Refrigeration & Air-conditioning technology

Refrigeration & Air-conditioning technology অভিন্দন আপনাকে রেফ্রিজারেশন এ্যান্ড

এটা কোন অফিশিয়াল পেজ না।এই‌ পেজের পোষ্ট,কমেন্টের উত্তর ও প্রয়োজনীয় তথ্য বিভিন্ন ইনষ্টিটিউটের শিক্ষার্থীদের দারা পরিচালিত।তারপরও আপনাকে সর্বোচ্চ সহায়তা করা হবে যা নির্ভুল ভাবে।আশা করা যাচ্ছে তারপরও আমাদের সাথে থাকবেন।

ভুল না সঠিক?
28/02/2024

ভুল না সঠিক?

https://lekhek.com/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6%e...
17/05/2023

https://lekhek.com/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%8f%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95/

রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর.. 1 সেপটি = কত লিটার ? আদ্রতা পরিমাপের একক কি? CFC রাসায়ন.....

https://lekhek.com/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6%e...
17/05/2023

https://lekhek.com/%e0%a6%b0%e0%a7%87%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%8f%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%8f%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0/

রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং (আরএসি) ইঞ্জিনিয়াররা সুপারমার্কেট, অফিস, স্কুল....বাংলাদেশ বেতার,গণপূর্ত অধিদপ...

31/03/2022
২০২২ কাতার বিশ্বকাপের জন্য প্রায় ২০ হাজার ভলান্টিয়ার নিয়োগ করবে আয়োজন দেশ কাতার। যারা কাজ করবে ৪৫ টি গুরুত্বপূর্ণ স্থানগ...
24/03/2022

২০২২ কাতার বিশ্বকাপের জন্য প্রায় ২০ হাজার ভলান্টিয়ার নিয়োগ করবে আয়োজন দেশ কাতার। যারা কাজ করবে ৪৫ টি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। এই বিশ্বকাপ মহাযজ্ঞে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভলান্টিয়ার হিসেবে যেকেউ আবেদন করতে পারবেন।

যোগ্যতা
১ অক্টোবর ২০২২ এ প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছরের বেশি এবং অনর্গল ইংরেজিতে কথা বলতে জানতে হবে। কেউ আরবী বলতে পারলে সেটা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। প্রার্থীকে খেলাপ্রেমী ও আগ্রহী হতে হবে।

সুবিধা সমূহ
নির্বাচিত প্রার্থীদের এডিডাসের ইউনিফর্ম দেওয়া হবে। ডিউটি চলাকালীন তাদেরকে খাবার দেয়া হবে এবং যাতায়াতে ফ্রি প্রবেশের কার্ড দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে ( https://volunteer.fifa.com/login ) আবেদন করতে পারবেন। এখানে অ্যাকাউন্ট তৈরি করে প্রদত্ত সব শর্ত পূরণ করেই তবে সাবমিট করতে হবে। এরপর অপেক্ষায় থাকতে হবে ফিফা থেকে একটি কল পাওয়ার আশায়। আবেদনকারীদের মধ্য থেকে ফিফা এবং কাতার বিশ্বকাপ আয়োজকদের নিয়মানুসারে নির্বাচন করা হবে ভলান্টিয়ারদের।

Job post
11/03/2022

Job post

Wallton Compani তে  150 জন Diplama pass  Electrical , Computer টেকনোলজি লোক লাগবে।    শুধু ছেলে । আগামী 26/02/2022& 27/0...
25/02/2022

Wallton Compani তে 150 জন Diplama pass Electrical , Computer টেকনোলজি লোক লাগবে। শুধু ছেলে । আগামী 26/02/2022& 27/02/2022 তারিখে ভাইভা সংক্রান্ত ট্রেনিং । প্রয়োজনীয় কাগজ পত্রাদি (CV, Certificate ,NID or date of birth ) এর ফটোকপি সাথে আনবেন।
Gross Salary : 14000/-
রেফারেন্স : মোঃ আব্দুল মাজেদ,পরিচালক, CADD Zone Gazipur.
যাবেন সরাসরি কন্টাক্ট
Address: 2A/1 (5th Floor) , Darus Salam Road, Mirpur-1,Dhaka.
phone. 01948881155
Collect

