Bhola Govt. Polytechnic Institute

Bhola Govt. Polytechnic Institute ভোলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ "ভোলা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট" এ আপনাকে স্বাগতম।
Unofficial ফেসবুক পেজ।

ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট (বিএইচপিআই) বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলায় অবস্থিত একটি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান। এই পলিটেকনিক ইনস্টিটিউটটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।[১] চারটি বিভাগ নিয়ে কার্যক্রম শুরু করা এই প্রতিষ্ঠানে বর্তমানে চার বছর মেয়াদী ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে ৪টি বিভাগ চলমান রয়েছে।

অবস্থান-
ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল বিভাগের ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত। ভোলা

শহর থেকে প্রতিষ্ঠানটি ২৫ কিলোমিটার এবং বোরহানউদ্দিন উপজেলা শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাশেই অবস্থিত।

ক্যাম্পাস-
মূল ক্যাম্পাসে পাঁচতলা বিশিষ্ট ২টি ভবন এবং দুই তলা বিশিষ্ট ২টি ভবন, এদের তিনটি প্রাতিষ্ঠানিক ভবন ও একটি প্রশাসনিক ভবন। এছাড়া ওয়ার্কশপ কক্ষ, অফিস, লাইব্রেরী, ল্যবরেটরী, একটি ৫০০ ধারণ ক্ষমতা সম্পন্ন অডিটোরিয়াম,হার্ডওয়্যার ল্যাব, সফটওয়্যার ল্যাব এবং ওয়াই-ফাই সহ একটি মাল্টিমিডিয়া নেটওয়ার্কিং ল্যাব।

আবাসিক স্থলে রয়েছে অধ্যক্ষ এবং টিচার্স কোয়ার্টার। প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীদের জন্য কোনো হোস্টেল ব্যবস্থা নেই। এছাড়াও রয়েছে একটি মসজিদ এবং শহীদ মিনার। প্রতিষ্ঠানটি সর্বত্র সিসিটিভি ক্যামেরা ধারা নিয়ন্ত্রিত এবং ক্লাস ও পরিক্ষা হলেও সিসিটিভি ক্যামেরা বিদ্যমান।

টেকনোলজি এবং আসনসংখ্যা------
একাডেমিক টেকনোলজি সমূহের মধ্যে রয়েছে:

কম্পিউটার টেকনোলজি-১২০
সিভিল(পুরকৌশল) টেকনোলজি -২৪০
ইলেকট্রনিক্স টেকনোলজি-১২০
রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং টেকনোলজি-১২০
প্রতিটি ডিপার্টমেন্টে ১ম শিফট ও ২য় শিফট চালু আছে।

উপদেষ্টা মহোদয় মনে হয় সবসময় উত্তেজনা সৃষ্টি করতেই পছন্দ করেন।১। উনি ভোলায় গিয়ে ভোলার মানুষের প্রানের দাবির সামনে দাড়িয়ে ...
02/02/2026

উপদেষ্টা মহোদয় মনে হয় সবসময় উত্তেজনা সৃষ্টি করতেই পছন্দ করেন।

১। উনি ভোলায় গিয়ে ভোলার মানুষের প্রানের দাবির সামনে দাড়িয়ে বলেছিলেন "ভোলা-বরিশাল সেতু হবেনা"।

২। উনি সরকারি কর্মচারীদের পে স্কেল নিয়েও একই কথা বলেছেন৷।

৩। আজ তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধই ঘোষনা করেছেন বলা চলে।

মহোদয়ের কাছে জানতে চাই, উনি কি সৈরাচারী আচরন করছেন না?

* উনি কি নিজের ইচ্ছা সবার উপর চাপিয়ে দিচ্ছেন না?

*উনি কি নির্বাচনের আগ মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন না?

ভোলা জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।মানববন্ধন
02/02/2026

ভোলা জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।

মানববন্ধন

30/01/2026

আজ রোজ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় সারা বাংলাদেশ এর পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা মিটিং শেষে আগামীকাল '৩১ জানুয়ারি ২০২৬' এর পরীক্ষা বর্জন এর সিদ্ধান্ত নিয়েছে।
— কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ

30/01/2026
🔥ব্রেকিং নিউজ🔥সারা বাংলাদেশ অচল হয়ে পড়েছে। 👉ঢাকা পলিটেকনিক সাত রাস্তা  আটকে দিয়েছে।👉 দিনাজপুরের সাথে সারাদেশের রেল যো...
17/09/2025

🔥ব্রেকিং নিউজ🔥সারা বাংলাদেশ অচল হয়ে পড়েছে।

👉ঢাকা পলিটেকনিক সাত রাস্তা আটকে দিয়েছে।
👉 দিনাজপুরের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছে দিনাজপুরের পলিটেকনিক শিক্ষার্থীরা।
👉 রেল ও সড়ক আটকে দিয়েছে রাজশাহী পলিটেকনিক।
👉 গাজীপুরের ইঞ্জিনিয়ার গন চৌরাস্তা আটকে দিয়ে পুরো উওর বঙ্গের গাড়ি চলাচল বন্ধ রেখেছে।
👉সড়ক অবরোধ করেছে বরিশাল পলিটেকনিক।
👉 আন্দোলনে যোগ দিয়েছেন দেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থী ও শিক্ষকরা 🔥

👉পলিটেকনিক এ ভর্তি হতে যে সব কাজগপত্র লাগবে ⤵️✅ ভর্তি নিশ্চয়ন/অ্যাডমিশন কনফার্মেশন কপি✅ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (Admi...
06/09/2025

👉পলিটেকনিক এ ভর্তি হতে যে সব কাজগপত্র লাগবে ⤵️
✅ ভর্তি নিশ্চয়ন/অ্যাডমিশন কনফার্মেশন কপি
✅ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (Admit Card)
✅ SSC মূল রেজাল্টশিট/মার্কশিট ও ফটোকপি
✅ SSC মূল সার্টিফিকেট (বা প্রভিশনাল) ও ফটোকপি
✅ টেস্টিমোনিয়াল/প্রশংসাপত্র (স্কুল থেকে)
✅ জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র
✅ সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (৪–৬ কপি)
✅ ভর্তি ফি ও টিউশন ফি জমার রসিদ
✅ মাইগ্রেশন সার্টিফিকেট (যদি অন্য বোর্ড থেকে হন)
✅ কোটা প্রমাণপত্র (যদি থাকে)

24/08/2025

আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে,ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর আরএসি টেকনোলজির ১ম পর্বের মেধাবী ছাত্র মোঃ আকমল হোসেন রিক্ত অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে আজ দুপুর ১:০০ ঘটিকায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন।

Address

Borhanuddin
Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhola Govt. Polytechnic Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share