Askar Kalibari School & College - কলেজ শাখা

Call Website Contact the university

Askar Kalibari School & College - কলেজ শাখা This is official page for College Section.

📢 শিক্ষার্থীদের পাশে, শিক্ষার অগ্রযাত্রায়—আস্কর কালীবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ 💙📚❤️আজ ১৪ অক্টোবর ২০২৬ তারিখে আস্কর কা...
14/10/2026

📢 শিক্ষার্থীদের পাশে, শিক্ষার অগ্রযাত্রায়—আস্কর কালীবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ 💙📚
❤️আজ ১৪ অক্টোবর ২০২৬ তারিখে আস্কর কালীবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্টুডেন্ট আইডি কার্ড, খাতা ও কলম বিতরণ করা হয়েছে।
শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও সহজ, সুন্দর ও গতিশীল করার লক্ষ্যে গৃহীত এ উদ্যোগে সম্পূর্ণ ব্যক্তিগত সৌজন্যে শিক্ষা উপকরণ প্রদানের দায়িত্ব পালন করেছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব রবিন কর্মকার, প্রভাষক (ইংরেজি), আস্কর কালীবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ।
শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিকতা, ভালোবাসা ও শিক্ষার প্রতি দায়বদ্ধতা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা হয়ে থাকবে। 🌸
জনাব রবিন কর্মকার স্যারের এই আন্তরিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। তাঁর এমন শিক্ষার্থীবান্ধব উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।
💙 শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার উন্নয়নে—আমাদের সম্মিলিত পথচলা অব্যাহত থাকুক।
#আস্কর_কালীবাড়ী_মাধ্যমিক_বিদ্যালয়_ও_কলেজ #রবিন_কর্মকার_স্যার #শিক্ষার্থীদের_পাশে #বিনামূল্যে_শিক্ষা_উপকরণ_বিতরণ #শিক্ষাই_জাতির_মেরুদণ্ড

📢 নোটিশবিষয়: একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ প্রসঙ্গে।এতদ্বারা আস্কর কালীবাড়ী মাধ্যমিক ব...
11/10/2026

📢 নোটিশ
বিষয়: একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ প্রসঙ্গে।

এতদ্বারা আস্কর কালীবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেণির সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, একাদশ শ্রেণিতে ভর্তির সময় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তারই ধারাবাহিকতায় আগামী বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ তারিখে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নিম্নলিখিত শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

১। আকর্ষণীয় ও আধুনিক কলেজ আইডি কার্ড।
২। খাতা।
৩। কলম।

উক্ত শিক্ষা উপকরণসমূহ বিনামূল্যে প্রদান করা হবে কলেজ শাখার ইংরেজি বিষয়ের প্রভাষক রবিন কর্মকার এর সৌজন্যে।

অতএব, একাদশ শ্রেণির সকল শিক্ষার্থীকে আগামী বুধবার যথাসময়ে কলেজে উপস্থিত হয়ে নিজ নিজ শিক্ষা উপকরণ সংগ্রহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিষয়টি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হলো।

আস্কর কালীবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
আস্কর, আগৈলঝাড়া, বরিশাল।

27/09/2026

HSC -28 ব্যাচের আইসিটি সিলেবাসে ব্যাপক পরিবর্তন হয়েছে-
সবচেয়ে বড় চমক ৫ম অধ্যায়ে সি-প্রোগ্রামিং বাদ দিয়ে পাইথন প্রোগ্রাম যুক্ত করা হয়েছে।

📌 ৫ম অধ্যায় 👇🏻
C প্রোগ্রামিং বাদ, Python প্রোগ্রামিং যুক্ত করা হয়েছে

📌 ১ম অধ্যায়ের নতুন টপিক 👇🏻
SDLC, Big Data, AI মডেল, Deep Learning

📌 ২য় অধ্যায়ের নতুন টপিক 👇🏻
OSI মডেল, Bandwidth Throughput, মোবাইল নেটওয়ার্ক (MSC,BTS,BS)

📌 ৩য় অধ্যায় -
BCD Decoder, Flip Flop, Register, Counter

📌 ৪র্থ অধ্যায়ের নতুন টপিক -
CSS

📌৬ষ্ঠ অধ্যায়ের নতুন টপিক -
NoSQL, Big Data

📚 HSC শিক্ষার্থীদের ইংরেজি প্রস্তুতিতে আরও একধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয়ে… 🎯HSC পরীক্ষার্থীদের জন্য নিয়ে এলাম ১০০% কমন গ্যা...
26/09/2026

