14/03/2022
এক নজরে আমীরে হিজবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর সাহেব হুজুরের নসিহতসমূহঃ
১.এমন মুবাল্লিগের কথা শুনবেন না, যে গিলে একটা, বের করে আরেকটা, এমন মুবাল্লিগের কোনো দরকার নেই।
২ আদর্শের ব্যাপারে কোনো আপোষ চলে না।
৩.আমাদের সংগঠনের নাম বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ এটি একটি অরাজনৈতিক সংগঠন কেউ একে রাজনীতির সাথে মিলাবেন না।
৪. বাসায় পর্দা করবেন পর্দা করা ফরজে আইন নামাজ যেমন ফরজ পর্দা তেমনি ফরজ বিধান।
৫. শুধু মুরিদ হলেই চলবে না তরিকা মশক করতে হবে। ওয়াজ করা খুবই সহজ কিন্তু তরিকা মশক করা ও নিয়মিত আমল করা এটি একটি কঠিন কাজ।
৬. সকলে ঐক্যবদ্ধ হয়ে চলবেন। কারো গীবত শেকায়েত করবেন না ,চোগলখোরী করবেন না, কেউ কোন কথা বললে সেটা যাচাই বাছাই করবেন তারপর সিদ্ধান্ত নেবেন।
৭. আমরা সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল আইন ভঙ্গ করবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না।
৮. সকলেই তাকওয়ার পোশাক পরবেন আমাদের জামা হবে গোল নেসফেসাক জামা ।পাজামা ,টুপি এগুলো মরহুম হুজুরদ্বয়ের মতো হবে।
৯. কেউ কোন পদ পদবী পেলে সেটি নিয়ামত হিসেবে মনে করবেন ।এর অপব্যবহার করবেন না দ্বীনের ওপর চলার জন্য বারবার তাগিদ দেন। নিজের সিলসিলা ও আদর্শকে জলাঞ্জলি দিবেন না।
১০. সাইন বোর্ডের মুবাল্লিগ, সাইনবোর্ডের মুরিদ এগুলো হবেন না নিয়মিত তরিকা মশক করবেন আমল করবেন।
১১. আমি কাউকে খেলাফত দেয়োনা কারো খেলাফত কাটিও না। এটা যার যার আমলের মাধ্যমে অর্জন করে নিবেন।
১২. হালাল খাবার ভক্ষণ করবেন এবাদতের দশভাগের নয়ভাগ হালাল খাবারের উপর নির্ভর করে। ফাসেক ফুজ্জার দাওয়াত দিলে তাদের কে বেশি দিবেন আপনি নিবেন কম। হাদীয়া দিবেন ৫০০ খাবেন ১০০।
১৩.সাবধান আদর্শের বাইরে ছেলে বিয়ে করাবেন না এবং মেয়ে বিয়ে দিবেন না।
১৪. আমি আলিয়া মাদ্রাসার বিরোধী নই, আমি সহ- শিক্ষা বিরোধী।
১৫. চলার পথে দ্বীনিয়া মাদ্রাসা পেলে, এক টাকা হলেও দান করে যাবেন। অনেক টাকা দরকার নাই, বরকতের এক টাকাই অনেক।
১৬. ব্যবহারে উদার পন্থী, আদর্শের সময় কঠোর পন্থী। আদর্শের ব্যাপারে কাউকে আপোষ করা যাবে না।
১৭. মাথায় পাগড়ী পরিধান করবেন।
১৮. দীনিয়া মাদ্রাসা করবেন বারবার দীনিয়া মাদ্রাসার কথা বলছি এর পিছনে হেকমত আছে। ইঙ্গিতে বুঝে নিবেন । কার নির্দেশে করছি।
১৯. প্রত্যেকের বাড়িতে একটি করে লাইব্রেরী করবেন আমাদের সিলসিলার কিতাবগুলো ক্রয় করবেন এগুলো পড়বেন।
২০. ইউটিউব, ফেসবুকে সবার ওয়াজ শোনা যাবে না আমাদের সিলসিলার হক্কানী আলেমদের আলোচনা শুনবেন।
২১. পীর লেখার ব্যাপারে সতর্ক করেন। বলেন পীর হইও না বাবা মুরিদ থাকো এতেই কল্যাণ রয়েছে।