25/02/2022

দুনিয়াতে ট্যালেন্ট বলতে কিছু নাই।পরিশ্রমী পোলাপান দিনের পর দিন সাধনা করে যে দক্ষতা যে জ্ঞান অর্জন করে আইলসা পোলাপান সেটাকেই ট্যালেন্ট বলে।
এই কথাগুলা বিশ্বাস না হলে, তোমার আশেপাশের ট্যালেন্টেড একটা স্টুডেন্টকে বলো-- তোর তো ডিব্বা ভর্তি ট্যালেন্ট। তাই আজকের পর থেকে ক্লাসের বাইরে তুই বই ধরবি না। কোন প্রাকটিস, রিভিশন দিবি না। বাসায় কোন স্টাডি করবি না। দেখি ট্যালেন্ট এর ঠেলায় তুই ক্লাসে ফার্স্ট, সেকেন্ড হতে পারস কিনা?
তখন বুঝতে পারবে সে শুধু মগজের ঘিলু দিয়ে ট্যালেন্টেড হয় নাই। বরং হার্ডওয়ার্ক, ডেডিকেশন, পার্সপেক্টিভ আর ডিসিপ্লিন এর আউটকাম হিসেবে ট্যালেন্টেড হইছে। এজন্যই আশেপাশে অনেক ট্যালেন্টেড পোলাপান দেখবে: প্রেমের চক্করে, ওভার কনফিডেন্স এর ঢেকুরে, সঙ্গেদোষে, কিংবা জায়গা পরিবর্তনে এডজাস্ট করতে না পেরে, অথবা ফোকাস হারিয়ে হার্ডওয়ার্ক করা কমায় দিছে। আর দুই-তিন মাসের মধ্যে তার ট্যালেন্ট গায়েবুল হাওয়া হয়ে গেছে।
একজন ট্যালেন্টেড পোলাপান আর আমরা ফাঁকিবাজ (স্বঘোষিত স্মার্ট !!!) ম্যাংগোপিপল এর মধ্যে ডিফারেন্স কী কী !!!

১. Hard Work over Shortcut
ওরা হার্ডওয়ার্ক করে। দিনের পর দিন বোকার মতো পড়ালেখা, প্রাকটিস, রিভিশন দেয়, শিখে নেয়, বুঝে নেয়। আর আমরা শর্টকার্ট সিলেবাস, চালাকি, কপিবাজি, টিচারকে বোকা বানানোর ফাঁকফোকর খুঁজি।

২. Discipline over Deadline
ওরা বারোমাসি। বছরের বারোমাস হার্ডওয়ার্ক করে, বারোমাস অর্গানাইজডভাবে এফোর্ট দেয়। রেগুলার এফোর্ট মেইনটেইন করে। রেগুলার ভালো আউটপুট পায়। আর আমরা সিজনাল। শুধু পরীক্ষার ডেডলাইন আসলে কোমড়ে গামছা বেঁধে নামি। কোন রকমে পার পেলে আবার যেই লাউ সেই কদু হয়ে যাই।

৩. Maximizing Effort over Maximizing Entertainment
আমাদের ঘুম ভাঙ্গে ফেইসবুক দিয়ে আবার আমরা ঘুমাইতে যাই ফেইসবুক স্ক্রল করতে করতে। এছাড়া খেলা, মুভি, নাটক, BTS, ভাইরাল, নিউ ট্রেন্ড, এই এপ ওই এপ তো আছেই। আর যারা ট্যালেন্টেড তাদের হিসাবটা জাস্ট উল্টা। তারা খেয়াল করে করে সিরিয়াস কাজ কর্ম করে। এর মধ্যে রিলাক্স বা ব্রেক এর জন্য হালকা একটু সময় পাইলে এন্টারটেইনমেন্ট নিদৃষ্ট সময় দেখে।