📚 HSC শিক্ষার্থীদের ইংরেজি প্রস্তুতিতে আরও একধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয়ে… 🎯
HSC পরীক্ষার্থীদের জন্য নিয়ে এলাম ১০০% কমন গ্যারান্টেড সাজেশন ও সেরা সহায়ক বইসমূহ—
ইংরেজি ১ম ও ২য় পত্রের সাজেশন, ৮০ নম্বরের Writing Part, English For Today Line by Line Explanation, ১ম পত্রের Passage Exercise, Grammar-এর Shortcut Technique এবং আরও প্রয়োজনীয় সহায়ক বই।
✨ সহজ কৌশল • গোছানো প্রস্তুতি • পরীক্ষোপযোগী গাইডলাইন • মডেল উত্তর
শিক্ষার্থীদের ইংরেজি প্রস্তুতিকে আরও সহজ ও কার্যকর করাই আমাদের লক্ষ্য।
📖 ভালো প্রস্তুতি, আত্মবিশ্বাসী পরীক্ষা—উজ্জ্বল ভবিষ্যতের পথে একসাথে।
প্রভাষক রবিন কর্মকার
বিষয়: ইংরেজি
আস্কর কালীবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ
📞 01714-686289

🌸📚 নবীনদের বরণ, নতুন স্বপ্নের সূচনা 📚🌸আস্কর কালীবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ | শিক্ষাবর্ষ ২০২৬–২০২৭আজ ২৪ সেপ্টেম্বর ২০২...
24/09/2026

🌸📚 নবীনদের বরণ, নতুন স্বপ্নের সূচনা 📚🌸
আস্কর কালীবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ | শিক্ষাবর্ষ ২০২৬–২০২৭
আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬—আস্কর কালীবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের কলেজ শাখায় অনুষ্ঠিত হলো ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ ও বই বিতরণী উৎসব। নতুন শিক্ষার্থীদের পদচারণায় আজকের আয়োজন হয়ে উঠেছিল প্রাণবন্ত, আনন্দমুখর ও স্মরণীয়। 🌿✨
নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে তাদের উচ্চশিক্ষার নতুন পথচলার শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে কলেজ শাখার প্রভাষক বিরেন্দ্রনাথ মন্ডল-এর উপস্থাপনায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস লতিকা বিশ্বাস, সম্মানিত কমিটি সদস্যবৃন্দ, স্কুল শাখার সম্মানিত সিনিয়র শিক্ষক এবং কলেজ শাখার প্রভাষকবৃন্দের সম্মিলিত উপস্থিতি ও অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
🎓 নবীনদের উদ্দেশ্যে ছিল দিকনির্দেশনামূলক ও গঠনমূলক বক্তব্য।
শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা, সময়ের সঠিক ব্যবহার, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার এবং ভবিষ্যৎ জীবনে নিজেদের প্রতিষ্ঠিত করার বিষয়ে সম্মানিত শিক্ষকবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তাঁদের মূল্যবান পরামর্শ ও অনুপ্রেরণামূলক কথাগুলো নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় নিশ্চয়ই ইতিবাচক ভূমিকা রাখবে।
📖 নবীনদের হাতে বিনামূল্যে ইংরেজি বই
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল কলেজ শাখার ইংরেজি বিষয়ের প্রভাষক রবিন কর্মকার-এর লেখা ইংরেজি বই নবীন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ। নিজেদের শিক্ষকের লেখা বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও আনন্দ। একজন শিক্ষক যখন শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়ক বই নিজেই প্রস্তুত করে দেন, তখন তা সত্যিই শিক্ষার্থীবান্ধব শিক্ষার একটি সুন্দর দৃষ্টান্ত হয়ে ওঠে। ❤️📚
💻 আইসিটি শিক্ষার্থীদের জন্যও বিশেষ উদ্যোগ
কলেজ শাখার আইসিটি বিষয়ের প্রভাষক সুমন হাওলাদার-এর লেখা বইটিও একাদশ শ্রেণির শিক্ষার্থীরা বিনামূল্যে পাওয়ার সুযোগ পাবে। বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর সময়ে আইসিটি বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বৃদ্ধিতে বইটি তাদের জন্য সহায়ক হবে বলে আশা করা যায়।
🎁 শুধু ভর্তি নয়—শিক্ষার্থীদের জন্য রয়েছে বাড়তি সুযোগ-সুবিধা
২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা। ভর্তি থেকে শুরু করে বিনা বেতনে পড়াশোনার সুযোগসহ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে সহজ, সাশ্রয়ী ও ফলপ্রসূ করার বিভিন্ন উদ্যোগ রয়েছে। ফলে শিক্ষার্থীরা শুধু একটি কলেজে ভর্তি হচ্ছে না—তারা পাচ্ছে একটি সহযোগিতামূলক ও শিক্ষাবান্ধব পরিবেশে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ।
🌱 আজকের নবীনরাই আগামী দিনের সম্পদ।
তাদের চোখে আজ যে স্বপ্ন, হাতে যে নতুন বই, আর মনে যে নতুন প্রত্যাশা—সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সম্মিলিত।
আস্কর কালীবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, বরং শিক্ষার্থীদের জ্ঞান, মূল্যবোধ, শৃঙ্খলা ও ভবিষ্যৎ প্রস্তুতির দিকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। নবীনদের আজকের এই আনন্দঘন উপস্থিতি সেই পথচলারই একটি সুন্দর প্রতিচ্ছবি। 🌸
নতুন শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভকামনা—
তোমাদের আগমন হোক সাফল্যের নতুন অধ্যায়ের সূচনা।
তোমাদের স্বপ্ন হোক বড়, পথচলা হোক সুন্দর, আর ভবিষ্যৎ হোক আলোকিত। ✨🎓
স্বাগতম একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীরা! 💐
স্বাগতম ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষ! 📚❤️
#আস্কর_কালীবাড়ী_মাধ্যমিক_বিদ্যালয়_ও_কলেজ
#নবীন_বরণ_২০২৬
িতরণী_উৎসব
#একাদশ_শ্রেণি
#শিক্ষাবর্ষ_২০২৬_২০২৭
#শিক্ষার্থীবান্ধব_শিক্ষা
#নবীনদের_স্বাগতম


