Global United Vision Engineering Company

Global United Vision Engineering Company Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Global United Vision Engineering Company, Barishal.

✅ Mission
"To provide world-class engineering services that integrate global standards with local needs."

✅ Vision
"To become a trusted and sustainable engineering organization."

15/05/2026
Understanding Structural Steel Connections – The Backbone of Stability 🏗️In steel structures, every bolt, plate, and wel...
01/08/2025

Understanding Structural Steel Connections – The Backbone of Stability 🏗️

In steel structures, every bolt, plate, and weld plays a vital role in ensuring stability, load transfer, and long-term performance.

Here’s a breakdown of some key connection details every civil/structural engineer should be familiar with:

---

📌 Image 1: Exposed Column Base Detail
🟦 Components:

Steel Column

Base Plate

Stiffener Plate

Shim Plate

Anchor Bolts

Concrete Footing

➡️ This connection ensures vertical load transfer to the foundation with proper anchorage and alignment.

---

📌 Image 2: Composite Steel Deck Slab
🔩 The steel decking serves as both formwork and an integral part of the structural system.
Reinforcement bars are placed over the deck, and concrete is poured to form a composite floor system that is both strong and efficient.

---

📌 Image 3: Vertical Steel Column Connection
🧱 This connection includes high-strength bolts, stiffener plates, and connecting plates to ensure robust vertical continuity—critical for multi-storey steel buildings and warehouses.

---

✅ Why Proper Detailing Matters:

Clear load path

Enhanced structural integrity

Greater construction efficiency

Long-term safety and durability

---

👷‍♂️ These connection details highlight the precision and engineering expertise behind every steel structure on site.

ভাইবা প্রশ্ন সমাধান১. সোয়েল টেস্ট রিপোর্টে কী কী তথ্য থাকে?উত্তর:সোয়েল টেস্ট রিপোর্টে সাধারণত নিচের বিষয়গুলো উল্লেখ থাকে...
30/07/2025

ভাইবা প্রশ্ন সমাধান

১. সোয়েল টেস্ট রিপোর্টে কী কী তথ্য থাকে?
উত্তর:
সোয়েল টেস্ট রিপোর্টে সাধারণত নিচের বিষয়গুলো উল্লেখ থাকে:

মাটির ধরন (Soil Type)

মাটির বিভিন্ন স্তরের গভীরতা

ভূগর্ভস্থ পানির স্তর (Water Table Level)

এস.পি.টি. (Standard Pe*******on Test) মান

মাটির ভার বহনের ক্ষমতা (Bearing Capacity)

প্রয়োজনীয় পাইল বা ফাউন্ডেশনের সুপারিশ

---

২. এস.পি.টি. (SPT) কী?
উত্তর:
SPT-এর পূর্ণরূপ Standard Pe*******on Test।
এটি একটি মাটি পরীক্ষার পদ্ধতি, যার মাধ্যমে মাটির শক্তি ও ঘনত্ব নির্ধারণ করা হয়।

---

৩. লে-আউট (Layout) কী?
উত্তর:
ড্রয়িং-এ যেভাবে ভবনের অবকাঠামো দেখানো থাকে, সেই অনুযায়ী তা মাঠে বা সাইটে মেপে সেট করাকেই "লে-আউট" বলা হয়। এটি মূলত বাস্তব কাজ শুরুর জন্য প্রথম ধাপ।

---

৪. গ্রিড লাইন কী?
উত্তর:
ড্রয়িং-এ কাজের সুবিধার জন্য উত্তর-দক্ষিণ ও পূর্ব-পশ্চিমে নির্দিষ্ট দূরত্বে টানা রেখাগুলোকে গ্রিড লাইন বলা হয়।
এগুলি ভবনের বিভিন্ন অংশ সঠিকভাবে নির্ধারণে সাহায্য করে।

---

৫. সেন্টার লাইন কী?
উত্তর:
কোনো কলাম বা ফুটিং-এর সঠিক মাঝ বরাবর টানা রেখাকে সেন্টার লাইন বলা হয়।
এটি নির্মাণের সময় উপাদানগুলোর সঠিক অবস্থান নির্ধারণে ব্যবহৃত হয়।

