মেহেন্দিগঞ্জ বুলেটিন

মেহেন্দিগঞ্জ বুলেটিন " মেহেন্দিগঞ্জ বুলেটিন–নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জের সত্য ও স্থানীয় সংবাদ পরিবেশনের একটি নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম।"

21/01/2026

প্রতিক বরাদ্দ শেষ!
এবার বলুন আপনার মার্কা কি ?

মেহেন্দিগঞ্জে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান!মেহেন্দিগঞ্জ উপজেলায় আওয়ামী স্বৈরশাসনের অন্যতম...
17/01/2026

মেহেন্দিগঞ্জে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির নেতাকর্মীদের বিএনপিতে যোগদান!

মেহেন্দিগঞ্জ উপজেলায় আওয়ামী স্বৈরশাসনের অন্যতম সহযোগী জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের স্বীকৃতি দিয়ে বিএনপিতে যোগদান করেছেন। আজ শনিবার জাতীয় পার্টির মেহেন্দিগঞ্জ উপজেলা কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করে দলটির নেতাকর্মীরা বিএনপি নেতা রাজিব আহসানের হাতে ফুলের তোড়া দিয়ে স্বদলবলে বিএনপিতে যোগ দেন।
দীর্ঘ সময় ধরে জাতীয় পার্টি আওয়ামী স্বৈরাচারী সরকারের সংসদীয় মুখোশ হিসেবে কাজ করেছে। গুম, খুন, নির্যাতন, ভোটাধিকার হরণসহ সকল রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর পরিবর্তে তারা সংসদে বসে এসব অপকর্মকে তথাকথিত বৈধতা দিয়েছে। জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে টিকে থাকা সেই দল আজ মেহেন্দিগঞ্জে ভেঙে পড়েছে।

16/01/2026

আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেহেন্দিগঞ্জে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
-পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) আসনে লড়াইটা এখন জমে উঠেছে পুরোদমে! বিএনপির ধানের শীষ...
16/01/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) আসনে লড়াইটা এখন জমে উঠেছে পুরোদমে!
বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আর ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের দলের সহকারী মহাসচিব।
দুজনেই মাঠে-ঘাটে, চায়ের দোকান থেকে দপ্তর-অফিস পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দু।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে, জল্পনা-কল্পনা ততই বাড়ছে আকাশ ছোঁয়া! স্থানীয়রা মুখে মুখে বলাবলি করছেন,এবারের লড়াইটা হবে হাড্ডাহাড্ডি, হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা। তরুণ ভোটারদের মধ্যে রাজিব আহসানের গণসংযোগ ও উদ্যমী ভাবমূর্তি যেমন ঝড় তুলছে, তেমনি ঐতিহ্যবাহী ভোট ব্যাংক নিয়ে হাতপাখার পক্ষেও আশাবাদী অনেকে। কে এগিয়ে থাকবে শেষ পর্যন্ত? ধানের শীষের ঝড়, নাকি হাতপাখার ঝাপটা?
এই রোমাঞ্চকর লড়াইয়ের ফলাফল জানতে হলে অপেক্ষা করতেই হবে ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।যেদিন ভোটের মাধ্যমে জনগণের রায় স্পষ্ট হবে। মেহেন্দিগঞ্জ-হিজলার মানুষের ভোটাধিকারের এই উৎসবকে স্বাগত জানাই, আর শান্তিপূর্ণ-সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা রাখি!

মেহেন্দিগঞ্জ বুলেটিন ডেস্ক

জাতীয় সাংস্কৃতিক মুক্তিজোট থেকে মনোনয়ন পাওয়া আব্দুল জলিলের ছরি মার্কার জন্য কাজ করছেন খায়রুল
03/01/2026

জাতীয় সাংস্কৃতিক মুক্তিজোট থেকে মনোনয়ন পাওয়া আব্দুল জলিলের ছরি মার্কার জন্য কাজ করছেন খায়রুল

বরিশাল-৪ আসনে দাখিলকৃত সকল প্রার্থীরই মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নি...
02/01/2026

বরিশাল-৪ আসনে দাখিলকৃত সকল প্রার্থীরই মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়েছে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন এ ঘোষণা দেন। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজিব আহসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের, বাংলাদেশ জাসদের আবদুস ছালাম (খোকন) এবং মুক্তি জোটের মোঃ আব্দুল জলিল। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন। আগামী ২০ জানুয়ারী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এই পাঁচ জনের মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার না করলে তাদের মধ্যে থেকেই বেচে নিতে হবে বরিশালের দুর্গম জনপদ হিসেবে পরিচিত বরিশাল-৪ আসনের একজন কান্ডারীকে।

মেহেন্দিগঞ্জ বুলেটিন ডেস্ক

02/01/2026
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি, থানায় জিডির প্রস্তুতি! মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবা...
02/01/2026

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি, থানায় জিডির প্রস্তুতি!

