16/12/2025
জল্লা ইউনিয়ন আইডিয়াল কলেজ কর্তৃক যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এই উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকারে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করেছে অর্থবহ।
মহান বিজয় দিবসের এই গৌরবময় দিনে সকল শহীদ বীর মুক্তিযোদ্ধার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।