---

৬. একটি কলাম ফুটিং-এর কোন স্থানে বসবে?
উত্তর:
কলামের সেন্টার লাইন ও ফুটিং-এর সেন্টার লাইন অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে।
বিশেষ প্রয়োজন ছাড়া এটির কোনো ব্যতিক্রম করা উচিত নয়।

---

৭. লে-আউট করার সময় মাটাম পরীক্ষা কিভাবে করা হয়?
উত্তর:
মাঠে সঠিক কোণ নির্ধারণের জন্য ৩-৪-৫ নিয়ম অনুসরণ করে মাটিতে সোজা ৯০° কোণ তৈরি করা হয়।
উদাহরণ:

এক বাহু ৩ ফুট

অপর বাহু ৪ ফুট

অতিভুজ ৫ ফুট
এই পদ্ধতিতে কর্নারে সঠিক কোণ তৈরি করা যায়।

---

৮. আমরা পাইল কেন করি?
উত্তর:
যদি মাটির উপরের স্তরের ভার বহনের ক্ষমতা ভবনের লোড বহনের জন্য যথেষ্ট না হয়, তাহলে ডীপ ফাউন্ডেশন হিসেবে পাইল ব্যবহার করা হয়।
পাইল মাটির নিচের শক্ত স্তরে লোড ট্রান্সফার করতে সাহায্য করে।

---

৯. পাইল লে-আউট কিভাবে করা হয়?
উত্তর:

প্রথমে বিল্ডিং লে-আউট ফাইনাল করতে হয়।

তারপর ড্রয়িং অনুসারে পাইল পয়েন্ট নির্ধারণ করতে হয়।

প্রতিটি পয়েন্টে একটি করে ৮mm বা ১০mm রড প্রায় ১ ফুট ঢুকিয়ে স্থাপন করা হয়।

রডের এক থেকে দেড় ইঞ্চি বাইরে রেখে নিচে হালকা ঢালাই দিতে হয়, যাতে পয়েন্ট না সরে যায়।

---

১০. পাইলে ওয়াশ কেন দেওয়া হয়?
উত্তর:
বোড়িং-এর ভিতরের ময়লা ও কাদা মাটি পরিষ্কার করার জন্য পাইলে ওয়াশ দেওয়া হয়।
এতে পাইল ঢালাইয়ের সময় ভালো বন্ডিং নিশ্চিত হয়।

---

১১. পাইল ওয়াশে কত সময় দেওয়া হয়?
উত্তর:
সাধারণত ৩০ মিনিট ওয়াশ দেওয়া হয়। তবে পরিষ্কার পানি না আসা পর্যন্ত ওয়াশ চালিয়ে যাওয়া উত্তম।

---

১২. পাইল ঢালাইয়ের মসলায় স্লাম্প বেশি কেন রাখা হয়?
উত্তর:
বোড়িং-এর ভেতরে পানি ও কাদা থাকার কারণে কম স্লাম্পে ঢালাই ঠিকমতো নিচে যেতে পারে না।
তাই মসলা বেশি স্লাম্পযুক্ত রাখা হয়, যাতে তা সহজে নিচে পৌঁছে যায় এবং ভালোভাবে জমে।

---

১৩. পাইল ঢালাইয়ের পর কতদিন পরে পাইল ভাঙা যায়?
উত্তর:
পাইল ঢালাইয়ের পর ২৮ দিন পর ভাঙা হয়।
এই সময়ের মধ্যে কংক্রিট পূর্ণ শক্তি অর্জন করে।

---

১৪. পাইল কেন ভাঙা হয়?
উত্তর:
পাইল ঢালাইয়ের সময় নিচের নরম কাদা উপরে উঠে আসে এবং পাইলের মাথায় জমা হয়।
ফলে পাইল হেড দুর্বল থাকে। তাই ভবিষ্যতে অন্য কাজের জন্য পাইল হেড কেটে ফেলে দেওয়া হয়।

