Kuakata Khanabad College

Kuakata Khanabad College কুয়াকাটা খানাবাদ কলেজ।
কুয়াকাটা, পটুয়াখালী।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ,আধুনিক পর্যটন নগরী কুয়াকাটার একমাত্র উচ্চ বিদ্যাপীঠ “কুয়াকাটা খানাবাদ কলেজ ”। নিকট অতীতে কুয়াকাটা তিনটি নদী দ্বারা মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন ছিল। সাগর বিধৌত প্রত্যন্ত এ অঞ্চলে রাখাইন আদিবাসিদের বসবাস।তাছাড়া এখানে বসবাস করতো ঝড় বাদলের সাথে লড়াই করে বেঁচে থাকা দরিদ্র জেলে পরিবার। তাই শিক্ষার হার ছিল খুবই কম। উচ্চ শিক্ষার কোন সুযোগ না থাকায় শিক্ষায় অনগ্রসর রাখাইন এবং নিম

্ন আয়ের পরিবারের সন্তানদের উচ্চ শিক্ষার সৃষ্টির লক্ষ্যৈ এ অঞ্চলের কৃতিসন্তান ও শিক্ষানুরাগী জনাব আলহাজ মোঃ জহিরুল ইসলাম খান বিগত ২০০০ খ্রিঃ কলেজটি প্রতিষ্ঠা করেন। বিগত ২০০৪ খিঃ কলেজটি এমপিওভূক্ত হয়।বর্তমানে এটি একটি ডিগ্রী কলেজ।

কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
20/06/2026

কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সকল বর্ষের শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া গেল। নির্দেশক্রমেঅধ্...
18/06/2026

উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সকল বর্ষের শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া গেল।

নির্দেশক্রমে

অধ্যক্ষ
কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ
কলাপাড়া, পটুয়াখালী।

এইচএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার প্রসঙ্গে।
18/06/2026

এইচএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যবহার প্রসঙ্গে।

অদ্য ১৩ জুন ২০২৬ খ্রি. তারিখে কলাপাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউসার হামিদ কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ পর...
13/06/2026

অদ্য ১৩ জুন ২০২৬ খ্রি. তারিখে কলাপাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব কাউসার হামিদ কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কলেজের অধ্যক্ষ জনাব সি. এম. সাইফুর রহমান খান, প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম খান এবং শিক্ষক-কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে আন্তরিকভাবে বরণ করে নেন।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কলেজের সার্বিক শিক্ষার পরিবেশ, অবকাঠামো ও সুসজ্জিত ক্যাম্পাস পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি কলেজ প্রাঙ্গণের নান্দনিক ফুলের বাগান, ফলদ বৃক্ষ ও পরিচ্ছন্ন সবুজ পরিবেশ দেখে মুগ্ধ হন।

এরপর অধ্যক্ষ মহোদয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম খান-এর দূরদর্শী উদ্যোগ, শিক্ষাবিস্তারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং কলেজের সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন। একইসঙ্গে তিনি অধ্যক্ষ জনাব সি. এম. সাইফুর রহমান খান-এর দক্ষ নেতৃত্ব, সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও কলেজের শিক্ষার মানোন্নয়নে তাঁর আন্তরিক প্রচেষ্টারও প্রশংসা করেন।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সার্বিক উন্নয়ন কামনা করেন।

২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার সময়সূচী
13/06/2026

২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার সময়সূচী

ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ ইনকোর্স পরীক্ষার সময়সূচি-২০২৫
31/05/2026

ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ ইনকোর্স পরীক্ষার সময়সূচি-২০২৫

২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষার বিজ্ঞপ্তি
21/05/2026

২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষার বিজ্ঞপ্তি

২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি
18/05/2026

২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি

আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, কুয়াকাটা খানাবাদ কলেজ এর শিক্ষার্থীরা ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এ কৃতি...
10/05/2026

আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, কুয়াকাটা খানাবাদ কলেজ এর শিক্ষার্থীরা ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

অত্র কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রহমাতুল্লাহ খান জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

উল্লেখ্য কলাপাড়া উপজেলা পর্যায়ে অত্র প্রতিষ্ঠানের রহমাতুল্লাহ খান প্রথম স্থান, খান মোহাম্মদ শাহরিয়ার দ্বিতীয় স্থান ও মোঃ আবু বকর সিদ্দিক তৃতীয় পুরস্কার অর্জন করেছে।
সকল বিজয়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০২৬ সময়সূচী
03/05/2026

একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০২৬ সময়সূচী

Address

Kuakata, Patuakhali
Barishal
8652

Alerts

Be the first to know and let us send you an email when Kuakata Khanabad College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The University

Send a message to Kuakata Khanabad College:

Share