৪. Finishing The Task over Excuses
অসুস্থ, মাথাব্যাথা, ফ্যামিলি ইস্যু, কারেন্ট না থাকা, ইন্টারনেট না থাকা, বুয়া সাজেক ট্যুরে, কিংবা পাশের বাসার বিড়াল এর মিয়াও, মিয়াও করার মতো সব সমস্যাই আমাদের লাইফে যেমন আছে ট্যালেন্টেড পোলাপান এর লাইফেও আছে। শুধু ডিফারেন্স হচ্ছে:: আমরা সমস্যাকে পুঁজি করে অজুহাত হিসেবে কাজ টা না করে পার পেতে চাই। আর ওরা যত দ্রুত সম্ভব এডজাস্ট করে কাজটা ফিনিশ করার রাস্তা বের করে ঠিকই কাজটা ফিনিশ করে ফেলে।

এইটুক পড়ার পর কিছু স্বঘোষিত পন্ডিত বলবে-- ভাই, এতো পরিশ্রম করে কি হবে?
তাদের জন্য উল্টা প্রশ্ন: এতো পরিশ্রম না করে, কি করছো?

Collected

Helmet information.
25/02/2022

Helmet information.

25/02/2022

ছাত্রজীবনেই যে ১০ সফটওয়্যারের কাজ শেখা উচিত !

নিজেকে এগিয়ে রাখতে ছাত্রাবস্থায়ই কিছু কিছু সফটওয়্যারের কাজ শেখা শুরু করা উচিত। জেনে নিন এমন ১০ সফটওয়্যারের কথা।

১. লেখালেখির জন্য :

এখনকার সময়ে মাইক্রোসফট ওয়ার্ড না শিখে, না জেনে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হওয়া এক রকম অসম্ভব। শুধু লেখালেখা নয়, মাইক্রোসফট ওয়ার্ডে আরও নানা ধরনের কাজ করা যায়। চাইলে ছবি, নকশা, গ্রাফ বসিয়ে কোনো গবেষণাপত্র চমৎকারভাবে উপস্থাপন করা যায় এই সফটওয়্যারে।

২. প্রেজেন্টেশনের জন্য :

বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক যে বিভাগেই পড়ুন না কেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি ও উপস্থাপন আপনাকে জানতেই হবে। এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় সব বিষয়ের কোনো না কোনো কোর্সে প্রেজেন্টেশন বাধ্যতামূলক থাকে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিজে না জানলে পরবর্তী সময়ে কর্মক্ষেত্রেও সমস্যায় পড়তে হতে পারে।

৩. হিসাব-নিকাশে উপকারী :

মাইক্রোসফট এক্সেল সফটওয়্যারটির ব্যবহার ও প্রয়োগ জানা এখন বেশ গুরুত্বসহকারে দেখা হয়। একটা সময় ধারণা ছিল, মাইক্রোসফট এক্সেল শুধু ব্যবসা-বাণিজ্যপড়ুয়া শিক্ষার্থীদের জানা থাকলেই হলো। সময় এখন অনেক বদলেছে। বিজ্ঞান কিংবা বাণিজ্য যা-ই পড়ুন না কেন, তথ্য-উপাত্ত সঠিকভাবে সাজিয়ে উপস্থাপনের জন্য মাইক্রোসফট এক্সেল শেখা খুব জরুরি। মাইক্রোসফট এক্সেলের কাজ জানা থাকলে আপনি সেটি সিভিতেও যোগ করতে পারবেন।

৪. বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য :

বিজ্ঞান, প্রকৌশল কিংবা গণিতে পড়ুয়াদের জন্য এমএটিল্যাব বা ম্যাটল্যাব সফটওয়্যার সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। ডেটা বিশ্লেষণ, অ্যালগরিদম তৈরি কিংবা গাণিতিক মডেল তৈরির জন্য ম্যাটল্যাব খুব কাজের। এখন বিশ্লেষণধর্মী পড়াশোনা ও গবেষণার গুরুত্ব বাড়ছে, কর্মক্ষেত্রেও তথ্য বিশ্লেষণ-অ্যালগরিদম নিয়ে কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে। বিজ্ঞানের সব শিক্ষার্থীরই ম্যাটল্যাব সম্পর্কে জানা উচিত।

৫. ছবি সম্পাদনা :