পাইলিংয়ের মালামালের এস্টিমেটঃ------------------------------------------------------------------------একটি 18" ডায়া পাইল...
15/07/2025

পাইলিংয়ের মালামালের এস্টিমেটঃ-
-----------------------------------------------------------------------
একটি 18" ডায়া পাইলের ইনফরম্যাশন দেওয়া হলো এর এষ্টিমেট কিভাবে করবো?
পাইলের দৈর্ঘ্য = 51'- 6"
পাইলের ডায়া = 18"
পাইল কাভারিং = 3"
পাইলের মেইন রড = 7 টি 16 মিলি
পাইলের রিং = 10 মিলি = 0.375"
রিং দূরত্ব = 5" পরপর
কাট অফ লেভেল = 2'- 0"
অনুপাত (1:1.5:3)
বোরিং দৈর্ঘ্য 51'-6"

🔹মালামালের পরিমানঃ-
ঢালাই এর পরিমান = πd^2/4 X পাইলের দৈর্ঘ্য
ঢালাই এর পরিমান = π(1'-6")2/4 X 51'- 6" = 90.96 ঘনফুট ।
শুকনা মসলা = 90.96 x 1.5 = 136.44 ঘনফুট ।
অনুপাতের যোগফল = ( 1 + 1.5 + 3) = 5.50
সিমেন্ট = (136.44 x 1 x 0.8 )/ 5.5 = 19.85 ব্যাগ বা 20 ব্যাগ । (প্রতি Cft = 0.8 ব্যাগ)
বালি = 136.44 X 1.5 /5.5 = 37.21 বা 38 Cft
পাথর = 136.44 X 3 /5.5 = 74.42 বা 75 cft

🔹মেইন রডের দৈর্ঘ্য = পাইলের দৈর্ঘ্য - নিচের সি সি ঢালাই + 1টা ল্যাপিং দৈর্ঘ্য
= (51'- 6" - 1'-6") + 3'-0" (ল্যাপিং 3' - 0') = 53'-0"
রডের ওজন= রডের দৈর্ঘ্য x সংখ্যা x প্রতি ফুটের ওজন
= 53'-0" x 7 x 0.48
= 178.08 কেজি

🔹রিং রডের দৈর্ঘ্য = L = Nr(D + d) + 8d
এখানে, N =রিং এর সংখ্যা;D = পাইলের ক্লিয়ার কভার বাদে খাচার ডায়া ফুটে
D = পাইলের ডায়া - দুই পাশের ক্লিয়ার কভার
= 18"- (3"×2)
=18"-6" = 12" =1'-0"
d = স্পাইরাল রডের ডায়া ফুটে, যেমন 10 মিমি = 0.033' ফুট ।

🔹স্পাইরাল সংখ্যা N = (পাইলের দৈর্ঘ্য - উপরে নিচে স্পাইরাল ছাড়া অংশ) + স্পাইরাল রডের স্পেসিং + উপরে-নিচে 2টা
=[{51'-6"-(2'-0"+1'-6")}÷0'-5"]+2
= [(51'-6"-3'-6"}÷0'-5"]+1
= [{48'-0"+0'-5"]+1
= 97 পিছ।

🔹স্পাইরাল রডের দৈর্ঘ্য L = Nr(D + d) + 8d
বা, {97× 3.14× (1' + 0.033)} + (8×0.033)
বা, {97× 3.14×1.033'}+ 0.264
= 314.90 ফুট
রিং রড = রডের দৈর্ঘ্য X প্রতি ফুটের ওজন
=314.90 X0.19 = 59.83 কেজি

🔹রডের পরিমান কেজিতে= মেইন রড+ রিং রড
মোট রড = 178.08 +59.83 = 237.91 কেজি

তাহলে-
সিমেন্ট: ২০ ব্যাগ
বালি: ৩৮ সিএফটি
পাথর: ৭৫ সিএফটি
রড: ২৩৮ কেজি
ধন্যবাদ

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Global United Vision Engineering Company posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share