13/08/2018
ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহের ভর্তি পরীক্ষা (২০১৮-১৯)
"প্রযুক্তি ইউনিট" বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা ৩০ নভেম্বর
সরকারী ইঞ্জিনিয়ারিং কলেজসমূহ (ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ও বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ), বেসরকারি ( শহিদুল চৌধুরী ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর, জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার), নয়ারহাট, সাভার, ঢাকা,বেসরকারি এবং শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মোহাম্মদপুর, ঢাকা )
২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইইই, সিভিল, সিএসই, বিএসসি-ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং ফ্যাশন এন্ড অ্যাপারেল ডিজাইন- এ ভর্তির জন্য প্রার্থীদেরর নিকট থেকে ০৯ সেপ্টেম্বর ২০১৮ হতে ১০ নভেম্বর ২০১৮ তারিখের মধ্যে অনলাইনে (http://admission.eis.du.ac.bd) প্রযুক্তি ইউনিটের মাধ্যমে দরখাস্ত আহবান করা হচ্ছে। আবেদন ফি ৬০০/- টাকা।
২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০১৮ সালে বাংলাদেশে যেকোন শিক্ষা বোর্ডের/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক অথবা এইচএসসি/A-Level পাশ বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। সমতা নিরুপনের মাধ্যমে SSC ও HSC সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের আবেদন করতে হবে। প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ- দ্বয়ের যোগফল নূন্যতম ৬.০০ হতে হবে। প্রার্থীর উচ্চ মাধ্যমিক/ সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও গণিত বিষয় থাকতে হবে। ভর্তি পরীক্ষা আগামী ৩০/১১/২০১৮ তারিখ সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে হবে, পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট, নম্বর (পদার্থ-৩৫, রসায়ন-৩৫, গণিত -৩৫ এবং ইংরেজি-১৫)। ভর্তির সাধারন নিয়মাবলী ও ভর্তি নির্দেশিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (http://admission.eis.du.ac.bd) পাওয়া যাবে।
সিট সংখ্যাঃ
*ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ
- ইইই(৬০),সিভিল(৬০),সিএসই(৬০)
*ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ
-ইইই(৬০),সিভিল(৬০),সিএসই(৬০)
*বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ
-ইইই(৬০),সিভিল(৬০)
Website for Online Admission in University of Dhaka for 2018. Applicants can Apply, download pay-in slip, download admit card, view their seat plan and exam results from this site. All the notices regarding the admission procedure will be posted in this site accordingly.