প্রেজেন্টেশনে ভালো ছবি উপস্থাপনের জন্য কিংবা কর্মক্ষেত্রেও হঠাৎ ছবি সম্পাদনার কাজ প্রয়োজন হতে পারে। প্রেজেন্টেশনে আপনি যা বোঝাতে চাইছেন, ঠিক আপনার মনের মতো ছবি হয়তো গুগলে পাবেন না। অ্যাডোব ফটোশপের কাজ জানা থাকলে ছবিগুলো একটু সাজিয়ে নিতে পারবেন। এতে আপনার প্রেজেন্টেশন আরও আকর্ষণীয় হবে।

৬. ভিডিও সম্পাদনাও জরুরি :

এখন শখের কাজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের অনেক অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টেও শিক্ষার্থীরা ভিডিওচিত্রের সাহায্য নেন। ভিডিও সম্পাদনা আর দৃষ্টিনন্দন ভিডিও ক্লিপ তৈরির জন্য প্রাথমিকভাবে মাইক্রোসফট মুভি মেকার দিয়ে কাজ চালানো যায়। আরেকটু ভালো মানের কাজের জন্য অ্যাডোব প্রিমিয়ারের মতো সফটওয়্যার শিখে নিতে পারেন।

৭. আঁকাআঁকি, নকশা ও গ্রাফিকস :

টুকটাক নকশার কাজ নানা প্রয়োজনেই আমাদের করতে হয়। নিজের প্রয়োজনে অ্যাডোব ইলাস্ট্রেটরের কাজ শিখে নিলে গ্রাফিকস-সংক্রান্ত বিভিন্ন কাজ বেশ সহজ হয়ে যায়। বিজ্ঞান ও স্থাপত্য বিষয়ে পড়ুয়া শিক্ষার্থীদের কম্পিউটার এইডেড ডিজাইন বা সিএডি সম্পর্কে ধারণা থাকা জরুরি। কর্মক্ষেত্রে নানান প্রজেক্ট আর গবেষণায় সিএডি ধরনের সফটওয়্যারগুলোর বিভিন্ন প্রয়োগ দেখা যায়। অটোক্যাড আর ভেক্টরওয়ার্কসও শিখে রাখতে পারেন।

৮. তথ্য গবেষণার জন্য :

বাজার বিশ্লেষণ, গবেষণা ব্যাখ্যা কিংবা তথ্য বিশ্লেষণের জন্য এসপিএসএস স্ট্যাটিস্টিকস সফটওয়্যার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। বিশ্ববিদ্যালয়ে পড়ার শুরু থেকেই এ সম্পর্কে জানার চেষ্টা করা উচিত। এই সফটওয়্যারটির বহুমাত্রিক ব্যবহার শুধু বিশ্ববিদ্যালয়ের গবেষণায় নয়, যেকোন ব্যবসা-বাণিজ্যে প্রয়োগ করা হয়।

৯. ব্যবসা-বিপণনে যা প্রয়োজন :

যাঁরা ব্যবসা-বাণিজ্যে পড়ছেন কিংবা বিশ্ববিদ্যালয় জীবন শেষে নিজের উদ্যোগে ব্যবসা শুরু করবেন, তাঁদের জন্য হিসাববিজ্ঞান ও গ্রাহক সেবাসম্পর্কিত সফটওয়্যার জানা থাকা ভালো। এখন ব্যবসা-বাণিজ্য পুরোটাই অনলাইনে চলে এসেছে। এন্টারপ্রাইজ রিসোর্স সফটওয়্যার এসএপি, গ্রাহক সেবাসম্পর্কিত সফটওয়্যার সেলসফোর্স এবং অ্যাকাউন্টিংয়ের জন্য ট্যালি সফটওয়্যার সম্পর্কে ব্যবহারিক জ্ঞান থাকা দরকার।

১০. আরও যা জানা জরুরি :

বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও রেফারেন্সিংয়ের জন্য এন্ডনোট সফটওয়্যারটি শিখে নিতে পারেন। নিজের পোর্টফোলিও বা জীবনবৃত্তান্ত নিখুঁতভাবে তৈরির জন্য অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডার-এডিটর ও ফক্সিট পিডিএফ এডিটরের কাজ শিখলে সেটিও কাজে আসবে।

[সংগৃহীত]

Address

Barisal
8231

Alerts

Be the first to know and let us send you an email when Refrigeration & Air-conditioning technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share