা দিন এবং কপি প্রিন্ট করে সঙ্গে রাখুন। ভর্তি পরীক্ষার সময় এটিই আপনার প্রবেশপত্র হিসেবে দেখাতে হবে।
৮। ভর্তি পরীক্ষার দিন প্রার্থীকে অবশ্যই তার এসএসসি বা সমমানের সনদ ও মার্কশীট, জন্ম সনদ বা জাতীয় পরিচয় পত্র এবং স্থানীয় চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র এবং প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
ধন্যবাদ।

নৌ-পরিবহন অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক কমোডর আবু জাফর মোঃ জালাল উদ্দিন (সি), পিসিজিএম এনডিসি, পিএসসি, বিএন মহোদয় এবং প্র...
18/09/2021

নৌ-পরিবহন অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক কমোডর আবু জাফর মোঃ জালাল উদ্দিন (সি), পিসিজিএম এনডিসি, পিএসসি, বিএন মহোদয় এবং প্রধান প্রকৌশলী ও শিপ সার্ভেয়ার জনাব মঞ্জুরুল কবির স্যার গত ১৬ ই সেপ্টেম্বর'২১ ইং তারিখে নৌ-পরিবহন অধিদপ্তরের বরিশালস্থ কার্যালয় এবং ডিইপিটিসি বরিশাল, পরিদর্শন করেন এবং একই সাথে ডিইপিটিসি বরিশালের প্রশিক্ষণ ব্যবস্থা পরিদর্শন করতঃ অত্র প্রশিক্ষণ কেন্দ্র, এর প্রশিক্ষণ ব্যবস্থা এবং প্রশিক্ষক মন্ডলীর ভূয়সী প্রশংসা করেন। তদুপরি তিনি ১৬৭ জন স্পিডবোট ও ক্ষুদ্র নৌযানের নাবিকদের সরাসরি ক্লাস গ্রহন করতঃ তাদের পরীক্ষা গ্রহন ও উত্তীর্ণদের মাঝে সনদ বিতরণ সহ নৌযান মালিকদের মাঝে ১০ টি নতুন নৌ-রেজিস্ট্রেশন সনদ বিতরণ করেন।
ডিইপিটিসি বরিশালের প্রশিক্ষণ ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি পালনের সুষ্ঠু প্রক্রিয়া ও সুব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়ে মহাপরিচালক মহোদয় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয়কে শুভেচ্ছা স্বারক প্রদান করেন।

মাস্টার এবং ড্রাইভারগণের জন্য....
07/01/2021

মাস্টার এবং ড্রাইভারগণের জন্য....

18/10/2020
Eligible ex cadets can have a look...
02/03/2020

Eligible ex cadets can have a look...

Address

Bandh Road
Barisal
8200

Alerts

Be the first to know and let us send you an email when DEPTC Barishal & SPTI Madaripur, BIWTA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to DEPTC Barishal & SPTI Madaripur, BIWTA:

Share