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ইমরানুর রহমানকে Md. Shuvo Islam নামে এক ব্যাক্তি হোয়াটসঅ্যাপে হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ১লা জানুয়ারি'২৬ ডাক্তার ইমরানুর রহমান তার ব্যাক্তিগত ফেসবুক প্রোফাইলে হুমকিদাতার স্ক্রিনশট শেয়ার করে এই তথ্য জানান।
যতটুকু জানা যায় হুমকিদাতা মোঃ শুভ ইসলামও একজন সরকারি কর্মকর্তা, দূর্নীতি বা অসৎ কাজে মোঃ শুভ ইসলামকে সহযোগিতা না করার ক্ষোভে’র দরুন হুমকি প্রদান করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে আশঙ্কা প্রকাশ করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ অসিম সিকদার তার ফেসবুক প্রোফাইলে বলেন "আমাদের শ্রদ্ধেয় ইউ এইচ এন্ড এফপিও ইমরান ইমু স্যারকে প্রাণনাশের জন্য হোয়াটসঅ্যাপে একজন সন্ত্রাসী হুমকি দিয়েছে। আমরা আমাদের কর্ম ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা আমাদের স্বাস্হ্যবিভাগের অভিভাবক ও প্রশাসনের আশু পদক্ষেপ কামনা করি। "

পরবর্তী বিস্তারিত মেহেন্দিগঞ্জ বুলেটিনে আসছে

01/01/2026

কেন্দ্র থেকে ঘোষণা আসার আগ পর্যন্ত মিথ্যার আশ্রয় নিবে না হাতপাখার কর্মীরা- সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।

জনস্বাস্থ্য রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ ও জনসমাগমস্থলে ধূমপান বন্ধে কঠোর ব্যবস্থা নিয়ে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্...
31/12/2025

জনস্বাস্থ্য রক্ষায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ ও জনসমাগমস্থলে ধূমপান বন্ধে কঠোর ব্যবস্থা নিয়ে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার।

নতুন এই আইন অনুযায়ী, এখন থেকে পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ দুই হাজার টাকা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয় থেকে এই অধ্যাদেশটি জারি করা হয়।

নতুন অধ্যাদেশে ‘পাবলিক প্লেসে’র সংজ্ঞা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। এখন থেকে অফিস, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, শপিংমল, পার্ক ও মেলার পাশাপাশি যেকোনো ভবনের বারান্দা ও প্রবেশপথকেও পাবলিক প্লেসের আওতায় আনা হয়েছে।
এছাড়া আগের আইনে থাকা ‘নির্দিষ্ট ধূমপান এলাকা’ বা ডেজিগনেটেড স্মোকিং জোনের বিধান সম্পূর্ণ বাতিল করা হয়েছে। অর্থাৎ, পাবলিক প্লেসের কোথাও আর আইনত ধূমপানের সুযোগ থাকছে না।

তামাকজাত দ্রব্যের মোড়কের উভয় পাশে স্বাস্থ্য সতর্কবার্তার ছবি ও লেখা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা হয়েছে। এছাড়া স্ট্যান্ডার্ড প্যাকেজিং ও উৎপাদন তারিখ উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। খুচরা বিক্রয় কেন্দ্রে তামাকজাত পণ্যের মোড়ক প্রদর্শন এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর-এর নামে তামাক কোম্পানির লোগো বা প্রচারণা চালানোও এখন থেকে নিষিদ্ধ।

ডিজিটাল মাধ্যম, ওটিটি প্ল্যাটফর্ম, সিনেমা ও নাটকেও তামাকের দৃশ্য বা ই-সিগারেটের প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এসব বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। আইন কার্যকর করতে প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া যাবে বলে অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ বুলেটিন ডেস্ক

মেহেন্দিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিতমেহেন্দিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর থানা সম্মে...
30/12/2025

মেহেন্দিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর থানা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টায় কারিমীয়া কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা সংস্কার, পরিশুদ্ধ নেতৃত্ব ও ইসলামী সমাজ বিনির্মাণের আহ্বান জানানো হয়।
থানা শাখার সভাপতি মুহাম্মাদ মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম বিন হারুনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের। তিনি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকার আহ্বান জানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি সাজিদুর রহমান তালুকদার। তিনি বলেন, কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা ছাড়া আদর্শ মানুষ গঠন সম্ভব নয় এবং দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে নৈতিক সংস্কার জরুরি।
সম্মেলন শেষে ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মোহাম্ম
দ সাকিব মাহমুদ, সহ-সভাপতি আব্দুর রহিম বিন হারুন এবং সাধারণ সম্পাদক হিসেবে এইচ এম মাইন উদ্দিন নির্বাচিত হন।

Address

Mehendiganj, 8270
Barishal

Telephone

+432556039

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেহেন্দিগঞ্জ বুলেটিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share