03/09/2026
01/09/2026

কলেজে ভর্তির আবেদন শুরু কাল ২ সেপ্টেম্বর থেকে।

🎓✨ একাদশ শ্রেণিতে ভর্তির আগে ৩টি গুরুত্বপূর্ণ পরামর্শ—সন্তানের কলেজ নির্বাচনে সিদ্ধান্ত হোক ভেবেচিন্তে! ✨🎓🏫 কেন আস্কর কল...
27/08/2026

🎓✨ একাদশ শ্রেণিতে ভর্তির আগে ৩টি গুরুত্বপূর্ণ পরামর্শ—সন্তানের কলেজ নির্বাচনে সিদ্ধান্ত হোক ভেবেচিন্তে! ✨🎓
🏫 কেন আস্কর কলেজ?
আগৈলঝাড়া উপজেলার মধ্যে মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য রয়েছে একাধিক বিশেষ সুবিধা—
👨‍🏫 মানসম্মত ও অভিজ্ঞ প্রভাষক মণ্ডলী — সন্তানের ভালো ফলাফল ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিবেদিত।
💰 ফ্রি মাসিক বেতন এবং 📝 ফ্রি প্রাথমিক ভর্তি আবেদন ও নিশ্চয়নের খরচ।
📚 ফ্রি ICT ও ইংরেজি বই — কলেজ শিক্ষকদের রচিত বই বিনামূল্যে।
🎓 ৩ ধরনের উপবৃত্তির সুযোগ — সরকারি ও সাংগঠনিক উদ্যোগে।
🎁 প্রথম ২০ জন ভর্তিচ্ছাত্র-ছাত্রীর জন্য ৫,০০০/- টাকার শিক্ষা উপকরণ!
📍 HSC পরীক্ষার কেন্দ্র আগৈলঝাড়ায় — পরীক্ষার সময় কেন্দ্র হাতের নাগালেই।
🏡 দূরে কেন? বাড়ির কাছেই হোক সন্তানের মানসম্মত কলেজশিক্ষা।
🌱 আজকের সঠিক সিদ্ধান্তই গড়ে দিতে পারে সন্তানের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ। ✨
👉 ভিডিওটি দেখুন, ৩টি গুরুত্বপূর্ণ পরামর্শ জানুন এবং ভর্তির সিদ্ধান্ত নিন।
📞 ভর্তির জন্য যোগাযোগ: ০১৭২১৫০২৮৩৪
❤️ আস্কর কলেজ—শিক্ষার মান, শিক্ষার্থীর যত্ন, ভবিষ্যতের প্রত্যয়। 🎓🌟

📢 ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে! 🎓ভর্তি আবেদন থেকে শুরু করে ফল প্রকাশ, ভর্তি নিশ্চি...
24/08/2026

📢 ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে! 🎓
ভর্তি আবেদন থেকে শুরু করে ফল প্রকাশ, ভর্তি নিশ্চিতকরণ ও ক্লাস শুরুর গুরুত্বপূর্ণ সময়সূচি—সবকিছু এক নজরে দেখে নাও। 📅
👉 সময়সীমা মেনে আবেদন ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করো।
👉 বিস্তারিত তথ্য জানতে ছবিটি ভালোভাবে দেখে নাও এবং প্রয়োজনীয়দের সঙ্গে শেয়ার করো।
🎓 নতুন শিক্ষাবর্ষ, নতুন স্বপ্ন—সফলতার পথে এগিয়ে চলো। 🌸
#একাদশশ্রেণি #ভর্তিসংক্রান্ততথ্য িক্ষাবর্ষ

19/08/2026

HSC ভর্তির জন্য কলেজ নির্বাচনে ৩ টি গুরুত্বপূর্ণ পরামর্শ।

Address

Askar, Agailjhara
Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Askar Kalibari School & College - কলেজ শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Askar Kalibari School & College - কলেজ শাখা:

Shortcuts

Share

Nearby universities